somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়েব প্রোগ্রামিং পাঠ-২ (পিএইচপি সেটাপ)

২১ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের পর্বঃ ওয়েব প্রোগ্রামিং পাঠ-১ (ওয়েব সার্ভার সেটাপ)
---

অ্যাপাচি ওয়েব সার্ভার সেটাপ করার পর এবার আমরা পিএইচপি সেটাপ করবো। প্রথমেই তোমাকে http://windows.php.net/download/ থেকে PHP 5 এর উইন্ডোজ বাইনারীর জিপ ফাইলটি ডাউনলোড করতে হবে। অনেকগুলো বাইনারী থেকে VC9 x86 Thread Safe ভার্সনটি ডাউনলোড করো। ডাউনলোড শেষে নিচের ধাপগুলো অনুসরন করো-

১) জিপ ফাইলটি C:php লোকেশনে আনজিপ করো।
২) তারপর C:php লোকেশনে গিয়ে php.ini-development ফাইলটিকে php.ini নামে পরিবর্তন করে দাও।
৩) নেটপ‌্যাড দিয়ে php.ini খুলে নিচের মত মডিফাই করো-
doc_root = "C:Apache2.2htdocs" (উল্লেখ্য আমরা অ্যাপাচির কনফিগ ফাইলে DocumentRoot হিসাবে যা সেট করেছিলাম এখানে doc_root হিসাবে তাই করতে হবে)। extension_dir = "./" কে পরিবর্তন করে extension_dir = "C:phpext" করো । আমাদের পরিবর্তনগুলো নিচের মত হবে-
doc_root = "C:Apache2.2htdocs"
extension_dir = "c:phpext"


৪) এবার তোমাকে অ্যাপাচি কনফিগ ফাইলটিকেও একটু পরিবর্তন করে নিতে হবে। পূর্বের মত স্টার্ট মেনু থেকে httpd.conf ফাইলটি খুলতে পারবে বা C:Apache2.2conf থেকে httpd.conf ফাইলটি খুলে নিচের লাইনগুলো যুক্ত করো-
LoadModule php5_module "C:/php/php5apache2_2.dll"
AddType application/x-httpd-php .php
PHPIniDir "C:/php"

৫) অ্যাপাচি ওয়েব সার্ভার সাধারণত index.htm ফাইলটি প্রথমে চালু করে থাকে। এটি পরিবর্তন করে index.php করতে চাইলে httpd.conf ফাইলে DirectoryIndex অংশটি খুঁজে নিচের মত পরিবর্তন করে নাও-

DirectoryIndex index.php index.htm index.html default.html



ব্যাস, হয়ে গেল। এবার তোমার অ্যাপাচি সার্ভারটি রিস্টার্ট করে DocumentRoot (C:/Apache2.2/htdocs) এ গিয়ে test.php নামে একটি ফাইল তৈরি করে তাতে নিচের কোডটুকু লিখে সেভ করো-



অতঃপর ব্রাউজারে http://localhost/test.php খুলে নিচের মত একটি পেজ দেখতে পেলে বুঝতে পারবে সবকিছু ঠিকঠাকমতই হয়েছে।


---
পরের পর্বে আমরা ডাটাবেস সার্ভার MySQL সেটাপ করা শিখবো। সেই পর্যন্ত....
--
পরের পর্ব...
--
কম্পিউটার গ্রুপে প্রকাশিত
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৪৮
১৩টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×