আমার প্রিয় পোস্ট
- এই নতুন কবিতার পূর্বসূরি নেই - েফরদৌস মাহমুদ
- Amator -1979 (Krzysztof Kieslowski) - অ রণ্য
- রিওতেই তো ওরা বলে-- পেলে থার্ড, আমি ফার্স্টঃ বাংলা কাগজে মারাডোনার সাক্ষাৎকার... - জাতেমাতাল
- “ভালোবাসার কাজটি খুঁজে নিতে হবে” – স্টিভ জবস এর বিখ্যাত সমাবর্তন বক্তৃতা - বিলাশ বিডি
- আমাদের পাঠশালা, একটি সামাজিক দায়বদ্ধতার বীজবপন। আড্ডা আর উদ্যোগের গল্প - সাদিক মোহাম্মদ আলম
- স্বাধীনতা আর মুক্তিযুদ্ধ নিয়ে কর্পোরেট ফাজলামি : শেষ কোথায়? - ফারহান দাউদ
- ইজরায়েলের জবানবন্দী:: তেলআবিবে বিপন্ন মানবতা আর আত্মরক্ষার অধিকার !! - মেহরাব শাহরিয়ার
- খর ছাড়া, হাকিমপুরী জর্দা আর শুকনা সুপারী দিয়ে এক খিলি পান - কৌশিক
- কার্ল মার্কস ও তথাকথিত প্রকৃতি বিজ্ঞান (Natural Science) - পি মুন্সী
- আলেকজান্ডার ডেনড্রাইট এর "জাফর ইকবাল বাঙালি জাতিকে কি দিয়াছেন?" - প্রসঙ্গে - ভূপর্যটক
- সলিমুল্লাহ খানের ইলিয়াস চিন্তা: ভুল ভাংলে তাকে পাওয়া যায় - ফারুক ওয়াসিফ
- বৈশ্বিক খাদ্যসংকট: ভুখা বাঙালির ভাতের কষ্ট বনাম শতাব্দীর বৃহত্তম জোচ্চুরির ইতিহাস - ফারুক ওয়াসিফ
- একজন স্পোর্টস ,পলিটিক্স এন্ড নিউজপেপার অবসেসড বালকের ডায়েরি (১৯৮৯ সাল) - মেহরাব শাহরিয়ার
- সমাজ বিকাশে সংস্কৃতির শত্রু-মিত্র - ফকির ইলিয়াস
২৭ তম বিসিএসঃ অমীমাংসিত প্রশ্ন
১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ২:২৮
![]()
দেশে এমনিতেই লক্ষ লক্ষ(কোটি হবে) বেকার লোকজন, নিয়োগে দুর্নীতি-অনিয়ম লেগেই আছে, সরকারী-বেসরকারী সবখানে, তার মধ্যে দেখা যাচ্ছে কিছু বেকার শহীদ মিনারে না খেয়ে পড়ে আছে, "অনশন" করছে। আরো বেকার রাস্তাঘাটে না খেয়ে ঘুরে বেড়াচ্ছে, তারাও অনশন করছে। সবাই বেকার। তাহলে এই গোত্রটি কি কোন বিশেষ দৃষ্টি আকর্ষণ করে?
বেকারত্ব আছে। এটাই সত্য এবং সরকার সেটা সামাল দিতে পারছেনা বহুদিন হলো। আমি ছোটবেলা থেকেই শুনে আসছি যে বেকারত্ব আমাদের দেশের জন্য একটি বিরাট সমস্যা। তার জন্য সরকার অনেক পদক্ষেপই নেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপটি মনে হয়েছে বিগত কিছু বছর(৫ বছরের বেশি সময় ধরে) সরকারী নিয়োগের সর্বোচ্চ জায়গা বি. সি. এস. এর প্রশ্নপত্র ফাঁস করে দেয়া বা সে ব্যবস্থা বহাল রাখা। এর মাধ্যমে সরকার বেকারদের(অযোগ্য) সহজে চাকুরী দেবার একটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে বলে মনে হয়। সব কিছু ঠিকঠাক চলছিল, ২৭ তম তে গিয়ে একটু বাড়াবাড়ি হয়ে গেল। মিডিয়া-পত্রিকা রব তোলাতে সরকার নিয়োগ পর্যন্ত যাবার পরও বাতিল করে দিতে বাধ্য হল। সব নিয়োগ বাতিল। যে প্রশ্ন পেয়েছে সেও বাদ, যে নিজ যোগ্যতায় পেয়েছে সেও বাদ। অবশ্য এটা যাচাই করার কোন উপায়ও নেই যে, কে যোগ্য কে নয়(!)।
কিন্তু বেশকিছুদিন হলো ২৭ তম বি সি এস এর নিয়োগ বাতিলকৃত কিছু বেকার সন্তানেরা যারা দ্বিতীয় দফায় টিকতে পারেনি তারা শহীদ মিনারে অবস্থান পূর্বক সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। কিন্তু তারা মিডিয়ায় যথেষ্ট সারা পাচ্ছে বলে মনে হলো না। ঝুমা আপু আমার বন্ধু রোমেলের বোন। গত সপ্তাহে ঝুমা আপুর কাছ থেকে জানা গিয়েছিল যে অনশন চলছে, তার আগেই আমি পত্রিকায় দেখেছি। আজকে শুনি ঝুমা আপু নিজেই অসুস্থ, চারদিন ধরে ওদের সাথে যোগ দিয়েছে। তার মানে এত দিন ধরেও কর্তৃপক্ষ তথা মিডিয়ার যথেষ্ট মনোযোগ আকর্ষন করা যায়নি। সমকাল আর প্রথম আলোতে অবশ্য ফিচার করছে। তবে তা জোরালো মনে হলো না।
প্রত্থম আলো , সমকাল
মূল ব্যাপারটি হলো কিছু লোকের আন্দোলন আর কিছু লোকের কাছে যৌক্তিক নাও লাগতে পারে, কিন্তু তারা এভাবে মরে যেতে থাকলে অন্তত সরকারের উপরোয়ালাদের উচিত অনশন ভাঙাতে যাওয়া। আর মিডিয়া অন্যসব বিষয়ের মত এখানে ঠিক অবস্থান সম্বন্ধের নিশ্চিত হতে পারছে না।
আমি যা বুঝি তা হলো, এর জন্য দায়ী সরকার, তাই এদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া অবিলম্বে প্রয়োজন। চাকুরী ফিরিয়ে দেয়া হয়ত সম্ভব না, হয়ত সম্ভব(শোনা যাচ্ছে)। কিন্তু এ ধরণের ঘটনার জন্য সরকার তার দায়ভার ঠিক কিভাবে নিচ্ছে তা স্পষ্ট নয়। ঘটনা কিন্তু এই অনশন থেকে আরম্ভ নয়, আরম্ভ বিসিএস এর প্রশ্ন পত্র দুর্নীতি এবং তার সাথে আরো নানা অব্যবস্থাপনা।
আশা করি মিডিয়া ও সরকারের উপর মহলের লোকদের টনক নড়বে, আর দেরী হয়ে গেলে বোধ করি দু-এক জন বেকার মরতে শুরু করে, বেকারত্ব সমস্যার শুণ্যতম সমাধানটি দিয়ে যাবে।
[আমার অনুরোধ যারা মিডিয়াতে আছেন, কিংবা সরকারের বিভিন্ন পদে, তারা যদি বিষয়টির একটা নিষ্পত্তি ঘটান, যাতে এরা অন্তত আর অসুস্থ না হয়]
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১১ সকাল ৭:০৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














