কত অজানারে!

আব্বু হয়ে যাচ্ছি। (আব্জাব)
২২ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:৫৩
১. তুমি থেকে আপনি
মফস্বল এলাকায় লোকজন ছোটদের সম্মান করেনা। যেই বুঝতে পারবে আপনার বয়স কম অমনি পথের ভিখারীও তুমি-তামারী শুরু করবে। তো সেই অজমফস্বলে কীভাবে কীভাবে যেন একজন আমাকে আপনি বলে ফেলল। পড়ি তখন ক্লাস সিক্সে। গেছি বই কিনতে। বিক্রেতা দাড়িওয়ালা হুজুর টাইপ। বলল, “আপনার কী বই লাগবে?” নরমালি...
- ৩৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৬৬৪বার পঠিত
হোয়াই ভায়াগ্রা...? (আব্জাব)
২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪৬
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ ইহা আব্জাব লেখা, পাকনা পুলাপাইন ছাড়া আর কেউ পড়লে এই লেখক দায়ী নয়।
মাথার চান্দির কাছে পাকাচুলটা নিয়ে আমার গর্বের শেষ নেই। একে ওকে ডেকে বলি, দেখতো মাথায় কিছু দেখিস কিনা? কেউ তাকায় কেউ তাকায় না। তবে আসল জিনিস কেউ খেয়াল করেনা। তখন নিজেই টেনে টুনে বের করে দেখাই।...
- ৫৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৮২৫বার পঠিত
উদয়বেলা
০৯ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:২৬
আলমের এই ছোট শালা জাকির, একটু বেয়াদপ আছে। নাকি প্রেম করলে লোকজন বেয়াদপ হয়ে যায়? জিজ্ঞেস করলাম খাওয়ার কি আছে। বলে, বেনসন! বললাম আর কিছু নেই? শালার ব্যাটা কেয়ারই করল না। ফোনে কার সাথে জানি খাজাইরা আলাপ করতে ছিল। সেইটা করতেই থাকলো। ‘... এই তুমি ফোন ধর না কেন? রাগ...
- ৮১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৭০৪বার পঠিত
এসো স্বপ্নে বানাই স্বপ্ন
১৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫৭
শানে নুযুলের শানে নুযুল-
আমার প্রিয় গল্পকারের একটা ভুয়াটাইপের বই পড়লাম। বই এর বৈশিষ্ট হল, প্রত্যেকটা গল্পের আগে গল্পের শানে নুযুল দেওয়া! আর এই কারনেই সেই বই এর সাদামাটা গল্পগুলোও দারুণ লাগলো! নিজেও যেহতু আব্জাব লিখি কখনো কখনো। তাই প্রিয় লেখকের সেসব গল্প আর গল্প শুরুর কাহিনী বেশ মজা করে পড়লাম।...
- ৬০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫৩৩বার পঠিত
এইতো সেদিন! (ছেলেবেলা)
২৪ শে জুন, ২০০৮ বিকাল ৪:০৬
১. ময়ুর পালক
এইতো সেদিন! একটা ময়ুর পালক দিয়েছিল তানিয়া। বইয়ের মধ্যে রেখেদিলে একদিন নাকি সেটার বাচ্চা হবে! তারপর কেটে গেল অনেক দিন। বাচ্চা হলনা। তখন সে বলেছিল, শুধু মা দিয়ে তো হবে না। বাবাও লাগবে। অনেক খুজে পেতে একটা বাবা পালক জোগাড় করা হল। আবারো কেটে গেল অনেকগুলো দিন!...
- ৯৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১০৬০বার পঠিত
অপদার্থ কথা (ছেলেবেলা)
১৮ ই জুন, ২০০৮ রাত ১১:১৫
“তুই একটা অপদার্থ”। আমি নিশ্চিত, পৃথিবীতে সবচেয়ে বেশিবার এই কথা শুনেছি আমি। আর পৃথিবীতে সবচেয়ে বেশিবার এই কথা বলেছেন আমার বাবা। পদার্থ বিজ্ঞান পড়েছি ক্লাস নাইনে উঠে। কিন্তু অপদার্থের সংজ্ঞা জেনে গেছি তার অনেক আগেই। আমার বাবা আমাকে শুধু অপদার্থ বলেই ক্ষান্ত হননি। আমি যাতে ঠিক মত অপদার্থ হয়ে বেড়ে...
- ৮২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৭৯১বার পঠিত
সাগর পাড়ের ছন্দ গুলো (কল্পগল্প)
১০ ই জুন, ২০০৮ বিকাল ৪:০৮
তমেশার এসব ঢংগিপনা পছন্দ করে না আশেপাশের ঘরের জেলে বৌ রা। তার স্বামীর ফিরতে একটু দেরী হলেই সে গিয়ে বসে থাকে সাগর পাড়ের একটা নারিকেল গুড়ির উপর। তার মেয়েটা তখন এবাড়ি ওবাড়ি গিয়ে, ‘মা কৈ, মা কৈ’ করতে করতে পাড়া মাথায় তুলে ফেলে। এক সময় নিজেও হাজির হয় সেই নারিকেল...
- ৬৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৭৪৪বার পঠিত
দুষ্টু প্রাচীর (আব্জাব)
০৯ ই জুন, ২০০৮ সকাল ১১:০০
ইফতেখারের এই এক সমস্যা। কোন কিছুই ঠিক মত করতে পারেনা। আর পারলেও ঠিক কনফিডেন্স পায়না। বিশেষ করে যুথীর সামনে। এই যেমন আজ। বাসার দরজার সামনে দাঁড়িয়ে ইতস্তত করছে। কলিংবেল চাপবে নাকি ফিরে যাবে, সেই দ্বিধা-দ্বন্দে। নিজের বাসায় ঢোকা নিয়ে এত বিব্রত হবার আসলে তেমন কিছু নেই। কিন্তু সমস্যা করেছে হাতের...
- ৫০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৬৩১বার পঠিত
হামাগুড়ি (কল্পগল্প)
০৭ ই জুন, ২০০৮ দুপুর ১২:৪২
১.
খুব সাধারণ ব্যপারই মাঝে মাঝে মানুষকে এমন ভাবিয়ে তোলে ভাবলে অবাক লাগে! এই যেমন এখন সুমন বেশ চিন্তিত হয়ে পড়েছে। আসলে একটু ভয় ভয়ই পাচ্ছে বুঝি। যে মামুলি ব্যপারটা এই অস্বস্তির সুচনা করেছে যেটা নিয়ে অন্য কোন পরিবেশে ভাবলে হয়তো নিজেই হেসে উঠতো। কিন্তু এখন এই ঝি ঝি নীরবতায় সব...
- ২৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫৬১বার পঠিত
দশ মাস দশ দিন (কল্পগল্প)
০৪ ঠা জুন, ২০০৮ সকাল ৮:৪৫
ছেলেটা বলে, আচ্ছা! কেমন হবে বল তো, আমাদের বাবুর চোখ যদি হয় আকাশ রাঙা?
মেয়েটা একটু পুলকিত হয়। মনে মনে আকাশ রাঙা এক জোড়া নবীন চোখ কল্পনা করে সে। একটু খুশি হয়ে ওঠে যেন। তারপর একটু ভেবে বলে, ‘উমম... আচ্ছা, আকাশ রঙের সাথে একটু সবুজ আভা থাকা চাই। কি দারুণই না...
- ৭৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৭৭৭বার পঠিত




