ফিরে দেখা ইতিহাস
ঘাতক রাজাকার, আল-বাদর
মওদুদী জামাতী, দেওবন্দী খারিজী, ওহাবী সালাফীদের দিনলিপি
৩ আগস্ট, ১৯৭১ ঈসায়ী
আল ইহসান ডেস্ক: পাকিস্তানি সেনারা এদিন নির্দেশ দেয় ১৮ ও ৭৬ নম্বর সামরিক আদেশ মেনে চলার। ১৯৬৯ সালে প্রথম ১৮ নম্বর সামরিক আদেশ জারি করা হয়। এ আইনে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট, লকআউট এবং যেকোন ধরনের বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়। আদেশে উল্লেখ করা হয়, যদি কোনো ব্যক্তি ধর্মঘট করে বা সাহায্য করে কিংবা এ ব্যাপারে উস্কানি দেয়, তবে তার ১৪ বছরের সশ্রম কারাদণ্ড হবে। অন্যদিকে একমাত্র ধর্মীয় সমাবেশ ছাড়া প্রকাশ্য মিছিল, মিটিং, বিক্ষোভ ইত্যাদি নিষিদ্ধ করা হয় ৭৬ নম্বর সামরিক আদেশ জারি করে। মুক্তিযোদ্ধাদের সংঘবদ্ধ আক্রমণে এবং দেশের ভেতরেও অবস্থানরত এদেশের মানুষের বিদ্রোহী হয়ে উঠার সম্ভাবনায় পাকিস্তানিরা এ আদেশ কঠোরভাবে কার্যকরী করার নির্দেশ দেয়।
শিক্ষা প্রতিষ্ঠানের পরিসি'তি স্বাভাবিক দেখানোর জন্যে পাক শাসকগোষ্ঠী প্রহসনমূলকভাবে এসএসসি পরীক্ষার আয়োজন করার পরে ১২ আগস্ট এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত করার ঘোষণা দেয়। এদিন শান্তি ও কল্যাণ পরিষদের সভাপতি মৌলভী ফরিদ আহমদ আহবান জানায় এইচএসসি পরীক্ষায় ছাত্রছাত্রীদের অংশ নিতে। সে বলে যে, ‘কুচক্রীদের (মুক্তিযোদ্ধাদের) সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে সফলতার সঙ্গে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুশমনরা বর্তমানে এইচএসসি পরীক্ষা বাতিলের জন্যে গুজব ছড়াচ্ছে।’ সে এসব গুজব রটনাকারীদের ধরে কর্র্তৃপক্ষের হাতে তুলে দেয়ার নির্দেশ দেয়।
নবাবজাদা নসরুল্লাহ ঢাকা আসার পর এদিন দেখা করে পিডিপি নেতা নূরুল আমীনের সঙ্গে। ঘাতক আলবাদর বাহিনী ও ছাত্রসংঘের- তৎকালীন প্রধান এবং বর্তমানে জামাতের আমীর মতিউর রহমান নিজামী ওরফে মইত্যা রাজাকার এদিন চট্টগ্রামে ছাত্রসংঘের কর্মীদের প্রতি উস্কানিমূলক বক্তব্য রাখে। এতে আরো উপসি'ত ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংঘের নেতা আবু নাসের ও মীর কাসেম আলী।
সিলেটের কানাইক্ষেত্রে দালালদের মধ্যে বক্তব্য রাখে সাবেক মন্ত্রী আবদুস সালাম। সে তথাকথিত দেশদ্রোহী ও ধর্মদ্রোহীদের কার্যকলাপ প্রতিরোধের জন্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানায়।
এ সময় প্রচার করা হয় যে, ভারত থেকে ফিরে এসে পাকিস্তানিদের সঙ্গে হাত মিলিয়েছে ফেনী মহকুমার ছাগলনাইয়া-পরশুরাম এলাকা থেকে নির্বাচিত এমএনএ প্রিন্সিপ্যাল ওবায়েদ উল্লাহ মজুমদার।
[তথ্যসূত্র: দৈনিক পাকিস্তান, ধর্মব্যবসায়ী ঘাতক জামাতের মুখপত্র দৈনিক সংগ্রাম ৪, ৫ আগস্ট ১৯৭১ ঈসায়ী।]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




