আজকে একটা গল্প পড়ছিলাম, সুফী গল্পঃ
"কয়েকজন তরুন বেদুইন এক মরুভুমির মধ্যে পরিত্যক্ত এক স্থাপনার সন্ধান পেয়ে উৎসুক হয়ে উঠলো। ভিতরে গিয়ে সবাই এক এক টুকরো ভাঙা ইট তুলে নিয়ে শুকতে লাগলো আর কি দিয়ে ঐগুলি তৈরী তা বের করার চেষ্টা করলো। এক জন বললো, গোলাপের গন্ধ নিয়ে, তো আরেকজন বললো জেসমিন। সবাই ভিন্ন ভিন্ন মতের। শুধু বয়স্ক সর্দার কিছু বললেন না। এক তরুন শেষে তাকে জিজ্ঞেস করলো, 'আপনার প্রিয় গন্ধ কি?' সর্দার কিছু না বলে, মৃদু হাসলেন, আর বাইরে থেকে এক মুঠ ভরে বাতাস এনে বললেন, 'শুকে দেখো।' তরুন গন্ধ শুঁকে বিভ্রান্ত হয়ে গেলো। সর্দার বলে উঠলেন, এই আমার প্রিয় গন্ধ, মরুভুমির গন্ধ, শুণ্যতার গন্ধ।"
ভাবছি, কোথাও ঘুরতে যেতে হবে। আমার বন্ধু রোজেলের প্লানঃ ঢাকা থেকে কাঠমান্ডু, এর পর লাসা, ওখান থেকে ট্রেনে বেইজিং, এর পর মঙ্গোলিয়া হয়ে সাইবেরিয়ার ভিতর দিয়ে মস্কো। ফেরার সময়, মধ্য এশিয়া হয়ে তেহরান...স্বপ্ন আরো অনেক বেশি, সব না শোনানোই ভাল। অনেক টাকা লাগবে, আনুমানিক পাঁচ লাখ অন্তত, মস্কো পর্যন্ত...রাহুলের "ভবঘুরে শাস্ত্র"টা পড়ে নেয়া দরকার।
[কত কি করার আছে বাকি - সামাজিক প্রেরণাকে যদি মনে করো মৌলবাদ, তবে সৃজনশীলতাকে বলবে ভন্ডামি..... playing with words is not worth refuting]
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০২০ রাত ১২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



