আমার প্রিয় পোস্ট

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

LANguard Network Scanner, আমার দেখা সেরা IP Scanner

২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১০:০৫

শেয়ারঃ
0 1 0

** আপনি যদি নেটওয়্যার্ক প্রফেশনাল হয়ে থাকেন তাহলে এই পোস্ট পড়ে সময় নষ্ট করার মানে নেই... এটি একেবারের নবীসদের জন্য।


আগের পোস্টে ১৭৬ টি নেটওয়ার্ক টুলের এক বিশাল ভান্ডার পেয়েও টুলগুলোর ব্যবহার না জানায় অনেকেই পুরোপুরি খুশি হতে পারেননি। তাদের জন্য এই পর্ব। এখানে একটি ল্যান স্ক্যানার ও এটি দিয়ে কি কি ধরনের মজা(নবীসদের জন্য মজারই বটে) করা যেতে পারে তা নিয়ে আলোচনা করা হচ্ছে...

টুলটির নাম LANguard Network Scanner. এটি দিয়ে আপনার নেটওয়ার্কে স্ক্যান দিয়ে অন্য ব্যবহাকারীদের কম্পিউটারের আইপি বের করে ফেলতে পারবেন। কিন্তু কথা হচ্ছে আইপি জেনে কি হবে? অনেক কিছুই হতে পারে। বিষয়টা কম্পিউটার নিয়ে আপনি কিধরনের কাজ করেন তার উপর নির্ভর করে। আমি এখানে সাধারন ব্যবহারকারীদের জন্য কিছু আলোচনা করছি-

- ধরুন আপনি এবং আপনার এক বন্ধু একই আইএসপি ব্যবহার করেন। আপনাদের আইপি যদি স্ট্যাটিক (মানে যেটা পরিবর্তন হয় না) হয়ে থাকে এবং বন্ধুটির আইপি জেনে থাকলে সে এখন নেটে আছে কিনা (মানে তার পিসি অন কিনা) চেক করে ফেলতে পারেন। আবার আইপি ডায়নামিক (মানে প্রতিবার লগইন করার সময় পরিবর্তন হয় যেখানে) হলেও হোস্ট নেম থেকে বের করতে পারবেন।

- নেটওয়ার্কে গেম খেলতে অনেক সময় আইপি জানতে হয়.. এক্ষেত্রে আপনি এই টুল দিয়ে আইপি জেনে কানেক্ট করতে পারেন বন্ধুর কম্পিউটারে।

- অনেক টুল আছে যেগুলো আইপি বেজড.. (যেমন পিসি এনিহোয়্যার, লোকাল চ্যাট ক্লায়েন্ট)। ওসব টুল ব্যবহার করার জন্য নেটওয়ার্কে অন্যের আইপি জানতে হয়।

- আইপি জানার পাশাপাশি আপনি অন্য পিসিগুলোতে কি কি সার্ভিস রান করছে সে সম্পর্কেও তথ্য পাবেন... অত:পর সেই তথ্য আপনি কি কাজে লাগাবেন সেটা আপনার ব্যাপার... .. ছবি দেখুন-

বড় করে দেখতে : Click This Link

- একই নেটওয়ার্কের অধীনে থাকা অন্য পিসিগুলোর আইপি জেনে ফেলার পর চাইলে আপনি ওসব কম্পিউটারে ঢুকে পড়ার চেষ্টা করতে পারেন। অনেক সময় ব্যবহারকারীরা পাসওয়ার্ড ব্যবহার করে না পিসিতে... আপনার নেটওয়ার্কে এরকম দু'একটি পিসি খুঁজে পাওয়া অসম্ভব নয়। যেমন বিটিটিবির নেটওয়ার্ক স্ক্যান করে কুমিল্লার একটি সরকারী প্রতিষ্ঠানের কম্পিউটারে ঢুকেছিলাম.. (ঢুকে দেখি কম্পিউটার ভর্তি ভাইরাস :|)

( এটা দুই বছর আগের ঘটনা.. এই টুলটি নিয়ে ঠিকি দুই বছর আগে একটি পোস্ট দিয়েছিলাম... ব্লগের বাঘ আমার অনেকগুলো পোস্টের সাথে সেই পোস্টটিও খেয়ে ফেলেছে....X( ...ছবিগুলো সেসময়ে নেয়া...)


- অনেক আইএসপি আছে যেখানে ব্যবহারকারীরা বিভিন্ন ফাইল অন্য ব্যবহারকারীদের জন্য ওপেন করে রাখে যা নেটওয়ার্ক আইকনে গেলেই পাওয়া যায়। কিন্তু উইন্ডোজের নেটওয়ার্ক সিস্টেম খুব একটা ভাল না হওয়ায় এধরনের সকল পিসির ঠিকানা আপনি এমনি এমনি দেখতে পাচ্ছেন না... এই টুল দিয়ে তাদের সবাইকেই সহজে দেখতে পাবেন।

এরকম আরো অনেক কাজে লাগাতে পারেন টুলটিকে... কোন প্রশ্ন থাকলে জানাতে পারেন।



যাই হোক, আনন্দের বিষয় হচ্ছে এই টুলটিও ওয়েবে বিনামূল্যে বিতরন করা হয়। এখন টুলটির ভার্সন ২.০ পাওয়া যায়। কিন্তু আমার কাছে নতুন এই ভার্সনটি ভাল লাগেনি... আগের ভার্সনটিই অনেক কাজের মনে হয়... সুতরাং আমার কাছে থাকা পুরানা ভার্সনটিও আপলোড করে দিলাম-

ডাউনলোড লিংক:

Click This Link
(আমার আপলোড করা পুরানো ভার্সন)

নতুন ভার্সন: Click This Link

---
কম্পিউটার গ্রুপে প্রকাশিত।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আইপি স্ক্যানারনেটওয়ার্ককম্পিউটার ;
প্রকাশ করা হয়েছে: তথ্য ও প্রযুক্তি  বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১০:০৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১০:১৩
বিবর্তনবাদী বলেছেন: বস আমার একটা হেল্প দরকার। এক সাথে দুই তিনটা আইডি দিয়ে ইয়াহুতে চ্যাটের জন্য। আগে একট ক্রাক ছিল, কিন্তু এখন আভিরা সেইটা ডিলিট করে দিয়েছে। এখন উপায় কি? কে যেন একবার রেজিস্ট্রিতে চেঞ্জ করে এই কাজ করবার তরিকা নিয়ে পোস্ট দিয়েছিল। এখন খুজে পাচ্ছি না। একটু হেল্প কইরেন।
২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১১:২০

লেখক বলেছেন: Click This Link

বা

Click This Link

২. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১০:১৭
অক্ষর বলেছেন: @বিবর্তনবাদী,

যারা এক কম্পিউটারে Multiple Yahoo Account ব্যবহার করতে চান তাদের জন্য।

• Start এ ক্লিক করে Run Open করুন
• টাইপ করুন regedit
• এন্টার চাপুন
• ক্লিক করুন HKEY_CURRENT_USER এ
• এরপর Software এ ক্লিক করুন
• নিচের দিকে Yahoo > Pager > Test এ ক্লিক করুন
• রাইট ক্লিক করে New
• এরপর String Value-তে ক্লিক করুন
• নতুন String টিতে Plural Value দিন 0
• সব বন্ধ করে বের হয়ে আসুন
এবার যত খুশি Yahoo Messenger এর Window খুলে লগ-ইন করুন
৩. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১০:২৯
বিবর্তনবাদী বলেছেন: @ নাজমুল হাসান - ভাই Plural Value জাতীয় কিছুতো পেলাম না। কাজ হল না তো।
৪. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৩৩
অক্ষর বলেছেন: new> string value খুলে তার নাম দেন plural
আর value দেন 0
৫. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৩৫
বিবর্তনবাদী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। কাজ হয়েছে।
৬. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৪৬
রাব্বি বলেছেন: মহান মীর্জার প্রতি শ্রদ্ধায় স্বরচিত কবিতা
২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৩৫



তুমি এসেছিলে তাই
পৃথিবীটা সুন্দর হয়েছিলো
তুমি চলে গেছো তাই
ধরনীটা চরম অগোছালো
তুমি এসেছিলে বলেই
শতবর্ষী খিলাফতের ধারা শক্তিশালী
অমর তুমি তাই হে মহান মির্জা
ছাড়িয়ে মন্দির মসজিদ গীর্জা
তোমার বিরোধিরা খেয়ে গাঁজা
কুৎসা রটিয়ে পায় মজা
তাদের তুমি দাও কঠোর সাজা..........



২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১১:২৬

লেখক বলেছেন:

তুমি মহান যদিও-
ছিলে ব্রিটিশদের চামচা
তোমাকে ঝুলাইতে চাই,
দরকার একটা গামছা


বুঝলা রাব্বি? নিচের প্রশ্নের উত্তরটা দাও.. সময় থাকতে থাকতে..
Click This Link

৭. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৫৩
বিবেক সত্যি বলেছেন: হাহাহাহাহাহা... এই পোষ্ট মজার পোষ্ট =p~ =p~ =p~ নবীসদের মজা করার জন্য দেয়া হইসিলো, ন এর জায়গায় খ অলা পাবলিক দিসে কবিতা.. =p~ =p~ =p~
২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১১:২৯

লেখক বলেছেন: ;)

৮. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৫৬
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: ভাই, নেটওয়ার্কের যেসব পিসিতে পাসওয়ার্ড দেয়া, সেগুলোতে কি করে ঢুকব?
২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১১:১৬

লেখক বলেছেন: পাসওয়ার্ড ব্রেক করার সিস্টেম আছে... সেটা আবার অন্য কাহিনী...

২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:৫১

লেখক বলেছেন: হু.. মজার...

১০. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১১:১৮
ফারহান দাউদ বলেছেন: পাসওয়ার্ড ব্রেক করার সিস্টেম দেন:)
১১. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৩১
ত্রিভুজ বলেছেন: আমি এই বিষয়ে কিসসু জানি না... আমার ফর্টিন জেনারেশনের কেউ ও জানে না.... B-)
১২. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৪৫
বিবর্তনবাদী বলেছেন:

হ্যাকারদের জন্য সংবিধিবদ্ধ সতর্কিকরন:

আমার পিসিতে ঢুকলে অজু ভাঙ্গার সম্ভবনা ১০০%। ;)
১৪. ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ২:৪৩
k-79er34b বলেছেন: এটা আমাদের কোন কাজে লাগবে কিনা, বোঝা যাচ্ছে না ।
১৫. ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৩:০৩
ত্রিভুজ বলেছেন: আপনার ডিমের কোন আইপি এড্রেস নাই?
১৬. ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৩:২০
একজন ব্লগার বলেছেন: খাইছে! এইটা তো একটা পিওর হ্যাকিং টুল!:|
২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৩:২৭

লেখক বলেছেন: আরেহ না ! তবে হ্যাকিং সহায়ক টুল বলা যায়...

১৭. ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৩:২১
k-79er34b বলেছেন: বিভ্রান্তিকর ও অপমানজনক প্রশ্ন । C-37 এর তিগাড়ি পাখির নিণীষ স্কেল বুদ্ধিমত্তা ৬.৭
১৮. ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৩:৩০
ত্রিভুজ বলেছেন: নিণীষ স্কেল বুদ্ধিমত্তা ৬ এর উপরের প্রাণীদের মান অপমানবোধ থাকে না বলে জানতাম... আইপি এড্রেসের অভাবে কেন্দ্রীয় তথ্যাগারের সাথে যোগাযোগ ব্যহত হয়ে অনেক ডাটা মিস গেছে বুঝা গেল... ডিমটিকে এখুনি কোন আইকিউবেটরে রাখার প্রস্তাব করছি.....
১৯. ২৪ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:২৭
কিবরিয়ারাফি বলেছেন: net school software টা কোথায় পাব?
২০. ২৪ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫০
ত্রিভুজ বলেছেন: ওয়েবে খুঁজুন... আপনি টিম ভিউয়ার ব্যবহার করে দেখতে পারেন....
২১. ০৪ ঠা জুন, ২০০৯ রাত ১১:৪৬
_উল্লাস_ বলেছেন: ভাই Cain & Abel সফটওয়্যারটা পাসওয়ার্ড স্নিফিং এর জন্য ব্যবহার করা কতোটা নিরাপদ?

২২. ৩১ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪৩
দূর আকাশের নীল তারা বলেছেন: আমার নিজের আই পি কি তাই-ই জানি না, খুজে বের করার উপায় কি?
২৩. ৩১ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৩
মজার মানুষ বলেছেন: এটা দিয়ে কি কেউ কোন ফাইল সেয়ারে দিলে দেখা যায়।

আমার ip add যেমন: ১৯৮.১৬২.১২৪.৭৭ কিন্তু আমি ১৯৮.১৬২.১২১.০-১৯৮.১৬২.১২১.২৫৫ কে scan করতে চাই। কারন ঐ ip গুলোত movie বেশি থাকে। এই software দিয়ে কি করা সম্ভব???
২৪. ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:২৬
সাইকাস বলেছেন: netcat software ta kotahy pabo bolte paren vi?


 

মোট সময় লেগেছে ০.৯৮৭৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
trivuz@gmail.com
http://trivuz.com
নেতাদের দেশপ্রেমিক হওয়ার আগে দেশের জনগনের দেশপ্রেমিক হওয়া জরুরী। যে দেশের নাগরিকদের দেশের প্রতি কোন রকম দায়বদ্ধতা নাই, দেশের প্রতি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ