এই প্রথম ভোটার হয়েছি। একটা জাতীয় নাগরিকত্বের পরিচয়পত্র পেয়েছি। ২৯ তারিখ কোনো কাজও নাই। "ছুটির দিন" হিসেবেও ব্যাপারটাকে নেয়া যাচ্ছে না। বহু প্রতীক্ষিত নির্বাচনের দিনে কি ছুটি কাটানো যায়?
আমি যে আসনের ভোটার এখানে প্রার্থীদের আমি ঠিক মতো চিনি না। এটা খালি আমার সমস্যা না, আশেপাশের অনেকের সাথে কথা বলে দেখেছি কেউই চেনে না। না চেনার কারণ নিয়ে অবশ্য কেউ ভাবি নি। প্রার্থীদের একটা বিষয় শুধু চিনি, তা হলো মার্কা। দুই জন প্রার্থী বেশ মার্কা-মারা। তা ঐ দুই প্রার্থীর মার্কা আমার কোনোভাবেই পছন্দ হচ্ছে না। যেসব দলের মার্কা সেই সব দলে আবার গনতন্ত্র বলে কোনো ব্যাপার নেই। তাই মার্কা সর্বস্ব এই সব প্রার্থীদের ভোট দেয়া উচিত না বলেই মনে হচ্ছে।
বাকী প্রার্থীদের মার্কাগুলি চেনা যায় বস্তু হিসেবে, কলস, হাঁস, ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই কলস বা হাঁসের প্রস্তুতকর্তার কিংবা পালনকর্তাদের পরিচয় নেই। কেউ সমাজকর্মী, কেউ বীর মুক্তিযোদ্ধা ইত্যাদি "তকমা" ব্যবহার করছেন, কিন্তু সত্য কি কে জানে?
এবার অবশ্য শুনছি "না" ভোট দেয়ার একটা উপায় আছে। সে জন্যে ভোট দিতে যাওয়া যায়। কিন্তু নির্বাচন সুষ্ঠু হলেই হয়, না ভোটের কি দরকার? নির্ধারিত ভোতার অনুপস্থিতির অর্থ বোধগম্য। যাই হোক। লাইন নাকি থাকে বিশাল ভোটকেন্দ্রে, "না" ভোট দেয়ার জন্য লাইনে দাড়াতে ইচ্ছে করছে না। কি করি?
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০২০ বিকাল ৪:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



