আমার প্রিয় পোস্ট
- ছবি ব্লগঃ পুরাতন প্রাণের টানে - আহমেদ রাকিব
- নিঃসঙ্গ মুসাফিরের জিন্দা গান - ইমন জুবায়ের
- একটু আগে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমার ধারনাটুকু বদলে দিলেন আমার বাবা - শ।মসীর
- আবেগীয় শিক্ষা - সবচেয়ে গুরুত্বপূর্ন জীবনের প্রথম পাঁচটি বছর - সীমন্ত ইসলাম
- রিভিঊঃ পিঙ্ক ফ্লয়েডের “দ্য ওয়াল” অ্যালবাম -পিঙ্কের বিদ্রোহী বোধসত্ত্বার প্রতিক - ফাহাদ চৌধুরী
- আসুন আপনাদের এক স্বপ্ন বাস্তবানের গল্প শোনাই। মিশন রংপুর !! ( দুঃস্থদের ভিতর শীতবস্ত্র বিতরণ )--- ছবিসহ সর্বশেষ আপডেট। - নিশ্চুপ নিরবতা
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- বাংলা ব্লগদিবসঃ টিভি নিউজের ক্লিপ দেখুন... - মুনশিয়ানা
- পার্বত্য জনগনঃ উদ্বাস্তু হতে হতে ক্রমশঃ আলাদা হয়ে যাওয়া... জেগে ওঠা বিচ্ছিন্নতার বোধ... - মুনশিয়ানা
- ফিরে দেখা ২০০৯ : সামহোয়্যার ইন...ব্লগে বছরের আলোচিত ১১ - ফিউশন ফাইভ
- বদরের যুদ্ধের প্রেক্ষাপট: ডাকাতি-লুট না অত্যাচারিতের অধিকার আদায়? - জ্বিনের বাদশা
- নাস্তিকতার তাসের ঘর চুরমার করে দেরে তৌহিদী দল - নূরুল্লাহ তারীফ
- সামহোয়্যারইন ব্লগে আমার তিনটি বছর - সাঈফ শেরিফ
- মুসলিমদেরকে কোরআনের মত স্মার্ট হতে হবে - একলা একজন
- শপথ : প্রথম আলোর তাবৎ ভন্ডামিকে 'না' ! - আবদুর রাজ্জাক শিপন
- বরষা বন্দনা - ফেরারী পাখি
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- বহুব্যবহৃত ও প্রয়োজনীয় কিছু শব্দের শুদ্ধ বানান - জোবাইর
- আদ্যোপান্ত নচিকেতাঃ একটি তথ্যমূলক পোষ্ট। - জয় সরকার
- একজন গৌতম রায়, একজন রুবেল আর একটা পাঠশালা - প্রাথমিক শিক্ষা পদ্ধতি উন্নয়নের স্বপ্ন দেখায় - কৌশিক
- আমাদের কথাসাহিত্য আঞ্চলিক ভাষা - আকাশভরাতারা
- ভাবতে হবে শিক্ষার গুণগত মানের কথাও - গৌতম রায়
- একুশে বই মেলা ২০০৯: যেসব ব্লগার লেখকদের বই বেরুচ্ছে, তাদের তালিকা.. - মেঘবাজি
- ভীতু বাঙালির বাইরেও দাঁড়ানোর মানুষ আছে! - ফিউশন ফাইভ
- বসন্তদিন-৩৮ - বরুণা
- ... তাহলে ইসলামের "প্রানীর ছবি আকা হারাম"-নির্দেশটি কতটা যৌক্তিক ? - মনির হাসান
- আমার এ ছোটো মেয়ে - জীবনানন্দ দাশ (সকল ফিলিস্তিনী বাবাকে) - পিচ্চি
- মুভি: হোটেল রুয়ান্ডা...ব্লগারদের দৃষ্টি আকর্ষণ! - দারাশিকো
- ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? (আপডেট-১২ : একটি বিশেষ ঘোষণা) - ব্রিগেড সিক্সটিন
- অশউইৎস- বিরকেনিঊ, নাজী কনসেনস্ট্রেশান গ্যাস চেম্বারের গনহত্যা, আমাদের বিষণ্ণ যাত্রা... - |জনারন্যে নিসংঙগ পথিক|
- ১৯৭১ : বীরাঙ্গনা অধ্যায় - আইরিন সুলতানা
- পুষ্প-কন্যা : তুমি কোন কাননের ফুল ... - আইরিন সুলতানা
- ফ্রী সফটওয়্যার দরকার আপনার ?? - নিঃসঙ্গ
- এসো গান শিখি ... - আইরিন সুলতানা
- নৃশংসতা আর নির্মমতার এই তান্ডবের অবসান চাই! - মানবী
- একজন প্রেসিডেন্টের ইমেইল এবং আমাদের নেগেটিভ মনোভাব - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- কয়েকজন ব্লগারের নিজস্ব স্টাইলের ঈদ শুভেচ্ছা




- কঁাকন
- মাঝিপাড়ার শিশুদের স্কুলের স্বপ্ন বাস্তবায়ন - আজমান আন্দালিব
- ইউটিউবে আপনারা কি মাস্টারপিস সিনেমাগুলো দেখেন? - ফাহমিদুল হক
- রুবিকস কিউব (শেষ পর্ব ) : রুবিকস সমাধানের আরও কিছু কৌশল... - গণিত পাগল
- 'নুনু কাটা' অনুষ্ঠানের জমকালো আয়োজন এবং বাঙ্গালী মুসলিম সংস্কৃতিতে পুরুষতন্ত্রের ধারাবাহিকতা. - মুনীর উদ্দীন শামীম
- রিলাক্সেশন টেকনিক - আহমেদ হেলাল ছোটন
- আজ রাতে কোথায় ঘুমাবো? - মাহবুব মোর্শেদ
- চাচামিঞার জাবর কাটা!! - চাচামিঞা
- প্রসঙ্গ: পাবলিক বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয় - বিবর্তনবাদী
আহা!!!
- এম্নিতেই
- অবরুদ্ধ সময়ের গল্প- - রাসেল ( ........)
- বিশ্ব শান্তি! কে কবে দেখেছিল? - আব্দুন নূর তুষার
- গল্পঃ শহরে শিউলী-ভোর যে কারনে ফিরে আসে - মোস্তাফিজ রিপন
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- বাংলাদেশের কিছু সুন্দর জায়গার ছবি... - গিফার
- আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস - একরামুল হক শামীম
- স্মৃতির ভেতরে দগদগে ক্ষত নিয়ে ঘুরি - রাসেল ( ........)
- গুগল বুকস থেকে বই ডাউনলোড করবেন যেভাবে - অনিকেত প্রান্তর
- প্রকাশিত হল মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন ফিরে দেখা একাত্তর - ব্রিগেড সিক্সটিন
- যে রাতটি আমার নির্ঘুম কাটে - সামী মিয়াদাদ
- আমার মৃত্যুগাথা . . . - ঊশৃংখল ঝড়কন্যা
- শাশ্বত-র জন্য বসুন্ধরায়ঃ আয়নায় নিজের মুখ - সুনীল সমুদ্র
- রান্নার কিছু প্রয়োজনীয় টুকিটাকি তথ্য - জরিণা
- মহাকবি মাইকেল মেহদী সকাশে শুক্রবারের আড্ডা - কৌশিক
- বিবাহ সমাচার (শেষ পর্ব)...উৎসর্গ ড়াশু ও বিমা ভাই - তামিম ইরফান
- English Songs কালেকশন ()()()()() যারা ইংরেজী গান পছন্দ করেন তাদের জন্য.. - নতুন
- ছায়াজীবি - কালপুরুষ
- ভাগ্যিস তুমি আকাশ চাওনি !! - সবাক
- আমার প্রিয় লেখাগুলি নিয়ে ই-বুক - নাজিল আযামী
- স্মার্টনেসের সংজ্ঞা ও আমাদের প্রচলিত ব্যাখ্যা - হুমায়রা ফেরেদৌস তানিয়া
- স্টেরিওটাইপের কথকতা - রাগিব
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- ইয়াহুর হিডেন ইমোটিকন!!! - তাজুল ইসলাম মুন্না
- Esnips থেকে গান ডাউনলোডের উপায় - রাশেদ
- গল্পঃ ফুলার রোড - মোস্তাফিজ রিপন
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই - শেরিফ আল সায়ার
- নবীনদের জন্য - নাদান
- বই পড়তে চাই, নাম দিন প্লীজ! - সন্ধ্যাবাতি
- সামহয়ারে আসার আগে আমি যে লেখকদের চিনতাম পরে সামহয়ারেও যারা রেজিস্ট্রেশন করেছেন - মাহবুব মোর্শেদ
- কবিতার ভাংগা-গড়া (রিপোস্ট করা হলো,অনুরোধে)/বিহংগ - বিহংগ
- কবিতার প্রাথমিক ছন্দ - শেখ জলিল
- আমার প্রিয় পোস্টের লিঙ্ক - মুকুল
- স্মৃতি হাতড়ে......পড়া বইয়ের তালিকা...... - আশেক ইব্রাহীম
- যে বইগুলো পড়া দরকার ......সংশোধিত ও পরিবর্ধিত - সপ্নীল
- আমার প্রিয় চলচিত্র....... - আশেক ইব্রাহীম
সাব্বির ভাইয়ের জন্য আরো দশ লাখ টাকা দরকার। মানবতার দিকে তাকিয়ে আছি।

সো দেসকা-দের দেশে-১ (সারমেয় কাহিনী)
২৭ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:২৮
অ্যায়সা এক তকমা জুটেছে আমার কপালে। গল্প করার সঙ্গী হিসেবে আমার চেয়ে বিরক্তিকর প্রাণী নাকি এ ধরাধামে আর দ্বিতীয়টি হয়না। ঘটনা সত্যি। ভালো শ্রোতা হলেও অতি নিম্নশ্রেণীর বক্তা আমি। কিছু বলার জন্য "যেইনা আমি ঠোঁট নেড়েছি", অম্নি সব কথা পালিয়ে যায়। ধ্বনি উৎপাদনের সবগুলো বিভাগ ঘুরে এসে কথামালা যখন পৃথিবীর মুখ দেখবে প্রায়, তখনি কোয়ালিটি কন্ট্রোল সেকশান এদের নাকচ করে দেয়। মনে হয় এ কথাটা তো তেমন আকর্ষণীয় হবেনা শ্রোতার কাছে। মিছেমিছি বিরক্তি বাড়িয়ে লাভ কি? তাই গল্প বলিকা হবার চেয়ে ব্লগিকা হওয়াই ঢের ভালো। কারো বিরক্তি চোখে দেখতে হবেনা, পড়ে চুপিচুপি হজম করে নিলেই হলো।
বড় হলে একটা অপন্যাস লেখার ইচ্ছে আছে। শিরোনাম "সো দেসকা-দের দেশে"। নামকরণ করেছে আমার শ্বশুরতো ভাই। জাপানিজ ভাষায় "সো দেসকা?" মানে "তাই নাকি?"। কথাটা এত বেশি ওরা ব্যবহার করে যে, আড়ালে এই নামেই ওদের ডাকি। তবে হ্যাঁ, সো দেসকা-রা লোক ভালো। যাই হোক, অপন্যাসখানার আলফা বেটা গামা সব ভার্সনই আপনাদের খাওয়ানোর ষড়যন্ত্র করেছি। ধীরে ধীরে, বিরক্তির চুড়ান্ত মাত্রায় আপনাদের পৌঁছে দিয়ে।
আজকে লিখব এদের সারমেয় প্রীতির কচকচানি। কুত্তাতো ভাই আমরাও পুষি। নেড়ি, বাঘা, ডাল হরেক রকম। তা নিয়ে এতো আদিখ্যেতা দেখলে গা জ্বলে যাবারই কথা। ভ্যানিটি ব্যাগে করে ঘুরে বেড়াতে হবে? বলা নেই কওয়া নেই, পাশের ভদ্রলোকের ব্যাকপ্যাক থেকে হঠাৎ যদি একখানা কুকুরের জুলুজুলু চোখের সাথে চোখাচোখি হয়ে যায়, আঁৎকে উঠবেননা? কুকুরের স্যালুন, বিউটি পার্লার। ঢং যত। প্রবাদ আছে, বউ পোষা আর হাতি পোষা সমান। এদের দেখে মনে হয়, কুত্তা পোষা আর ডাইনোসোর পোষা সমার্থক। তাও কারো আগ্রহে কমতি নেই। কারো বাসায় "পেট" নেই শুনলে এমন ভাব করে যেন ওই লোকের বেঁচে থাকাই অর্থহীন। সব সুপারমার্কেটে কুকুরের সেকশান আলাদা। পুষ্টিকর খাবার, প্রসাধন সামগ্রী, আসবাব, পোশাক থরে থরে সাজানো। আল্লার দুনিয়ায় কুত্তারা আরামও করে গেলো! এদের জন্য আবার আলাদা রেস্তোঁরা আছে। ভাবেন দেখি কেমন লাগে মেজাজটা! সেও আবার বিশাল খরচান্তের ব্যাপার। গৌরীসেনদের তাতে ভ্রূক্ষেপ নেই।
কুত্তা বিলাই বৃষ্টির এক দিনে সবে নেমেছি রেলগাড়ি থেকে। রেইনকোট, ছাতা সব থেকেও জবুথবু অবস্থা, এমনি বৃষ্টি। ইস্টিশান থেকে বের হব বলে সিঁড়ি ভাংছি, দেখি দুই খালাম্মা ধরাধরি করে একটা প্যারাম্বুলেটর (বাচ্চা ঠেলার গাড়ি) নামাচ্ছে। নামাতে গিয়ে দুজনেরি দফারফা। হাত লাগাবো ভেবে পা বাড়াতেই চক্ষু চড়কগাছ ঠেলাগাড়ির যাত্রীকে দেখে। ফুটফুটে চেহারার নাদুসনুদুস একখান সারমেয়ছানা; আহ্লাদে চাঁদের আলোর মত গলে গলে পড়ছে। "শালা কুত্তা" বলে পাশ কাটিয়ে চলে এলাম। কুত্তাওয়ালী বোধহয় ভেবেছেন উনার জানের জান এর রূপের প্রশংসা করেছি। মুচকি হেসে ধন্যবাদ দিলেন। নিজে না পরলেও বৃষ্টির দিন এরা কুকুরকে বর্ষাতি পরাতে ভোলেনা। এপার্টমেন্ট ভাড়া নেবেন? "পেটওয়ালাদের" জন্য সুব্যবস্থা আছে। বাড়তি জায়গা, চড়া দাম। অনেকটা বঙ্গদেশীয় "সার্ভেন্টস কোয়ার্টারের" মত। বাপমার খবর নেয়না, পোষাপ্রানীর জন্ম মৃত্যুবার্ষিকী ঠিকই পালন করে। কম্যুনিটি সেন্টার ভাড়া নিয়ে সে এক এলাহি কান্ড! এইখানে কুত্তা মরলেও লাখ টাকা। কবরের জায়গা কিনতে মালপানি বেরিয়ে যায় অনেক। দেখি আর ভাবি, ভাবি আর দেখি। কুকুরকে এরা মানুষের মর্যাদা দিয়েছে। আমরাও এ দুপ্রজাতিকে সমান চোখেই দেখি। সেই দেখায় যে কতটা ফারাক, সে শুধু আমরাই জানি। হায়রে অভুক্ত বাঙ্গালি! মানুষ না হয়ে ধনীর দেশে কুকুর হয়ে জন্মালেও তো পারতি!
একটা প্রশ্ন অসংখ্যবার শুনেছি, তোমাদের দেশে জনপ্রিয় পেট কি? উত্তর দেব কি, কষ্টের হাসি হেসে এড়িয়ে যাই। আমাদেরও "পেট" আছে, হাজারে হাজারে, লাখে লাখে। জ্বলন্ত চুল্লীর মত অসংখ্য পেট। বিনা পরিচর্যাতেই ওরা লকলক করে বেড়ে ওঠে, সর্বগ্রাসী ক্ষুধা নিয়ে। আমরাও কুকুর পুষি। সফেদ দাড়িওয়ালা, সুরমা চোখে দেয়া কুকুর। ভোট দেই, ভাগ্যবিধাতা বানাই। গাড়িতে লালসবুজ পতাকা উড়িয়ে শনশন করে ওদের পাজেরো ছুটে যায় আমাদের সামনে দিয়ে। ওরাও প্রভুভক্ত। দিনরাত নকশা কাটে সে প্রভুদের খুশি করতে।
আমি সো দেসকা দের মতো সেই "পেট" দের জন্য কবরের জায়গা কিনতে চাই, যত চড়া দামেই হোক।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:৪৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রুখসানা তাজীন বলেছেন:
পৃথিবী শব্দটি ভুল বানানে লেখা হয়ে গেছে। অসাবধানতার জন্য দুঃখিত।
ৃৃমম বলেছেন:
ভালো লাগলো। এই আকালের বাজারে আপনার কলমের রসবোধের প্রশংসা করি।+
দুর্দান্ত হইতাছে। প্রথম অংশটুকু পড়তে যেয়ে একদম সৈয়দ মুজতবা আলীর কথা মনে পড়ে গেলো আর শেষটুকু তো এক কথায় দুর্দান্ত।চালিয়ে যান।
লেখক বলেছেন: উৎসাহটুকু ভালো লাগলো, ধন্যবাদ।
রুখসানা তাজীন বলেছেন:
ধন্যবাদ সবাইকে যারা পড়েছেন, পড়বেন।
মাহমুদ সুফল বলেছেন:
ধন্যবাদ, তাজিন। বিজয়ের এই মাসে এই ধরনের একখানা রস সমৃদ্ধ লেখা দেওয়ার জন্য। যার পরতে ফুটে উঠেছে দেশ প্রেম। এতদিন তোমার লেখা মিস করেছি। এখন আশা করছি এই ব্লগিং এর মাধ্যমে প্রতিদিন নিত্য নতুন লেখা পাবো। নিজেতো আর লিখতে পারিনা, তাই অন্যদেরটা পড়ে ধন্যবাদ জানানোই কর্তব্য মনে করি। সেই সাথে ধন্যবাদ জানাতে চাই সামহোয়্যারইনকে, এই ধরনের একটা সুযোগ করে দেওয়ার জন্য।শালা, এই কুত্তাদের আজ অসম্ভব বাড় বেড়েছে। কিন্তু সুবোধ বাঙালীকে তো কবি শিখিয়ে গিয়েছেন, ...........কুকুর কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? আজ সত্যি সময় এসেছে, নিজেদেরও কুকুর হয়ে যাওয়ার। না হলে, এরা যে আমাদের শেষ করে দিবে!!!!!!!!!
কালপুরুষ বলেছেন:
চমৎকার লিখেছেন। আপনি বক্তা না হলেও চলবে। আপনার কিছুই বলার দরকার নেই। এভাবেই লিখতে থাকুন, পেটের ক্ষুধা না মিটলেও ব্লগারদের মনের ক্ষুধা মিটবে।
উদাসী স্বপ্ন বলেছেন:
বিহংগ বলেছেন: আপনার লিখার স্টাইল ভালো লেগেছে।'
"আরিগাতো গুজাইমাসো।"
আমার আরিগাতো গোজাইমাসো দিয়া দিছে বিহংগ!
যাউকগ্যা, আমি আবার জায়গা কিনবার চাই জীম বানাইবার লিগা, টা তার দাম যত লাগুক! কারো কাছে কি আছে?
রাতুল" বলেছেন:
ভাল +
গোপনীয়া বলেছেন:
ভালো লাগ্ল।
বাবুই বলেছেন:
রুখসানা তাজিন,আমাকে চিনতে পেরেছেন?
চেহারায় অবশ্য চেনার কথা না।
পুরো নাম বললে চিনবেন।
এই অধমের পুরো নাম খায়রুল বাবুই।
এবার তাহলে কথা হবে বন্ধু।
শাবি'তেই আছেন নাকি এখনও?
লেখক বলেছেন: বাবুই পাখিরে ডাকি বলিছে তাজীন,
সময়ের হেরফেরে মুছেনিতো চিন।
নামগুলো জ্বলে আছে প্রদীপের মতো,
কথা হবে, লেখা পড়ে আরো কতশত।
রাহুল বলেছেন:
চমৎকার।কীপ ইট আপ
"সফেদ দাড়িওয়ালা, সুরমা চোখে দেয়া কুকুর। ভোট দেই, ভাগ্যবিধাতা বানাই। গাড়িতে লালসবুজ পতাকা উড়িয়ে শনশন করে ওদের পাজেরো ছুটে যায় আমাদের সামনে দিয়ে। ওরাও প্রভুভক্ত। দিনরাত নকশা কাটে সে প্রভুদের খুশি করতে।"
ইহাদের কুকুরের সাথে তুলনা না করলেই কি নয়? ইহারা কুকুর নয়....ইহারা অন্য কিছু....তবে কুকুর নয়
+++++++++ দিলাম
লেখক বলেছেন: ঠিক বলেছেন, অন্য কিছু। তবে যুতসই শব্দ পাচ্ছিনা। এ নিয়ে একটা পোস্টের সূচনা করা যেতে পারে।
বাবুই বলেছেন:
অপেক্ষায় থাকলাম এ
বাবুই বলেছেন:
pls contact .
আমি তান্ত্রিক বলেছেন:
তাজিন আপু কেমন আছেন? লেখাটা খুব ভালো লাগলো।
লেখক বলেছেন: তান্ত্রিক ভায়া, যাচ্ছে চলে খারাপ ভালোয়। নামের আড়ালের মানুষটাকে যে চিনতে পারলামনা!!!
নরাধম বলেছেন:
লেখাটা খুব ভাল হয়েছে। ব্লগের মেয়েগুলা খালি ভালবাসার প্যানপ্যানানি কোবতে লিখে। আপনাকে দেখে মনে হচ্ছে ভিন্ন টাইপ। অনেক ধন্যবাদ। আপনার এমন লেখায় প্লাসাইলাম।
লেখক বলেছেন: কোবতাবো? এই আমি? পারলেতো গর্বে গর্বে গর্ভবতী হয়ে যেতাম!!
পোলাপান বলেছেন:
৫ দিলাম থুক্কু প্লাস দিলাম
মদনবাবু বলেছেন:
আমরাও কুকুর পুষি। সফেদ দাড়িওয়ালা, সুরমা চোখে দেয়া কুকুর। ভোট দেই, ভাগ্যবিধাতা বানাই।
চমৎকার ক্ষুরধার লেখনী । আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন: ক্ষুরে জং পড়ে গেছে। একদম ধার আসেনা।ছিলোই নাকি কখনো, তাও নিশ্চিত নই।
মানচুমাহারা বলেছেন:
যদি নিয়মিত না লেখেন তাহলে কিন্তু খবর আছে !
লেখক বলেছেন: ডরাইছি !!!!!
কালপুরুষ বলেছেন:
তাজীন, আপনার পোষা জ্বীনটা কয়েকদিনের একটু ছেড়ে দিননা প্লীজ! আমার উপর ক'দিনের জন্য একটু ভর করুক। তাহলে আপনার লেখার মতো কিছু চমৎকার ও সৃজনশীল লেখা ব্লগে উপহার দেয়ার চেষ্টা করা যেত।
লেখক বলেছেন: বিলাক ম্যান ভাই, তাজীন নামের অর্থ কোথাও না পেয়ে আমিও নিজেরে জ্বীনের রাণী নামেই পরিচয় দিতাম। আসল অর্থটা কেউ কোথাও পেলে আওয়াজ দিয়েন। ছেরকাল বাদিত থাকিব।
কালপুরুষ বলেছেন:
"তাজীন" বাংলা শব্দ নয়। সম্ভবত পার্সি শব্দ। যার অর্থ "তাজ" বা "মুকুট" সমৃদ্ধ "রাজা" বা "রানী"র বেশ অর্থাৎ যার মাথায় মুকুট থাকে সেই মুকুট পরিহিত রূপ। পারস্য ও আরব দেশের ঘোড়া বিশ্ব সেরা। সেই ঘোড়ার ঘাড়ে ঝুলতে থাকা অপূর্ব সুন্দর যে লম্বা কেশগুচ্ছ ছড়িয়ে তাকে যা ঘোড়ার "তাজ" বলে মনে করা হয় সেই রূপ সমৃদ্ধ ঘোড়ার কেশগুচ্ছকেও "তাজীন" বলে।
লেখক বলেছেন: শেষ পর্যন্ত ঘোটকী!! জ্বীনের রাণীই সই।
বিকেলবেলার সপ্ন বলেছেন:
+
অ্যায়সা এক তকমা জুটেছে আমার কপালে। গল্প করার সঙ্গী হিসেবে আমার চেয়ে বিরক্তিকর প্রাণী নাকি এ ধরাধামে আর দ্বিতীয়টি হয়না। ঘটনা সত্যি। ভালো শ্রোতা হলেও অতি নিম্নশ্রেণীর বক্তা আমি।
=====
একদম খাটি মিছা কথা। দেশ ছেড়ে দিয়ে মিছা কথা বলা শিখলেন কেন?
লেখক বলেছেন: মিছা বলেছি, প্রমাণ দিন।
আছেন কেমন?
লেখক বলেছেন: ভালো আছি। কবে শেষ হচ্ছে তোমার শাবির পাঠ?
যে আমাকে "শাহজালাল ইউনিভার্সিটির পোলাপাইন" চিনে, সে আমাকে আমিই চিনিনা। হা ঈশ্বর, এ দুখ রাখি কোথা?
রেজাল্ট হাতে পেলে বাইরে স্কলারশিপের জন্য চেষ্টা........।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
তাজীনদারুন লিখেছেন....হাসলাম অনেক।গল্প যে করতে পারেন মজা করে লেখা পড়ে বোঝা গেলো।
শুভেচ্ছা।
লেখক বলেছেন: সুলতানা শিরীন সাজি, রুখসানা তাজীন পাজি। মিল আছে বটে!
মানুষ বলেছেন:
ভাল লাগলোঅফ টপিকঃ আমি একটা কুকুর পোষার চান্স নিয়েছিলাম। দেশিয় নেড়ী। এমন বেঈমান কুকুর আর জীবনেও দেখিনি। ঠিক খাওয়ার সময় হাজির হত আর সারাদিন তার কোন খবর নাই।
লেখক বলেছেন: কুকুরটিকে পেলেপুষে মানুষ বানিয়ে ফেলেছিলেন হয়তো। সেজন্যেই এমন অকৃতজ্ঞ।
---পছন্দের কিছু লাইন--
"হায়রে অভুক্ত বাঙ্গালি! মানুষ না হয়ে ধনীর দেশে কুকুর হয়ে জন্মালেও তো পারতি!"
"আমরাও কুকুর পুষি। সফেদ দাড়িওয়ালা, সুরমা চোখে দেয়া কুকুর। ভোট দেই, ভাগ্যবিধাতা বানাই। গাড়িতে লালসবুজ পতাকা উড়িয়ে শনশন করে ওদের পাজেরো ছুটে যায় আমাদের সামনে দিয়ে। ওরাও প্রভুভক্ত। দিনরাত নকশা কাটে সে প্রভুদের খুশি করতে।"
নিঃশব্দ শিশির! বলেছেন:
তাজিন আপু ভালো হয়েছে!৫
লেখক বলেছেন: সো দেস কা?
লেখক বলেছেন: পড়ছেন যে এতেই আমি কাইত, কিছু দেওন লাগবনা।
লেখক বলেছেন:
ভাইয়া, আপনারা পাশে থাকলে আমি মন খুলে লিখে যেতে পারব। একজন নবাগত হিসেবে খোলামেলা হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।
সাইফুর বলেছেন:
আপনাকে এজন্য অনেক ধন্যবাদ
লেখক বলেছেন:
ভাইয়া পুলিশের বেশ নিছেন ক্যান? এম্নেই ঝামেলার মইদ্দে আছি, আপ্নে আবার ডর দেখান ![]()
ঘুমন্ত পথিক বলেছেন:
"সারমেয়" দিয়ে নেট-এ সার্চ দিতে গিয়ে লেখাটি পেলাম।
অল্প একটু পড়তে গিয়ে এক নিশ্বাসে গিলে ফেললাম পুরোটাই।
আপনার লেখার ধরনটা অসাধারাণ লাগলো।
অনেক পুরানো লেখা হলেও কমেনটানোর লোভ সামলাতে পারলাম না।
চালিয়ে যান। শুভেচ্ছা রৈলো।
মে ঘ দূ ত বলেছেন:
অনেক মজা করে লিখেন আপনি। পড়ে মজা পাওয়া যায় বলে আপনার লেখা প্রথম থেকে পড়া শুরু করেছি
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...




















