নিয়মিত ব্লগ লেখা শুরু করলাম খুবই অল্প দিন।
দু-চার লাইন লিখেই সবার কাছে লিন্ক পাঠানো শুরু করলাম।
সবাই তো আর ব্লগের সব নিয়ম-কানুন জানেনা। যারা ব্লগ পড়েনা তারা তো নয়ই। কিন্তু " পোস্টটি ** জনের ভালো লেগেছে অথবা ** জনের ভালো লাগেনি" এই কথাটা তো সবাই বুঝে।
যাই হোক ব্লগ লিখতে শুরু করার কিছুদিন পর্যন্ত কোন মাইনাস পাইনি। ভালোই লাগল। যাদের কাছে লিন্ক পাঠাই, তারা শুধু দেখে , আমার ব্লগ অন্য কারো ভালো লেগেছে।
যাই হোক একদিন চলে আসল সেই মাহেন্দ্রক্ষণ! প্রথম মাইনাস পেলাম। তাও আবার কয়েকটা একসাথেই ।
জীবন অর্থহীন মনে হল!
আয় হায়! আমার বন্ধুরা এখন এসে দেখবে আমার পোস্ট মানুষ অপছন্দ করেছে!
যাই হোক, ব্যাথা ভরা মন নিয়ে ঘুমাতে গেলাম। ঘুমের মধ্যে ভয়ানক একটা দু:স্বপ্ন দেখলাম!
আমার একটা পোস্ট এ ৯৬ টা মাইনাস, ৫ টা প্লাস!
না! না! না! না!
মোবাইল দিয়ে লগইন করলাম ঘুম ভাঙার পর। দেখি তো কোন পোস্ট এ সত্যি সত্যি এ কাণ্ড ঘটল কিনা! দু:স্বপ্নের অসাড়তা দেখে স্বস্তি পেলাম। যাক! এ দফা বেঁচে গেলাম!
মজার ব্যাপার হল এরপর থেকে পোস্ট এ মাইনাস দেখলে কোন অনূভুতি জন্মায় না।
ধুর! মাইনাস দিলো তো কি হলো!
৯৬টা মাইনাস পাওয়ার দু:স্বপ্ন দেখে আমার গা সয়ে গেছে!
যাই হোক, ব্লগে আমার পড়া সেরা পোস্ট এর লিন্ক দিলাম।
আমার পড়া সেরা পোস্ট
[৩০০ এর বেশি মন্তব্য থাকায় পেজ লোড হতে সময় লাগতে পারে, লেখাটাও বড়]
(এখানেও মাইনাস!!)
আপনার পড়া সেরা পোস্ট এর লিন্ক দিয়ে ভালো লাগা শেয়ার করতে পারেন।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১০ রাত ১১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



