somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রবিবাবুর ফেচবুক(রম্য-রবি বাবুর ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে)

০৭ ই মে, ২০১১ রাত ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যদি এই যুগে জন্মাতেন তাহলে তারও নিশ্চয়ই ফেসবুক একাউন্ট থাকত।তার স্ত্রী মৃণালিনীর সাথেও হয়ত তার ফেসবুকেই পরিচয় ঘটত...তিনি হয়ত ফেসবুকের নোটে কবিতা লিখতেন...সেই কবিতায় হয়ত তিনি মৃণালিনীকে ট্যাগও করতেন...তার কবিতাটা হয়ত কোন ব্লগেও প্রকাশ পেত...এই কবিতায় তিনি হয়ত শত বর্ষ পরে তার প্রোফাইল দেখা ফেসবুকিয়ানদের কথাও বলতেন...তার কবিতাটা হয়ত কোন ডিজিটাল কবিতা হত...সেই রকমই একটি ডিজিটাল কবিতা নিচে দেয়া হল...

ফেসবুকের পেজ এর শিরোনাম হবে “রবি বাবু’s note”
বামে নিচের দিকে থাকবে in this note মৃণালিনী

কবিতার টাইটেল হইত “২১০০(ইংরেজী) সাল”
আজি হতে শতবর্ষ পরে
কে তুমি পড়িছ বসি আমার নোটখানি
কৌতুহলভরে,
আজি হতে শতবর্ষ পরে!
আজি নব বসন্তের প্রভাতের আনন্দের
লেশমাত্র ভাগ,
আজিকার কোনো স্ট্যাটাস, ইউটিউবের কোনো গান,
আজিকার কোনো ছবির ট্যাগ-
অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে
তোমাদের করে,
আজি হতে শতবর্ষ পরে?


তবু তুমি একবার খুলিয়া প্রোফাইলটার
লিঙ্কখানিরে
মনিটরের পানে চাহি কল্পনায় অবগাহি
ভেবে দেখো মনে-
একদিন শতবর্ষ আগে
চঞ্চল লাইকরাশি কোন্ স্বর্গ হতে ভাসি
কমেন্টের মর্মে আসি লাগে,
নবীন ফাল্গুনদিন সকল-বন্ধন-হীন
উন্মত্ত অধীর,
উড়ায়ে চঞ্চল টাকা কিউবি-বাংলালায়নগন্ধমাখা
দক্ষিণসমীর
সহসা আসিয়া চ্যাট রাঙায়ে দিয়াছে হার্ট
যৌবনের রাগে,
তোমাদের শতবর্ষ আগে।
সেদিন উতলা প্রাণে, হৃদয় মগন গানে,
ফেসবুকিয়ান একা জাগে-
কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায়
কত স্ট্যাটাসে,
একদিন শতবর্ষ আগে।




আজি হতে শতবর্ষ পরে
এখন করিছে চ্যাট সে কোন্ নুতন ফেসবুকিয়ান
তোমাদের প্রোফাইলে!
আজিকার লাইক-কমেন্টের আনন্দ-অভিবাদন
পাঠায়ে দিলাম তাঁর করে।
আমার স্ট্যাটাসখান তোমার প্রোফাইলে
ধ্বনিত হউক ক্ষণতরে-
হৃদয়স্পন্দনে তব, ভ্রমরগুঞ্জনে নব,
পল্লবমর্মরে,
আজি হতে শতবর্ষ পরে।।
এই কবিতাটা হয়ত ততদিনে সকল ফেসবুকিয়ানের জন্য পাঠ্য ঘোষণা করা হইত...
হয়ত এই কবিতার বিভিন্ন অংশের ব্যখ্যা চাওয়া হইত...ইহার একটি নমুনা নিম্নে দেয়া হইল...
প্রশ্নঃব্যাখ্যা কর...
“তবু তুমি একবার খুলিয়া প্রোফাইলটার
লিঙ্কখানিরে
মনিটরের পানে চাহি কল্পনায় অবগাহি
ভেবে দেখো মনে-
একদিন শতবর্ষ আগে”

নমুনা উত্তরঃ
উৎসঃ আলোচ্য অংশটুকু কবি গরু রবি বাবুর নোট হইতে লওয়া হইয়াছে...
প্রসংগঃ রবি বাবুর গার্লফ্রেন্ড মৃণালিনী তার লিখা কবিতা পড়ে নাই বা কমেন্ট করে নাই বিধায় উক্ত অংশে রবি বাবু শত বর্ষ পরে হলেও কেউ যেন তার কবিতা পড়ে রবি বাবুর কষ্ট উপলব্ধি করে কমেন্ট করে...কবির কণ্ঠে সেই আকুল আর্তি প্রশ্নকর্তার কর্ণে পৌছানোর প্রসংগ...

তারপর হয়ত ব্যাখ্যাও থাকিত...

বিঃদ্রঃ ১)যদি কেহ উপরোক্ত ঘটনার অর্থাৎ রবিবাবুর নোটের একখান ফেসবুকীয় স্ক্রীনশট নিচের মেইল এড্রেসে পাঠান বাধিত থাকিব... উহা হইলে আমার এই লেখাটায় সংযুক্ত করা যাইত...আমি স্ক্রীনশট লইতে পারি না বিধায় আপনাদের স্মরণাপন্ন হইলাম...([email protected])
২)কোন জীবিত কিংবা বিবাহিত ব্যক্তির প্রোফাইলের সহিত এই লেখার কোন সম্পর্ক পাওয়া গেলে তা সম্পূর্ণ অনাকাঙ্খিত।
৩)কবিগুরু একটেলেন্দ্রনাথের(রবি=একটেল) ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে লেখা...ইহা একটি সম্পূর্ণ ফানধর্মী পোষ্ট...কাজেই এই লেখার সাথে রবিবাবুকে অবমাননার কোন সম্পর্ক তাহার ভক্তকুলের কেউ পাইলে তার দায় দ্বায়িত্ব লেখকের নহে...
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×