ব্লগে যাদের লেখা ভালো লাগে তাদের নিয়ে এই পোস্ট।
কিছু কিছু ব্লগার আছেন যাদের কারনে মোহাবিষ্ট হয়ে বারবার ব্লগে আসতে হয়।
এই পোস্টে সেই সব মানুষের কথা বলবো যারা আমাদের দারুন দারুন সব পোস্ট উপহার দেন।
(কোন ক্রম অনুসারে বর্ণনা দেই নাই। যখন যার কথা মনে পড়বে তার কথা লিখবো।
হ্যামেলিন এর বাঁশিওয়ালা:
যে কারনে ভালো লাগে:
'কথার বাঁশি' নামে উনার একটা সিরিজ আছে। সাধারণ কিছু কথা অসাধারন ভাবে ফুটিয়ে তুলতে পারেন। অন্তত এই পর্ব টি কিছুটা ধারনা দিতে পারবে উনার লেখা সর্ম্পকে। কথার বাঁশি
খুঁজে খুঁজে এমন সব লিরিকস্ দেন যে গুলো আগে শুনে থাকলেও ভালো লাগে। তবু অমানিশা যেন আসে না তো আর, তোমার রাতের দেশে!
তামিম ইরফান:
বান্দর বেলা সিরিজ এর মতো বিনোদন খুব কম পোস্টে আছে। (আমার চোখে পড়েনি হয়তো।)
বান্দরবেলা ৯ এর লিংক। (এখানে গেলে বাকিগুলোর লিংক ও পাবেন।) আমার বান্দরবেলা............৯
যে কারনে ভালো লাগে: অসাধারণ রসবোধ! হাসতে হাসতে শেষ!
নাফিস ইফতেখার:
চরম আইডিয়াবাজ! চরম জনপ্রিয়!
কত জনের প্রিয় পোস্টের লিস্টে আছেন সেটা বের করতে মনে হয় কয়েক বছর লাগবে!!
দু:খিত! উনার কোন পোস্টের লিংক দেয়া সম্ভব না।
কারণ উনার ব্লগের লিংক দেওয়াটাই বরং সহজ কাজ হবে। নাফিস ইফতেখার
যে কারনে ভালো লাগে: উনার লেখা যে কাউকে ব্লগে আসতে প্রলুব্ধ করবে।
('অধিক জনপ্রিয়তায় যেন নিজের স্বকীয়তা হারিয়ে না যায়' - সে কামনা করি।)
মে ঘ দূ ত:
যে কারনে ভালো লাগে: একজন পরিচ্ছন্ন রুচির ব্লগ লেখক।
"মেঘ-বৃষ্টির আলাপন" সিরিজটা অন্যরকম মজার। কল্পনা শক্তি কতটা প্রখর হলে এমন ভাবে লেখা যায়! ভেবে অবাক হই।
মেঘ-বৃষ্টির আলাপন
রাজ মো, আশরাফুল হক বারামদী:
যে কারনে ভালো লাগে: অসাধারন সব কমেন্ট করেন। আর লেখা! কিছু কিছু লেখা পড়ে হাসি-কান্নার মাঝামাঝি অবস্থায় পড়তে হয়। কোন মারপ্যাঁচে না গিয়ে মনের কথা বলে ফেলেন।
Click This Link
উনার লেখায় বৈচিত্র্য আছে।
উনি আমার পোস্টের প্রথম কমেন্টদাতা!
দি ফ্লাইং ডাচম্যান:
যে কারনে ভালো লাগে: অতি সাধারন ভাবে, সহজ ভাবে লিখতে জানেন। সম্ভাবনাময় ব্লগার।
Click This Link
চাঙ্কু
উনার লেখা পড়তে পারিনি। মনে হয় ড্রাফট করে রেখেছেন।
যে কারনে ভালো লাগে: উনার ২-১ লাইনের অনেক মন্তব্য কোন ভালো পো্স্টের চেয়ে কম না!
প্রোফাইল পিক দেখলেই ভালো লাগে।
বড় বিলাই
যে কারনে ভালো লাগে: সাবলীল বর্ণনা। উনার প্রতিটা লেখায় বাঘের ছবি থাকে।
ডাইরীর পাতা থেকে সিরিজটা বেশ মজার! আসলে উনার প্রতিটা লেখার সাবলীলতা অনেক ভালো লাগে।
বাঘ দেখে ভয় পাবেন না আবার!
আজকে এ পর্যন্তই থাক।
আগামী পর্বে আমার আরো কিছু প্রিয় ব্লগার নিয়ে লিখবো।
[আগামী পর্বে যারা যারা থাকবেন: রেজওয়ানা আপু, , ভেবু আপু, মেহরাব ভাইয়া, হামা ভাই, স্বপ্নজয় এবং আরো অনেকে এবং অবশ্যই 'ম্যাভেরিক' ।]
চলবে..................
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১০ বিকাল ৫:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


