রি-পোস্ট
সে অনেক আগের কথা। একদা এক শেয়াল বনের ভিতর দিয়া পথ চলিতেছিল। পথিমধ্যে সে দেখিতে পাইলো, এক সিংহ একটি হরিণ শ্বাবক শিকার করিয়াছে। ইহা দেখিয়া হরিন শ্বাবকের মাংস ভণ করিবার জন্য শেয়ালের খুবই লোভ হইলো। সে মনে মনে একটি ফন্দি আটিলো। যেমন ভাবা, সেই মোতাবেক কাজ। সে অন্য একটি সিংহকে গিয়া বলিলো, সিংহ মহারাজ, আমরা বনের সকল পশু পাখি আপনাকেই এই বনের রাজা বলিয়া জানি ও স্বীকার করি, কিন্তু পথিমধ্যে দেখিতে পাইলাম, অন্য একটি সিংহ নিজেকে এই বনের রাজা বলিয়া প্রচার করিতেছে এবং বলিয়া বেড়াইতেছে যে, সে আপনাকে হত্যা করিবে। এই কথা শুনিয়া সিংহ মহারাজ তো রাগে, ক্রোধে ফাঁটিয়া পড়িতেছে। সে বলিয়া উঠিলো, কোথায় সেই বেয়াদব, যে নিজেকে এই বনের রাজা মনে করে ???????????? আমাকে তাহার কাছে নিয়া চল, আমি তাহার ঘাড় মটকাইয়া চর্বন করিয়া ভক্ষণ করিবো। শেয়াল তো সুযোগ পাইয়াই গেলো। সে তড়িঘড়ি করিয়া সিংহ মহারাজকে সেই সিংহের কাছে নিয়া দূর হইতে তাহাকে দেখাইয়া দিলো। ওমনি সিংহ মহারাজ আর শিকারী সিংহের মধ্যে তুমুল যুদ্ধ বাধিয়া গেল। এই সুযোগে ধূর্ত শেয়াল তাহার সঙ্গীসাথীদের নিয়া আসিয়া হরিন শ্বাবক নিয়া পলায়ন করিলো।
মূল বক্তব্য ঃ দুই পক্ষের ঝগড়ায় তৃতীয় পক্ষের লাভ হয়।
গল্পের উদ্দেশ্য ঃ দুই প্রধান দল নিজেদের সার্থের জন্য দেশে যাহা শুরু করিয়াছে, তাহাতে কিসের যেন আলামত পাইতাছি। এই অবস্থা বছরের পর বছর চলিতে থাকিলে দেশে দীর্ঘ স্থায়ী গৃহ যুদ্ধ বাধিয়া যাইতে পারে। সেই সুযোগে যুক্তরাষ্ট্র “জাতী সংঘের শান্তি মিশন” লেবাছ ধারন করিয়া এই দেশে প্রবেশ করিয়া ঘাঁটি গাড়িতে পারে। কেননা তাহারা “সোফা চুক্তি” করিতে ব্যর্থ হইয়াছে।
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।