somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিউঃ Hachi: A Dog's Tale

১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা ইমোশনাল মুভি পছন্দ করেন, তাদের জন্য মাস্ট ওয়াচ মুভি। আইএমডিবি রেটিং- ৮.১ (৪৮,২১৪ ইউজার) , আমার রেটিং- ৯.৫।

মালিকের হারিয়ে যাওয়া কুকুর 'হাচি' কে রেলস্টেশনের প্ল্যাটফর্মে পায় 'পার্কার'। মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে সেদিনের মতো বাড়িতে নিয়ে যায় হাচিকে। নানাভাবে বিজ্ঞাপন করার পরও কেউ হাচি'র মালিকানা দাবি না করায় অবশেষে নিজের পরিবারের সদস্য করে নেয় পার্কার।

প্রতিদিন অফিসে যাওয়ার সময় হাচি পার্কারের সাথে রেল স্টেশনে যায়। আবার ছুটির সময় গিয়ে বসে থাকে স্টেশনের বাইরে। কিন্তু হঠাৎ একদিন সকালে হাচি যেতে চায় না। শেষ মুহুর্তে স্টেশনে পৌছলেও পার্কারকে কিছু ইঙ্গিত করে সে। কিন্তু তা বোঝার সামর্থ কারো ছিল না।



যথারীতি স্টেশনের বাইরে অপেক্ষা করে হাচি পার্কারের অফিস থেকে ফেরার আশায়। দিনের পর দিন, বছরের পর বছর। পার্কার হয়তো প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে হাচিকে জড়িয়ে ধরবে সেই আশায়।

এটা কোন বানানো গল্প নয়। সত্য ঘটনার উপর নির্মিত ছবি। ১৯২৩ সালে হাচিকোর জন্ম। টোকিও ইউনিভার্সিটির প্রফেসর ড. ইসাবুরো উইনো মারা যান ১৯২৫ সালের মে মাসে। শিবুয়া ট্রেন স্টেশনের বাইরে ঠিক একই যায়গায় হাচি অপেক্ষা করে আমৃত্যু ১৯৩৫ সালের মার্চ পর্যন্ত, প্রায় এগারো বছর। শিবুয়া স্টেশনের বাইরে এখনো আছে হাচি'র ব্রোঞ্জের মূর্তি, ঠিক যেখানে সে অপেক্ষা করতো মালিক প্রফেসরের জন্য!!


এই মুভির অনেক রিভিউ এই ব্লগে আছে। আছে অনেক ডাউনলোড লিঙ্ক। তবে আমি ডাউনলোড করিনি, বহু আগে আমার এক চাইনিজ ফ্রেন্ড আমাকে এটি দিয়েছিল। এই ডাউনলোড লিঙ্কটি হয়তো আপনার কাজে লাগতে পারে।

যদি কারো কান্নাকাটির অভ্যাস থাকে, এই মুভি দেখে নির্দ্বিধায় কাদতে পারেন। মুভিটি দেখার পর, যদি আপনি খুব সৌভাগ্যবান কেউ না হয়ে থাকেন তাহলে আমার মতো আপনারও মনে হবে-

'একটা কুত্তার সমান ভালোবাসাও পেলাম না জীবনে
ভালোবাসতেও পারলাম না তার মতো'







মুভি নিয়ে আমার আরো কয়েকটি পোস্ট:
যে মুভিগুলো জীবনে একবার হলেও দেখা উচিত - ১

যে মুভিগুলো জীবনে একবার হলেও দেখা উচিত - ২

যে মুভিগুলো জীবনে একবার হলেও দেখা উচিত - ৩

Cinema Paradiso : এক মুভিখোরের গল্প


৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

×