somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঝাকানাকা পোষ্ট...

১৭ ই জুন, ২০০৭ রাত ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ম্যাসেঞ্জারে এক বন্ধুর সাথে কথা হচ্ছিলো...
....
নকশী: একটা ঝাকানাকা পোষ্ট দাও তো... হা হা হা
ত্রিভুজ: কি রকম ঝাকানাকা?
নকশী: রকট সকম জানি না
ত্রিভুজ: হা হা হা, কিন্তু আমি পোষ্ট দিলে তো সেটা মারামারি কাটাকাটি পোষ্ট হয়ে যায়...
নকশী: না, দাও দেখি একটা ঝাকানাকা পোষ্ট
ত্রিভুজ: আচ্ছা, ঝাকানাকা পোষ্ট ক্যামনে দেয়?
নকশী: আমি কি জানি

আচ্ছা, আমি কি কখনো ঝাকানাকা টাইপ কোন পোষ্ট দিয়েছিলাম? কিজানি.. দিতেও পারি.. নতুবা বন্ধুটি হটাৎ একটা ঝাকানাকা পোষ্টের আবদার ধরলো কেন? যাই হোক, সহ ব্লগার তারেক রহিমের একটা পোষ্ট দেখে পুরানো একটি ঘটনা মনে পড়ে গেল।

কয়েক বছর আগের কথা। দেশের বাইরে থেকে পরিবারের বেশ কয়েকজন সদস্য একসাথে এসে পড়লো। আমি কাজ কর্ম রেখে তাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তাজা ইলিশ মাছ তাদের দেখার সুযোগ খুব একটা হয় না। ইলিশ মাছের জন্য পুরো বিশ্বে বিখ্যাত চাঁদপুরের এক বাজারে সবাইকে নিয়ে সন্ধ্যার পর গিয়েছিলাম মাছ দেখতে। এক মাছওয়ালার ছবি তুলতে চাওয়ার পর সে তো খুবই খুশি। চরম উৎসাহে হাসি হাসি মুখে ছবি তোলার জন্য প্রস্তুত। ছবি তুলে ডিসপ্লেতে দেখালাম। নিজের ছবি ক্যামেরায় দেখে মাছওয়ালা চিৎকার করে ওঠলো, "আমারে তুইল্যা লাইছে রে! আমারে তুইল্যা লাইছে!!"
মাছওয়ালার এই উৎফুল্ল চেহারা দেখে সেদিন আমরা সবাইও ব্যাপক আনন্দ পেয়েছিলাম।

আমাদের দেশের মানুষগুলোর চাহিদা খুবই কম। খুব সামান্যতেই তারা অনেক খুশি হয়ে যায়। কয়েকদিন আগে চট্টগ্রাম সাহায্য করতে গিয়েও এরকম আনন্দিত কিছু চেহারা দেখার সুযোগ হয়েছিলো। আমাদের সামান্য একটু ত্যাগ কত মানুষের চরম আনন্দের কারন হতে পারে। আমরা সবাই কি মাঝে মাঝে এরকম একটু ত্যাগ স্বীকার করতে পারি না, অন্যকে সুখী করার জন্য?

ছবি-১: আমাদের সেই মাছওয়ালা। ছবিটি তোলা হয়েছিলো ৪ জানুয়ারী, ২০০৪


ছবি-২: তারেক রহিমের তোলা কিছু নির্মল আনন্দের প্রতিচ্ছবি... (ছবিটি এত ভাল লেগেছে যে আপনাকে না জিজ্ঞেস করেই মেরে দিলাম। আশা করি কিছু মনে করবেন না @ তারেক রহিম।)
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৪৩
৩৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকাল

লিখেছেন রাজীব নুর, ০৭ ই জুন, ২০২৬ রাত ১০:৫১



আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন

সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ রাত ১:২৮

আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×