somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে মুভিগুলো জীবনে একবার হলেও দেখা উচিত - ৩ (স্ক্রিণশট+ডাউনলোড লিঙ্ক)

০৭ ই নভেম্বর, ২০১২ রাত ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


I Give My First Love To You
কোরিয়ান স্টাইলের এক জাপানি মুভি। যারা কোরিয়ান মুভি পছন্দ করেন তারা পার্থক্য করতে পারবেন বলে মনে হয় না। এর আইএমডিবি রেটিং- ৭.১, আমার রেটিং ৯.৫। .৫ বাকি রাখলাম ১৮+ এর জন্য, এটা না হলেই ভালো ছিলো।

শিশু Takuma Kakunouchi-র হার্টে একটা জটিল রোগ ধরা পড়ে। ডাক্তারের মতে তার আয়ু বিশ বছর। ঘটনাক্রমে এই তথ্যটি জেনে যায় Takuma এবং ডাক্তারের মেয়ে, Takuma-র বন্ধু এবং ক্লাসমেট Mayu Taneda।


Four-leaf clover এর সামনে কোন উইশ করলে তা বাস্তবায়িত হয় বলে Mayu উইশ করছে যেন Takuma-কে আল্লাহ না মারেন।


Mayu-র গায়ে ছেলেটা পানি ঢেলে দিয়েছিল

ছোটবেলায় দুজনে ওয়াদা করেছিল বয়স আঠারো হলে তারা বিয়ে করবে। কিন্তু তাকুমা বেশিদিন বাচবে না এই অবস্থায় মাইয়ুর সাথে বিয়ে হলে সারাজীবন বেচারী কেদে কেদেই কাটাবে। এই ভেবে তাকুমা মাইয়ুর সাথে ব্রেক আপের চিন্তা করলো।


শিদু হাইস্কুলে ভর্তির জন্য ভালো মেধাবী হতে হয়। তাকুমা মেধাবী হলেও মাইয়ুর মেধা কম। তাকুমা সিদ্ধান্ত নিলো শিদু হাইস্কুলে ভর্তি হবে তাতে তাদের মধ্যে একটা দূরত্ব তৈরী হবে। কিন্তু মাইয়ু এই সিদ্ধান্তের কথা শুনে গোপনে জোর লেখাপড়া চালিয়ে গেলো। প্রতিদিন দশজন টিউটর তাকে পড়াতে আসতো। আর তাকুমাকে অবাক করে দিয়ে শিদু হাইস্কুলের অনুষ্ঠানে সর্বোচ্চ নাম্বার পাওয়া মাইয়ু বক্তৃতা দিতে এসে তাদের প্রমিজের কথা মনে করিয়ে হলরুমের সবার সামনে তাকুমাকে আক্রমণ করে বসলো।



ঘটনাপ্রবাহে ঢুকে পড়ে দ্বিতীয় সর্বোচ্চ নাম্বার পাওয়া Kou Suzuya যার বাবা হার্ট ডিজিজে মারা গেছে আর নার্স Teru Uehara যে মৃত্যুর মুখে দাড়িয়ে আছে।


মুখোমুখি দুই হিরো



Kou Mayu-কে চায়। Takuma চায়না Mayu-র দিকে কেউ নজর দিক। স্কুলের সেরা দৌড়বিদ খৌ এর সাথে তাকুমা ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। যে জিতবে মাইয়ু তার। খৌ খুব অবাক হলো তাকুমার প্রস্তাব শুনে কারণ তাকুমা'র কোন ধরণের শারীরিক কসরত ডাক্তারের নিষেধ। এই দৌড় তাকুমার মৃত্যুরও কারণ হতে পারে।

এর পরেই মুভির মূল আকর্ষণ শুরু। এতোক্ষণ বোরিং লাগতে পারে যে কারো কাছে। Takuma-র সুস্থ্য-স্বাভাবিক জীবন ফিরে পাওয়ার এক অভাবনীয় সুযোগ আসে। কিন্তু মৃত্যুর দুয়ারেই থাকে তাকুমা। Teru বেচে থাকতে চায়। Kou চায়না কারো মৃত্যু হোক তার বাবার মতো। কিন্তু একসময় সেও মৃত্যুর মুখে পড়ে।


মাইয়ুর কান্নার পক্ষে বিপক্ষে মত থাকতে পারে। কিন্তু পরিচালক যেভাবে গল্পটা সাজিয়েছেন, আগে থেকে জানা না থাকলে যে কেউ মনে করবে এটা হয়তো কোরিয়ান মুভি! কারণ একমাত্র কোরিয়ান মুভিতেই আমি এই মাত্রার টানাপোড়েন দেখেছি।

আমি হয়তো মুভিটা ব্যাখ্যা করতে পারব না কিন্তু কেউ দেখে হতাশ হবেন না এটা নিশ্চিত করে বলতে পারি। ব্লগে এই মুভির একাধিক রিভিউ আছে। মুভিগুরুরা অবশ্য অনেক আগেই দেখে ফেলেছেন। আমারো ডাউনলোড করা ছিল, কপি করে দিয়েছিলামও একজনকে কিন্তু নিজেকেই দেখতে হলো অনেক পরে।

আশা করি যারা এখনো দেখেননি, অবশ্যই দেখবেন।
স্ট্যাজভু ডাউনলোড লিঙ্ক


যে মুভিগুলো জীবনে একবার হলেও দেখা উচিত - ১

যে মুভিগুলো জীবনে একবার হলেও দেখা উচিত - ২
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

তুমি আমার আধো আধো সকাল হবে?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬

তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)

তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?

তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির ডায়েরি: শৈশবের মাছ ধরা, বৃষ্টির দিনে কইয়ের পদযাত্রা আর হারিয়ে যাওয়া সেই দিনগুলো!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২৪ শে জুলাই, ২০২৬ রাত ১০:৫৯


সামহয়্যার ইন ব্লগের সবাইকে শুভেচ্ছা। শহরের যান্ত্রিক জীবনে যখন হাঁপিয়ে উঠি, তখন স্মৃতির জানালা গলে উঁকি দেয় ফেলে আসা শৈশব। আমার ছোটবেলার সবচেয়ে বড় নেশা আর শখ ছিল—মাছ ধরা! ছিপ,... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

×