আমাদের ফাল্গুন রক্তাক্ত।
’৫২ তে এই ফাল্গুন রক্তাক্ত হয়েছিল আমাদের বাংলা বলার অধিকারের দাবীতে।
সেই ফাল্গুনে যখন আমাদেরই কেউ উর্দুতে গান করে, তা আমাদের জন্য দুঃখজনক।
অনেকেই দেখলাম এটা বলছেন যে রুনা লায়লা এই গান দিয়ে আন্তর্জাতিক খ্যাতি পেয়েছেন, তাই এই গান তিনি গাইতেই পারেন। অনেকে বলছেন তার দ্বৈত নাগরিকত্ব আছে, তাই এই গান গাওয়া তার অধিকার। কিন্তু আমি বলব একজন বাঙ্গালী হয়ে, একজন বাংলাদেশী হয়ে, ভাষা আন্দোলনের মাসে আন্তর্জাতিক একটি সমাবেশে উর্দু গান করে তিনি ভাষা শহীদদের অপমান করেছেন। যে গানটি তিনি গেয়েছেন, তার চেয়ে জনপ্রিয় আরো অসংখ্য গান তার দখলে আছে।
তিনি পারতেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা দেখিয়ে এই গান বর্জন করতে।
আমাদের অনেক মহান স্বর্ণসন্তানেরা বহু আন্তর্জাতিক সম্মান,পদক,উপাধি ছুঁড়ে ফেলে দিয়েছেন দেশ ও জাতিকে ভালোবেশে।
তবে যে যাই বলুক, পুরো অনুষ্ঠানটি ছিল অসাধারন। এই মুহূর্তে আমি জানি বাংলাদেশের নাগরিক হিশেবে আমরা সবাই গর্বিত।
অনুষ্ঠানসূচী নিয়ে আমার একটি পোষ্ট ছিল গত রাতে...আশা করি দেখবেন...
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



