এখন আমায় নিয়ে যাবে সমুদ্রে।
আমার তরু রাজি।
আমার তো সব আছে।
বন্ধু ?
ঘরে ফেরা, আসলেই কি ফেরা হয় ?
মেঘ, রৌদ্দুর, ছায়া।
ছুঁয়ে দিলাম হাজার বছর পর।
এখানে আমি যতবার গিয়েছি ততবার অন্যরকম অনুভূতি কাজ করেছে। একটুখানি একা থাকলেই কেমন করে জানি মনটা বিষন্ন হয়ে যায়। এটি একসাথে একটা মন খারাপ করা এবং রোমান্টিক জায়গা। আমি এখানের তরু রাজির প্রেমে পড়ে গিয়েছি, তাই বারবার ফিরে আসতে ইচ্ছা করে। শিকড় গুলি এত অন্যরকম, এত সুন্দর যেন শুধু আমার জন্যই সাজানো !
মনে হয় এখনই যেন গুটিগুটি পায়ে গাছগুলি হাঁটতে শুরু করবে। কতক্ষণ চুপচাপ একা দাঁড়িয়ে ছিলাম, সমুদ্রের পানি আলতো করে আমাকে ছুঁয়ে দিচ্ছিল আর আমি একমনে গাছগুলির দিকে তাকিয়েছিলাম হঠাৎ মনে হল যেন এরা হাঁটছে এবং কাছে এসে এখনই আমার হাত ধরে পানিতে নিয়ে যাবে!
বাস্তবেও যদি এমন হত যে, তরু রাজি গভীর ভালবাসায় আমার হাত ধরে সমুদ্রস্নানে নিয়ে যাচ্ছে তাহলে কেমন হত !
আমি আজ ভেজাব চোখ সমুদ্র জলে
ও সমুদ্র কাছে আসো, আমাকে ভালবাসো
আদরে লুকায়ে রাখো তোমার ওই অঞ্চলে
আমি আজ ভেজাব চোখ সমুদ্র জলে।
স্থান- আনোয়ারা, চট্টগ্রাম
পারকি বীচ।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



