মধ্যরাত্রির স্তব্ধতা আমাকে সহজেই কাছে টানে
অচেনা জ্যোৎস্নায় ভাসিয়ে নিতে চায়
সব কিছুর বাইরে যেতে চেয়েও আরো বেশি -
আরো বেশি করে গুহায় আশ্রয় খুঁজি।
মর্মরিত হলে হয়ে যাই নিষ্প্রাণ জমাট
উজ্জ্বল কোন সূর্যের রশ্মি চাই না
অর্থহীন প্রহরগুলি কেবল তরঙ্গিত লয়ে
কেটেই যায়, অন্তহীন ...
মাঝে মাঝে ভুল করে আলোর কথা বলে ফেলি
পরক্ষণেই দ্বিধাহীন ভাবে উড়িয়ে দেই
থাকুক না বিশাল চাঁদ আকাশের কপালে
আমার ত্রিলোক জুড়ে অন্ধকার।
আমার একান্ত আপন অন্তরালে সব সঙ্গীতময়
সকাল শিউলিফোটা,
সব আছে গুচ্ছ গুচ্ছ
কেবল পৃথিবীটা থেমে আছে সেখানে।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



