আমার ছোটবেলার মাঠ
২৬ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার ছোটবেলার মাঠ
সৈয়দ আফসার
সাঁকো পেরুলেই মাঠ। যাকে না-ভাবলে বেদনা বাহক মনে হয়।গেল বর্ষার অনুতাপ শরতের হাঁটু গেড়ে স্বপ্নফুল হল।দেহ বেয়ে স্বভাবসুলভ আওয়াজ তুললো বুকে যে দিকে যাই বিগত সম্পর্ক-ছুতোয় আমাকে তাতায়! কতটুকু বয়স বাড়লে কোলাহল জটিল হয়ে যায়? কতটুকু স্মৃতিস্পর্শ করলে শৈশব-কিশোর সজাগ থাকে গোপন গুহায়।ত্রিকাল না-ভাবা হাতচিঠি বাসিফল খামে হতবাক তোমারই বিষাদে একাকী আহত মৃতনগরে, চির সন্ধ্যা নির্জনে আলোকিত হলে আমার শবদেহে জমবে দৃশ্য শিকারের বৃথা...। বনে-বাদাড়ে কিংবা সভয়ে আমার মৃত্যুদিন টাঙানো পাবে আয়নার ওপাশে...। স্মৃতিকে পুরনো বন্ধুই ভাবি, তাকে বলি এসো এক সাথে বসি পান করি আয়ু, হাতে হাত রেখে বাড়াই আরো কিছু গোপন প্রণয়... তাকে স্পর্শ করেই ফিরতি পথে হাঁটি, সাথে নিয়ে আসি যত কোলাহল সিম্ফনি... সন্ধ্যা গড়িয়ে নামলেই নিলীমা-লাভায় ঘরে ফিরি, মৃদু মৃদু শীতল পরশ আর শীতের আগমন বার্তা... মাঠে চড়ানো ষাড়-গাভী-বকনার পদচিহ্ন গুলো থেকেই যেত দূর্বার ফাঁকে ভাবতাম বার্ষিক পরীক্ষা শেষ হলেই ফুটবল-ক্রিকেট দুটোই হবে সরব... বন্ধুরা মিলে মাঠে কুড়াতে যেতাম পচাশামুকের খোল, মরা কাঁকড়ার শরীর, সারিবেঁধে কুড়াতাম শালুক,জলশাপলার মূল, শ্যাওলার জোঁপ, লোহা, কাঁটাঅয়ালা জলফল, টুকরো কাচ। মনে মনে ভাবতাম কতটুকু দূরে থাকলে স্মৃতি পটে ভাসে আমার প্রিয় খেলার মাঠ।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ
চলতি পথের গল্পঃ এক ‘মরচুয়ারী’র পথে দেখা কিছু...
...বাকিটুকু পড়ুনআদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন