আমার প্রিয় পোস্ট

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

ওয়েব প্রোগ্রামিং পাঠ-১ (ওয়েব সার্ভার সেটাপ)

২০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:০৮

শেয়ারঃ
0 2 0

যারা পিএইচপি শিখতে আগ্রহী তাদের জন্য এই লেখাটা কাজে আসতে পারে। মূলত ওয়েব প্রোগ্রামিং এর উপরে একটা বইয়ের কিছু অংশ লেখার দায়িত্ব নিয়ে লিখে যাচ্ছি। লেখাগুলোর কিছু কিছু ব্লগে প্রকাশ করার ইচ্ছে আছে। যেকোন ধরনের ভুল ত্রুটি জানালে বা পরামর্শকে স্বাগত জানানো হবে। তবে লেখার ধরন (যেমন 'আপনি' এর পরিবর্তে 'তুমি' ব্যবহার করছি) সংক্রান্ত কিছু বিষয় পরিবর্তন করা হবে না। তবে এই বিষয়ে আপনার মতামত দিতে পারেন। প্রথম কয়েক পর্বে থাকছে সার্ভার সেটাপ সংক্রান্ত বিষয়াদী। মূল লেখা থেকে সরাসরি তুলে দিলাম-
-------------------------

১) উন্ডোজ এনভায়রমেন্টে পিএইচপি
১.১) ওয়েব সার্ভার সেটাপ
১.২) পিএইচপি সেটাপ
১.৩) ডাটাবেস সার্ভার সেটাপ

১.১) ওয়েব সার্ভার সেটাপ
পিএইচপি শিখতে হলে তোমার পিসিতে পিএইচপি ইনস্টল করে নিতে হবে। আর পিএইচপি চালানোর জন্য আমাদেরকে প্রথমে একটি ওয়েব সার্ভার ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে আমরা অ্যাপাচি ওয়েব সার্ভার ব্যবহার করবো। চলো তা হলে প্রথমে আমরা অ্যাপাচি ওয়েব সার্ভার সেটাপ করি-

প্রথমে অনলাইন থেকে অ্যাপাচি ওয়েব সার্ভার ডাউনলোড করে নিতে এই লিঙ্কে যাও- Click This Link । এখান থেকে MSI Installer Package টি (যেমন, win32-x86-no_ssl.msi) ফাইলটি নামিয়ে নাও। এবার সাধারণ সফটওয়্যার সেটাপ করার মত করে সেটাপ শুরু করো। ইনস্টলারটি তোমার কাছে কিছু তথ্য(Server Information) জানতে চাইবে। নিচের মত করে তথ্যগুলো পুরণ করে নিতে হবে-
Server Information
Network Domain: localhost
Server Name: localhost
Admin Email: (your any email)

এবার for All Users, on Port 80, as a Service সিলেক্ট করে Next এ ক্লিক করো।


পরের বিষয়গুলোতে যেমন আছে তেমন রেখে Next করে যাও। Destination Folder হিসাবে সরাসরি C:\ ড্রাইভ ব্যবহার করা ভাল। তা হলে আমাদের অ্যাপাচি সার্ভার লোকেশন হবে C:/Apache2.2. Finish বাটনে ক্লিক করার সাথে সাথে তোমার অ্যপাচি সার্ভার চলতে শুরু করবে। সিস্টেম ট্রে তে লক্ষ করো অ্যাপাচির প্লে বাটনের মত আইকনটি() দেখা যাচ্ছে। অ্যাপাচি বন্ধ করার পর ঐ আইকনটি দেখতে স্টপ সাইনের মত হবে ()। ঐ আইকনে ক্লিক করে খুব সহজেই তুমি অ্যাপাচি সার্ভারটি চালু করতে বা বন্ধ করতে পারবে। অ্যাপাচি ঠিকমত চলছে কিনা বুঝতে হলে ব্রাউজার ওপেন করে এড্রেসবারে http://127.0.0.1/ বা http://localhost/ লিখো। সবকিছু ঠিকঠাক থাকলে ব্রাউজারে 'It works!' লেখা একটি খালি পেজ দেখতে পাবে।

ডকুমেন্ট রুট(DocumentRoot ):
ওয়েব সার্ভার সেটাপ সম্পন্ন হওয়ার পর তাতে তোমার সাইট রাখার জন্য যে ফোল্ডারটি ব্যবহৃত হয় তাকে বলে DocumentRoot বলা হয়। তুমি যদি C:/Apache2.2 এ তোমার সার্ভার সেটাপ করে থাকো তা হলে তোমার DocumentRoot হবে C:/Apache2.2/htdocs লোকেশনে। তুমি চাইলে httpd.conf ফাইল থেকে পরিবর্তন করে যেকোন ড্রাইভ বা লোকেশনে এই DocumentRoot রাখতে পারো। এরজন্য স্টার্ট মেনুতে গিয়ে "Apache HTTP Server 2.2 > Configure Apache Server > httpd.conf" খুলে DocumentRoot খুঁজে বের করো পরিবর্তন করে নিতে পারো।


----
এবার নিজের সাইট তৈরি তৈরি করে DocumentRoot ফাইলগুলো রেখে ব্রাউজারে http://127.0.0.1/ বা http://localhost লোকেশন থেকে ব্রাউজ করে দেখুন। কোন সমস্যা হলে জানাতে পারেন। পরেরপর্বে PHP সেটাপ করা দেখানো হবে।

- পরের পর্ব
--
লেখাটি কম্পিউটার গ্রুপে প্রকাশিত।

 

প্রকাশ করা হয়েছে: তথ্য ও প্রযুক্তিপিএইচপি (PHP)  বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৪৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:১৩
অগ্নিগিরি বলেছেন:

পরেরপর্বের PHP সেটাপ করা দেখার অপেক্ষায়...
২০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:২৮

লেখক বলেছেন: আজকে রাতেই আসবে। ১২ ঘন্টা অপেক্ষা করুন।

২. ২০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:১৫
কাব্য বলেছেন: ভইন, WAMP ইন্ষটল করলে ভালো হইতো না? /:)
২০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৩০

লেখক বলেছেন: WAMP এর চাইতে XAMPP ভাল। প্রফেশনাল কাজের জন্য ম্যানুয়ালি সেটাপ জানা জরুরী। ম্যানুয়ালি সেটাপ শেষ করে XAMPP সেটাপ হবে।

৩. ২০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:১৭
আন্ধার রাত বলেছেন:
আমি বেসিক নলেজ কম্পিউটার বিষয়ক নয়, আমি কি এটি শিখতে পারবো?

তবে যতটুকু লিখেছেন ততটুকু বুঝতে পেরেছি।
২০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৩১

লেখক বলেছেন: ব্লগে দেয়ার উদ্দেশ্য-ই এটা। কতজন বুঝতে পারে দেখা। চেষ্টা করবো যাতে একদম নবীনরাও সব বুঝতে পারে। আপনার মত যারা আছে তাদের ফিডব্যাক তাই জরুরী।

৫. ২০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:২৩
মো মুজাহিদ আলম বলেছেন: আমি পিএইচপি শিখছি । এই পোষ্ট আমার কাজে আসবে ।
২০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৩২

লেখক বলেছেন: চোখ রাখুন.. আজকে রাতে পিএইচপি সেটাপ দেখানো হবে। ধীরে ধীরে পুরো পিএইচপির উপরে একটু একটু করে সাজানো হবে।

৬. ২০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:২৩
মেহরাব শাহরিয়ার বলেছেন: চমৎকার উদ্যোগ , ব্লগে অনেকের কাজে লাগবে ।

এরকম উদ্যোগ ব্লগে আরও অনেককে নিতে দেখেছি , কিন্তু কয়েকদিন যাওয়ার পরেই সিরিজটা অকাল মৃত্যুর কোল ঢলে পড়ে । ঢিলেঢালা হলেও এটার সে পরিণতি হবে না , এমনটা নিশ্চিত করুন ।

আমি নিজেও উৎসাহ রাখতে পারব না বলে টিউটোরিয়াল লিখি না :(
২০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৩৪

লেখক বলেছেন: এই সিরিজের অকাল মৃত্যুর কোল ঢলে পড়ার চান্স নাই। কারণ বইটা শেষ না হওয়া পর্যন্ত লিখতে হবে। দেখি কতটুকু সহজ ভাবে লোকজনকে শেখানো যায়।

৭. ২০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৩৭
অগ্নিগিরি বলেছেন:

প্রথম আলোর ব্লগেও আপনার পোষ্টটা দেখলাম।
খুব ভালো লাগলো
হে হে হে...:(
২০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৪০

লেখক বলেছেন: মন খারাপ কেন?

৮. ২০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৩৯
রনি রাজশাহী বলেছেন: দারুন। এটাই খুজছিলাম কাল থেকে।ধন্যবাদ ত্রিভুজ ভাই।
২০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৪৪

লেখক বলেছেন: কাল থেকে কেন?

৯. ২০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৪৪
অগ্নিগিরি বলেছেন:
ভাইজান!
মন্তব্যের মধ্যে কিভাবে লিংক যোগ করা যায় ?
দয়া করে একটু শেখায়া দিয়েন... প্লিজ!
২০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৪৭

লেখক বলেছেন: [ link|http://trivuz.com|ত্রিভুজ ডট কম]
প্রথম [ এর পরের স্পেসটা বাদ দিয়ে কপি-পেস্ট করে দেখুন...

১০. ২০ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:০৭
অপ্‌সরা বলেছেন: বাপরে!! এত কঠিন জিনিস আমার মাথায় ঢুকবেনা ভাইয়া। তবে অনেকের কাজে লাগবে মনে হচ্ছে।
২০ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:১১

লেখক বলেছেন: বেশি কঠিন না.... গ্লাস মগে নকশা করা থেকে সহজ অন্তত!

১১. ২০ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:১৩
ইচ্ছে বলেছেন: আপনি কি কখনও WOS (Web server On Stick) or MoWeS ইউজ করেছেন। আমার কাছে WAMP or XAMPP এর থেকে এইটা অনেক ভাল লাগে, কারন এইটা ঐ দুটার চেয়ে অনেক লাইট আর ইনষ্টলেশন লাগে না।
২০ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৩১

লেখক বলেছেন: XAMPP ও ইন্সটল করতে হয় না। আনজিপ করলেই চলে। তবে ম্যানুয়ালী সেটাপ করাই বেটার। সবচাইতে ভাল হয় যদি আপনি লিনাক্স বা ম্যাকে সবকিছু সেটাপ করে নিতে পারেন। খুব সিরিয়াস হলে ওটাই বেস্ট।

১২. ২০ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৩৪
মিলটন বলেছেন: ত্রিভুজ, সত্যিই খুব সুন্দর একটা উদ্বোগ। আশা করি চোখ রাখবো। :)
২০ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৩৭

লেখক বলেছেন: আপনারো ওয়েব প্রোগ্রামিং শেখার শখ নাকি? চোখ রাখেন.. আর পরামর্শ দিলে আরো ভাল।

১৩. ২০ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৫৮
অপ্‌সরা বলেছেন: আমার খুব ভালো লাগে ফোটোশপ। কিন্তু পারিনা।
২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১:১৬

লেখক বলেছেন: ফটোশপ শেখার সহজ টিউটোরিয়াল আছে। নেটে খুঁজলেই পাবেন.. অথবা আইডিবিতে গিয়ে সিডি কিনে নিয়ে আসুন।

২০ শে জুলাই, ২০০৯ দুপুর ১:৩০

লেখক বলেছেন: ত্রিভুজ ডট কম

১৫. ২০ শে জুলাই, ২০০৯ দুপুর ১:০২
অগ্নিগিরি বলেছেন:
কই হয় নাই !
ভালো করে শিখায়া দেন।
২০ শে জুলাই, ২০০৯ দুপুর ১:৩১

লেখক বলেছেন: আমি করলাম উপর..দেখুন...

আপনাকে বলেছি হুবহু কপি-পেস্ট করে শুধু একটা স্পেস বাদ দিতে। আপনি link আর ত্রিভুজ ডট কম কথাটা বাদ দিলেন কেন?

১৬. ২০ শে জুলাই, ২০০৯ দুপুর ১:০৭
মিলটন বলেছেন: আমি হইলাম আমড়া কাঠের ঢেকি। আমারে দিয়া কিস্সু হবে না।
২০ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:২০

লেখক বলেছেন: ঢেকি নাকি খুব কাজের জিনিষ... স্বর্গে গেলেও ধান ভানে। আপনার ফিউচার তো পুরা ফকফকা... স্বর্গের টিকিট পেয়ে গেলেন!

১৭. ২০ শে জুলাই, ২০০৯ দুপুর ১:৩৪
চিটি (হামিদা রহমান) বলেছেন: এত কঠিন জিনিস:(
মাথায় ঢুকবে তো?

দেখি যুদ্ধ করে :)
২০ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:২৫

লেখক বলেছেন: আপনি এগুলো শিখে কি করবেন? কবি মানুষ...

১৮. ২০ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:০৩
বুড়া শাহরীয়ার বলেছেন: ভাল উদ্দ্যোগ.........
php তে আমার knowledge খুব ই কম। php দিয়ে কি RIA
(rich internet application)develop করা যায়?
২০ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:২৬

লেখক বলেছেন: ফেসবুক পিএইচপিতে করা...

১৯. ২০ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৩১
আলাউদ্দীন বলেছেন: আমি পি এইচ পি নিয়ে ছোট খাট কাজ করি।মাঝে মাঝে ইচ্ছে হয় পি এইচ পি নিয়ে ব্লগারদের সাথে কাজ করি।যারা যারা php শিখতে আগ্রহী তাদের কিছু হেলপ করি ।কিন্তু সময় করে উঠতে পারিনা।

যাই হোক আপনার এই উদ্যোগকে অবশ্যই স্বাদুবাধ জানাই।ভাল থাকবেন।
২০ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

২০. ২১ শে জুলাই, ২০০৯ দুপুর ২:২০
পান্থ বিহোস বলেছেন: ত্রিভুজ ভাই, এরকম পোস্ট শেষ পর্যন্ত তাহলে দিলেন। আলু ব্লগে কোডার-এর কথা মনে আছে? অনেক করে বলা হয়েছিলো এরকম কিছু পোস্ট দেয়ার জন্য।
যাই হোক ধন্যবাদ। আমার মনে হয়, ব্লগে পড়া এটাই আমার সেরা পোস্ট। আশা করি শেষ করবেন।
আর যদি এখান থেকে পিএইচপি শিখতে না পারি... তাহলে আপনার ঘাড়ে ভুত চাপবে কিন্তু.... ;) বাসায় এসে ধরবো... :)
২১ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৫৩

লেখক বলেছেন: হা হা ...পড়তে থাকুন।

২১. ২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১:১২
মুসাফির... বলেছেন: শিখতে চাই- লেখককে ধন্যবাদ।
২৫ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৩৪

লেখক বলেছেন: শিখুন...

২২. ২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১:৩৪
আমড়া কাঠের ঢেকি বলেছেন: মিলটন বলেছেন: আমি হইলাম আমড়া কাঠের ঢেকি। আমারে দিয়া কিস্সু হবে না।

X(X(X(
ব্লগে বিভ্রান্তি ছড়ানোর জন্য আপনার নামে রিপুর্ট করা হল! /:)
২৫ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৩৫

লেখক বলেছেন: মিলটন ভাইকে "মাইনাচ"!

২৩. ২৪ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:০১
জনৈক আরাফাত বলেছেন: ধন্যবাদ, ত্রিভুজ ব্রাদার!
২৫ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৩৮

লেখক বলেছেন: ওয়েলকাম..

২৪. ২৪ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০৪
সাইফ ভুইয়া বলেছেন: দুই মাসের ছুটিও শেষ হইল আর আপনিও টিউটরিয়াল দেয়া শুরু করলেন ........... কপাল আমার । যাই হোক পড়তেছি আর করতেছি..........
২৫. ২৮ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৪৩
রুমমা বলেছেন: ধন্যবাদ টিউটোরিয়ালের জন্য
২৬. ২৮ শে জুলাই, ২০০৯ দুপুর ১:৪১
সাঈদ সৌদিআরব বলেছেন: একটি সাইট বানানোর জন্য কত দিকে ঢুঁ মারলাম। কোন কাজ হয় না। শেষে গৌতম এর জুমলা টিউটোরিয়াল দেখে কিছু করতে চেষ্টা করলাম। কিন্তু তাতেও সে নতুন টিউটোরিয়াল দিচ্ছে না। এখন আপনি পিএইচপি-র টিউটোরিয়াল দিচ্ছেন। দেখি চেষ্টা করে। একটি কথা সত্য পিএইচপি শিখতে আমার আগ্রহের বিন্দুমাত্র কমতি নেই। এইচটিএমএল -এ সামান্য আইডিয়া আছে।

আশাকরি এবার পিএইচপি শিখতে পারবো।
আপনাকে অশেষ ধন্যবাদ।
২৭. ০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:০৩
জামাল ঊদ্দিন বলেছেন: Windows এ Wamp দিয়ে কনফিগার করেছি , উবুন্টুতে কাজ করতে পারছিলাম না। এখন বুঝলাম কাহিনী কোথায়। কাজের পোস্ট । ধন্যবাদ , ত্রিভুজ ভাই।
২৯. ২৫ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৫:০৮
নাজমুল হাসান শান্ত বলেছেন: ত্রিভুজ ভাই। এটা আমার জীবনের প্রথম মন্তব্য। তাই চোখ জ্বল জ্বল করছে। বেশি কিছু লিখবো না। আপনার লেখা আমার কাছে খুব ভালো লাগে। ধন্যবাদ
৩০. ০২ রা ডিসেম্বর, ২০১০ ভোর ৫:১০
এম মেহেদী হসান(বুলবুল) বলেছেন: পেয়ে গেছি মনে হয় যা খুঁজতেছি।

আপনি দেখি অনেক বড় ব্লগার।
৩১. ২৫ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৪০
মোঃ মোতাহার হোসেন বলেছেন: ত্রিভুজ ভাইয়া আমার এপাচি২.২ কাজ করছে না, এর আগে কত সুন্দর কাজ করছিল। উনডোজ সেটাপ দেওয়ার পর আবার অ্যাপাচি সেটাপ দেই। কিন্তু স্টার্ট হওয়ার সময় এই লেখাটি আসে could not..... reliably server name, using server name 127.0.0.1 এ জাতীয় একটা হবে। এখন আর ব্যবহার করতে পারছি না। যদি একটু সাহায্য করতেন তাহলে খুব ...........

বুঝতেই তো পারছেন।

 

মোট সময় লেগেছে ১.৩৯৮৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
trivuz@gmail.com
http://trivuz.com
নেতাদের দেশপ্রেমিক হওয়ার আগে দেশের জনগনের দেশপ্রেমিক হওয়া জরুরী। যে দেশের নাগরিকদের দেশের প্রতি কোন রকম দায়বদ্ধতা নাই, দেশের প্রতি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ