নব প্রেমে জাগি...
০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১৬
নব প্রেমে জাগি/তাত্ত্বিক
ভাবনা -এই শব্দটির ক্ষমতা অপরিসীম। কেননা, বেঁচে থাকার সংগ্রামে আমাদের জীবন প্রতিনিয়ত ছকে বাঁধা অভ্যাসে ঘুরপাক খায়। মানুষ হিসেবে আমাদের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে -আমরা কাজের ফাঁকে আমাদের সুন্দর ভাবনা গুলোকে মনে মনে কল্পনা করতে পারি। রাঙিয়ে তুলতে পারি আমাদের অবসরের মূহূর্তটুকু কে। আমরা সব সময় ভাল কিছু আশা করতে পারি।
বিজ্ঞ পাঠক, আমরা হচ্ছি সেই মানুষ; যারা অন্ধকার গ্লানিকে পিছে ফেলে এগিয়ে যেতে পারি। আমরা অবিরত স্বপ্ন দেখতে পারি এবং স্বপ্ন দেখাতেও পারি। আমরা সত্যিকারের সৈনিক হতে চাই। স্বার্থান্বেষী মহলের ইশারা মুক্ত নির্ভেজাল দেশপ্রেমিক গড়তে চাই। মা’র শান্তি প্রিয় শান্ত ছেলেরা যেমন সময় হলে অস্ত্র হাতে ধরতে জানে- সেই রকম সংগ্রামী। একান্ত অবসরে তারা মাটির বুকে বেয়োনেট খুঁচিয়ে লিখতে পারে শান্তির কবিতা...।
সব সময় যেমন ঝকঝকে আকাশ থাকলে - সেটাও এক ঘেয়ে হয়ে যেত হয়তো; তাই এই প্রকৃতিতে মেঘ আর রোদের রাজত্ব চলে পালা করে। কর্ম ব্যস্ততার ফাঁকে ফাঁকে তাই- আমরা খুঁজে নিতে চাই সুখময় আনন্দধারা। জীবনের ছোট বড় দীর্ঘশ্বাস ভুলে যেয়ে ভাবতে চাই নতুন দিগন্তে-আঁকতে চাই নির্ভেজাল সুখছবি।
সুদীর্ঘ তিন যুগ টানা পথ চলার পরও আমরা আছি সেই শুরুতেই। হয়তো পেছনে গেছি আরো। আজ আমরা সবাই প্রতীক্ষায় আছি -আগামী দিন গুলো যেন আরো সুন্দর হয়। আমাদের ভাবতে হবে - আজকের এই সময়টুকুর বিনিময়ে যেন ভবিষ্যত টুকু কে নানা রঙে রাঙিয়ে তুলতে পারি।
প্রিয় পাঠক, টিক টিক করে সময় বয়ে গেছে তার আপন গতিতে। আর তাই, আমদের জীবন ও এসে যাবে এর শেষ প্রান্তে। আমদের প্রচেষ্ঠা কতটুকু সফল হলো তা বিচার করবে আগামী প্রজন্ম। স্বাক্ষ দিবে ইতিহাস।
তাই আসুন, আমরা এখানে আমাদের আন্তরিকতায় কোন কমতি না রাখি। এই দেশটিকে সোনার বাংলা করে গড়ে তুলতে সবাই প্রত্যক্ষ আর পরোক্ষ ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিই।
সময় ফুরিয়ে যাওয়ার আগেই আমরা বুক ফুলিয়ে মাথা উঁচু করে বলতে চাই-‘আত্ম প্রেম’ অনেক হলো - এবার ‘দেশ প্রেম’ চাই। যে প্রেমে বাংলার দামাল ছেলেরা স্বাধীনতা এনে দিয়েছিল আমাদের; সেই মরচে পড়া প্রেমে আবার শিরিষ কাগজে ঘষে তাজা করে তুলি আমাদের প্রেম।
আগামী দিন গুলোর পথ চলায় স্ব স্ব ক্ষেত্রে আন্তরিক কর্ম স্পৃহা জাগানোর প্রয়াসে প্রত্যেকের জন্য আমার একান্ত শুভ কামনা।
দিন চলে যেয়ে রাত এসে জীবন গড়ায়।
আমাদের ভাবনার সময় ফুরিয়ে যায়; হায়...
তাই তার আগেই আসুন -“নব প্রেমে জাগি”।।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ভাবনা, দেশপ্রেম ;
আমি ও আমরা বলেছেন:
আপনার লিখাগুলো পরবর্তীতে যেন একেক্টা সিরিশ কাগজ হয়ে উঠে সেই কামনায়।
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে ও আপনাদেরকে...।
কামনাটুকু নির্ভেজাল মনে হলো।
![]()
শুভ কামনা জানালাম।
উত্তরাধিকার বলেছেন:
চমৎকার শুভ কামনা।
একটি সুন্দর স্বপ্ন।
ভাল থেকো অনেক।
দেশ প্রেমে জাগ্রত হই সাওবাই মিলে ইনশাআল্লাহ।
লেখক বলেছেন:
হুম্ম।
সেই আশাতেই একান্ত শুভ কামনা।
দেশ প্রেমে জাগ্রত হই সবাই মিলে ইনশাআল্লাহ...
![]()
ধন্যবাদ ভালো থেকো।
নতুন লেখা কবে দেওয়া হবে?
মানবী বলেছেন:
চমৎকার অনুভূতির সুন্দর প্রকাশ!"আমরা হচ্ছি সেই মানুষ; যারা অন্ধকার গ্লানিকে পিছে ফেলে এগিয়ে যেতে পারি। আমরা অবিরত স্বপ্ন দেখতে পারি এবং স্বপ্ন দেখাতেও পারি। আমরা সত্যিকারের সৈনিক হতে চাই। স্বার্থান্বেষী মহলের ইশারা মুক্ত নির্ভেজাল দেশপ্রেমিক গড়তে চাই। মা’র শান্তি প্রিয় শান্ত ছেলেরা যেমন সময় হলে অস্ত্র হাতে ধরতে জানে- সেই রকম সংগ্রামী। "
ভালো লেগেছে লেখাটি পড়ে, ধন্যবাদ তাত্ত্বিক।
লেখক বলেছেন:
প্রথমেই দুঃখ প্রকাশ করছি অনেক দেরীতে জবাব দেয়ার জন্য।
গত ক'দিনে এমুখো হতে পারিনি।
আমার লেখাটি আপনার ভাল লেগেছে জেনে গর্বিত বোধ করছি আপু।
অনেক ধন্যবাদ আপনাকে।
ভাল থাকুন সারা বেলা।


















