আমার প্রিয় পোস্ট
- আসেন ফন্টের দুনিয়াই ভাইসা যায়(পৃথিবীর সব ধরনের ফন্ট কালেকশন)







- বিডি গ্লাডিওটোর
- জানুন আপনার সেল ফোনটি আসল কিনা














- টিপস ম্যান
- নাস্তানাবুদ নাস্তিকতা : নাস্তিকতার অসারতা প্রমাণকারী ব্লগ পোষ্ট সঙ্কলন - স্বর্ণলতা
- ·٠•●♥ •●♥ •♫♫♫♫♫ কালেকশনে রাখুন উপমহাদেশের সেরা কিছু ইনস্ট্রুমেন্টাল এ্যালবাম - আমার আপলোড করা ♫♫♫·٠ -•●♥ ♫♫♫·٠ - কবির চৌধুরী
- নিজের সম্পাদনায়->> নিজেই হয়ে যান: আবৃত্তিকার.. - মুসাফির...
- বাংলাব্লগের লিংক খুঁজছেন?? এই নিন বাংলা ব্লগের লিংক; আর মজা করে ব্লগিং করুন। - আজাদ আল্-আমীন
- সাইবারপরিসরে, বিকল্প মাধ্যমের খোঁজে - ফাহমিদুল হক
- মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে ব্লগ - এস. এম. রায়হান
- বিংশ শতাব্দীর কিছু উল্লেখযোগ্য বক্তৃতা - নাজনীন১
- তাবিজ-কবজ সম্পর্কে মাওলানা মুহিউদ্দীন খানের বক্তব্য এবং এর জবাব - সৈয়দ মবনু
- বিনামূল্যে পড়ুন MIT (Massachusetts Institute of Technology) তে - আলামিনস্টাইন
- পাকিস্তান প্রতিষ্ঠা মুসলমানদের জন্য আত্মহত্যা'মাওলানা আবুল কালাম আজাদ - শাহানূর
- জন হেনরীর হাতুড়ি: "আমি মেশিনের হবো প্রতিদ্বন্দ্বী" - নাস্তিকের ধর্মকথা
- ***টিপসঃ ইসলাম বিষয়ক প্রশ্ন বা ইসলামকে হেয় করে কোন লেখা দেখলে যা করণীয়*** - উমর
- ফ্রী ই-বুক ডাউনলোডের জন্য সেরা ১০টি ওয়েব সাইট - ইমতিয়াজ মাহমুদ সজিব
- এন্টি গল্প > সেই ডানকানা মাছটি আর ফিরে আসেনি > - মনজুরুল হক
- ই-বুকঃ ইসলাম ও নাস্তিকতা ২০১০ - ফুয়াদ০দিনহীন
- নাস্তিকতার স্বপক্ষের বহুল প্রচলিত যুক্তি খণ্ডন - এস. এম. রায়হান
- যারা অনুবাদকৃত কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থের ভালো WebSite Link চান, তাদের জন্য

- কঠিন চিজ
- ** নাম না জানা (!) কিছু অসাধারন ও ফাটাফাটি সফটওয়্যার ** - একান্ত কথা
- বাংলা ব্লগ'স্ফেয়ারে মুক্ত'চিন্তার গুরুত্বপূর্ণ লেখা/পোস্ট/ব্লগ সংগ্রহের উদ্যোগঃ সচেতন সকলে'র অংশগ্রহন কাম্য … - মনির হাসান
- আমরা ৭২ এর সংবিধানে ফেরত যাবো নাকি যাবো না? - যারা ৭২ এর সংবিধান ও বর্তমান সংবিধান এর মধ্যে বিরোধ কি তা ভালো ভাবে বোঝেন না, তাদের জন্য এই পোস্ট। - নাহিদ মাহমুদ
- ভাইরাস ডিলিট করুন manually - অনিকেত প্রান্তর
- তপঃসিদ্ধ এক শাহ আবদুল করিম - আকাশ অম্বর
- ইন্টারনেটের যে সাইটগুলোতে সারাদিন কাটাই

- অরণ্যচারী
- মুনাফিক মওদুদী - তুষারপাত
- আমার প্রিয় লেখাগুলি নিয়ে ই-বুক - নাজিল আযামী
- বাংলা বই এর সাইট - মাহবুব জামান আশরাফী
- কমেডী ভিডিওগুলো। হা হা চে থে প গে
- শূন্য আরণ্যক
- যুগে যুগে সামহয়্যার ইন ব্লগ (স্ক্রিনশট) - ইন্ঞ্জিনিয়ার
- সামহয়ারে আসার আগে আমি যে লেখকদের চিনতাম পরে সামহয়ারেও যারা রেজিস্ট্রেশন করেছেন - মাহবুব মোর্শেদ
- Task Manager ডিজাবল হয়ে গেলে তা ফিরিয়ে আনবেন কিভাবে? - আলোকিত পৃথিবী
- স্মৃতির পাতা জুড়ে প্রিয় চৌধুরী জাফরুল্লাহ শরাফত - সীমান্ত আহমেদ
- রাহুল দেব বর্মন আছেন, থাকবেন। চিরকাল.......... - কপোত
- যদি ফেসবুক সহ আরো সাইট ব্যান হয়, তাহলে কী করবেন? - ত্রিভুজ
- মুছে যাওয়া ফাইল, ফোল্ডার পুনরুদ্ধার করুন নিমেষে। - কপোত
- ফ্রী সিডি! ফ্রী সিডি!! ফ্রী সিডি!!! কত সিডি দরকার আপনার?
- ইন্ঞ্জিনিয়ার
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- ভাবছেন নির্লজ্জ, কিচ্ছু যায়-আসে না ( আমার এটম বোম
) - মেঘ
- প্রসঙ্গ নজরুল-গান্ধী : চমকে ওঠা ইতিহাসে কিছু বিভ্রান্তির জবাব - আবু নাঈম
- বাংলাদেশী মুদ্রার সচিত্র ইতিহাস - তুষারপাত
- কিছু প্রয়োজনীয় Google Seacrh টিপস n' টার্মস
- নাফিস ইফতেখার
- দিগন্ত ছোঁয়া বাঁশরীর সুর - রুবাইয়াত ইসলাম সাদাত
- জ্ঞানের সীমাবদ্ধতা নিয়ে স্বগতোক্তি এবং বিক্ষিপ্ত প্রশ্ন - সোজা কথা
- শিল্পী এস এম সুলতান ও ভিনসেন্ট ভ্যান গঘঃ জীবন কারিগর - নাস্তিকের ধর্মকথা
- বিকল্প কিছু সার্চ ইঞ্জিন - নাসির খান
- ... তাহলে ইসলামের "প্রানীর ছবি আকা হারাম"-নির্দেশটি কতটা যৌক্তিক ? - মনির হাসান
- ব্লগে আপনার পড়া সেরা ফান পোষ্ট কোনটা ?? - চিলে কোঠার সেপাই
- সব বাংলা বর্ণ নিয়ে বাক্য -এর উদাহরণ - সিউল রায়হান
- আগুন কমেন্ট সংকলন - আই লাভ ব্লগিং
- পাঁচ মিনিটে উইন্ডোজ ইনষ্টল- টিউটোরিয়াল - নাজিরুল হক
- ঈমান জোরদার করার জন্য বিভিন্ন ব্লগ হইতে সংগৃহিত ক্লাসিক লেখা - দ্বিতীয়নাম
- সবার জন্য দরকারী কিছু ওয়েবসাইট এর ঠিকানা - রন্টি চৌধুরী
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- ইসলাম শান্তির/অশান্তির ধর্ম নিয়ে ব্লগার আরিফুর রহমানের সাথে আলোচনা। - হ্যারি সেলডন
- সামহোয়ারে আপনার পড়া সেরা তিনটি লেখা কি কি? (উৎসর্গ, নাস্তিকের ধর্মকথা, বিবর্তনবাদী) - জ্বিনের বাদশা
- জয়নুল আবেদিনের কিছু ছবি... - নষ্ট মাথার দুষ্ট বালিকা...
- যে বই গুলো পড়া দরকার (সবগুলোর লিস্ট) - সপ্নীল
- দেখা হয় নাই চক্ষু মেলিয়া -- ব্লগে বসে বিশ্বভ্রমণ - রাগিব
আল বিরুনীঃ বিজ্ঞান যাঁর কাছ হতে পেয়েছিল গণিত ব্যবহারের হাতিয়ার
০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:২৫
১২৩ এর সাথে ১১ গুন করতে হলে আমরা কী করি? আচ্ছা, বাদ দিন। আজ থেকে প্রায় হাজার খানেক বছর আগেও রোমানরা কীভাবে করতো?
মাথা খারাপের দশা। এক অংকেই দিন শেষ!
এরকম পরিস্থিতিতে একজন বিজ্ঞানী আল-খোয়ারিজমি(৭৮০-৮৫০) এসে বদলে দিলেন দৃশ্যপট। বললেন, মাত্র দশটি চিহ্নের সাহয্যে শুন্য হতে অসীম পর্যন্ত সকল সংখ্যাকে সহজে প্রকাশ করা সম্ভব। এ ব্যাপারে তাঁর লেখা বইটির নাম হলো “অন ক্যালকুলেশন অভ হিন্দু নিউম্যারালস্ (ল্যাটিনঃ Algoritmi de numero Indorum)”; মূল আরবী নামটি আমার জানা নেই । মূল ধারনাটি তিনি নিলেন এরও আগের হাজার বছর ধরে চালু ভারতীয় উপমহাদেশের গাণিতিক সিস্টেম থেকে আর এর সাথে দশমিক সংখ্যার ব্যবহার যোগ করে একে আরো উন্নত করে তুললেন। তারই ফলশ্রুতিতে আজ একটা ছোট্ট বাচ্চাও উপরের যোগটি এভাবে করে।
যাই হোক, আল-খোয়ারিজমির তিরোধানের প্রায় এক শতাব্দী জন্ম নিলেন আল-বিরুনী (৯৭৩-১০৪৮); ভারতবর্ষের ইতিহাস-ঐতিহ্যের উপর লেখা ‘তাহ্কিকে হিন্দ’ গ্রন্থই যাঁকে অমরত্ব দিয়েছে, যদিও কর্মের পরিধি ও প্রভাব হিসেব করলে এটি তাঁর সবচেয়ে বড় কাজ নয়! হ্যাঁ, তিনি আবু রায়হান মুহাম্মাদ ইবন্ আহমাদ আল বিরুনী (ابوریحان محمد بن احمد بیرونی)।
জ্ঞান-বিজ্ঞানের পথে তাঁর আগের পথিকদের চাইতে তিনি একটি সুবিধাজনক জায়গায় অবস্থান করছিলেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা গ্রীক, পার্সি ও সংস্কৃত ভাষায় রচিত জ্ঞান-বিজ্ঞানের গ্রন্থগুলোর এক বিরাট অংশ ততদিনে আরবীতে অনূদিত হয়ে গিয়েছে। আব্বাসীয় খেলাফতের রাজধানী বাগদাদকে কেন্দ্র করে আগের দুই শতক ধরে চলা এ বিশাল কর্মযজ্ঞকে ইতিহাসে অনুবাদ আন্দোলন(Translation Movement) নাম দেয়া হয়েছে। যাই হোক, আল-বিরুনীর টেবিলে তখন আক্ষরিক অর্থেই গ্রীক জ্যামিতির ধারনা আর ভারতীয় গাণিতিক পদ্ধতির উপর লেখা ও অনূদিত বইপত্র। তিনি এই দুইয়ের মিশেলে মানবসভ্যতাকে উপহার দিলেন এক যুগান্তকারী আবিষ্কার- "বৈজ্ঞানিক তত্ত্বে গণিতের প্রয়োগ।"
যেমনঃ তিনি জ্যামিতি ও গণিত ব্যবহার করে প্রায় নিঁখুতভাবে হিসেব করে ফেললেন পৃথিবীর ব্যাসার্ধ। এজন্য তিনি ব্যবহার করলেন একটি সাধারন অ্যাস্ট্রল্যাব (Astrolabe)। এর সাহায্যে সাধারণ দৃষ্টিশক্তি দিয়েই কোণ (Angle) নির্ণয় করা যায়।
এরপর তিনি একটি পাহাড় খুঁজে বের করলেন যার পাদদেশ সমতল। এবার, ঐ অ্যাষ্ট্রল্যাবের সাহায্যে পাহাড়ের পাদদেশের দুইটি সরলরৈখিক বিন্দু হতে পাহাড়ের শীর্ষের উন্নতি কোণ নির্ণয় করলেন। ফলে সহজেই নির্ণীত হলো পাহাড়ের উচ্চতা , h।
এবার তিনি পাহাড়ের শীর্ষে উঠলেন এবং অ্যাস্ট্রল্যাবটির সাহায্যে দিগন্তের (সাধারণ চোখে যেখানে আকাশ মাটিকে স্পর্শ করে) সাথে ঐ শীর্ষের অবণতি কোন হিসেব করলেন।
এবার হিসেব একেবারেই সোজা।
সূত্রে বসিয়ে দিয়ে বের হয়ে গেল পৃথিবীর ব্যাসার্ধ,R। আজকের দিনে ত্রিকোনমিতির নূণ্যতম জ্ঞানের অধিকারীও এ পরীক্ষা এবং হিসেব করে দেখতে পারেন।
আল-বিরুনী অনেকবার এ পরীক্ষা চালান এবং তাঁর নির্নীত মান আসে মোটামুটি ৬৩৩৯ কিলোমটার, যা আজকের আধুনিক বিজ্ঞানের হিসেবের (৬৩৭১ কিলোমিটার) প্রায় কাছাকাছি; ভুলের পরিমান ১% এর চেয়েও কম! অবিশ্বাস্য!
বিজ্ঞানের উত্তরণে আল-বিরুনীর অবদান অনেক। গণিত, জ্যোতির্বিদ্যা, ভূগোল, নৃবিজ্ঞান, ধর্মতত্ত্ব, ইতিহাস সহ বিজ্ঞানের অনেকগুলো শাখাতেই তাঁকে পাশ কাটিয়ে যাওয়ার অবকাশ নেই। তাঁকে বলা হয় নৃবিজ্ঞানের পথিকৃত, ভূ-তত্ত্বের(Geodesy) জনক, প্রথম ভারতবিদ (Indologist)।
কিন্তু, এ সব কিছু ছাড়িয়ে তাঁর যে অবদানটি বিশ্বসভ্যতাকে এগিয়ে দিল অনেক দূর তাহলো, বৈজ্ঞানিক তত্ত্ব প্রমানে এবং সমস্যা সমাধানে গণিতের সফল প্রয়োগ। তিনিই সম্ভবতঃ প্রথম বিজ্ঞানী যিনি উপলব্ধি করেছিলেন যে, গণিতের মাধ্যমেই আমরা বিশ্বচরাচরকে(Universe) সবচেয়ে ভালভাবে প্রকাশ করতে পারব।
শেষ কথাঃ আল-বিরুনীর মত অনেক মুসলিম বিজ্ঞানীই বিজ্ঞানের জগতে একের পর এক যুগান্তকারী আবিষ্কার করেছেন। কিন্তু, এর অনেক কিছুই বিস্মৃতির অতল তলে তলিয়ে যাচ্ছে। কেন? তার উত্তর দেব, অন্য কোন দিন।
অনুপ্রেরনাঃ -ম্যাভেরিকের এই পোষ্ট
তথ্যসূত্রঃ
১. Science & Islam, A Documentary by BBC.
২. আল-বিরুনী-উইকিপিডিয়া
৩. ভূ-তত্ত্বের ইতিহাস- উইকিপিডিয়া
৪. Muhammad Ibn Musa Al-Khwarizmi – All Experts
৫. আল-বিরুনী- অ্যান্সাইক্লোপিডিয়া ইরানিকা
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৩২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: দ্রুততম সময়ে পড়ে মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ।
লেখক বলেছেন: পুনরায় পড়লাম।
এবার আর মন্তব্য করতে ভুল হয় নি।
![]()
রাজসোহান বলেছেন:
++++++++++++++++++++++++++
লেখক বলেছেন: দেরীতে ধন্যবাদ দিচ্ছি।
অলস ছেলে বলেছেন:
উত্তর টা জানার আগ্রহ এই পোষ্ট পড়ার চেয়ে বেশি।
লেখক বলেছেন: উত্ত্র গুছিয়ে লেখার মত অবস্থা যখন হবে, তখন দিয়ে দেব খন। এর মধ্যের অন্য কেউ দিয়ে দিলে বাধিত হতাম।
েহলাল খান বলেছেন:
তায়েফ ভাই পরিশ্রমী এবং অনুসন্ধানী লিখার জন্য প্রথমে আপনাকে অফুরন্ত ধন্যবাদ জানাচ্ছি। অনেকেই একমাত্র মুসলিম বলে এই মহান বিজ্ঞানীকে অবজ্ঞা করে। আজকে আপনার ব্লগে তার এই অবদান তুলে ধরায় অনেকের ভুল ভাঙ্গবে বলে আমার বিশ্বাস।
লেখক বলেছেন: কার ভুল কতটুকু ভাঙ্গবে জানি না। তবে, অনেক কিছুই আমার জানা ছিল না। জানার পর মনে হলো, ব্লগারদের সাথে শেয়ার করি।
পড়ার জন্য ধন্যবাদ।
ইমন জুবায়ের বলেছেন:
+++++++
লেখক বলেছেন: আপনার মত নিয়মিত এমন এমন পোষ্ট দিতে পারতাম!
![]()
ফুয়াদ০দিনহীন বলেছেন:
+++++++++++++
লেখক বলেছেন: দেরীতে ধন্যবাদ দিচ্ছি।
েহলাল খান বলেছেন:
সত্য সমাগত, মিথ্যা অপসৃত...............।
লেখক বলেছেন: সত্যের জয় অবশ্যম্ভাবী................
সিউল রায়হান বলেছেন:
++++++++++++
লেখক বলেছেন: দেরীতে ধন্যবাদ দিচ্ছি........
![]()
লেখক বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ।
ত্রিভুজ বলেছেন:
চমৎকার একটি লেখার জন্য অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
এস. এম. রায়হান বলেছেন:
ভাল পোস্ট। প্রিয়তে গেল। +
লেখক বলেছেন: সম্মানিত বোধ করছি।
![]()
হোরাস্ বলেছেন:
অলস ছেলে বলেছেন: উত্তর টা জানার আগ্রহ এই পোষ্ট পড়ার চেয়ে বেশি।
লেখক বলেছেন: লেখক বলেছেন: উত্তর গুছিয়ে লেখার মত অবস্থা যখন হবে, তখন দিয়ে দেব খন। এর মধ্যের অন্য কেউ দিয়ে দিলে বাধিত হতাম।
ম্যাভেরিক বলেছেন:
ত্রিকোণমিতিতে উন্নতি কোণ আর অবনতি কোণ নিয়ে কত ক্যাঁচাল ছিল। একটা অ্যাস্ট্রল্যাব পেলে কত সুবিধা হতো! লেখক বলেছেন: কতটা সুবিধা হোত, তা নিয়ে আমার সন্দেহ আছে।
![]()
লুৎফুল কাদের বলেছেন:
+++
লেখক বলেছেন: থ্যাংক ইউ।
![]()
লুথা বলেছেন:
+++
লেখক বলেছেন: থ্যাংক ইউ।
![]()
ঘুমরাজ বলেছেন:
+++
লেখক বলেছেন: থ্যাংক ইউ।
![]()
লেখক বলেছেন: ধন্যবাদ।
শয়তান বলেছেন:
ঐ যুগটা জ্ঞান বিজ্ঞানের উন্নতির জন্য একটা স্বর্ণ যুগ ছিল ।
লেখক বলেছেন: নিঃসন্দেহে। কিন্তু কালের প্রবাহে হারিয়ে গেল...............দুঃখজনক।
লেখক বলেছেন: দারুন......এবং প্রয়োজনীয়। অনেক অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
আশরাফ মাহমুদ বলেছেন:
চমৎকার পোস্ট। জানা হলো অনেক কিছু।
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ, আপনাকেও।
লেখক বলেছেন: এত প্রশ্ন!!!!
দেখা যাক........
কামার বলেছেন:
অনেক কিছু জানা গেল
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
মেলা দিন পর আইসা বেশ আয়েশ কইরা পড়লাম।
পোষ্ট একটু ছোট হইছে , অনেক খাটা ও হইছে।
ধন্যবাদ।
লেখক বলেছেন: আপ্নেরা বড় প্রকৌশলী, বিরাট বিজি! মাঝে মইধ্যে আপ্নেগো দেখা পাইয়া ধইন্য হই!
![]()
লেখক বলেছেন: ধন্যবাদ, অনেক।
আলো-ছায়া বলেছেন:
পড়টে কোসটো লাগে
লেখক বলেছেন: টাইলে, ফড়ার দর্কার নাই। ![]()
কাঙ্গাল মুরশিদ বলেছেন:
চমৎকার তথ্যবহুল পোস্টের জন্য ধন্যবাদমুসলিম বিজ্ঞানীদের অবদানগুলি কালের আবর্তে যতটা হারিয়ে গেছে, রাজনৈতিক পরাজয়ের করনে তার চেয়ে বেশী ভুলিয়ে দেয়া হয়েছে। বিজয়ীরা সবসময় বিজিতদের অবদান ভুলে যেতে পছন্দ করে।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ, পড়ার জন্য।
"বিজয়ীরা সবসময় বিজিতদের অবদান ভুলে যেতে পছন্দ করে।" -মুসলমানদের বিজয়কালে কিন্তু এর বিপরীতই দেখা গিয়েছিল।
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
এবারের কবিতা সংকলনেও আপনার পছন্দের কিছু কবিতা চাই। মেইল দিলামআর এটা আমার পোস্টের লিংক Click This Link
লেখক বলেছেন: লিংক দিতে কিংবা সাহায্য করতে আপত্তি নেই। তবে, কথা হলো, গতবারেরটা শেষ পর্যন্ত কী হলো, হার্ড কপি পাওয়া যায় কোথায়, অন্ততঃ সফট কপি কীভাবে পাবো - তার কিছুই এখনো জানতে পারলাম না!
![]()
লেখক বলেছেন: গ্রেট জব কীনা জানি না।
তবে, ধন্যবাদ, পড়ার জন্য।
রিমি (স. ম.) বলেছেন:
নাইন টেনের ইসলাম শিক্ষা বইতে আলবিরুনির কথা হালকা করে পড়েছিলাম। ডিটেইলস জানলাম আরেকটু। ধন্যবাদ পোস্টটার জন্য।
লেখক বলেছেন: আরো ডিটেইলস্ জানার জন্য চেষ্টা করা উচিৎ। ইতিহাসের সঠিক জ্ঞান আমাদের ভবিষ্যতের পথ চলাকে মসৃন করে আর অন্তর্নিহিত বোধশক্তিকে জাগিয়ে তোলে...............
লেখক বলেছেন: সেটাই..........রাতবিরেতে আড্ডাবাজি না করে কাজেকর্মে মন দাও। তুমিও পারবে...।![]()
মেইলে দুষ্কৃতিকারীর ছবিগুলো পেয়েছিলে?![]()
পাথুরে বলেছেন:
তুমি বললে অবশ্যই পারবো ভাইয়া। এখন কি ঘুমুবো ভাইয়া?
মাত্র দেখলাম। দুষ্কৃতিকারীর মস্তিস্কারণ্য দেখে আতংকে হাত-পা.......
২১ ২২ রিমান্ডে আনার ব্যবস্থা করা যায়না?
লেখক বলেছেন: ঘুম?!
তোমারে তো একটু আগেও অন লাইনে দেখেছি...........![]()
দুষ্কৃতিকারীকে রিমান্ডে আনার চেষ্টা চলছে......
ফেরারী পাখি বলেছেন:
উরে ব্বাস! কি গল্পের মত করে লিখে গেছেন। সাথে আবার দৃষ্টিনন্দন ছবি।আমি অন্ককে যমের মত ভয় পাই। এই শেষ বয়সেও ২+২ কত হয়, চোক মুখ শক্ত করে জিজ্ঞাসা করলেই, আমার দফা রফা।
তবে কিছু ইতিহাস জানতে পেরে খুব ভালো লাগলো্
লেখক বলেছেন: ২+২ কত হয়- জানেন না?
সাড়ে তিন!![]()
এরপর থেকে কেউ জিজ্ঞেস করলে সোজা এই উত্তরটা দিয়ে আমার রেফারেন্স টেনে দেবেন!![]()
আর ইতিহাস জানাটা যে জরুরী- এ কথাটা ও আমরা আজ ভুলতে বসেছি....
ভাঙ্গন বলেছেন:
অনেক কিছু জানলাম।
লেখক বলেছেন: তাই নাকি?!
ধন্যবাদ।
পল্লী বাউল বলেছেন:
চমৎকার ++++++
লেখক বলেছেন: ধন্যবাদ........
আহমেদ রাকিব বলেছেন:
অফলাইনে পরেছি। কমেন্ট দেয়া হয় নাই। যথারিতী চমৎকার পোষ্ট। তায়েফ আহমেদ আমার প্রিয় ব্লগার।
লেখক বলেছেন: মন্তব্যে অসম্ভব মজা পেলাম।
সেইসাথে সম্মানিতও বোধ করলাম।
দীপান্বিতা বলেছেন:
"আল বিরুনী"-সেই কবে ইতিহাসে পড়েছিলাম এঁনার নাম! ......ধন্যবাদ, অনেক কিছু জানলাম ....জীবনীও একটু দিলে ভাল হত লেখক বলেছেন: পোষ্ট বড় করতে আমার ইচ্ছে করে না.......তাই জীবনী দেয়া হয় নি।
তবে তথ্যসূত্রে সব প্রয়োজনীয় লিংক দেয়া আছে........![]()
লেখক বলেছেন: ভাল। কিন্তু, এতদিন কোথায় ছিলেন?
মেহবুবা বলেছেন:
একসময়ের প্রিয় না হয়েও প্রিয় সাবজেক্ট গনিত । জীবনের বিভিন্ন যোগ বিয়োগ মেলাতে গিয়ে আর মেলে না ।আপনাকে , আলবেরুনী কে , যাদব বাবুকে , সব গনিতবিশারদকে মাইনাস ।
লেখক বলেছেন: সবার মাইনাস নিজের কাঁধে তুলে নিয়ে আপনাকে ধন্যবাদ জানালাম............![]()
আর জীবনের যোগ-বিয়োগ মিলানোর জন্য অন্য প্রজাতির গণিতবিদ হতে হয়......সবার পক্ষে সম্ভব না!![]()
লেখক বলেছেন: তাইলে ঢুকলা ক্যান!?
ব্যান দাবী করছি!
![]()
লেখক বলেছেন: এত কিছু কৈ দেখলেন?!
এতো কেবল শুরু..........![]()
লেখক বলেছেন: ওকে..........দেখছি.....
লেখক বলেছেন: দেখলাম এবং সম্মানিতবোধ করলাম।
![]()
লেখক বলেছেন: মুসলিম বিজ্ঞানীদের নিয়ে আর কয়টা লেখা দিতে পারব, জানি না। তবে, চেষ্টা থাকবে।
পড়ার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: মোটামুটি গুছিয়ে এনেছি, কিন্তু লিখতে পারছি না!![]()
পরীক্ষা চলছে যে!
চিন্তায় আছি বলেছেন:
সুন্দর পোস্ট +++++
লেখক বলেছেন: ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















+++++++