আমার প্রিয় পোস্ট

সাব্বির ভাইয়ের জন্য আরো দশ লাখ টাকা দরকার। মানবতার দিকে তাকিয়ে আছি।

আমারে পুরা শ্যাষ করছে রে :((

২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:১৬

শেয়ারঃ
0 9 0

-ওই বান্দরনী শোন, খামচি না দিলে একটা কতা কইতাম।

--- ছড়াডা ইয়াদ আছে? "খোকন হাসে ফোকলা দাঁতে, চাঁদ হাসে তার সাথে সাথে।" চড়ায়া খোকন বানায়া দিমু শালা।

-বস, বেজায় দিগদারির মইদ্দে আছি, ইট্টু মন দিয়া শোন।

--- লক্ষণ সুবিধার না, প্রেম নিবেদন করতে চাস নাকি?X(

-করলে খামচি দিবি?:-*

---ব্যাটা ট্রাই কইরা দেখ, আলুর পরোটা বানায়া মালয়শিয়া সাপ্লাই দিমু।

-তুই তো জানস, আমি শর্টহ্যান্ড শিখছিলাম। তখন থিকা সব শর্টকাটে কওয়ার অইব্বাস হয়া গেছে।

---তো? X(

-দেখ, আমি অনেক চিন্তা করে দেখলাম তোর যেরকম খাইমচানির অইব্বাস, বা চেহারা সুরতের যে অবস্থা, না বুঝস তো এখন আর আগের দিন নাই। বা ধর পাংগাস মাছের বুদ্ধি নিয়া এই যে তুই হরহামেশা বিপদে পড়তাছস,......এম্নে তাকাইস না ভইন, রোস্ট হয়া যামু /:)

---কথা শেষ কর। কয়সিকা লাত্থি দিমু হিসাব কইরা নেই।

-আম্মা, একটু শোন। একটা পোলা কী চায়, বল? শান্ত, লক্ষ্মী, সুবোধ, এটলিস্ট মাইনষের সমাজে লয়া চলা যাইব এমন একটা মাইয়ারে বিয়া করতে।

---আক্কাইসসা, আমার ঘিলু কিন্তুক গলিং হয়া যাইতাছে X(

-এইযে ধর তর মাঝে মাঝে পাগলামি চিড়িক দিয়া উঠে...না আমি বউত দিন ধইরা তর লগে আছি, দশজনে জিগাইলে কইতে পারুম, নারে ভাই এইটা সামুইক, জোরে ঝাঁকি দিলে ঠিক হয়া যাইব। সবতে তো আর এমুন ভাব্বনা। দিনরাইত বেতের বাড়ি খাওন লাগব।

---পাগলামি তোরে আইজকা গুইলা খাওয়ামু শালা X(

-দেখ বউত দিন ধইরা পাশাপাশি আছি। তোর উফ্রে একটা মায়া জন্মাইছে। একটা বিয়াইত্যা মাইয়া সারাজীবন অবিবাহিত থাকব, নাইলে জামাইর মাইর খাইব - এইটা দেখলে আমার নিজেরো একটু খারাপ লাগব। চিন্তা কইরা দেখ তুই সমানে পাখি ভাইর লগে সিটিং দিতাছস, কিন্তু নানাবিধ আশংকায় পোলারা তোর ধারে ভীড়তাছেনা......না সবারই তো জীবনের একটা মায়া আছে। তুই যেমনে সমানে হুমকি ধামকি দিয়া বেড়াস, মাইনষে লেডী কমাণ্ডাররে বিয়া করব কোন দুক্কে?

---অই শালা, আমি সারাজীবন তোরে বান্ধবীর মত দেখছি। কেউ জিগাইলে কইতাম, আমরা দুই সই, নইড়া চইড়া বই। তুই তলে তলে আমারে বিয়া করার স্বপ্ন দেখস, আমি পুরা আইশ্চযয অয়া গেলাম :-/। তোর সাহস দেইখা......অসম্ভব। তুই সারাজীবন আমার লগে বান্দ্রামি করছস। তোরে কোন সাহসে আমি জামাই বানামু? তাছাড়া, আমার এক ঝাড়ি খাইলে তুই প্যান্ট নষ্ট কইরা দেছ। ইরাম ক্যালাস পোলা...আমি তো কুনুমতেই বাটে আনতে পারতেছিনা।

-তোরে আমি আগেও কইছি, এখনো কই। আমার ভালো লাগা না লাগার বিষয়ে আমি একটুও ভাবতাছিনা। আমারো তো শখ হইতারে একটা মাইয়ারে বিয়া করার। হাফেজেন্টস একটারে আমি কুন দুক্কে ক' ঘরে তোলার চিন্তা করুম? জাস্ট তুই ফ্রেন্ড আছিলি, সারাজীবন হা কইরা পরপুরুষের দিকে চায়া থাকবি, বিয়া অইবনা, তাই তোর একটু উপকার করতে চাইতাছি।

---কতা ঘুরাইস না। ৬৪ ফালায়া দিমু X(

-দাঁত তো ৩২ টা। আরো ৩২ টা কই পাইলি? :-* যাইহোক শোন, দিনারে তো তুই চিনস। ম্যাথের ফার্স্ট গার্ল। বেশ আদব লেহাজ করে আমারে। কাইল্কাও আমি রিকশা ডাইকা দিলাম।

---কখন ডাকলি? আমি তো জানিনা।

-আরে, ক্যাম্পাস থিকা ফিরার সময়। হের ভাবেসাবে আমি বুঝি, কিছু কইতে চায়। তর মত বান্দরনীর লগে থাকায় আমার ফিল্ড এম্নেই নষ্ট হইতাছে। ভালা লাগ্লেও কেউ কিছু কইতারেনা। বা ধর, সোহেলী, অই যে মারাত্মক গান গায়, ফিজিক্স ১-২......

---তোর কি ধারণা আমি তোর হগল জিএফ এর বায়োডাটা মুখস্ত কইরা রাখছি? X(

-সোহেলী মাইয়াডাও খারাপ না, আইজকা একটা নীল ড্রেস পরছে। তুই এমন কিছু পরলে পুরা নীলপেত্নী লাগত। আর দোস্ত, বর্ণার হাসি রে। বর্ণারে খালি জিগা আমার নাম, হেহ, বোঝা যায় বুঝছস। কেউ পছন্দ করলে ফিল করা যায় :|

---কারে তুই রিকশা ডাইকা দেছ, কে সুন্দর গান গায়, কারে নীল ড্রেসে কেমন লাগে, এইসব বয়ানের লিগা আমারে ডাকছস? X(

-এখন কইলে তো অসুবিদা নাই। তুই তো আমার লগে গামছা গলায় দিতাছস না। রেহানার কথাটা শোন...

---ছি ছি তোর যে রুচি। রেহানা, নাম শুনলেই তো গাউয়া গাউয়া লাগে ......

-আরে নাম রাখ, মাইয়ার আবৃত্তি শুইনা আমি পুরা কাইত রে।

---তুই আমার আবৃত্তি শুনছস কুনুদিন? কাইত হস নাই?

-না মানে, হেলাল হাফিজের কবিতার ভাষণ শুনছি তোর কন্ঠে...ওরে মারে, মারিস না রে, আরেকটু শোন...

আমি আগেই ঠিক কইরা রাখছিলাম। আইজকা ফাংশনে রেহানার একটা আবৃত্তি আছে। আমি একটু আলাদা থাকতে চাই ওই সময়, বুঝলি? ফেউ-র মত লাইগা থাকিছনা আমার পিছনে।

---আইচ্চা, আর কী কী করতে চাস X(

-আমি এখন থিকা দিনার সাথে এক রিকশায় যামু

---আর?

-সোহেলীর গান শুইনা কনগ্রাটস জানামু

---আর?

-রেহানার লগে একলগে আবৃত্তির ক্লাস করুম

---আর?

-বর্ণার হাসিমুখ দেখার লাইগা লেডিস হলের নীচে খাড়ায়া থাকুম

---শালা অখখন কাজী অফিস চল। তোরে আজীবন খামচানির সিস্টেম করতাছি X(X(

 

সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:১৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:২৩
বরুণা বলেছেন: আমি হইলে এই পোলারে বিয়ার আগে ডিভোর্স দিতাম।বেটা বান্দর দুনিয়ার মাইয়াদের দিকে নজর!
৩. ২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:২৪
একরামুল হক শামীম বলেছেন: পুরোটা পড়ে ব্যাপকসসসস মজা পাইছি। :):)

হা হা হা হা হা হা হা

শালা অখখন কাজী অফিস চল। তোরে আজীবন খামচানির সিস্টেম করতাছি X( X(

মুহাহাহাহাহা
৪. ২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:২৪
সু-শান্ত বলেছেন: পুলাডার বুদ্ধি আছে তো! কেম্নে সাইজ কইরা নিলো।
২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৪৭

লেখক বলেছেন: আসল জায়গায় কোপ দিসে, বুঝলেন্না?

৫. ২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:২৫
আবু সালেহ বলেছেন:

"-শালা অখখন কাজী অফিস চল। তোরে আজীবন খামচানির সিস্টেম করতাছি"

কাজ কাম কি শেষ নাকি??? মানে বিয়ার কাম কি শেষ।
২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:২৯

লেখক বলেছেন: পরের ঘটনা শিউর না। মাইয়া যিরাম হট হেডেড, কাজী অফিস পর্যন্ত পৌঁছাইতে পারছে কিনা, বুঝে আইতেছেনা।

৬. ২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:২৮
টিংকু ট্রাভেলার বলেছেন: এন্ড দে হ্যাপিলী লীভ এভার আফটার.......
৭. ২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৩০
এম্নিতেই বলেছেন: এম্নে তাকাইস না ভইন, রোস্ট হয়া যামু :(
৯. ২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৩৪
একরামুল হক শামীম বলেছেন: মনে হয় বিয়া কম্প্লিট। :) মোবারকবাদ। ;)
শুভেচ্ছা.....শুভকামনা.....দোয়া

:)
২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৩৫

লেখক বলেছেন: পোলাডার লাইগা কষ্ট লাগতেছে /:)

১০. ২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৩৬
কিরিটি রায় বলেছেন: -শালা অখখন কাজী অফিস চল। তোরে আজীবন খামচানির সিস্টেম করতাছি ----




১১. ২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৩৭
কালপুরুষ বলেছেন: জোশ হৈছে। বহুত মজা পাইলাম। একটা কথা জিগাই তরে, মাইন্ড খাইস না। তুই কী আসলেও এমুন আছিলি? মানে এই গল্পের নায়িকার মতন। তয় জামাই মিয়ার লাইগা ইট্টু দুয়া-খায়ের করতে হয়। আল্লায় বাঁচায়া রাখুক।
২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৩৮

লেখক বলেছেন: আমি জীবনেও পোলাগো দিকে চোখ তুইলা তাকাইনাই। জীবিত বা মৃত তাজীনের সাথে এই নায়িকার মিল নাই।

১২. ২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৩৭
আবদাল্লাহ বিন মাহবুব বলেছেন: মজা পাইলাম পইরা .............. আফনারে ধন্যবাদ .....
১৩. ২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৩৮
দূর্ভাষী বলেছেন: অনেক বড় লেখা তারপর ও ভালো লাগল। +
২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৪৮

লেখক বলেছেন: হেরা করে কাইজ্জা, আমার লেখা হয় বড়।

২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৪৬

লেখক বলেছেন: আইচ্ছা বান্দরনীরে দিয়া দিমুনে।

১৫. ২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৪৪
রাজর্ষী বলেছেন: ভালো লাগছে। সুন্দর হইছে। মজা পাইছি।
২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৪৬

লেখক বলেছেন: এই আরকি :|

১৬. ২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৪৭
ওয়ার হিরো বলেছেন: বহুত মজা পাইলাম রে........
১৭. ২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৫০
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
পোস্টটা যে ক্যান বচ্ছরখানেক আগে কল্লেন না আপু,
আমার এক জিগরি দোস্ত আছিল, হাইপোথিটিক্যাল চিন্তাভাবনার গ্যাঞ্জামে পইড়া কিছু কমু কিন তক্কন বুঝতে পারি নাই (খামচি সহযোগে লাথথি খাইবার সম্ভাবনা ছিলো ১২০%);
কেউ এই টাইপের টিপস ও দেয় নাই, ভাইগ্যা গেলো। এক্কনে কামলা খাটি আর এর ওর লেঞ্জা ধরি -- কিচ্ছু করেন আমার লাগি। (আপ্নের আর রন্টি নানার ও লেঞ্জা ধরছি কিন্তু - খেয়ালে রাইখেন)।
২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৫৩

লেখক বলেছেন: পথিক্রে থুয়া ভাইজ্ঞা গেল, আচানকিত হইলাম। বায়ুডাটা দেও, দেখি কিছুমিছু মিলে কিনা

১৮. ২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৫১
মীতু বলেছেন: আমি হইলে ওই পোলাডারে এমন সাইজ করতাম । কোন মাইয়ার নাম ব্রেইনে সার্চ কইরা পাইত না । সব মাইয়ার নাম মেমরী থেইক্যা ডিলিট হইয়া যাইত ।
২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৫৫

লেখক বলেছেন: তাইলে তো মিল মহব্বত হইতনা। বুঝলেন্না বুনডি, ইসব একটু কামে লাগে মাঝেসাঝে।

২০. ২৩ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:০১
কালপুরুষ বলেছেন: "আমি জীবনেও পোলাগো দিকে চোখ তুইলা তাকাইনাই"... চোখ তুললেতো তাকাইতেই পারবিনা। আন্ধা হয়া থাকবি। চোখ খুইলা তাকাইছোস এইডা বুঝবার পারি। আল্লায় না করুক চোখ তুইলা যেন তাকাইতে না হয়।
২১. ২৩ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:২৯
রাজামশাই বলেছেন: শালা অখখন কাজী অফিস চল। তোরে আজীবন খামচানির সিস্টেম করতাছি ----
২২. ২৩ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৩৩
বিবেক সত্যি বলেছেন: শিক্ষণীয় পোষ্ট মনে হয় B-)
২৩. ২৩ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৪৩
দূরন্ত বলেছেন: এগুলি কি প্রেমালাপ?
বুঝলাম না......
২৩ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:০৭

লেখক বলেছেন: এইরকম ডায়লগরে প্রেমালাপ মনে হইল? আইশ্চজ্জ

২৫. ২৩ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৪৭
চাচামিঞা বলেছেন: পাংগাস মাছের বুদ্ধি নিয়া এই যে তুই হরহামেশা বিপদে পড়তাছস,......এম্নে তাকাইস না ভইন, রোস্ট হয়া যামু ।
কঠিন ডায়লগ.......।
২৬. ২৩ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:৪৭
দূরন্ত বলেছেন: ও আচ্ছা... (নিরাশ হইলাম)

কলেজে থাকতে হিন্দি ও বাংলা সিনেমা দেখে আমরা কয়েক বন্ধু প্রেম সম্পর্কে যথেষ্ট আগ্রহী হয়েছিলাম।
এক বন্ধু প্রেম করতো। তার কাছে অন্যরা পরামর্শ নিতে গেছিলো।
প্রশ্ন ছিল, প্রেম করলে কি পার্কে গিয়ে গানও গাইতে হবে?
২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৮:১১

লেখক বলেছেন: আসলেই গাইতে হয় নাকি? :-*

২৭. ২৩ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:৫৮
আরিফুর রহমান বলেছেন: হমম.,,, ষালায় তো দেখি সুইচ চিন্ন ফেলছে!
২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:০৩

লেখক বলেছেন: আর কইয়েন্না, চাল্লু জিনিষ

২৮. ২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:২১
ফেরারী পাখি বলেছেন: আমি খবর পাইছি, জন্মের পর তাজীন রে তিন দিন মদুর হাঁড়ির মইদ্দে

চুবাইয়া রাক্সিল যাতে তার কতা মিষ্টি হয়, কতা ততটা মিষ্ট না হইলেও

কিচু মদু নাক মুক দিয়া কলজায় হান্দাইছেল। তাই ওর লেখা চিপলেই

মদু বাইরায়।

গপ্পের নায়িকা মহিলা কমান্ডার হইয়া যে ভয় দেকাইছে তাতে পাবলিক ভাইগ্যা না গিয়া জিগার আটার মত ঢুকতাছে, পড়তাছে আর আটকাইতাছে
২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:২৬

লেখক বলেছেন: সবাই মধু পায়, আমি নিজেই তো কিছু বুঝিনা /:)

২৯. ২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৪০
মানুষ বলেছেন: হতভাগা পোলাডার জন্য সমবেদনা
২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৪২

লেখক বলেছেন: পতঙ্গের পাখা গজায়.........

৩০. ২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৪৪
েজবীন বলেছেন: মজা লাগছে..............:D :D
২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮

লেখক বলেছেন: আমারো :)

৩১. ২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৫৪
দুষ্টু রোমান্টিক বলেছেন: রোমান্টিকতা ছাড়াই কাজী অফিসে.... পোলা বহুত সেয়ানা ()
৩২. ২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫২
এক্স ফাইলস্‌ বলেছেন: এতগুলো মেয়ের নাম করলো তার ভিতর তো আপনার নাম নাই।
তাহলে নায়িকা যে আপনি সেটা তো ক্লিয়ার ;)
২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫৫

লেখক বলেছেন: তাইলে কি একটা নাম চেঞ্জ কইরা দিমু নাকি :-*

৩৩. ২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫৭
এক্স ফাইলস্‌ বলেছেন: দরকার নাই, চেন্জ করলে আবার লোকে বিশ্বাস নাও করতে পারে.... :)
২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫৮

লেখক বলেছেন: আসলেই, হাছা জিনিশে লুকের বিশ্বাস কম

৩৪. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৮:২৪
রাতমজুর বলেছেন: আজীবন খামচানির সিস্টেম পাইতে চাই :)
২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৮:২৫

লেখক বলেছেন: খাল কাইটা বান্দরনি আনবেন?

৩৫. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৩০
অপরাজিতা ০০৭ বলেছেন: আপু, খুব ভাল লাগল আপনার লেখা। অনেক ধন্যবাদ। +++++
২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৩৩

লেখক বলেছেন: তোমাকেও ভালোবাসা। তুমি বলায় মাইন্ডায়োনা। আপু বললেই আমার সবাইরে তুমি ডাক্তে মন চায়।

২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৩৪

লেখক বলেছেন: এতক্ষণ পরে????? রাগ কর্লাম

৩৭. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৩৬
চিকনমিয়া বলেছেন: সারাদিন দৌড়ের উপরে আচিলাম:(
মাফ কইরা দেও:(
২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৪৩

লেখক বলেছেন: রেকোয়েস্ট মঞ্জুরড

৩৮. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৪০
অপরাজিতা ০০৭ বলেছেন: আপু আপনি অবশ্যই তুমি করে বলবেন।
৩৯. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৪১
কঁাকন বলেছেন: তাজিনাপু বান্দরনিটা কি আপনি?;)
ঝাক্কাস হইসে
২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৪৩

লেখক বলেছেন: আমি জীবনেও এইসব করি নাই, বান্দরনির কিরা

৪০. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৪২
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
ভাগতে চাইচিলো কিনা টেস্ট কেমতে করবাম,
আপ্নের এই রেসেপি তো পাইলাম না তক্কন; ফকফকা
হইবার পরেই একখান হাল্কা চোট খাইলাম;

এক্কনে সব ফকফকা , যেগুলা আমারে খোঁজে - আমি অইগুলা থেইক্কা পলাই , যেইগুলারে আমি খুঁজি- অইগুলারা খুইজ্যা নঁ পাই।

বায়ুডাটা কেমতে পাডাইতাম?
২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৪৮

লেখক বলেছেন: বায়ুর মাইদ্দমে পাডায়া দেও।

তোমারে দেইখাই কবি বলছেন,

যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাইনা

৪১. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৪৭
ফাহমিম বলেছেন: আপু তুমি দেখি অস্থির লেখো!
মজ্জা পাইলাম!
২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৫০

লেখক বলেছেন: লজ্জা পাইলাম :|

৪২. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৫৪
অপরাজিতা ০০৭ বলেছেন: এ পোষ্টে যারা মাইনাছ দেয় তাদের .............
২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৫৮

লেখক বলেছেন: কী যে কও না। ইরাম গ্যাঙ্গর্ব পুস্টে মাইনাসটাই স্বাভাবিক। এইসব ফাউল টকাটকি আমার বরেরই ভাল্লাগবনা। হেও মাইনাস দিতে পারে, কওন যায়না।

৪৩. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৫৯
অপরাজিতা ০০৭ বলেছেন: দুলাভাইকে শ্যালিকাদের কাছে পাঠিয়ে দেন সব ঠিক করে দেব।
৪৪. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৯:০৪
রাতমজুর বলেছেন: খাল কাইটা এইরকম পিয়ারী একটা বান্দরনি আনাডা খারাপ মনে হৈতেছে না ;)
৪৫. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৯:০৮
অপরাজিতা ০০৭ বলেছেন: @রাতমজুর, একবার এনেই দেখেন।






আপু, আজকের মত বিদায়।
২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৯:০৯

লেখক বলেছেন: ওকে, ভালো থেকো।

৪৬. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৯:১৩
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
বায়ু-মেইলের ঠিকানাডা দেও আপু, সমস্যা হইলে ভাইজানেরডা দিলেও চল্বো, তোমাগো আস্কারা পাইয়া বায়ু উতলা হইছে ......
২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৯:১৫

লেখক বলেছেন: তুমারডা দেও। বায়ুবার্তা দিমুনে

৪৭. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৯:১৫
তুষ।র বলেছেন: তোরে আজীবন খামচানির সিস্টেম করতাছি ---- সেরা ডাইলগ।
৪৮. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৯:১৯
তামিম ইরফান বলেছেন: লেখায় বান্দরের কথা আসছে:-B
২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৯:২২

লেখক বলেছেন: কী খুশি রে!!! লেংটিপরা ছবি দেখতে চাই, কুনু কথা নাই।

৪৯. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৯:২৩
তামিম ইরফান বলেছেন: একটা খ্যামেরা কিন্না দেন ফটূ তুলি:D
৫০. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১০:০৮
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: গুলাবী স্যার , আম্নে না সেবাদাসী লইয়া (আমার আদ্দেকডা ও ) হিমালয়ে গেলেন, ফটু খিঁচবার লাগ্লে তো ধেয়ানের দফারফা...
৫১. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১০:০৯
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: আফা , আপাতত পর সমাচার লেখেন ঃ
২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫৬

লেখক বলেছেন: লিখুম্নে

৫৩. ২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৬:৫১
নুশেরা বলেছেন: চরম মজা পেলাম।
তাজীনকে দেখে তো মনে হয়না এতো বাঁদরামী তার স্টকে ;)
২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫৭

লেখক বলেছেন: হে হে, স্টকে বেশি নাইগো আফা

৫৪. ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:০৬
বিল্লাল মেহদী বলেছেন: ভালো লাগলো। অন্য পোস্টগুলো একদিন সময় করে পড়ব।
২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:০৯

লেখক বলেছেন: আইচ্চা।

৫৫. ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:১৪
মারুফডি বলেছেন: অতঃপর তাহারা সুখে-শান্তিতে বসবাস করিতে লাগিল?
২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:১৬

লেখক বলেছেন: বান্দরনি যেখানে আছে, সুখ শান্তি থাকার কথা না।

৫৬. ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:২২
সাইফুর বলেছেন: আবার পড়লাম :) হেহেহহে
২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৩২

লেখক বলেছেন: তর মাথাত কি পিপড়ার ডিম?

২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৩২

লেখক বলেছেন: খামচিতেও ভাইটামিন আছে

৫৯. ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৪০
মানবী বলেছেন: মজার রম্য! :)

সত্য ঘটনা অবলম্বনে লেখা কিনা বুঝতে পারছিনা :-*


পোস্টের জন্য ধন্যবাদ রুখসানা তাজীন।

৬০. ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৪১
ফারহান দাউদ বলেছেন: এইটা তো হেডিং হয়া গেল।
৬১. ২৪ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:৪৫
দূরন্ত বলেছেন: একটু খোঁজ নিয়া গেলাম।
এইটার কোনো পরবর্তী পর্ব-টর্ব নাই?
২৫ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:১৩

লেখক বলেছেন: এখনো বুঝতে পারছিনা। পয়দা কর্লে জানাবো।

৬২. ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৯:২৩
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: এইটা আমি রাইখা দিছি। না ব'লেই। এখন জানায়ে গেলাম:)
৬৪. ২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ৭:১১
আশরাফ মাহমুদ বলেছেন: খেক খেক, মজা পাইছি......। :)
৬৫. ২৫ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:০৯
রাঙা ঠোঁট বলেছেন: আপু, ভালো থাইকেন, বেড়াইয়া গেলাম।
৬৬. ২৫ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:১২
রুখসানা তাজীন বলেছেন: মানবী, ছন্নছাড়া, আসবাব :), রাঙা, রামু, ধন্যবাদ জানুন।
৬৭. ২৫ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:২১
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: আপুঊঊঊঊঊঊঊঊঊঊঊঊউ !!! লেখাটা বেশি কঠিন হয়ে গেসে !!!
(আমাকেও পোলাগুলা ভয় খায় :( ... ভিশাল ডুস্খ !!!
+++++++++++++++++++++++++++++++++++++++++++
২৫ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:০২

লেখক বলেছেন: লেডি কমাণ্ডার জিন্দাবাদ!!!

৬৮. ২৫ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:০৬
অপরাজিতা ০০৭ বলেছেন: লেডি কমান্ডার জিন্দাবাদ।
৬৯. ২৫ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:১৬
অরুনাভ বলেছেন: লেখাটা পইড়া বিশাল মজা পাইছি........

আমি তেমন কিছু কমু না শুধু কইলাম একজনের সামনে আরেক মাইয়ার নাম কইছিলাম .... আমারে ঐ মাইয়া কয় তোরে ধাক্কা মাইরা ট্রাকের নীচে ফেলায় দিমু.....:(:( আমি সেদিন ভয় পাইয়া দৌড় দিছিলাম...:(
২৫ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:১৯

লেখক বলেছেন: তেমন কিছু কওয়ার দর্কার নাই, আমরা বুচ্ছি।

৭০. ২৫ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:২৪
ইউনুস খান বলেছেন: পিয়ারী আনতে মন চাইগো মা
৭১. ২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৫১
কৌশিক বলেছেন: কমেন্ট দেয়ার জায়গা নাই
২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৫৩

লেখক বলেছেন: জায়গা ছাড়াই তো কুব্বালো কমেন্টাইলেন :)

৭২. ২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৫৪
শেখ রহিম বলেছেন:
মজার কিচ্ছা। দিলাম +!



শুভেচ্ছা।
২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৫৯

লেখক বলেছেন: গৃহীত হলো।

৭৩. ২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৫৬
কৌশিক বলেছেন: সবাই এরম কমেন্ট করতে থাকলে মোগো কি হবে! স্কুলে শেষ বেঞ্চিতে বইছি, গাড়ীতে শেষ বেঞ্চিতে, প্রেমও করলাম শেষ বয়েস আইসা - এখন মন্তব্যেও পড়ি সবার শেষে! আমার কি হবে বাবা!
২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:০০

লেখক বলেছেন: আমার কংকাল অর্ডার দেয়া হইছেনি?

৭৪. ২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:০৬
কৌশিক বলেছেন: আপনার কংকালের জন্য কিছু প্রি-টেস্ট নিতে হবে। দেশে আসলেই সোজা ল্যাবএইডে চইলা আইসেন।
৭৫. ২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:১৫
মেসবাহ য়াযাদ বলেছেন: -শালা অখখন কাজী অফিস চল। তোরে আজীবন খামচানির সিস্টেম করতাছি....

বালিকা, কী হয়েছে তোমার ??

২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:১৭

লেখক বলেছেন: দাদা, আমি তো ঠিকি আছি। কারে জিগান?

৭৬. ২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:১৮
দূর্ভাষী বলেছেন: আমি কিন্তু প্রিন্ট নিয়া রাখছি। অফলাইনে ও পড়তে পারবো।
২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:২৪

লেখক বলেছেন: আহালে, কালি আর কাগজের কী অপচয়!!!!

৭৭. ২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৩৫
কৌশিক বলেছেন: বেয়াই, তোমার কংকালও লগে থাকবে না কিন্তু! বেশী চেইতো না।
৭৮. ২৬ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:৫৩
হুমায়ুন কবির হাকিম বলেছেন: রসবোধ দৃষ্ট হইল......হাস্যরসে স্নাত হইলাম...ভাল লেখনী শক্তি আছে বুঝা যায়......বড় হও বেটা......লাইফ ইজ নট দ্যাট মাচ বোরিং.........
২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৪৬

লেখক বলেছেন: চাবিময়দানের চাবিসকলের মাঝে যে রসবোধ পরিস্ফূটনে উন্মুখ হইয়া থাকে, তাহার কিয়দংশও রক্তমাংসে বসত গড়িলে অভাগিনী প্লাবিত হইত।

৭৯. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৪১
রাঙা ঠোঁট বলেছেন: আপু তোমার নতুন লেখা কই??
২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৪৫

লেখক বলেছেন: আমি লিখার আগেই কেডা জানি লিখালাইছে X(
আগামী এক সপ্তায় যে পুস্ট সবচে ভাল্লাগবো, বুইঝা নিবা হেইডাই আমি লিখতে চাইছিলাম :)

৮০. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৪২
ব্রহ্মপুত্র বলেছেন: খেক খেক খেক


ভালো লাগছে
৮১. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৪৭
রাঙা ঠোঁট বলেছেন: আমার সাথে দুষ্টামী করবানা বলে দিচ্ছি।
২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৪৯

লেখক বলেছেন: ডরাইছি :):)

৮২. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫২
রাঙা ঠোঁট বলেছেন: ডরাইছো তো হাসো কেনো? X(

আমি তো তুমাকে ভয় দেইনাই..... :)
৮৩. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:০৫
আজনবী বলেছেন: ওরে রে রে!

বিয়ার আগে এই পোষ্ট পরলে মনে হয় জীবনে বিয়াই করবার পারতাম না।

এক্সিলেন্ট!
৮৫. ২৮ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৪৮
~টক্স~ বলেছেন: হাঃ হাঃ হাঃ হাঃ
খুব মজা পাইলাম তাজীন আপু।
ফাটাফাটি লিখেছেন।
এই মেয়ের মতন আপনারও খামচানির অভ্যাস নাইতো ???
২৮ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৫০

লেখক বলেছেন: তোমার দুলাভাইরে জিগাইতে অইব :)

৮৬. ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ২:২৫
নোবেলজয়ী বলেছেন: এতো বড় টা পড়ার টাইম নাই :(
৮৭. ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ২:২৬
নোবেলজয়ী বলেছেন: বরং...

যে মেয়েটা রোজ রাতে বদলায় হাতে হাতে, তার অভিশাপ নিয়ে চলাই জীবন


^^^^
এইটার মিনিং টা বলেন শুনি :)
২৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:১৯

লেখক বলেছেন: এত সহজ ভাষার কথা আর কেমনে বঙ্গানুবাদ করব? খুব বেশি জানতে ইচ্ছা হইলে নচিকেতা ভাইসাবরে জিগান। ঠিকানা উনার,

c/o ফুটপাথ, কোলকাতা।

৮৮. ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ২:২৭
রাতমজুর বলেছেন: আহহা রে! দুলাভাই লোকটার কপাল কত খারাপ! কপালে এমন একটা খামচাইন্যা বৌ জুটছে ;)
৮৯. ২৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৫১
নাঈম বলেছেন: হাহাহাহা.......দারুন লিখেছেন.....মজা পেলাম.....

ভালো থাকবেন...........
৯০. ২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:১০
বুলবুল আহমেদ পান্না বলেছেন: জটিল লিখসেন, মাইরি............. :)

১০০ বার প্লাসাইলাম
৯১. ৩০ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:৫৯
তানজু রাহমান বলেছেন: জব্বর জব্বর জব্বর...তবে শেষের দিকে কার কোন ডায়ালগ তালগোল পাকায়া গেলগো দিদি!
৩০ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:০১

লেখক বলেছেন: পোলারডা সিঙ্গল হাইফেন আর মাইয়ারডা ডাবল দিয়া শুরু হইছে। এখন মিলায়া দেখ।

৯২. ৩০ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:০৪
তানজু রাহমান বলেছেন: তারমানে শেষে পোলাটা মেয়েটারে বলতেছে:

"-শালা অখখন কাজী অফিস চল। তোরে আজীবন খামচানির সিস্টেম করতাছি X(X("

:-*
৩০ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:১১

লেখক বলেছেন: বস, আগে খেয়াল করি নাই। ঠিক কইরা দিতাছি। অনেক ঠাংকু।

৯৬. ৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১০:২৬
আমি ও আমরা বলেছেন: সত্যি কইতাছি এরম লিহা বহুত দিন দেহিনাই। প্রীয় পোষ্টে নিলাম।

আপনি যদি অনুমতি দেন আমি এটা নিয়ে একটা কবিতা লিখতে চাই যেকোন সময়। বিনীত অনুরোধ রইল। লিখাটা আমার দারুন লাগল সেই সাথে একটু হিট করলো চিন্তার মাঝে।
৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৩৮

লেখক বলেছেন: অনুমতি চেয়ে লজ্জা দিলেন। আপনার কবিতাটা পড়ার অপেক্ষায় রইলাম, যদিও আমি অধিকাংশ কবিতা বুঝিনা।

৯৭. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১৬
আমি ও আমরা বলেছেন: আশাকরি বুঝতে পারবেন। লিখাটায় আপনার এই লিখার ঢং টুকু রাখব --নিশ্চয় বুঝবেন।
৯৯. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৯
বিবর্তনবাদী বলেছেন: সামহোয়্যারে নতুন গ্রুপ এসেছে গানের কলি। আমাদের এই সামহোয়্যারইনের জনপ্রিয় পোস্টগুলোর মাঝে অন্যতম গানের কথা ভিত্তিক পোস্টগুলো। প্রতিদিনই কয়েকটা গানের কথা গান সহ পোস্ট করা হয়। অনেক বাংলা গান আছে যেগুলোর কথা ইন্টারনেটে খুঁজলে শুধু আমাদের এই সামহোয়্যারইনেই পাওয়া যাবে। মূল্যবান সেই পোস্টগুলো নানান ব্লগারদের নিজস্ব ব্লগে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সেগুলোকে এক বন্ধনে বেঁধে রাখাই এই গ্রুপের উদ্দেশ্য।

গ্রুপে যোগ দিতে এখানে ক্লিক করুন
১০১. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৩
মুনতাসীর মারুফ বলেছেন: এদ্দিন হয়ে গেল, আপনার কোন ব্লগ নাই!!!!
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪৭

লেখক বলেছেন: ব্লগে ঢুকিনাই রে অনেকদিন। হয়ত বেশি দিন না, কিন্তু মনে হচ্ছে দীঈঈঈঈঈঈর্ঘ সময়। টুকরো ভালোবাসা পড়তে যাচ্ছি।

১০২. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:১২
আরিফ থেকে আনা বলেছেন: নতুন পুস্ট কৈ?
অনেকদিন হয়া গেল
০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:২৩

লেখক বলেছেন: মন মেজাজ বেশি ভালা নাই রে /:)

১০৩. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:২৭
সবাক বলেছেন: নাতনী... কাজি আফিস যাবানি? ;)
০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৩১

লেখক বলেছেন: নানার বউত লেখা বাদ রয়া গেছে। গিলতে যাই।

১০৫. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:১৯
মুনতাসীর মারুফ বলেছেন: বাস্তব তো সব মিলাইয়াই বইনডি। টক-ঝাল-মিষ্টি-আনন্দের সাথে তো বিরহও জীবনেরই অংশ। তাই এই রকম লিখলাম আর কি।
আবার আনন্দ নিয়া আসার চেষ্টায় আছি।
টুকরা টুকরা না কইরা পুরাই 'তুমি' শুরু করতে পারেন। নো আপত্তি।
ধন্যবাদ।
১০৬. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:২১
তামিম ইরফান বলেছেন: কেমন আছেন তাজীন আপু:)
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৭

লেখক বলেছেন: খারাপ না, তয় ব্লগে আইতে মন চায়না বেশি। তারমানে কোন একটা পব্লেম হইছে। তোরমত সন্ন্যাসব্রত নিমু কিনা ভাবতাছি। ফুজিয়ামার চিপাত গিয়া পইড়া থাকতে হইব।

০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৮

লেখক বলেছেন: ইচ্ছা কইরা ডুব দিছি। বড় প্রেম কাছে টানে না দূরে ঠেইলা দেয়, পরীক্ষা করতাছি।

১০৮. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৩০
পলাশমিঞা বলেছেন: অসাধারণ লেখা। খুব ভালা লাগছে আপা। সাধারণত সবার লেখা অ থেক ঁ পর্যন্ত পড়িনা আইজ আপনার টা পড়লাম।

সত্যিই অসাধারণ :)
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৯

লেখক বলেছেন: একটা ডাইল্ভাত প্যাচালরে যেমনে কমেন্টায়িত করলেন, কী আর কমু! ভালো থাইকেন।

১০৯. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৩৮
আসিফ আহমেদ বলেছেন: ভয়ে ভয়ে ঢুকছি...
পরিদর্শন করে গেলাম :)
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩৩

লেখক বলেছেন: আরে আমি কি সত্য সত্য আফনের ড্রাগ বিজনেসের কথা FBI রে বল্মু নাকি? এত ডরান কেন?

১১০. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:০৬
পলাশমিঞা বলেছেন: শত চেষ্টা করেও এমন লেখা লেখা যায়না। তা আমি জানি আর তার কারণ ২০ বছর ধরে লিখছি। অনেকে হয়ত ইর্য়াকি করতে পারে কিন্তু আপনার সৃজনশীলতাকে আমি উপেক্ষা করতে পারলামনা।
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩৪

লেখক বলেছেন: আমি পুরা ফুলিং হয়া গেছি।

১১১. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৪৩
পলাশমিঞা বলেছেন: আইচ্ছা তাজীন আপু আমি হাচা কথা কইলে সকলে আমাকে নিয়ে হাসে কেন :(


কেমন করে মিলিয়েছেন আবার পড়ে দেখেবনে। It’s a very fast story.


শালা অখখন কাজী অফিস চল। তোরে আজীবন খামচানির সিস্টেম করতাছি

এখান হল আসল। কোনো একদিন বলবেন পলাইশ্যা হচা কইছিল!
১১৩. ১০ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:০৯
পলাশমিঞা বলেছেন: tajinsylhetblog এইডা কি দেখলামগো আপা!! আপনে সিলটি না কিতা?
১০ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৭

লেখক বলেছেন: অয় অয় সিলটি আমি। বাই বালানি?

১১৪. ১০ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৩
অ রণ্য বলেছেন: নামকরনটা এমন কেন হল ?
১০ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৯

লেখক বলেছেন: না না, আমি না।

১১৫. ১০ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৫
নাঈম বলেছেন: ডিং

আফা, ভালানি?
১১৬. ১০ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৫
অ রণ্য বলেছেন: না
আমি কি তাই বলেছি ? বলিনি তো ?

এমনিই জিজ্ঞেস করলুম.................
১১৭. ১০ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:০৯
শাহারিয়ার আহমেদ বলেছেন: একটু সহজ ভাষায় লেখা যায়না, আপু? ভাষাটা পড়তে খুব কষ্ট হলো।
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১৫

লেখক বলেছেন: দুঃখিত কষ্ট দেয়ার জন্য। পরের্বার ট্রাই কর্ব।

১১৮. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:২৯
পলাশমিঞা বলেছেন: ওয় আপা আমি ভালা আছি।
একটা সলটি উপন্যাস লেখছি সয়ম ওইলে পড়য়া আপনার মন্তব্য দিবা খুব খুশি ওইমু।

Click This Link

অনে আছে, পড়বা।
১১৯. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২০
কমেন্টবাজ বলেছেন: ফিচবুকে আপনেগো ২জনেরেই কঠঠিন লাগতেসে :)
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩০

লেখক বলেছেন: আপ্নে কেডা? এইভাবে ফরিচয় লুকায়া দেয়া কম্পলিমেন্ট নিতাম না!

১২০. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪১
কমেন্টবাজ বলেছেন: লুকাইলাম কৈ :-* আমিতো বালু পাইলট, পেলেন চালাই B-)
কার্টুনে দেখেন নাই?
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪৭

লেখক বলেছেন: এই লুক বড়ই রহস্যজনক কতাবারতা শুরু করছে!

১২২. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:২৪
শিরোনামহীন বলেছেন: শালা অখখন কাজী অফিস চল। তোরে আজীবন খামচানির সিস্টেম করতাছি X(X( --------------- বেশী বেশী জোস আপু... হাহাহহাহহা!!!!!
১২৩. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:২৭
রাতমজুর বলেছেন: আমেন আছেন আন্টি :)
১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪০

লেখক বলেছেন: ছাইম্মারে খাইছি, লগে রামুরেও X(

১২৪. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৩৬
সুখী মানুষ বলেছেন: আপুনি, অনেকদিন তোমার লেখা পড়া হয়না, আজ তোমার লেখাগুলো পড়তে বসলাম...এইটা দিয়ে শুরু করলাম..আর এইটা পড়েই হেসে কুটি কুটি..হা হা হা ...
১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪০

লেখক বলেছেন: হা হা -র রহস্যটা সুখীমানুষের ছবিতে, লেখায় নয় বোধ করি।

১২৫. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৩৯
রাতমজুর বলেছেন: রাগ করেন ক্যান :-* ?? আমিতো আপনেরে সম্মান কৈরা ডাকলাম। ঠিকাসে, কইয়া দ্যান কি কইয়া ডাকুম :)
১২৬. ২২ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:২৮
কৌশিক_বিশ্বাস বলেছেন: এইটা যদি কোনো সত্যি ঘটনা হয় তাহলে আমি খুব খুশী হবো। এটা কি সত্যি নাকি বানানো?
২২ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:২৮

লেখক বলেছেন:
না দাদা, বানানো পুরাটাই। তবে কথনের ভঙ্গিটা সামহোয়ারে এসে কীভাবে যেন রপ্ত হয়ে গেলো।

সত্যি এমন কাইজাযুক্ত প্রেম হলে আমিও খুশী হবো।

১২৭. ২২ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:১১
কৌশিক_বিশ্বাস বলেছেন: বানানো? :| আমি তো এই ভেবেই খুশী হচ্ছিলাম যে এইটা আপনারই সত্যি ঘটনা। কেন জানিনা খুব ভালো লেগেছে পোস্ট'টা পড়ে। আগামী জন্মে আমি ছেলে হয়ে জন্মালে এবং বাংলাদেশে জন্মালে পুরা কপি করে দেবো বাস্তবে, I really hope there will be someone to catch this frequency! কি জানি, আমার কাছে অসাধারণ পোস্ট মনে হয়েছে।
১২৮. ০৮ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৬
অতিথি_পথিক_মানুষ বলেছেন: ভইন,লেহাডা ভালৈচে...পে লাশ....
২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৩৬

লেখক বলেছেন: অ-প-মা, মুকুট, অপহন্তা - খু হ প জ :)

১৩১. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:১১
বিষাক্ত মানুষ বলেছেন: হুমমমমমমমমমমমমমমমমমমমমমমমম
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:০৪

লেখক বলেছেন: অত্যন্ত প্রাঞ্জল, বিষয় সংশ্লিষ্ট এবং সুগভীর মন্তব্য আমাকে অনুপ্রাণিত করলো।

১৩২. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:০৮
রাতমজুর বলেছেন:
:( আমার হাড় কালা করলো রেএএএএএ...
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১৩

লেখক বলেছেন: গুণের মাইয়া টেরাও ভালো, শক্ত হাড় কালাও ভালো।

১৩৩. ২৮ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:৫৮
রাতমজুর বলেছেন:
ও মোর ঘঠক আফা কৈ গ্যালেন গো! :(
১৩৭. ১০ ই আগস্ট, ২০০৯ রাত ২:৪৫
দ্রোহি বলেছেন: অনেক দেরীতে হলেও পড়লাম। চমৎকার! :)
১৩৯. ২৮ শে এপ্রিল, ২০১০ ভোর ৪:৫৯
মে ঘ দূ ত বলেছেন: "ফেরারী পাখি বলেছেন: আমি খবর পাইছি, জন্মের পর তাজীন রে তিন দিন মদুর হাঁড়ির মইদ্দে চুবাইয়া রাক্সিল যাতে তার কতা মিষ্টি হয়, কতা ততটা মিষ্ট না হইলেও
কিচু মদু নাক মুক দিয়া কলজায় হান্দাইছেল। তাই ওর লেখা চিপলেই মদু বাইরায়।"

:):):)

গল্পের নায়িকার আবৃত্তির কথা পড়ে মনে হচ্ছে নায়িকাটা তাজীন হতেই পারেন ;)
১৪১. ১৬ ই মে, ২০১০ রাত ৩:০১
স্পর্শক বলেছেন: জীবনে কেন কোনো মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করলাম না ভেবে সত্যি খুব আফসোস হচ্ছে ..... আপনি তো চোখে পানি এনে দিলেন , উফফ টিস্যু প্লিজ ... :(( :(( :((
১৪২. ১৬ ই মে, ২০১০ সকাল ১১:০০
জনৈক আরাফাত বলেছেন: কোথে থেকে কী হয় কে জানে!
১৪৫. ২৫ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:১৭
ছোটমির্জা বলেছেন: একরামুল হক শামীম বলেছেন: পুরোটা পড়ে ব্যাপকসসসস মজা পাইছি। :):)

হা হা হা হা হা হা হা

শালা অখখন কাজী অফিস চল। তোরে আজীবন খামচানির সিস্টেম করতাছি X( X(

মুহাহাহাহাহা।



রাতমজুর বলেছেন: আজীবন খামচানির সিস্টেম পাইতে চাই :)
১৪৬. ২৭ শে মে, ২০১১ বিকাল ৫:৪৯
খুশবু বলেছেন: একটু দেরি করেই বল্লাম ভালো লিখছো
১৪৭. ১৫ ই জুন, ২০১১ সকাল ৯:৫৪
নীল-দর্পণ বলেছেন: ---শালা অখখন কাজী অফিস চল। তোরে আজীবন খামচানির সিস্টেম করতাছি =p~ =p~

সত্যিই চরম হইসে
১৪৮. ২০ শে জুন, ২০১১ দুপুর ১:৪৯
চতুষ্কোণ বলেছেন: সেইরকম হৈছে। পুরাই পাংখা পোষ্ট :)
১৪৯. ২৬ শে আগস্ট, ২০১১ রাত ২:৪২
নিমচাঁদ বলেছেন: পোলাডা একটা ২০ টেকা দামের নেইলকাটার লইয়া বাসর ঘরে নিয়া গেলেই মুশকিল , আসান।

নখ বিহীন হাতের খামচা-খামচি মধুময় হয়, বইল্লা শুনিয়াছি। :D
১৫০. ০৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:২৯
কাদা মাটি জল বলেছেন: ঈস্‌, অই শালা, আমি সারাজীবন তোরে বান্ধবীর মত দেখছি। কেউ জিগাইলে কইতাম, আমরা দুই সই, নইড়া চইড়া বই। তুই তলে তলে আমারে বিয়া করার স্বপ্ন দেখস, আমি পুরা আইশ্চযয অয়া গেলাম
এইটা শোনার পড়েই আমি ভাগসি, এক্ষন মনে হইতেসে আরো থাকা উচিৎ ছিলো। :P
১৫১. ০৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:০৪
বাবু_আহমেদ বলেছেন: শালা অখখন কাজী অফিস চল। তোরে আজীবন খামচানির সিস্টেম করতাছি X(X( বেশী জোশ হইছে ;)

 

মোট সময় লেগেছে ১.০৯০৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বসতি আবার উঠবে গড়ে
আকাশ আলোয় উঠবে ভরে,
জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে
পৃথিবী আবার শান্ত হবে।
একদিন ঝড় থেমে যাবে,
পৃথিবী আবার শান্ত হবে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ