somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উসকানি অথবা হেমন্ত অথবা তুমি

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





১.
চশমা পরা চাঁদ
দ্বন্দ্ব আর ঢাইলো না
এমনিতেই ভাইসা গেছি
আলো জ্বালাইয়া লজ্জা ঢাকুম না।

২.
এইটা বুঝি হেমন্ত পূর্ণিমা
তারার পাহারায়
রাষ্ট্র পার হইতেছে!


৩.
হেমন্তের রাত মরার রাত।
অমন চান্দের আলো
নগর মোড়ে আরো ভালো
সে বাঁচন
সন্দেহ সমান।

৪.
তুলার রাতে বালিশ গেছে উড়ে
মুখ চেপে করতেছি পান
চান্দের দুধ।

৫.
বেশরম চাঁদ!
শিং মাছের মতোন লাফাইতে লাফাইতে ছাদ পার হয়ে গেল।

৬.
বৌদ্ধ ককটেল মারতেছে
বৌদ্ধ ককটেল খাইতেছে
অশ্বত্থ তলায় স্বর্ণমন্দির দেশ!
বাকির দল পলায়তেছে
এ নগরে
নন্দনকাননে পাকতেছে দ্বৈতবাদীর চুল!

৭.
কলাগাছে কুয়াশা ধরে
ঘাসে ধরে শিশির
উড়িতেছে ফানুস
বৌদ্ধমন উঁকি দিতেছে
প্রবারণায় যার যার ধর্ম মানুষ।

৮.
গুনতে বসেছি রোদের তেজ
গুনছি নগরে হাতি পায়ে খাড়া ক’খানা তালগাছ
বড় বড় দেবদারু আর পাখির বিষ্ঠা দেখার জন্য এই আবাসিক এলাকার করি বন্দনা
বড় বড় সড়কে অশ্বত্থ বট পাকুড় মেলে না
হাঁটতে হাঁটতে মনে আসে তোমায় নিয়ে দেখব ছাতিম;রাতভর সুঘ্রাণ নিবো
দেখাব সন্ধ্যা ঠিক নগরের কোন পথ দিয়ে প্রবেশ করে
কোন পথে হিম হাওয়া গুনগুনিয়ে আসে তোমার চুলে
এই চেনা হেমন্ত সন্ধ্যা
এই চেনা নগরে
আঁধারে তোমার রোম কাঁপছে
অনেক সস্তা শব্দের ভেতর কেমন নিস্তব্ধ দামী আমরা!
এই পৃষ্ঠদেশে বালিমাখা ধূসর;সেই দিকে আমার অস্তিত্ব নেই বললেই চলে
কতো অচেনা হয়ে গেছি তোমার কাছে! আলোর দিকে বসতে চেয়ে
অন্ধকারই আমাকে চিনল বেশি,তুমি ছাড়া।
আসছে কোন হেমন্ত কোন শীতের প্রহরে
এই পালিশ করা এয়ারপোর্টে চেনা পাখিরা ফিরে আসবে?
ঋতুরা কেবল হাওয়া পাখির গান!
আর কিচ্ছু না!
তাহলে এইসব ভালবাসার খরচা কেন করলাম?
কেন ওই তালতলা
কেন ওই ঠান্ডাছড়া
কেন ওই হালদায় মাছেরা এতো পোনাছাড়ে?
বিকেল ফুরাবার কালে এই রঙ মনে আসে,
এই স্টিলের চড়া বাজারে হলুদ আলোর আভা দেখে বিমোহিত হয়েছিলাম
হলুদ আভায় ভরা তোমার মুখখানি,হলুদফুলের কাত্তিক পরাগ।

সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১২
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

ভ্রমণব্লগ: আলোছায়ার ঝলকে এক অপার্থিব যাত্রা”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৬

মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম।‌ এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×