১৯৯২ সালে সুমন চট্টোপাধ্যায়(কবীর সুমন) প্রথম গান করেন। যারা খবর রাখেন তারা জানেন, সুমন পাল্টে দিয়েছেন বাংলা গানের জগৎটাকে। অঞ্জন দত্ত আর নচিকেতা বার বার বলেছেন, সুমন গান না গাইলে তাদের গান গাওয়াই হত না। ভয়েস অফ আমেরিকা ছেড়ে সুমন প্রথম গাইলেন "তোমাকে চাই"।
কিছুদিন আগে সুমনের ৬০ বছর পূর্তি উপলক্ষে কোলকাতা স্টেডিয়ামে একটা অনুষ্ঠান হয়ে গেল। এসেছিলেন অনেকেই, আসেননি শুধু নচিকেতা। কারণ "নন্দীগ্রাম" প্রসংগ। নন্দীগ্রাম নিয়ে গোটা পশ্চিমবঙ্গ মহল দুই ভাগ। তথাকথিত বাম সরকারের নিষ্ঠুর আচরণের প্রতিবাদে সুমন এখন মমতার দলে(অন্তত নন্দীগ্রামের মানুষের ভূমি রক্ষার আন্দোলনে শামিল)। যাই হোক, সুমনের নতুন এলবামের নাম "নন্দীগ্রাম"।
১৯৯৭ সালে সুমন আর নচিকেতাকে নিয়ে একত্রে একটা অনুষ্ঠান হয়েছিল নাম, "এই প্রথম, এই সময়, এই গান, এই দুজন - সুমন চট্টোপাধ্যায় এবং নচিকেতা "। সুমন নচিকেতার "যখন সময় থমকে দাঁড়ায়" গেয়েছিলেন ওখানে। পরে এইচ এম ভি একটা এলবামও বের করে। কয়েকটা লিঙ্ক দিলাম।
লিঙ্ক ১
লিঙ্ক ২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

