আর মাত্র কয়েক ঘন্টা পরই পর্দা উঠতে যাচ্ছে বিশ্বকাপ ক্রিকেট ২০১১ এর উদ্বোধনী অনুষ্ঠানের। আমাদের বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ। সত্যি কথা বলতে কি এত বড় একটি অনুষ্ঠানের আয়োজক হিসেবে আমাদের দেশের মত ছোট্ট একটি দেশের সুযোগ পাওয়া অনেক বর ব্যপার। নানা প্রতিকুলতা পাশে ফেলে আমরা সবাই প্রস্তুত। আসুন দেখে নেই প্রস্তাবিত অনুষ্ঠানসূচীঃ
প্রধানমন্ত্রীর ভাষণঃ “চারদলীয় জোট পারেনি,আমরা পেরেছি”
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণঃ “আমাদের সজাগ থাকতে হবে”
বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রীর ভাষণঃ “ক্রিকেট সময়সাপেক্ষ খেলা, লোডশেডিং ও তাই”
ক্রীড়া প্রতিমন্ত্রীর ভাষণঃ “পাকিস্তানের জয়ঃ যুদ্ধাপরাধী আশরাফুল”
বিনোদন আয়োজনঃ
মঞ্চনাটকঃ “ওরা ১১ জন”- অংশগ্রহণে প্রভা ও তার দল।
দ্বৈতসংগীতঃ ঈভা রহমান ও ব্রায়ান এডামস- চামার ওফ শিক্সটি নাঈণ...
দলীয় নৃত্যঃ “নিরাপত্তা মহড়া”- অংশগ্রহণে লাল-কালো-জলপাই পোশাকগোষ্ঠী
অপেরাঃ “স্টক এক্সচেঞ্জ”- অংশগ্রহণে “দেশদ্রোহী শেয়ার বাজারী”
বিজ্ঞাপন বিরতি- ইয়ের তেল, বেস্কিম কই, কুকাকুলা, লাস্ক, হরর লিক্স এবং আরো অনেকে...
সমাপনী বক্তব্যঃ অর্থমন্ত্রী “ক্রিকেট প্রিমিয়ার লীগঃ বিনিয়োগের নুতন দিক”।।ব্যাস///

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



