আমি শুধু আল্লাহর কাছে জবাব দিহি করতে বাধ্য, আর কারও কাছে নয়- আবদুর রহিম।
সূত্র আমার দেশ, ২৪/৫/০৯
চমৎকার দৃঢ়চেতা এক আত্ববিশ্বাসী ও সেনা নায়কের বক্তব্য। এমন দৃঢ়চেতা(?) ও আত্বশক্তিতে (?) বলিয়ান দেশপ্রেমিক(!) আমাদের দেশের জন্য আজ বড়ই প্রয়োজন। উপরের বক্তব্যটা আবার আরেক দেশ প্রেমিক পত্রিকায় ছোট করে শিরোনাম করছে।
দেশটা আসলেই এগিয়ে যাচ্ছে। দেশটা যে স্বাধীন হয়েছে, আমরা যে কারও গোলামী করছি না, এতেই বেশ বোঝা যাচ্ছে।
আজ স্বাধীনতা বিরোধীরা দেশে আন্দোলন করছে যে, দেশের স্বাধীনতার যারা বিরোধীতা করেছে তাদের কেশাগ্রও স্পর্শ করা যাবে না। বিচারতো করাই যাবেনা। দেশে অন্যায় ভাবে অস্ত্র আমদানী করা যাবে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করলে বলতে হবে “আমি শুধু মাত্র আল্লাহর কাছেই জবাব দিহি করতে বাধ্য আর কারও কাছে নয়।” তাহলে তার আর কোন ভাবেই বিচার করার অধিকার নেই। সাবেক চিফ হুইপ ২০লাখ মালামাল গায়েব করবেন আবার সাবেক স্পীকার তার বৈধতা প্রদান করবেন, কিন্তু আমরা তার প্রতিকার চাইতে বা কোন প্রশ্ন ও তুলতে পারবোনা। সাবেক স্পীকার অসুস্থতার জন্য ল ল টাকার শ্রাদ্ধ করবেন কিন্তু তিনি বলবেন তিনি কারও কাছে জবাব দিহি করতে পারবেন না। প্রশ্ন করলে বলবেন, ভালভাবে প্রশ্ন করা হয়নাই। আরও ভদ্র ভাবে প্রশ্ন করতে হবে।
একজনের পেটে ভাত নেই অন্যদিকে চিফ হুইপ সংসদের ক্যাফেটেরিয়া থেকে অযাচিত ভাবে খাদ্য সামগ্রী বিলাস সামগ্রী নিজের নামে সরিয়ে ফেলবেন, কিন্তু কিছুই জিজ্ঞাসা করা যাবেনা। কারও থাকার জায়গা নেই রোদে বৃষ্টিতে পুড়বেন আর অন্যদিকে ব্যক্তিগত ব্যবহারের জন্য দুটি বাড়ী বরাদ্দ কেন থাকবে না। তার জন্য দেশ ব্যাপী গণ আন্দোলন গড়ে তুলে দেশের জনগনের খাওয়া ঘুমের বারোটা বাজাতেই হবে।
এখানে অন্যায় কারীকে কোন দোষদেয়া যাবে না। কিন্তু প্রতিকার চাইলে তাকে জেলে দিয়ে দেয়া হবে। মার খাও কেউ তোমাকে বাচাতে আসবেনা, কিন্তু বিচার চাও তবে দেখো তোমার বিরুদ্ধে সবাই দাড়িয়ে যাবে যেন তোমাকে চিরতরে দমন করতে পারলেই একমাত্র দেশ ও জাতির উপকার করা সম্ভব।
আসলেই এতসময় নিয়ে ব্লগ লিখাটাই বেকার কেউ হয়তোবা পড়েও দেখবেনা। তার পরও লিখি নিজের কথাটাতো বলতে হবে।
যার যা খুশি তাই করবে, নিজের আখের গোছানোর জন্য সৃষ্টিকর্তাকে সাক্ষী মানবে, ধর্মের দোহাই দেবে, দেশের দোহাই দেবে, গেল গেল রব তুলবে। কাজ শেষ হয়ে গেলে ধর্ম ভুলে যাবে। তবে আর কেউ কোন প্রশ্ন করার সাহস পাবে না।
এভাবে আর কত দিন চলবে? উত্তর জানানেই।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০০৯ সকাল ১১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




