আমার প্রিয় পোস্ট

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

সুমন রহমান এর 'সামহোয়্যারনামা ৪' এর প্রেক্ষিতে কিছু কথা (ত্রিভুজ)

২২ শে মার্চ, ২০০৯ ভোর ৪:৩৩

শেয়ারঃ
0 2 0

ব্লগার সুমন রহমানের সামহোয়্যারনামা ৪ এর বিষয়বস্তুতে ত্রিভুজ আর তার ভার্চুয়াল যুদ্ধ বিষয়ক কিছু তথ্য এসেছে। তথ্যগুলোর বাস্তবিক তেমন কোন ভিত্তি না থাকলেও সুমন রহমানসহ আরো অনেক ব্লগার এগুলো বিশ্বাস করেন। এসব ধারনা ও তথ্য প্রচারে আমি সাধারণত বাঁধা দেই না... তবুও এবার আসল সত্যটা তুলে ধরার একটা ছোট্ট প্রয়াস নিচ্ছি... কোন বিষয়ে দ্বিমত থাকলে নির্দ্বিধায় তুলে ধরতে পারেন।


সুমন রহমানের লেখায় যে কয়েকটি বিষয় ফুটে ওঠেছে বলে মনে হলো(ভুল বুঝলাম কিনা তাও জানাতে পারেন)-
১) এ-টিম হল সামহোয়ারের প্রথম এলিট গ্রুপ যারা মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি হিসেবে কাজ করে।
২) ত্রিভুজ এর একটি দল রয়েছে যারা জামাত পন্থী।
৩) এটিমের মত হীন কৌশল অবলম্বন করতে ত্রিভুজও পিছপা হয়নি।
৪) এটিমের মত ত্রিভুজেরও রয়েছে দুর্ধর্ষ এবং আত্মঘাতী নিকস্কোয়াড।
৫) এসি-টিম প্রো-প্রগ্রেভ, প্রো-লিবারেশন, সেক্যুলার এবং বিজ্ঞানমনস্ক।
৬) ঐতিহাসিক ভাবে ত্রিভুজ এন্টি-লিবারেশন, প্রো-জামাত এবং প্রো-ইসলামী নেটওয়ার্কেই সময় কাটিয়েছে।
৭) এ-টিমকে গালির উপলক্ষ তৈরি করে দেয়াতে ত্রিভুজকে বা তার নেটওয়ার্ককে তৎপর দেখা গিয়েছে।
৮) এ-টিমের ব্লগারদের ব্যক্তিগত প্রসঙ্গের সত্যমিথ্যা ব্লগে প্রকাশ করে দেয়ার মাধ্যমে ইমেজ ডাউনসাইজ করার কাজ করে গিয়েছে ত্রিভুজ বা তার নেটওয়ার্ক, রিলিজিয়াসলি।
৯) উইকিপিডিয়ায় কন্ট্রিবিউট করতে গিয়ে ত্রিভুজ ধরা খেয়েছে।
১০) ত্রিভুজ আক্রান্ত হয়েছে সামহোয়ারে এবং অপরাপর কম্যুনিটি ব্লগগুলোতে।
১১) এটিমের আক্রমন ত্রিভুজকে কাহিল করতে না পারলেও "অশ্রু" নামের একটি নিক এই বিষয়ে সফল।
১২) ব্লগীয় রাজাকার ও ব্লগীয় মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কাজ করতে গিয়ে এটীম অন্য কিছু করার সময় পায়নি।

এই বারোটি পয়েন্টের বিষয়ে আমার বক্তব্য (অল্প কথায়):
১) আমার দৃষ্টিতে এটিম হলো সেই গ্রুপ যারা মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের চেতনাকে কলুষিত করেছে ব্লগে।
২) ত্রিভুজের কোন দল নাই। দল থাকলে ত্রিভুজের বিরুদ্ধে করা পোস্টগুলোতে প্রতিবাদের বন্যা দেখা যেতো.. সেরকম কিছু দেখা যায় না। এটিমের বিরুদ্ধে কিছু লিখলেই তেমনটা দেখা যায়। আর ত্রিভুজের রাজনৈতিক বা দলীয় অন্ধত্ব নাই। তত্ত্বাবধায়ক সরকারের প্রথম দিকে সকল রাজনৈতিক দল ও তাদের বেশীর ভাগ সমর্থকরা দূর্নীতি দমনের বিরুদ্ধে থাকলেও ত্রিভুজ সেই দুর্নীতি দমনকে স্বাগত জানিয়েছিলো। ত্রিভুজের পুরানো পোস্ট ঘাঁটলে আওয়ামীলিগ, বিএনপি ও জামাত সহ সকল দলেরই সমালোচনা পাওয়া যাবে।
৩) এটিমের মত কোন হীন কৌশল ত্রিভুজ গ্রহন করেছে সেটা পরিষ্কার করার জন্য লেখকের প্রতি ত্রিভুজের আহবান রইলো। অন্য ব্লগাররাও এগিয়ে আসতে পারেন..
৪) কিসের ভিত্তিতে এই বক্তব্য দিলেন? ত্রিভুজের দুর্ধর্ষ এবং আত্মঘাতী নিকস্কোয়াড এর কয়েকটা নিকের নাম বলার জন্য অনুরোধ রইলো।
৫) ওয়েব কমিউনিটিতে ট্রোলিং করা যদি প্রো-প্রগ্রেভ, প্রো-লিবারেশন, সেক্যুলার এবং বিজ্ঞানমনস্কতা হয় তাহলে আমার কিছু বলার নাই।
৬) ত্রিভুজ আরো অনেকের সাথেই সময় কাটিয়েছে। এটিমের আক্রমনের একটা কৌশল ছিলো ইসলাম নিয়ে লিখলেই কাউকে প্রথমে রাজাকার ঘোষণা করা তারপর আক্রমন করা। এই তথাকথিত রাজাকারদের আক্রমনের যেমন প্রতিবাদ ত্রিভুজ করেছে তেমনি স্বঘোষিত অনেক নাস্তিক ব্লগারকে আক্রমন করলেও ত্রিভুজ প্রতিবাদ করেছে। ব্লগে অসুস্থ এক চরিত্র 'মাহমুদুল হাসান রুবেল' এর 'মিথিলা নাটকের' পর যখন সবাই রুবেলের পিন্ডি চটকাতে ব্যস্ত তখন সেই স্রোতে গা না ভাসিয়ে ত্রিভুজ সবাইকে শান্ত হতেই আহবান জানিয়েছিলো। অথচ সেই রুবেল কিন্তু চরম এন্টি ত্রিভুজ গ্রুপেরই একজন একটিভ সদস্য! ট্যাগিং করার সময় এই বিষয়গুলো কেউ বিবেচনা করে নাই...
৭) ব্লগে ত্রিভুজের কোনরকম নেটওয়ার্ক নিয়ে ঘুরে না, আগেই বলেছি। এই অভিযোগ ভিত্তিহীন।
৮) এটিমের ব্লগারদের সত্য-মিথ্যা ব্লগে প্রকাশ করার মহান(!) দায়িত্ব কখনো ত্রিভুজকে পালন করতে দেখা যায় নাই। স্বঘোষিত মুক্তিযোদ্ধা ব্লগার অমি রহমান পিয়াল নিজের যৌবনজ্বালায় তার ৪০০০ এডাল্ড পোস্ট দেয়ার বিষয়টি ব্লগে সবাইকে জানিয়েছিলো। সেই সময়ে পর্নগ্রাফির পক্ষে অবস্থান নেয়া ব্লগারের সংখ্যাটাও নেহায়েত কম ছিলো না.. এ সম্পর্কিত একটি পরিসখ্যান ব্লগেই আছে। Click This Link
৯) এই বিষয়ে আমার দুটো পোস্ট ছিলো। লেখককে পড়ে দেখার অনুরোধ রইলো।
১০) এই তথ্যটা পুরোপুরি ঠিক নয়। ব্যক্তিগত ব্লগ সাইট, ইয়াহু গ্রুপ, গুগল গ্রুপ ইত্যাদিতে ত্রিভুজ বিরোধীরা প্রচারণা চালাচ্ছে বটে কিন্তু অন্য কমিউনিটিগুলোতে তারা এসব ট্রোলিং করার সুযোগ পায়নি। উদাহরণ হিসেবে প্রথম আলো ব্লগ কমিউনিটিতে ত্রিভুজের ব্লগ দেখে আসতে পারেন লেখক।
১১) অশ্রু নিকের মালিক এরকম দাবী করলেও এর কোন বাস্তবতা নেই। কেউ নোংরামী করে নিজেকে সফল দাবী করলেই সে সফল হয়ে যায় না এটা সুমন রহমান না বুঝতে পারলে আমার করার কিছু নেই।
১২) সামহোয়্যারইনে এটিমের মূল মিশন ছিলো ব্লগের পরিবেশ নষ্ট করা.. মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কাজ করা না। ব্লগের বেশীর ভাগ তথাকথিত রাজাকারী নিকগুলোও মালিকও এরা। এই বিষয়ে গত তিন বছরে আমি একাধিক পোস্ট দেয়ার পরেও তারা এই কাজগুলো চালিয়ে গিয়েছে। সম্প্রতি তাদের দলেরই একজন ঘটনাগুলো ফাঁস করে দেয়। Click This Link

ত্রিভুজ এর বিষয়ে এসব ভ্রান্ত ধারনার জন্য ত্রিভুজ কখনো অন্যকে তেমন ভাবে দায়ী করে না। মূলত ত্রিভুজের বিরুদ্ধে ব্লগে এবং ব্লগের বাইরে অনেক রকম অপপ্রচার রয়েছে। ত্রিভুজের এমন অনেক বন্ধু রয়েছে যারা আগে এসব অপপ্রচারে কান দিয়ে ত্রিভুজকে খারাপ জানতো... পরে তারা ত্রিভুজের বেশ ভাল বন্ধু হিসেবেই ত্রিভুজের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছে। এরকম একজনের সাথে ম্যাসেঞ্জারে হওয়া আলাপের কিছু অংশ প্রাসঙ্গিক মনে হওয়ায় তুলে ধরছি-

জনৈক বন্ধু: তোমার নামে ব্লগে আর ব্লগের বাইরের অপপ্রচারগুলো নিয়ে কিছু বলো না কেন?
ত্রিভুজ: বললে কী হতো?
বন্ধু: বললে সবাই সবার ভুল বুঝতে পারতো.. তারা তোমাকে খারাপ মনে করতো না।
ত্রিভুজ: নিজের বিবেক বুদ্ধি প্রয়োগ না করে যারা অন্যের কথায় বিশ্বাস করে সিদ্ধান্ত নিয়ে ফেলে তাদের কাছে ভাল হওয়ার কোন ইচ্ছে নাই.. মূর্খদের কাছ থেকে দূরে থাকা উত্তম।
বন্ধু: তারা যে সবাই মূর্খ এমনও তো না.. ব্লগে তারা অনেক ভাল ভাল কাজ করতেছে। যুদ্ধাপরাধীর বিচার নিয়ে করা কাজগুলো তার ভেতরে অন্যতম।
ত্রিভুজ: যুদ্ধাপরাধীর বিচার নিয়ে অনেক ভাল ক্যাম্পেইন হচ্ছে বটে.. আমিও সেটা সমর্থন করি। কিন্তু এদের বেশীর ভাগই হলো সুবিধাবাদী চরিত্র... তাদেরকে ভাল মনে হওয়ার কারণ কী?
বন্ধু: খারাপ মনে হওয়ারই বা কারণ কী?
ত্রিভুজ: যুদ্ধাপরাধীর বিচার নিয়ে যারা নাচতেছে তাদের গিয়ে বলো সকল দূর্ণীতিবাজদের বিরুদ্ধে এধরনের একটা ক্যাম্পেইন করতে পারবে কিনা.... কাউকেই পাবে না। নিজের প্রিয় দলের সমালোচনা করতে বলো.. কেউ এগিয়ে আসবে না... দেশ এদের কাছে কোন ফ্যাক্টই না..
বন্ধু: তবুও তুমি নিজের আত্মপক্ষ সমর্থন করে কিছু লিখতে পারো। আমার মনে হয় লেখা উচিত।
ত্রিভুজ: আত্মপক্ষ সমর্থন করতে হবে কেন? সবাই তো আমার কাজকর্ম দেখতেই পাচ্ছে... যারা নিজের বিচার বিবেচনার চাইতে অন্যের কথার উপরে বেশী ভরসা করে তাদের কাছে ভাল হওয়ার কোন ইচ্ছে আমার নাই। তবুও আমার বিষয়ে অপপ্রচারের জবাবে একবার পোস্ট দিয়ে সবাইকে প্রমাণ করে যেতে বলেছিলাম। সেখানে তো কেউ কিছু লিখতে পারলো না... এরপর আর বলার কী আছে?

যাই হোক, সত্যিকার অর্থেই ত্রিভুজ তার নামে বাতাসে ভেসে বেড়ানো নানারকম অপপ্রচারে বিচলিত নয়। সত্যিকার বুদ্ধিমান ও প্রাজ্ঞাবানরা কখনো এসবে কান দেয় না.. যারা দেয় সেইসব মূর্খদের নিয়ে ভাবার সময় ত্রিভুজের নাই।

সবাইকে ধন্যবাদ। আর সুমন রহমান এর সামহোয়্যারনামার পরের পর্বের জন্য অপেক্ষায় রইলাম।

---
আপডেটঃ কিছু বিষয় নতুন করে যুক্ত করতেই হলো। অন্ধ আর হুজুগে নাচা বাঙালীদের জন্য-



একটা ইন্টারেস্টিং স্বীকারোক্তি দেখুন-

(সূত্রঃ Click This Link মন্তব্য নং- ৭৩)

এবার একটা মজার ঘটনা বলি। এই অশ্রু নিক থেকে এমন কিছু পোস্ট দেয়া হয়েছিলো যেগুলোর প্রক্ষিতে কথিত ব্লগীয় মুক্তিযোদ্ধা শিবির ব্লগে আন্দোলন করে। এখন অমি পিয়ালের স্বীকারোক্তি থেকে পরিষ্কার হচ্ছে এই নিক সেই তথাকথিক ব্লগীয় মুক্তিযোদ্ধাদের তৈরি। তাহলে নিজেদের নিক দিয়ে স্বাধীনতা বিরোধী পোস্ট দিয়ে নিজেরাই আবার সেটার বিরুদ্ধে আন্দোলন করাটা কোন পর্যায়ের অসুস্থতা বলে মনে হয়?

এর সাথে সংশ্লিষ্ট দু'টো লিংক দেই। আগ্রহী পাঠকরা পড়ে দেখতে পারেন-
১) Click This Link
২) Click This Link

এই দু'টো পোস্টের পর স্ক্রিনশর্টগুলোকে ভূয়া দাবী করে অনেক বক্তব্য দেয়া হয়েছে। অনেক পোস্টও হয়েছিলো। কিন্তু আসলেই কি ভূয়া? সু-শান্ত'র মন্তব্যটা তাই প্রমাণ করে?-

সূত্রঃ Click This Link মন্তব্য নং- ৯

(শেষ অংশটুকু আরো আপডেট হতে পারে)

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ত্রিভুজ ;
প্রকাশ করা হয়েছে: হি-জি-বি-জি  বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ৯:০১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২২ শে মার্চ, ২০০৯ ভোর ৪:৪৯
অলস ছেলে বলেছেন: মন্তব্য করাটাই বিপদজনক ;)

বহুত যুক্তিতর্ক, যথেষ্ট আত্মপ্রচার আর অন্তহীন দলাদলি, ফাকতালে ভেতো বাঙলাদেশিদের কাছে পঁচে শুধু ইসলাম। হায়রে ইসলাম।
২২ শে মার্চ, ২০০৯ ভোর ৪:৫২

লেখক বলেছেন: এখানে 'ইসলাম' পেলেন কোথায়?

২. ২২ শে মার্চ, ২০০৯ ভোর ৪:৫৮
অলস ছেলে বলেছেন: "৬) ঐতিহাসিক ভাবে ত্রিভুজ এন্টি-লিবারেশন, প্রো-জামাত এবং প্রো-ইসলামী নেটওয়ার্কেই সময় কাটিয়েছে।"

"৬) ত্রিভুজ আরো অনেকের সাথেই সময় কাটিয়েছে। এটিমের আক্রমনের একটা কৌশল ছিলো ইসলাম নিয়ে লিখলেই কাউকে প্রথমে রাজাকার ঘোষণা করা"

২২ শে মার্চ, ২০০৯ ভোর ৫:০৭

লেখক বলেছেন: ঐতিহাসিক ভাবে ত্রিভুজ অনেক স্বঘোষিত নাস্তিক ও আওয়ামী ব্লগারের সাথেও সময় কাটিয়েছে.. এখনো কাটায়। তাতে ত্রিভুজকে নাস্তিক বা আওয়ামীলিগার হিসেবে ট্যাগিং করা হয় না কেন?

ইসলাম নিয়ে লিখলেই যে এখানে 'রাজাকার' ঘোষনা করা হয় সেটা মোটামুটি পুরানো সবাই জানে... এমনকি গোড়া আওয়ামী সমর্থক ও চরম জামাত বিদ্বেষী এস্কিমোও একবার নাস্তিকদের বিরুদ্ধে বলে বিপদে পড়ে গিয়েছিলেন। সামীমিয়াদাদ, রাশেদ, নরাধম সহ আরো বেশ কিছু কড়া জামাত বিদ্বেষী ব্লগারকেও 'রাজাকার' ঘোষণা করা হয়েছিলো.. শুধুই ইসলামের পক্ষে কিছু বক্তব্য দেয়ার কারণে। বাকীদের কথা আর নাইবা বললাম...

৩. ২২ শে মার্চ, ২০০৯ ভোর ৫:০০
সোনার বাংলা বলেছেন:
চ্যাটের বন্ধু কি এতিমের সদস্য?


এই সা.ইনে তো অনেক দিন ধইরা আছি। তাই অনেক কিছু নিজের
চোখে দেখেছি।



২২ শে মার্চ, ২০০৯ ভোর ৫:০৮

লেখক বলেছেন: এতিমের সদস্যদের কেউ কেউ পরে নিজের ভুল বুঝতে পেরেছে... তবে চ্যাটের বন্ধুর পরিচয় দিতে চাচ্ছি না...

সা.ইনে অনেকদিন ধরে থেকে যা দেখলেন তা শেয়ার করতে পারেন...

৪. ২২ শে মার্চ, ২০০৯ ভোর ৫:০৬
রন্টি চৌধুরী বলেছেন: কি আশ্চর্য।
আমি এখানে রেটিং দেইনি।
অথচ দেখাচ্ছে দিয়েছি।
২২ শে মার্চ, ২০০৯ ভোর ৫:১০

লেখক বলেছেন: আপনার একই আইপি থেকে অন্য কেউ লগইন করেছে সম্ভবত। বাংলাদেশে এটা খুব বেশী হয়... এক আইএসপির একজন রেট করলে বাকীরা করতে পারে না..

৫. ২২ শে মার্চ, ২০০৯ ভোর ৫:০৮
অনুপ্রবেশ বলেছেন: ছাগুরা রেটিং খায় ............. তাই আপনি রেটিং দিতে পারেন নাই, আমিও দিতে পারি নাই :(


ছাগুদের ছো-খাদ্য অভাব পড়ছে ..আহারে....চুক..চুক..
৬. ২২ শে মার্চ, ২০০৯ ভোর ৫:১১
অনুপ্রবেশ বলেছেন: ত্রিভূজ = চতুর্ভূজ,

তুমি এতো তাড়াতাড়ি বেশি নিক ব্যবহার করে রেটিং দিয়ে আবারো নিজের ছাগলামী প্রমাণ করলা আজ। এই ২২ মার্চ ২০০৮। আরবীটা বাইর কইরা লও ;)
৭. ২২ শে মার্চ, ২০০৯ ভোর ৫:১২
রন্টি চৌধুরী বলেছেন: সেটাই।
এর আগে এমন কখনই হয় নি। দেশে আসার পরই এমনটা হচ্ছে।
২২ শে মার্চ, ২০০৯ ভোর ৫:২৭

লেখক বলেছেন: বেশীর ভাগ রেটগুলোই বিদেশী ব্লগারদের... দেশী ব্লগাররা রেটিং ফেটিং করতে পারে না খুব একটা.. আর এইসব রেটিং নিয়ে মাথা ঘামাই না.. তবে এটা ব্লগীয় কিছু বিষয় পরিষ্কার করে...

৮. ২২ শে মার্চ, ২০০৯ ভোর ৫:১৬
সোনার বাংলা বলেছেন:

হাঁ সে রকম একটা বা দুইটা পোষ্ট দেয়ার চিন্তা ভাবনা করতেছি।


২২ শে মার্চ, ২০০৯ ভোর ৫:২৫

লেখক বলেছেন: অপেক্ষায় থাকলাম...

৯. ২২ শে মার্চ, ২০০৯ ভোর ৫:১৭
দেবতা বলেছেন: আহা বাছা, জগতে যারা কপট তারাই ভীতু কিন্তু আজ শক্তিশালী।
দুঃখ কোরোনা। ওদের ক্ষমা করে দাও।
২২ শে মার্চ, ২০০৯ ভোর ৫:২৪

লেখক বলেছেন: কপটরা শক্তিশালী হয় না। আপাত দৃষ্টিতে তাহাদিগকে শক্তিশালী বলিয়া ভ্রম হয়...

১০. ২২ শে মার্চ, ২০০৯ ভোর ৫:১৮
অনুপ্রবেশ বলেছেন:

খুঁজিয়া পাইলাম তোমারে "৩৩৩" :P:D

১১. ২২ শে মার্চ, ২০০৯ ভোর ৫:২২
মেঘবালক অর্ভনীড় বলেছেন: ছাগুময় আকাশে আজ হাগুর ঘনগটা... ;)_
১২. ২২ শে মার্চ, ২০০৯ ভোর ৫:৩৭
কক কক কক কক্কক কক বলেছেন: এই বোলগে যে কত্তরকম নাটুক দেকতাছি। এটিম বিটিমি সিটিম। আমি খালি দেইকাই যাই। কিছু কই না। হাট্টিমাটিম টিম করতে অইবেক। কক কক
১৩. ২২ শে মার্চ, ২০০৯ ভোর ৫:৪১
সত্যেন্দ্র ছাতু বলেছেন: কিন্তু এই পোষ্টে মাইনাস মোটে ৪ খানা? ঘটনা কি ছিপ? নতুন কুন ফিল্টার বসাইল নিকি সামু?
১৪. ২২ শে মার্চ, ২০০৯ ভোর ৫:৪৫
বটগাছ বলেছেন: ২) ত্রিভুজের কোন দল নাই। দল থাকলে ত্রিভুজের বিরুদ্ধে করা পোস্টগুলোতে প্রতিবাদের বন্যা দেখা যেতো..

এ প্রসঙ্গে বেগম জিয়ার একটা সত্য কথা মনে পর্লো, পাগল আর ছাগল ছাড়া দেশে কোন নিরপেক্ষ নাই।
২২ শে মার্চ, ২০০৯ ভোর ৫:৫১

লেখক বলেছেন: এখানে ব্লগের দলাদলি নিয়ে কথা হচ্ছে।

১৫. ২২ শে মার্চ, ২০০৯ ভোর ৫:৪৭
দারুচিনি বলেছেন: দারুন লিখছেন।
অনেক তথ্য জানা গেলো।প্রিয় পোষ্ট।
২২ শে মার্চ, ২০০৯ ভোর ৬:০৪

লেখক বলেছেন: অনেক তথ্যই আছে যা ব্লগাররা জানে না। এবং বেশীর ভাগই আসল তথ্যের চাইতে অপপ্রচারেই বেশী কান দেয়। আমাদের দুর্বল শিক্ষাব্যবস্থাই এর জন্য দায়ী বলে মনে হয়...

ধন্যবাদ আপনাকে।

১৬. ২২ শে মার্চ, ২০০৯ ভোর ৫:৫৩
আট আনা বলেছেন: ত্রিভুজ: যুদ্ধাপরাধীর বিচার নিয়ে যারা নাচতেছে তাদের গিয়ে বলো সকল দূর্ণীতিবাজদের বিরুদ্ধে এধরনের একটা ক্যাম্পেইন করতে পারবে কিনা.... কাউকেই পাবে না। নিজের প্রিয় দলের সমালোচনা করতে বলো.. কেউ এগিয়ে আসবে না... দেশ এদের কাছে কোন ফ্যাক্টই না..

-----------------------------

আমি একটা ভাল কাজ করছি তার মানে কি আমি আরেকটা ভাল কাজ করতে বাধ্য ? ভাল কাজ না করা আর খারাপ কাজ করা এই ২ টার মধ্যে পার্থক্য আছে।
২২ শে মার্চ, ২০০৯ ভোর ৬:০২

লেখক বলেছেন: হ্যাঁ.. বাধ্যই অনেকটা.. যখন ঢোল পিটিয়ে নিজেদের কেউ দেশ প্রেমিক হিসেবে প্রচার করে এবং অন্যদের দেশদ্রোহী বা রাজাকার ঘোষণা করে। তখন তাদের উচিত দেশের জন্য সত্যিকার কিছু করে দেখানো। যুদ্ধাপরাধীর বিষয়ে সরকার তাদের শক্ত অবস্থানের কথা জানিয়েছে। তারা বিষয়টাতে এখন যথেষ্ঠ সিরিয়াস। এই সময় অন্য সকল জাতীয় ইস্যুতে ক্যাম্পেইন করা উচিত.. যদি সত্যিকার অর্থেই আমরা দেশপ্রেমিক হয়ে থাকি। সেরকম কিছু যদি আজকে শুরু করা হয় তাহলে এই স্বঘোষিত দেশপ্রেমিকদের বেশির ভাগই লেজ গুটিয়ে পালাবে। এটা আমি লিখে দিতে পারি...

১৭. ২২ শে মার্চ, ২০০৯ ভোর ৬:২৫
ভুডুল বলেছেন: আমি একটা জিনিস লক্ষ করেছি, আপনি কোনো পোষ্ট দেবার সাথে সাথে কয়েকটা নারী নিকের ব্লগার অথবা পুরুষ নিকেরই কোনো ব্লগার কবিতা পোষ্ট করতে থাকে । একসাথে চারটা পাঁচটা!

ব্যাপারটায় একরকম মজা পেলাম।

পোষ্টে +
কিছু কিছু ব্যাপার ব্লগারদের জানা অতীব জরুরী ছুলো যা আ[পনি তুলে ধরেছেন।
২২ শে মার্চ, ২০০৯ সকাল ৯:৪০

লেখক বলেছেন: বিষয়টা আমি আরো অনেক আগে থেকে লক্ষ্য করেছি.. একবার দুটো নিক পেয়েছিলাম যারা আমার যেকোন পোস্টের পর একই পোস্ট ঘুড়িয়ে ফিরিয়ে দিতো। পরেরদিন সেই পোস্ট আবার ড্রাফট করে ফেলতো।

সামহোয়্যারইন একটা ইন্টারেস্টিং যায়গা সন্দেহ নাই.... মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৮. ২২ শে মার্চ, ২০০৯ ভোর ৬:২৬
সোনার বাংলা বলেছেন:

লেখক বলেছেন: হ্যাঁ.. বাধ্যই অনেকটা.. যখন ঢোল পিটিয়ে নিজেদের কেউ দেশ প্রেমিক হিসেবে প্রচার করে এবং অন্যদের দেশদ্রোহী বা রাজাকার ঘোষণা করে। তখন তাদের উচিত দেশের জন্য সত্যিকার কিছু করে দেখানো। যুদ্ধাপরাধীর বিষয়ে সরকার তাদের শক্ত অবস্থানের কথা জানিয়েছে। তারা বিষয়টাতে এখন যথেষ্ঠ সিরিয়াস। এই সময় অন্য সকল জাতীয় ইস্যুতে ক্যাম্পেইন করা উচিত.. যদি সত্যিকার অর্থেই আমরা দেশপ্রেমিক হয়ে থাকি। সেরকম কিছু যদি আজকে শুরু করা হয় তাহলে এই স্বঘোষিত দেশপ্রেমিকদের বেশির ভাগই লেজ গুটিয়ে পালাবে। এটা আমি লিখে দিতে পারি...


>> এ রকম একটা মন্তব্য গতকাল আমি আবাল বাহারের পোষ্টে করে
ছিলাম। সে আমারে কইলো আমার নাকি চুলকায়। গায়ে যুদ্ধাপরাধীর
রক্ত আছে। আবালরে যতই বুঝাইবেন ততই হাম্বা হাম্বা করবো।

সরকার প্রধান হইতে মন্ত্রী এমপি সবাই বলেছে যে যুদ্ধাপরাধীদের বিচার করবো। তারপরে ও সাক্ষর অভিযানের চলতেছে! না আজকেই
করতে হৈবো!! এমন কি বিডিআর বিদ্রোহের দিন যখন সারা দেশের
মানুষ চিন্তিত তখন আইরিন সুলতানার সাক্ষর অভিযানের পোষ্ট স্টিকি
করা হয়েছে এক প্রায় এক সপ্তাহ পর্যন্ত। আর প্রথম দিকে বিডিআর
বিদ্রোহের কোন পোষ্ট স্টিকি করা হয় নি!!!!!!!!!

ঐ স্টিকি পোষ্টে আমার একটা মন্তব্য অপ্রাসঙ্গিক অশ্লীল বলে মুছে দিয়ে ছিলো। তবে আমি কোন খারাপ মন্তব্য করিনি!

মন্তব্যটা ছিলো এ রকম...


লেখাটা পড়ে টাইটানিক ছবির বেহালা বাদক দলের কথা মনে পইরা
গেলো! জাহাজ ডুইবা যায় সবাই প্রাণ বাঁচাইতে অস্হির আর আপনারা
বেহালা বাজাইতেছেন আছেন! সে বেহালা বাদক দলের মতো!!

এ রকম কথা ও বলে অশ্লীল!!!!!!!



২২ শে মার্চ, ২০০৯ দুপুর ২:১০

লেখক বলেছেন: এখন দূর্নীতি আর সন্ত্রাসের বিরুদ্ধে একটা ক্যাম্পেইন শুরু করলে এদের টিকিটাও খুঁজে পাবেন না... এটাকে বলে সুবিধাবাদ।

আর এই সুবিধাবাদ নিয়ে বলতে গেলে কিছু কথা বলতেই হয়। জেনেটিক ভাবেই সম্ভবত মানুষ একটু সুবিধাবাদী। ছোট যে শিশু সেও দেখবেন তার কাছেই বেশী যায় যে তাকে বেশী আদর করে.. যে তাকে কোলে করে বেশী ঘুরে.. যে তাকে এটা সেটা কিনে দেয়। এই সুবিধাবাদী শিশু চরিত্র পরবর্তীতে বিদ্যা-শিক্ষা অর্জন করে নিরপেক্ষ হয়। যাদের বিদ্যা-শিক্ষায় ঘাততি থেকে যায় তারা আরো বেশী সুবিধাবাদী হয়ে ওঠে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নিন্মমানের হওয়ার কারণেই হোক আর শিক্ষকতার মহান দায়িত্বপালন করা মানুষগুলো সব সুবিধাবাদী ও লোভী হওয়ার কারণেই হোক এখানে বিদ্যা শিক্ষা করে মানুষ আরো বেশী সুবিধাবাদী ও লোভী হয়ে ওঠে। এই সুবিধাবাদী শ্রেণীর আকৃতি অনেক বড়। এত বিশাল একটা শ্রেণীর বিরুদ্ধে আপনি লাগতে গেলে আপনার বিরুদ্ধে বিপুল শক্তিতে এরা ঝাঁপিয়ে পড়বে। এসব মেনে নিয়েই পথ চলতে পারলে কিছু হয়তো করতে পারবেন..নতুবা ভয়ে গুটিয়ে যাওয়া ছাড়া আর কিছু করতে পারবেন না...

১৯. ২২ শে মার্চ, ২০০৯ সকাল ৭:০৮
মন মানে না বলেছেন:
আপনারে কেউ দেখতে পারে না ।
২০. ২২ শে মার্চ, ২০০৯ সকাল ৮:০১
ধীবর বলেছেন: ব্লগের মত শিক্ষিত পরিবেশে অশিক্ষিত কর্মকান্ড দেখে ব্যাথিত হলাম। আর একথা খুবই সত্যি যে, আঃ লিগ বা ভারত বিরোধিতা করলেই হাতে গোনা কিছু মানুষ দলবদ্ধ হয়ে লেখককে রাজাকার আখ্যা দিয়ে আক্রমন করে বসে। সচেতনা বাড়াতে এর বিরুদ্ধে প্রতিবাদ করতেই হবে। প্লাস।
২২ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৩৮

লেখক বলেছেন: এদের ভেতরে এক্সট্রিমগুলোকে সামাজিক ভাবেও বয়কট করতে হবে।

২১. ২২ শে মার্চ, ২০০৯ সকাল ৮:১৯
বিডি আইডল বলেছেন: ব্লগ নিয়া এত সিরিয়াস হবার কিছু নাই...দিনের শেষে এটা টাইম পাসই
২৩ শে মার্চ, ২০০৯ রাত ৩:০৫

লেখক বলেছেন: কেউ সিরিয়াস হচ্ছে না...

২২. ২২ শে মার্চ, ২০০৯ সকাল ৮:৪৭
স্কাউট বলেছেন: একজন মুক্তি যোদ্ধার সন্তান যিনি জানবাজী দেশ প্রেমিক। তিনিও যদি দেশের স্বার্থে যে কোন পর্যায়ে ভারতের বিরোধীতা করেন-তাহলেই গালিবাজ হাসিব বাহিনী তাকে রাজাকার নামে অভিহিত করে। এটাই হলো এটিমের চারিত্রিক বৈশিস্ট! আমার ধারনরা ওদের পরিবারের ভিতর মুক্তি যোদ্ধা একজনো নেই। আছে অনেক রাজাকার আল্বদর। তাই তারাই এখোন নিজেদের রাজাকারি দোষ ঘুছাতে বক ধার্মিক সেজে নিজেদের মুক্তি যুদ্ধের ভুয়া সোল এজেন্ট হিসেবে ব্লগে জাহির করছে।
২৩ শে মার্চ, ২০০৯ রাত ৩:২৩

লেখক বলেছেন: এটিমের বিষয়টা অন্য যায়গায়... একটা ব্লগীয় ফ্যান্টাসী আরকি.. ঢাল হিসেবে মুক্তিযুদ্ধ ব্যবহার করতো.. মূর্খ বাঙালীরে ধোঁকা দেয়ার জন্য... এটিমের বুজরুকিতে কম মানুষ ধোঁকা খায় নাই...

রবীন্দ্রনাথ শুধু শুধু বলেনি..
"...রেখছ বাঙালী করে মানুষ করোনী..."

২৩ শে মার্চ, ২০০৯ ভোর ৬:৪৯

লেখক বলেছেন: থ্যাংকস...

২৪. ২২ শে মার্চ, ২০০৯ সকাল ১১:৩১
আশরাফ রহমান বলেছেন: আমার মতে এটিম হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষের একটি টিম। যারা দেখাতে চায় মুক্তিযোদ্ধা মানেই প্রতারক, গালিবাজ ও ইসলাম বিরোধী । তাদের আচরণের মাধ্যমে মনে হয় এমন কোন অপকর্ম নেই যে মুক্তিযোদ্ধারা করেনি।

এ টিমের কর্মকাণ্ডকে আমি মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র বলে মনেকরি। প্রকৃত মুক্তিযোদ্ধারা কখনও গালিবাজ, প্রতারক ও ইসলাম বিদ্বেষী হতে পারে না। এরা নিশ্চয়ই রাজাকারদের উত্তরসূরী। নিজেদের প্রকৃত চেহারা লুকাতে গিয়ে এরা মুক্তিযোদ্ধার মুখোশ লাগিয়েছে।
২৩ শে মার্চ, ২০০৯ সকাল ৭:১২

লেখক বলেছেন: ভাল বলেছেন...

২৫. ২২ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৪৬
বিদ্রোহী রণক্লান্ত বলেছেন: অনেক খেলাই দেখলাম এ কয় বছরে!


+
২৩ শে মার্চ, ২০০৯ সকাল ৯:১৫

লেখক বলেছেন: হ্যাঁ.. ব্লগে বহু কিছু দেখা হলো...

২৬. ২৩ শে মার্চ, ২০০৯ রাত ২:৪৫
বন্ধনহীন বলেছেন: আমার প্রিয় আশরাফ রহমানকে এখানে দেখে খুব ভালো লাগছে। কেমন আছেন? আপনার আগুনে পোস্ট আর দেখি না। এটিম আসলে পঁচা। এটিমের তাড়া খেয়ে আপনি যে লেখা-লেখি কমিয়ে দিবেন, তা আশা করিনি। সেদিক থেকে এটিম সফল, কি বলেন?

আপনার মন্তব্যে (২৪ নং) বিপ্লব!
২৩ শে মার্চ, ২০০৯ সকাল ৯:১৬

লেখক বলেছেন: আপনি যে এটিমকে ভাল পান এটা জানা ছিলো না... আমার ধারণা ছিলো আপনার বিবেচনাবোধ ভাল।

২৭. ২৩ শে মার্চ, ২০০৯ রাত ২:৫১
আরিফ থেকে আনা বলেছেন: আমার রেটিং কেডায় জানি দিয়া ফালাইসে /:)
২৮. ২৩ শে মার্চ, ২০০৯ রাত ৩:৩৪
উদাসী স্বপ্ন বলেছেন: বাজারে তরমুজ আইছে। আমারে তরমুজ খাওয়াইবা কবে?
২৩ শে মার্চ, ২০০৯ সকাল ৯:২৪

লেখক বলেছেন: আমার নাম নিয়া খাইয়া ফেলেন... বিল অনলাইনে দিয়ে দেব নে..

২৯. ২৩ শে মার্চ, ২০০৯ রাত ৩:৪১
রাফা বলেছেন: আপনি নিজেই কেনো দুর্ণিতী ও সন্ত্রাসের বিরুদ্ধে কিছু শুরু করছেন না ? অনেক পোষ্টেই মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিকে সমর্থন করতে দেখা গেছে।এমন কোন পোষ্ট কি আপনার আছে যেটাতে আপনি মুক্তিযুদ্ধকে সমর্থন করেছেন অথবা মেনে নিয়েছেন ?আঃ লীগের সব কাজই কি ভারতের পক্ষে ; কেনো তারা আপনাদের দৃষ্টিতে ভারতের দালাল ?আপনি কি মনে করেন দশ জনের মুল্যায়ন সঠিক নয় ;শুধূ আপনার চিন্তা চেতনাই সঠিক।সবাই আপনাকে এক বাক্যে রাজাকার বলে এর পুরোটাই কি ভুল ?
২৩ শে মার্চ, ২০০৯ সকাল ৯:২৩

লেখক বলেছেন: দূর্নীতি আর সন্ত্রাস নিয়ে আমার অনেক লেখা আছে। খুঁজে দেখতে পারেন... আর যুদ্ধাপরাধী বিচারের মত দূর্নীতি আর সন্ত্রাস বিরোধী ক্যাম্পেইন শুরু করুন.. আমি আছি।

মুক্তিযুদ্ধকে আমি সমর্থন করেছি কিনা এই প্রশ্নটাই অবান্তর! আমি কি কোথাও বলেছি যে মুক্তিযুদ্ধকে আমি সমর্থন করিনা? বা কোথাও আমার কোন পোস্ট বা মন্তব্যে এরকম কিছু প্রমাণীত হয়েছে? মুক্তিযুদ্ধকে সমর্থন না করার কি আছে? এধরনের প্রশ্ন করার কারণটা জানতে পারি?

আওয়ামীলিগের সব কাজই ভারতের পক্ষে এমনটা কেউ দাবী করে নাই.. আর এমনটা হওয়াও সম্ভব না... কিন্তু আওয়ামীলিগের ভারতপ্রীতি অস্বীকার করার কিছু নাই। আর আওয়ামীলিগ এবং তাদের সমর্থকদের কথাবার্তা দেখলেই আপনার বুঝার কথা কেন তাদেরকে ভারতের দালাল বলা হয়...

দশজনটা কে তা দেখতে হবে আগে.. সেই দশজনের মতের কোন মূল্য নাই যারা ব্লগে অশান্তি সৃষ্টির জন্য নিজেরাই রাজাকারী নিক তৈরি করে... এক বাক্যে "রাজাকার" কে কে বলে? একটা লিষ্ট দিতে পারেন?

আর আমার একটা পোস্ট ছিলো.. ওখানে গিয়ে আপনি প্রমাণ সহ আপনার বক্তব্য রেখে আসুন.. ওটা সবার জন্য উন্মুক্ত...
Click This Link

সুতরাং এইসব স্ট্যান্টবাজী করে আর লাভ নাই.. কিছু বললে সেটা প্রমাণ করতে হয়.. সেই দায়িত্ব এখন আপনাদের উপরে বর্তায়।

৩০. ২৩ শে মার্চ, ২০০৯ সকাল ৭:১৬
দ্বিতীয়নাম বলেছেন: না ভুল না, সবই ইন্ডিয়ার ষড়যন্ত্র :(
৩১. ২৩ শে মার্চ, ২০০৯ সকাল ৭:১৮
দ্বিতীয়নাম বলেছেন: জ্বী সবই ভুল, আসলে সবই ইন্ডিয়ার ষড়যন্ত্র:(
৩২. ২৩ শে মার্চ, ২০০৯ দুপুর ১:৪৪
সুমন রহমান বলেছেন: আপনার পোস্টের ব্যাপারে আমার যা বক্তব্য তা আপনার সামহোয়ারনামা ৪ এর মন্তব্যের জবাবে প্রিসাইজলি লিখেছি। এখানে তার পুনরুক্তি না করে একে শোকেজে রাখলাম।
২১ শে মার্চ, ২০১০ রাত ১:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ... অনেক পরে হলেও সেটা পড়েছি.. ।

৩৩. ২৪ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৪৬
আলমগীর কুমকুম বলেছেন: আপনার ড্রাফট/মুছেফেলা পোস্টের সংখ্যা কত?
৩৪. ২৯ শে মার্চ, ২০০৯ রাত ১২:৫৩
রাঙা মীয়া বলেছেন: '' আশরাফ রহমান বলেছেন: আমার মতে এটিম হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষের একটি টিম। যারা দেখাতে চায় মুক্তিযোদ্ধা মানেই প্রতারক, গালিবাজ ও ইসলাম বিরোধী । তাদের আচরণের মাধ্যমে মনে হয় এমন কোন অপকর্ম নেই যে মুক্তিযোদ্ধারা করেনি।

এ টিমের কর্মকাণ্ডকে আমি মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র বলে মনেকরি। প্রকৃত মুক্তিযোদ্ধারা কখনও গালিবাজ, প্রতারক ও ইসলাম বিদ্বেষী হতে পারে না। এরা নিশ্চয়ই রাজাকারদের উত্তরসূরী। নিজেদের প্রকৃত চেহারা লুকাতে গিয়ে এরা মুক্তিযোদ্ধার মুখোশ লাগিয়েছে।''

ইসলাম নিয়ে লিখা অংশটুকু ছাড়া পুরোপুরি সহমত। তবে অনেস্টলি বলছি,আপনাকে(ত্রিভুজ) আমার কাছে প্রচন্ড আওয়ামী বিরোধীতা এবং একই সাথে ইসলাম ভিত্তিক রাজনীতিতে যথেষ্ঠ উৎসাহী মনে হয়েছে।

সব মিলিয়ে আপনার অবস্হান আর জামাত ইসলামের অবস্হানের মাঝে খুব একটা পার্থক্য পাচ্ছিনা। এটিমের সবাই যে একরকম তা নয়।তবে ব্লগে এটিমের ব্রান্ড পরিধান করা জনৈক প্রবাসী ও একজন জনপ্রিয় চটিলেখকের কারনে এটিম আজ একই সঙ্গে বিরক্তিকর ও বর্জনীয়।
৩৫. ৩১ শে মার্চ, ২০০৯ রাত ১:১৮
ন্যায় পথিক বলেছেন: @লেখক.....
সুমন রহমান 'ছাগু' নামকরনের ইতিহাস বললেন.....কিন্‌তু তথাকথিত এিম অর্থাৎ মুক্তিযুদ্ধকে অধিক কচলিয়ে তিতা বানানীওয়ালাদের 'হাগু' নামকরণের ইতিহাস বলে নিজ লেখাকে একপেশে করে ফেলেছেন

আপনি বলেছেন: হাগুরা অর্থাৎ এটিম:- "ইডিওলজির জায়গা থেকে এ-টিম প্রো-প্রগ্রেসিভ, প্রো-লিবারেশন, সেক্যুলার এবং বিজ্ঞানমনস্ক.."

কথায় ও যুক্তিতে পেরে উঠতে না পেরে যারা যাচ্ছেতাই ভাবে মানুষকে গালাগালি করে তারা প্রো-প্রগ্রেসিভ...বিজ্ঞানমনস্ক?!!! এইটা কি বললেন ভাই!!! মানুষ সৃষ্টির সেরা জীব তার চিন্তা ও যুক্তি প্রয়োগের ক্ষমতার জন্য......কিন্‌তু একজন এটিম সদস্যেরও লেখা উপস্থাপন করা যাবে যার লেখায় চিন্তা ও যুক্তির মিশেল রয়েছে? আমার ব্লগিং ক্যারিয়ারের বয়স কম হলেও ওয়াচিং ক্যারিয়ারের বয়স বেশ। আমার ২ ক্যারিয়ারের মিলিত চেষ্টাতেও ঐ দুই-এর মিশেল একজন হাগুকেও পাইনি।
আমার লেখাগুলো মডু মুছে দিল...নাহলে দেখানো যেত হাগুদের প্রো-প্রগ্রেসিভনেস কাকে বলে ও কত প্রকারের.....আমি খুবই আশ্চর্য হয়েছি দেখে যে হাগুদের দলে একজনও চিন্তামনস্ক ব্লগার নেই!!!!.....সবগুলোই ভেদা ধরনের.....

৩৬. ১১ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:৩২
বাঙ্গাল বলেছেন: ব্যাপারটা অনেকটা ঝাপিয়ে প্লাস মাইনাস দেয়ার উতসব...বিচার বিবেচনার কিছু নাই, তাই না? আফসোস নতুন বইলা আমার কোন ব্লগার বন্ধু নাই। তবে কিছু ব্লগার শত্রু হয়তো আছে। ইয়া নাফসি! ইয়া নাফসি!আমি কইলাম বুইঝা শুইনাই প্লাস মাইনাস দেই।হুশিয়ার থাইকেন।
--------------------------
ব্যানানা বাংলাদেশ-২ (প্রথম আলোর ইহুদীডিম্ব!)
৩৮. ১৯ শে মে, ২০০৯ ভোর ৫:০৪
সাঈফ শেরিফ বলেছেন: এটিমের মত ত্রিভুজেরও রয়েছে দুর্ধর্ষ এবং আত্মঘাতী নিকস্কোয়াড।......হাসতে হাসতে পেট ফেটে গেল!
৪০. ০৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:৩৩
তায়েফ আহমাদ বলেছেন: ২২শে মার্চেই লেখাটা পড়েছিলাম, কী মন্তব্য করবো বুঝি নি।
এখন দেখি চরম বিনোদন।
৪৮-৪৬!
মূল লেখায় কারো মাথাব্যাথা নেই, সবাই প্লাস-মাইনাসে ব্যস্ত।
৪১. ২৩ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:৫৮
হাম্বা বলেছেন: আমার দৃষ্টিতে এটিম হলো সেই গ্রুপ যারা মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের চেতনাকে কলুষিত করেছে ব্লগে।

 

মোট সময় লেগেছে ০.৯৯৬৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
trivuz@gmail.com
http://trivuz.com
নেতাদের দেশপ্রেমিক হওয়ার আগে দেশের জনগনের দেশপ্রেমিক হওয়া জরুরী। যে দেশের নাগরিকদের দেশের প্রতি কোন রকম দায়বদ্ধতা নাই, দেশের প্রতি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ