কত অজানারে!

এলিয়েন (ছেলেবেলা)

২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:০৪

শেয়ার করুন:                   Facebook

কোএড স্কুলে পড়ছি সেই ছাত্র জীবনের শুরু থেকেই।এমনকি এই এখনও(যদিও আমাদের ডিপার্টমেন্টকে কোএড বলা যায়কিনা সেটা একটা ওপেন প্রব্লেম)। প্রচন্ড বোকা বলে স্কুলে আমার নাম ছিল 'হাব্‌লা'। একে তো বোকা তার ভিতরে প্রতি পরীক্ষায় তিন চার সাব্জেক্টে ফেল করি। ফেল করতে করতে সাক্‌সেসের ভিত আরো বেশি পাকা করছি প্রতিনিয়ত। তো আমার এই কন্‌ক্রিট ভিতের কারনে ভাল ছাত্ররা আমার সাথে মিশে না। আর খারাপ ছাত্রদের সাথে মিশ্‌তে গেলে বলে, 'ঐ হাব্‌লা! যা ভাগ!'। আর ছাত্রীদের কথা আর নাইবা বললাম। ক্লাসে একা একা এক কোনায় বসি। আর এটা সেটা ভাবি। আমি তো আবার ইনহেরেন্টলি ভাবুক প্রকৃতির। অনেক ভেবে ভেবে বের করলাম মেয়েরা মনে হয় কোন এলিয়েন স্পিসিস। তা নাহলে দেখতে আলাদা। কথার স্বর আলাদা। এমনকি তাদের খেলাধুলাও আলাদা! এলিয়েন না হয়েই যায়না। তো হঠাৎ করেই এই এলিয়েন স্পিসিসের রুদ্র রোশে পরে গেলাম একদিন। কারন আর কিছুই না। তাদের মধ্যে কেউ আবিষ্কার করল যে আমি হচ্ছি মহা হাব্‌লা।আর যেহেতু ক্লাস মনিটরদের মধ্যেও এই প্রজাতিই বেশি। তাই কারনে অকারনে বোর্ডে আমার নাম উঠতো। আমার সাথে কেউ কথাই বলে না। সেই আমি নাকি ক্লাসে কথা বলি! আমি অবশ্য দুঃখ পেতাম না। শাস্তি স্বরুপ ৫০ বা ১০০ বার কান ধরে উঠবস করতাম আর কিছুটা অবাক হয়ে ভাবতাম এই এলিয়েন স্পিসিস মানব জাতির উপর এত বিরুপ কেন? !

ততোদিনে আমি ক্লাসে নিম্ন বর্ণের এক অচ্ছুতে পরিনত হয়েছি। কেউ কথা বলেনা। আমিও আমার এই অবস্থান মেনে নিয়েই লাস্টবেঞ্চে বসে থাকি। আর বেঞ্চের বাকি অংশ থাকে ফাঁকা। ওখানে বস্‌বে কে? জাত যাবে তো! নিয়মিত কান ধরে উঠবস করতে করতে পা দুটো ইংলিশ লীগের ফুটবলারদের মত শক্ত সমর্থ হয়ে যাচ্ছে। এর মধ্যে আমাদের ক্লাস টিচার আমার অবস্থা আবিস্কার করলেন। আমি আশায় বুক বাধলাম এবার বুঝি এই সামাজিক বৈষম্য থেকে মুক্তি পাব। কিন্তু আমার আশার গুড় ওই রকমই থেকে গেল। তার মধ্যে আরো এক মুঠো বালি এসে পড়ল যেন! কারন আর কিছুই না তিনিও তো ঐ এলিয়েন স্পিসিসেরই অংশ। ক্লাসে নতুন শাস্তি চালু হল। কেউ যদি খুব অপরাধ করে তাহলে তার আমার বেঞ্চে ডিটেনশন। ১০ মিনিট আমার সাথে বসা লাগ্‌বে। আসল শাস্তিটা হচ্ছে আমার সাথে বসেছে বলে ওই দিন আর তার সাথে কেউ কথা বলতো না। আর কেউ চরম বেশী অপরাধ করলে তার শাস্তি হল আমার হাতের কানমলা। আমি এক বুক ভালবাসা আর সহানুভুতি নিয়ে তাদের কান মলে দিতাম। কারন শাস্তি পেতে কেমন লাগে তাতো আমি জানিই। আর ঐ একটা দিনতো সে আমার মতই...

অচ্ছুৎ!

 

প্রকাশ করা হয়েছে: ছেলেবেলা  বিভাগে ।

 

  • ৯৩ টি মন্তব্য
  • ৪৬২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৫ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:০৫
comment by: রাশেদ বলেছেন: প্লাস দিয়া গেলাম। পরে আইতাছি। :D :D
২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:১১

লেখক বলেছেন: পড়ছেন তো নাকি আন্দাজে প্লাস মারলেন?!! :P

২. ২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:০৭
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: আহারে !!! :D

(আপনি কি বুয়েট আর্কিতে নাকি !! তাইলে কোন কথা নাই ... কারন এখানে বুয়েট আর্কির এক বিশাল জ্ঞানি ইসটুডেন্ট ঘোষনা দিয়েছে .. যারা বুয়েট আর্কিতে পড়ে তারা সবাই এলিয়েন) :P
২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:১২

লেখক বলেছেন: নারে ভাই আমি কম্পু মেরামত কারী!! :P
আর আমি তো মেয়েনা! এলিয়েন হতে যাব কোণ দুঃখে?

৩. ২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:১১
comment by: ইরতেজা বলেছেন: প্লাস। ভাত খাইয়া আইসা আবার বড় কইরা মন্তব্য করব।
২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:১৮

লেখক বলেছেন: অপেক্ষায় রইলাম! :)

৪. ২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:১২
comment by: ইমির বলেছেন: বস আগে ৩৬০ এ পড়ছিলাম।তারপরেও +৬
২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:১৩

লেখক বলেছেন: তোমার ছেলেবেলার কাহিনী পড়ে এইটা পোস্ট মারলাম! :)

৫. ২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:১২
comment by: চিকনমিয়া বলেছেন: আহালে
২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:১৭

লেখক বলেছেন: :(

৬. ২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:১৩
comment by: মুকুল বলেছেন: এটা কি সত্যি ঘটনা? না কি গল্প?

লেখাটা দারুণ হয়েছে।
২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:১৭

লেখক বলেছেন: সত্যি ঘটনা!
আসলে ঐ সময় ক্লাসের মূল স্রোতে মিশতে পারিনি বলেই হয়তো এখন প্রান খুলে লিখতে ভাল লাগে।
আমি পৃথিবীর সেই সব দুর্ভাগা কিছু মানুষের এক জন যারা কখনোই তার ছেলেবেলায় ফিরে যেতে চায়না! :(

ধন্যবাদ।

৭. ২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:১৫
comment by: দূরন্ত বলেছেন: হুমম...

অনেক ভেবে ভেবে বের করলাম মেয়েরা মনে হয় কোন এলিয়েন স্পিসিস। :)
২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:১৮

লেখক বলেছেন: :)

৮. ২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:২২
comment by: রাজীব বলেছেন: সমব্যাথি.... আর এলিয়েনরা এরকমই... অন্তত আমি তো তাই জানি...
২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ সমবেদনার জন্য!

৯. ২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:২৫
comment by: (অ)গাণিতিক বলেছেন: সব দোষ রাশেদ ভাইর তার গুতাতেই আমার মত রম্য লেখক এই দুঃখ দুঃখ পোস্ট দিতেছি!
এর পরে তো দুঃখ পাওয়ার ভয়ে আর কেউ আমার ব্লগেই আসবেনা!! X(

:( :(
১০. ২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৩০
comment by: রাশেদ বলেছেন: তখন প্লাস দিয়া গেছিলাম। :D :D

এখন পড়লাম।

ব্যাপারস না। আমিও দেলহি দুই লাইন লেখুম নিজের কাহিনী নিয়া। :)
২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৩৫

লেখক বলেছেন: লিখেন লিখেন!! আপনার সাথে কথা নাই!
লোকজন লেখা পইড়া কষ্ট পাইতাসে!! :(
এর জন্য দায়ী আপনি!!!! :-P

১১. ২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৩১
comment by: রাশেদ বলেছেন: নতুন কোন ক্লাসে গেলে এইডা একটা বড় সমস্যা। মূল স্রোতে মিশে যেতে সময় লাগে। আর পুরানরাও নতুনদের সাথে সহজ হতে দ্বিধায় থাকে কিছুটা।
২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৩৩

লেখক বলেছেন: আমারে তো পুরাণ নতুন সবাই... :(

১২. ২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৩২
comment by: সারওয়ার জামান চন্দন বলেছেন: সত্যি জেনে কষ্ট লাগসে....
২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই!

১৩. ২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৩৩
comment by: ইমির বলেছেন: রাশেদ বলেছেন: নতুন কোন ক্লাসে গেলে এইডা একটা বড় সমস্যা। মূল স্রোতে মিশে যেতে সময় লাগে। আর পুরানরাও নতুনদের সাথে সহজ হতে দ্বিধায় থাকে কিছুটা।
২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৪৩

লেখক বলেছেন: নারে ভাই নতুন ক্লাসের প্রব্লেম না ! প্রব্লেম অন্যখানে ছিল!! :(

১৪. ২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৪০
comment by: রাশেদ বলেছেন: কেডা কষ্ট পাইছে! :-P

আমার তো হাসি আস্তেছে! =p~
২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৪৪

লেখক বলেছেন: ধুরো মিয়া !! এই পোস্ট আমি 'ডেল' মারুম!! X((

১৫. ২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৪৬
comment by: রাশেদ বলেছেন: আব্বে! কয় কি! :(
১৬. ২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৪৭
comment by: রাশেদ বলেছেন: সবাই তো সুখের কথা লেকে! তুমি নাইলে দুক্কের কতাই লেকো! :D :D
২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৪৯

লেখক বলেছেন: ধুরো আমি সুখের কথা লিখতে চাই!!

১৭. ২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৪৮
comment by: রেটিং বলেছেন:

সৈয়দ আমিরুজ্জামান বলেছেন: +



আর আমি বলছি: সুপার প্লাস !
২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৫০

লেখক বলেছেন: আপনাদের দুজনকেই ধন্যবাদ!
আর আপনাকে সুপার ধন্যবাদ! :)

১৮. ২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৫০
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: গানির কি হইছে ?
২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৫২

লেখক বলেছেন: গানি???

১৯. ২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৫৫
comment by: রাশেদ বলেছেন: হা হা! লেকো লেকো! :D
২০. ২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৫৫
comment by: রাশেদ বলেছেন: লেখক বলেছেন: গানি???
২১. ২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:০০
comment by: মনচলি বলেছেন: আমি এক বুক ভালবাসা আর সহানুভুতি নিয়ে তাদের কান মলে দিতাম।
-
এই তাদের মধ্যে কি এলিয়েনরাও আছে? :)
২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:০২

লেখক বলেছেন: আছেরে ভাই! ;)
তবে তাদের কান মুলে দিতাম না! কানে হাত বুলিয়ে দিতাম জাস্ট :P
সেই জন্য আবার মার খাওয়া লাগতো :( ঠিক মত মুলিনি বলে!!

২২. ২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:১২
comment by: মনচলি বলেছেন: আমি পৃথিবীর সেই সব দুর্ভাগা কিছু মানুষের এক জন যারা কখনোই তার ছেলেবেলায় ফিরে যেতে চায়না! :(
---
এলিয়েনদের কান মলে (কানে হাত বুলিয়ে) দেয়ার বিরল সৌভাগ্যের অধিকারী হয়েও নিজেরে দুর্ভাগা ভাবেন- এটা কিন্তু টিক হইত্যাছেনা।


২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:২৭

লেখক বলেছেন: আরে নারে ভাই ঐ সময় তো ছোট ছিলাম!!
এইটা যে সৌভাগ্য নাকি দুর্ভাগ্য বুঝবাম না! :(

২৩. ২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:১৬
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: আহারে.......।
এই রকম হয় নাকি?
শুভেচ্ছা থাকলো।
২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ!! :(

২৪. ২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:২০
comment by: সব্যসাচী বলেছেন:
আহারে....

লেখাটা ভালো লেগেছে।
২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৫:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ!

২৫. ২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:৩৬
comment by: ছায়ার আলো বলেছেন: লেখক বলেছেন: ...তবে তাদের কান মুলে দিতাম না! কানে হাত বুলিয়ে দিতাম জাস্ট :P
সেই জন্য আবার মার খাওয়া লাগতো :( ঠিক মত মুলিনি বলে!

আহালে!
২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৫:৪২

লেখক বলেছেন: :( :P

২৬. ২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৫:০৮
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন: চরম বৈষম্য হইতো দেখা যায় ।
২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৫:৪২

লেখক বলেছেন: হুম্‌ম :(

২৭. ২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৭:৪৫
comment by: রাশেদ বলেছেন: আজকেও কি আরেকটা দিবা নাকি! :)
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:০৫

লেখক বলেছেন: নাহ্‌
কয়েকদিন অফ যামু ভাবতেছি।
বেশি বেশি পোস্টানো হয়ে যাচ্ছে!! B:-)

২৮. ২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:১০
comment by: রাশেদ বলেছেন: ঐ! কি কয়! X( X(
২৯. ২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:০৬
comment by: বোকা মানুষ বলেছেন: হা হা হা হা হা :)
আমার অবস্থা ছিলো আরো শোচনীয় /:)
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:১২

লেখক বলেছেন: এর চেয়ে শোচনীয় কিছু হয়নাকি !! :P

৩০. ২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ১১:৩১
comment by: মুহিব বলেছেন: এই কাহিনীর পুরোটা শুনতেই হবে। স্কুলে এমন অনেক কিছুই হয়।
২৮ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৩১

লেখক বলেছেন: শোনাবো! :)

অনেক ধন্যবাদ!!

৩১. ২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ১১:৩৫
comment by: নিশীথ রাতের বাদলধারা বলেছেন: :( :( :(
২৮ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৩১

লেখক বলেছেন: :(
ধন্যবাদ!

৩২. ২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ১১:৪৭
comment by: যূঁথী বলেছেন: বলেছিলে আবজাব লিখবে বেশ যে মন খারাপ করা লেখা ছেপে বসে আছ? কাজটা কি ঠিক হল?
২৮ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৩৩

লেখক বলেছেন: তোমারে নিয়ে নেক্সট গল্পটা লিখতেছিলাম!!
এর মধ্যে রাশেদ ভাই জোড়া জুরি করল তাই এইটা পোস্ট করে দিলাম!! :(
তোমার খবর কি ? কমেন্ট একটিভেট হইসে দেখতেছি। নতুন কিছু লিখলা?

৩৩. ২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ১১:৫১
comment by: রন্টি চৌধুরী বলেছেন: এই লোকের মার খাবার বেশী বাকী নাই।
এই যে মিয়া, তুমি কিসে পড়? কি বিষয়ে? থাক কই? কি সমাচার?
আমারে মেইল করে জানাও। ronty_bd এট হটমেইলে
২৮ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৩৪

লেখক বলেছেন: মাইরের হুমকির জন্য অনেক অনেক ধন্যবাদ!! B:-)

মেইল করব। :)

৩৪. ২৮ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:০০
comment by: রবিউলকরিম বলেছেন: লাস্ট বেঞ্চের ছাত্ররাই তো আমরা- লেখালেখি করি, একটু অন্যরকম ভাবি...
২৮ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:০২

লেখক বলেছেন: B:-/
ধন্যবাদ!

৩৫. ২৮ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:০৫
comment by: সারিয়া তাসনিম বলেছেন:

কোন বিখ্যাত লেখকই ভালো ছাত্র ছিলনা :)
২৮ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৩০

লেখক বলেছেন: খাইসে!! ভাল লেখক বলে ফেললেন নাকি!! B:-/

৩৬. ২৮ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৩৫
comment by: ত্রিভুজ বলেছেন: সিরিজ হোক.... পরের পর্বের অপেক্ষায় থাকলাম।
২৮ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

৩৭. ২৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৪০
comment by: যূঁথী বলেছেন: রাশেদ ভাই কাজটা ভাল করে নাই। তোমার উসিলায় একটু সেলিব্রেটি সেলিব্রেটি ভাব চলে আসছিল নিজের মাঝে। আর তার মাঝে কোথা থেকে যে রাশেদ ভাই চলে আসল বুঝলাম না। উঁহু - আমার বাড়া ভাতে ছাই দেওয়াটা একদম ঠিক হয়নি রাশেদ ভাইয়ার। তাড়াতাড়ি লিখে ফেল তো দেকি।
২৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:০৬

লেখক বলেছেন: দাঁড়াও আজকেও একটা যূঁথী পোস্ট দিতেছি। B:-/
অবশ্য এই গল্পটা একটু দুর্বল,
বৃষ্টি পড়লে পোস্ট করব ভাবছিলাম।

৩৮. ৩০ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:৫৯
comment by: ঝুমী বলেছেন: "আমি এক বুক ভালবাসা আর সহানুভুতি নিয়ে তাদের কান মলে দিতাম।" হাঃ হাঃ বেশ ভালো লিখেছেন। + :)
৩০ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:২৩

লেখক বলেছেন: B:-/
ধন্যবাদ! :)

৩৯. ৩০ শে এপ্রিল, ২০০৮ সকাল ৭:১০
comment by: রাশেদ বলেছেন: নয়া পোস্ট কই! :(
৪০. ৩০ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:০১
comment by: বৃত্তবন্দী বলেছেন:

বিচ্ছিরী...সাথে++++
৩০ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ!

৪১. ০৪ ঠা মে, ২০০৮ সকাল ১১:১৬
comment by: ঝুমী বলেছেন: মেয়েদের কি এখনো এলিয়েন ভাবেন??? B:-)
০৪ ঠা মে, ২০০৮ সকাল ১১:২৮

লেখক বলেছেন: এলিয়েনই তো!! B:-)
নাইলে ভয় পাই ক্যান!! :||

৪২. ০৪ ঠা মে, ২০০৮ দুপুর ১২:৪০
comment by: ঝুমী বলেছেন: "ভয় পেয়ো না! ভয় পেয়ো না! তোমায় আমি মারবো না।
সত্যি করে বলছি আমি, ঘাড় মটকিয়ে খাবো না...!!!";)
আপনার কথা শুনে ছড়াটা মনে পড়ে গেল।:D

আমরা এলিয়ান না গো ভাইজান। ডরাইয়েন না! হাঃ হাঃ B-))
০৪ ঠা মে, ২০০৮ দুপুর ১:২২

লেখক বলেছেন: কিন্তু কানমলা দিলো যে!! :((

৪৩. ০৪ ঠা মে, ২০০৮ দুপুর ২:৫৯
comment by: ঝুমী বলেছেন: আহা...পরিস্হিতিটা বোঝার চেষ্টা করুন। ও বেচারারা কি দোষ!!!;)
ওর জায়গায় আপনি হলে কি করতেন???!!!B:-)
০৪ ঠা মে, ২০০৮ বিকাল ৩:০৩

লেখক বলেছেন: বার বার নালিশ করলো কেন?! X(

আর আপনি তো এলিয়েনদের পক্ষে কথা বলছেন!! :-P

৪৪. ০৪ ঠা মে, ২০০৮ বিকাল ৫:৫৩
comment by: ঝুমী বলেছেন: ইয়ে মানে...কারণটা বললে তো আপনি ফায়ার হয়ে যাবেন!;) থাক্ থাক্‌ আপনার মতো বুদ্ধিমান বীরকে আর রাগাতে চাইনা। ভালো থাকুন...।:D
০৪ ঠা মে, ২০০৮ সন্ধ্যা ৬:৩৬

লেখক বলেছেন: ফায়ার মানে কি? !! :-B
আগুনের গোলা নাকি?!! :P
ঐটাতো আমি এমনিতেই!! ;)

তারচে বরং বলেই ফেলেন!! আমার জ্ঞান বাড়ূক!!

৪৫. ০৪ ঠা মে, ২০০৮ রাত ১১:৫৩
comment by: ঝুমী বলেছেন: ইয়ে মানে...আপনার তথা কথিত এলিয়ানরা আমার স্বজাতি কিনা..তাই তাদের পক্ষে...!;)

আগুনের গোলা ভাই, আপনার জ্ঞান বাড়ানোর জন্য বললাম। নয়তো আমার কি প্রয়োজন ছিল আসল কথা বলার!!! :P
০৫ ই মে, ২০০৮ সকাল ৮:৫০

লেখক বলেছেন: B:-)

SOS
হেল্প হেল্প হেল্প!!! :||
আমার ব্লগে এলিয়েন অ্যাটাক হইসে!! :((

৪৬. ০৫ ই মে, ২০০৮ রাত ১১:৫০
comment by: ঝুমী বলেছেন: আরে এতো জোরে চিল্লাইয়েন না! বাকি এলিয়েনরাও এসে পড়বে!! আগুনের গোলায় তখন পানি পড়বে...!!! হাঃ হাঃ;)
০৬ ই মে, ২০০৮ সকাল ৯:০৫

লেখক বলেছেন: আগুনে ঝাপদিলে আমার কি!!
পতঙ্গের মত ঝলসে যাবে!! :-P

৪৭. ০৬ ই মে, ২০০৮ রাত ৮:৫৪
comment by: ঝুমী বলেছেন: হুমম্..জটিল ভাবনা আপনার...!!! B:-)
০৭ ই মে, ২০০৮ সকাল ৮:৫৯

লেখক বলেছেন: :-P

৪৮. ০৭ ই মে, ২০০৮ সকাল ৯:০০
comment by: রন্টি চৌধুরী বলেছেন: পশুর পর পাখি কই গনিতবীদ? /:)
০৮ ই মে, ২০০৮ সকাল ৮:১২

লেখক বলেছেন: অ্যাআ...
এইটা কি নামে ডাকলেন!! B:-)

৪৯. ০৭ ই মে, ২০০৮ বিকাল ৩:৩৩
comment by: ঝুমী বলেছেন: :) :D :#) B-))
৫০. ০৭ ই মে, ২০০৮ বিকাল ৩:৪০
comment by: ঝুমী বলেছেন: @রন্টি, (অ)গানিতিক গণিতবিদ নয়, এলিয়ানবিদ। পৃথিবীতে উনিই পরথম এলিয়ানদের সাথে লেখাপড়া করেছে, সেইসাথে কানমলাটাও...!হাঃ হাঃ:D ;) :P
০৮ ই মে, ২০০৮ সকাল ৮:১৪

লেখক বলেছেন: হ্যা!!
আর এখন আমার ব্লগে এলিয়েন অ্যাটাক হইসে! B:-)

 



 


একজন আনাড়ি যার জানা চাই সব কিছুই!!


© সর্বস্বত্ত সংরক্ষিত
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৪৮০৫