somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পতনের পর পর

১০ ই জুলাই, ২০১১ সকাল ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভ্যাপসা গরমে যখন সবাই হাঁস-ফাঁস করে একে একে লাইন থেকে বেড়িয়ে চলে যাচ্ছিল কাউন্টারে টিকিট জমা দিয়ে- তখনই বাসটা চলে এলো। ভিতরটা ফাঁকা দেখে সদ্যভাঙ্গা যাত্রী-লাইনের সামনের অংশটুকু প্রায় লাফিয়ে বাসে চড়ে বসল মধ্যবয়স্ক মহিলাটি। সব গুলো খোলা জানালা দিয়ে যে সামান্য কিঞ্চিত বাতাস ঢুকতে পারছে তাতে শরীরের ঘাম শুকোচ্ছে না। ঘামে ভেজা শরীরের যতটুকু সম্ভব শাড়ী টেনে একদম শেষ মাথায় একটা সিট খালি পেয়ে টালমাটাল হয়ে চলন্ত বাসের মধ্যে দিয়ে এগোতে থাকলো। ঘামে বুকের খোলা অংশ চিক চিক করছে হালকা উজ্বলতায়, ভারী নিতম্বের দিকে আড়চোখে ঘুরে আসে অনেকগুলো চোখ। কোন প্রসাধনী ব্যবহার করেন নি মহিলা- ভুরু দুটো কোন কিছু দেখে আশ্চর্য হয়েছেন এমন ভঙ্গিমায় বাঁকিয়ে রেখেছেন। সিঁদুর বরাবর একটা ঘামের রেখা আস্তে করে গড়িয়ে পড়ল মুখের মধ্যক বরাবর, এক হাত ঝাঁপটা উঠিয়ে হাতের উল্টো পিঠ দিয়ে ঘষে সরিয়ে দিতে চাইলো মহিলা রেখাটা- আর স্পীড ব্রেকারের প্রবল ঝাঁকুনিতে ভাঁজ হয়ে এলো দু-পা। শূন্যের মাঝে দুই হাত এলোমেলো করে ছুঁড়ে ধরতে চাইলো কোন কিছু-

চলন্ত বাসে এ ধরনের কান্ড খুব সাধারন। কিন্তু তারপরও যাত্রীদের আগ্রহের কোন ঘাটতি তৈরী হয় না কখনো এ ধরনের কোন ঘটনা সামনাসামনি ঘটে গেলে উপস্থিতিতে আগ্রহী দর্শক হয়ে বসে থাকতে। চুড়ি ওয়ালা কোন হাতকে সাহায্য করতে আরেকটা হাত এগিয়ে আসলে সাহায্যপ্রার্থীও দেখে নেয় বাড়িয়ে দেওয়া হাতে চুড়ি আছে কিনা। অশ্লেষে কোন সাহায্যকারীও তখন নিবৃত্ত হয় ক্ষণিক উপলব্ধিজাত অপরের অপমানটুকুর সামনে দাড়িয়ে নিজে অপমান হয়ে। শরীরের পুরো ভর ভীড়ে অন্য কারো পায়ের উপর চাপিয়ে নিশ্চিন্ত মনে রাস্তাটুকু পাড় করে দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন শহরের মানুষ। অর্ধেক ভাড়ার দাবীতে বাস পুড়িয়ে হাসতে হাসতে পরের বাসের হ্যান্ডল পাকড়ে ধরেন অর্ধেক ভাড়া চুরি করে, কন্ডাকটরকে বলা জায়গার চেয়েও অতিরিক্ত চড়ে।

জানালার ফাঁক গলে আসা চৈতালি রোদের ঝাপটায় আবছা কেউ কেউ লক্ষ্য করে রক্তিম মুখটা ইষৎ লজ্জিত ও ঘটনার আকস্মিকতায় স্তব্ধ। কয়েক জোড়া হাত এগিয়ে যায় মহিলার দিকে- তাকে সোজা দাড় করিয়ে দিতে। মহিলাটি কোন হাতের দিকে তাকায় না। কেয়ারই করলো না যেন- ঐ হাতগুলোতে কোন চুড়ি নেই। অঙ্গে-উপাঙ্গে তখন ব্যাথ্যা আর অপমান-লজ্জার মিশেল কোন তরল বইছে।

এরই ফাঁকে একটা হাত বুকে এসে আলতো ছুঁয়ে যায়। কেউ খেয়াল করে না, বাসের সবগুলো চোখ ব্যস্ত হয়ে ঘুরে রাস্তার দৃশ্য আর মহিলাটির শরীরের দৃশ্যমান অঞ্চলে। ভদ্রলোক একটা দেঁতো হাসি দিয়ে ফিরে চলে যান নিজের সিটে- অন্য কেউ বসে পড়তে পারে সেই ভয়ে।

তাৎক্ষনিক বিমূঢ়তার ভাব কাটিয়ে উঠতে পারে না যেন মহিলা। আস্তে করে একটা কিশোর এগিয়ে এসে বলে, আপা আপনি আমার সিটটাতে বসেন।

এদিকে আরেকটি তরুণ সামনের সিট থেকে লাফিয়ে সামনে এগিয়ে গিয়ে সেই মধ্যবয়স্ক ভদ্রলোকের কলার চেপে ধরে গেটের দিকে টেনে নিয়ে যায়। এরা খুব সামান্য সময়ে অসামান্য প্রতিক্রিয়া দেখাতে পারে, অগ্রপশ্চাদ বিবেচনা কিছুটা কম- সেই রমনী সুলভ চেহারার তরুণটির প্রচন্ড অগ্নিমূর্তির সামনে সেই ভদ্রলোক যেন কেঁচো হয়ে যান সহসাই। মুহূর্তে এক প্রচন্ড কোলাহল তৈরী হয়ে যায়- আশেপাশের লোকজনের হই হই রই রই এড়িয়ে শোনা যায় তরুণটির চিৎকার, ‘শাউয়্যার পোলা তগো বাসায় মা-বোন নাই, বানচোত....’

মহিলাটিকে আর শেষের দিকের সিটের দিকে হেঁটে যেতে হয় না। সামনের দিকেই একটা সিট পেয়ে যান। প্রত্যভিজ্ঞায় এই ধরনের ঘটনার সাথে পরিচিত হওয়ায় দ্রুত সামলে উঠেন তিনি-কিছুক্ষন আগে সেই মধ্যবয়স্ক ভদ্রলোকের আচরণ। আলতো করে আঁচল দিয়ে পেঁচিয়ে রাখা হাত থেকে সেই ভদ্রলোকের মানিব্যাগটি পাশের যাত্রীর চোখ এড়িয়ে ভ্যানিটি ব্যাগের মধ্যে চালান করে দিয়ে কপাল ঠেসে ধরেন জানালার কাঁচে।

চাতক বহুড়ীর মতো উপরে তাকান মহিলা- আজ প্রচন্ড গরম পড়েছে- বৃষ্টি পড়তে পারে ।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×