somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারী দিবসে সরকারের উপহার...

১০ ই মার্চ, ২০০৮ রাত ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৬১ সালে সামরিক শাসক আইয়ূব খান তৎকালীন পাকিস্তানের হিন্দু ও মুসলিম পারিবারিক আইনের কিছু সংস্কার করেছিলেন। সংস্কার করেছিলেন কথাটা ভুল এই অর্থে আইন প্রণয়ন করা আর সংস্কার করা এক নয়। হিল্লা বিয়ে ও তালাক সংক্রান্ত যে আইনগুলি তখন পাকিস্তানের শাসকগোষ্ঠী চালু করে গিয়েছিলো তা যে প্রায়োগিক অর্থে নয় তার প্রমাণ আমরা নব্বইয়ের দশকের কিছু ঘটনা থেকে অনুমান করতে পারি। আজ পর্যন্ত সেই আইনগুলির যথার্থ অনুধাবন ও পালন হয়ত সম্পূর্ণ হয়নি। খোদ পাকিস্তানে তো নয়ই, আমাদের দেশেও নয়। ৭২ সালের সংবিধানেও উপরোক্ত ব্যবস্থা বলবৎ ছিলো।
এই সপ্তাহে সরকার "জাতীয় নারী উন্নয়ন নীতিমালা" শীর্ষক কিছু নীতিমালা প্রস্তাব উপদেষ্টা পরিষদে পাশ করেছে। এখানে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে এসেছে মুসলিম আইনে উত্তরাধিকার সম্পত্তির ক্ষেত্রে সমানাধিকার এবং বৈবাহিক সম্পর্ক সংক্রান্ত নানা নীতিমালা। আমরা অবশ্যই সরকারের এই নীতিমালাকে সাধুবাদ জানাই। কারণ ১৯৯৭ ও ২০০৪ সালে দুইবার জনপ্রিয়(popular) গনতান্ত্রিক সরকার নানা কারণে একই নীতিমালা প্রণয়নে ব্যার্থ হয়েছিলো।
View this link
এবারের পদক্ষেপে আমি ২ টা ব্যাপার সবাইকে খেয়াল করতে বলবঃ
১) ইসলামী দলগুলির প্রতিক্রিয়া
View this link দৈনিক সমকাল, ১০ই মার্চ, ২০০৮[প্রথম পাতা]
২) আমাদের বোধের জায়গা, অর্থাৎ আমরা মানে দেশের জনগনের বোধের জায়গাটার ক্ষেত্রে এই আইন প্রনয়নের ও বাস্তবায়নের যথার্থতা, কারণ স্পস্টতই এই সমানাধিকার আইন ইসলামী বিধানের পরিপন্থী।

এই সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে নানা প্রশ্ন রয়েছে, আমি ব্যক্তিগতভাবে একজন ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার কারণে কুন্ঠিত। তবে সাবেক সরকার প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের একটি মন্তব্য আমাকে বিস্মিত করেছে,"...জনগনকে এই সরকার সম্বন্ধে অতিরিক্ত কৌতুহল নিবৃত্তি করতে হবে..."।

আমাদের গবর্নমেন্ট নামে একটা পাঠ্য বিষয় ছিলো, ওখানে পড়া এক ধরণের বিশেষ সরকার ব্যবস্থার সাথে এই উক্তির মিল পাওয়া যায়, আপনারা একটু চেষ্টা করলেই বুঝতে পারবেন।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০২০ বিকাল ৪:৩৫
১৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকাল

লিখেছেন রাজীব নুর, ০৭ ই জুন, ২০২৬ রাত ১০:৫১



আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন

সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ রাত ১:২৮

আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×