আমার প্রিয় পোস্ট
- সালতামামি ২০১১ : বছর জুড়ে গল্প, কবিতা ও উপন্যাস লেখা পাঠকপ্রিয় সৃজনশীল ব্লগারেরা - রেজওয়ান মাহবুব তানিম
- সামহয়্যার এর বইয়েরা - আদ্রিতা
- এক নজরে দেখে নেই অদ্যাবধি ভারতের সাথে সম্পাদিত চুক্তি সমূহ ( একটি তথ্য মূলক পোস্ট


) - চলো..... হাসান
- GMAT / IELTS / SAT / CAT / TOEFL / GRE / MBA কিছু বই এর ডাউনলোড লিঙ্ক - বিডি গ্লাডিওটোর
- অপারেশন জ্যাকপট - কাঙাল মামা
- মনের বাঘ যখন ঘরে- আমাদের "ভারতীয় কৃতজ্ঞতাবোধ সিন্ড্রম" ও চতুষ্পদীয় রচনাসমগ্র - বাঙ্গাল
- পনরই আগস্টের খুনের বিচারঃ জলপাই ট্যাঙ্কের পিঠে গণতন্ত্র - বাঙ্গাল
- ক্যান্টিনে শোরগোল!- বাই বুয়েটিয়ান ফর বুয়েটিয়ান অফ বুয়েটিয়ান - বাঙ্গাল
- রাজা হবুচন্দ্রের সহিত বাঙ্গাল। - বাঙ্গাল
- মুজিব মার্ডারের CIA ডকুমেন্ট নিয়ে প্রথম আলো মিজানের ফাপরবাজী , আওয়ামী বেকুবদের অট্টহাসি এবং যে লজ্জাজনক তথ্যটি প্রথম আলো ছাপালোনা , জানালোনা , ধামাচাপা দিলো - দাসত্ব
- Zekr : শক্তিশালী কুরআন সফটওয়্যার ও তার বাংলা এক্সটেনশন : ইন্সটলেশন ও ব্যবহারবিধি - ইঊসুফ সুলতান
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- ‘জিহাদি বই’ সিন্ড্রোম, ‘শিবির’ সন্দেহে গ্রেফতার এবং অন্যান্য আলাপ - রিফাত হাসান
- DOI : ২ টি টেলিফোন , রাত ১২-১.০০ টা , শেখ মুজিবের ট্রু লাইস : মার্চ ২৬ - দাসত্ব
- পারমানবিক বিদ্যুৎ শক্তি নিয়ে কিছু প্রশ্নের উত্তর - নুভান
- ফেসবুক বন্ধ করার নিউজ দেশের বাইরে কেমনে আসলো : নির্বোধ সরকার আমাদের লজ্জায় ফেলে দিল - মাহবুব মোর্শেদ
- ~ প্রিয় যত পোস্ট ২ ~ [আপডেটেড] - জনৈক আরাফাত
- বাংলাদেশ সশস্র বাহিনীর শ্রেণী বিন্যাস - মিনহাজ উদ্দিন
- "রোকেয়া কিবোর্ড লেআউট": আমার তৈরী করা বাংলা কিবোর্ড লেআউট ও প্রোগ্রাম
......সবার কাছে রিভিউয়ের অনুরোধ - সিউল রায়হান
- ৩ এপ্রিল, ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার ইউনাইটেড vs চেলসি - This is it!
- নাফিস ইফতেখার
- বাকশাল: অমি রহমান পিয়াল যা বলেছেন আর যা বলেননি - ওরাকল
- গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের ওয়েব সাইট লিংক - ফালতু মিয়া
- বাকশাল গঠনের কালো দিন আজ - ওরাকল
- হাসিনার ভারত সফর: যৌথ ঘোষণা ও ভারতীয় কূটনীতি - পি মুন্সী
- ২০০৯ সালের সেরা দশ মুভি - দারাশিকো
- ফায়ারফক্সের অ্যাড বিষয়ক কিছু সমস্যার সমাধান, সাথে বোনাস কিছু অ্যাডঅন (ইন্জ্ঞিনিয়ারস চয়েস ) - ইন্ঞ্জিনিয়ার
- বাংলাদেশে বিপন্ন মানব অধিকার--শফিক রেহমান - রাগ ভৈরবী
- সভ্য বিশ্বের নতুন ডাম্পিং গ্রেভইয়ার্ড-চট্টগ্রামের ভাটিয়ারি > জাহাজভাঙ্গার ভাগাড়ে মানুষ আর প্রকৃতির নিদারুন বিপর্যয় > দ্বিতীয় পর্ব। - মনজুরুল হক
- ইন্টারনেট থেকে ফ্রি এস.এম.এস.... বিশ্বের যেকোন প্রান্তে, যেকোন সেল ফোনে... সম্পূর্ন ফ্রি... আনলিমিটেড।কোন রেজিস্ট্রেশনের ঝামেলা ছাড়াই। পুরা জসিলা। - নিশ্চুপ নিরবতা
- ঢেকি পোষ্টঃ কিভাবে আপনার ম্যাকবুকে উইন্ডোজ ইন্সটল করবেন - রাজ মো, আশরাফুল হক বারামদী
- অবশেষে... আপনার মূল্যবান ব্লগের ব্যাকাপ রাখুন নিরাপদেই!
- রোবোটিক্স
- যে লেখাগুলো প্রিয়তে নেয়া হয়নি... - ভেবে ভেবে বলি
- ঐতিহাসিক কিছু ঘটনার পত্রিকা শিরোনাম - চাররঙা রঙিন-কষ্ট
- বিতর্ক । লেখার ভাষা :: মুখের ভাষা । ১২. সারওয়ার রেজা - ব্রাত্য রাইসু
- এক্সেলে ড্রপডাউন লিস্ট কিভাবে বানাবেন - নকীবুল বারী
- এই ব্লগ সেই ব্লগ; নস্টালজিক প্যাঁচাল....- ডেডিকেটেড টু অল দ্যা নিউ ব্লগার.. - এরশাদ বাদশা
- সাকাচৌ এর একটা ভারী কলাম (!!)-- হাসিনাকেই স্থির করতে হবে - বিডি আইডল
- বাংলাদেশের সমুদ্রসীমাঃ "দিন বদল" না হলেও দিন কিন্তু বয়ে যায় ...... - দিনমজুর
- বিশ্বব্যাঙ্ক ও আইএমএফ - গ্লোবাল অর্থনীতি (২) - পি মুন্সী
- একে একে বন্ধ হয়ে যাচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরী > সব দোষ চাপানো হচ্ছে শ্রমিক অসন্তোষ আর চাঁদাবাজদের উপর > আসল কাহিনী কী ? - মনজুরুল হক
- টিপাইমুখঃ ভারতের হাইড্রোপলিটিক্সের রেসের ঘোড়া.... নিজের ল্যাজে পা পড়ার পর ভারতও এখন প্রতিবাদী!!! - মনজুরুল হক
- গ্যাস উৎপাদন কে করবে? - দিনমজুর
- ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? (আপডেট-১২ : একটি বিশেষ ঘোষণা) - ব্রিগেড সিক্সটিন
- আধুনিক গবেষনায় দেশের সায়েন্স ও টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় গুলির দীর্ঘ ব্যর্থতা।মূল কারনটা কোথায়?যোগ্যতা-প্রতিভার অভাব না অন্যকিছু? কিস্তি-২ - প্লাটো
- বাংলাদেশে তেল/গ্যাস অনুসন্দ্ধানের সংক্ষিপ্ত ইতিহাস এবং গ্যাস সংকটের প্রেক্ষিত। - মনোয়ার আহমদ
- দেশের স্বার্থঃ- এশিয়ান হাইওয়ে এবং জননেত্রীর জুজু'তে ভয় না পাওয়ার কারন। - সোনার বাংলা
- সাগর বক্ষে গ্যাস ব্লক ইজারার উদ্দেশ্য গ্যাস সংকট মোকাবেল না রফতানি? - ভিন্ন চিন্তা
- গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম - দিনমজুর
- টিপাইমূখ বাধ সংকলিত লিংক সমূহ - কিরিটি রায়
- গান ডাউনলোড করার কিছু সাইট - আলাউল হোসেন
- ডেলিসিয়াস! - একটি সোশ্যাল বুকমার্ক সার্ভিস - ত্রিভুজ
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- নেটের সর্বশ্রেষ্ঠ ফ্রি মুভি ডাউনলোড সাইট-আপডেট
- বিডি আইডল
- Internet Download Manager 5.17 ফুল ভার্সন
- দি ফ্লাইং ডাচম্যান
- একেকটি সত্য ঘটনা নিয়ে একাধিক পছন্দের ছবি - শওকত হোসেন মাসুম
- কাঠপেন্সিল হুমায়ূন আহমেদ - ফায়যুর রাহমান
- ফায়ারফক্সের কিছু জসিলা এডন
- কাঙাল মামা
- আমার দেখা সেরা পলিটিকাল/কর্পোরেট ড্রামা - অপরিচিত_আবির
- কিছু শকিং মুভি। - হাসান মাহবুব
- বাংলাদেশকে দেওয়া ভারতের সহি টিপাইনামা কিংবা কল্পনার করমচা আর বেহুলা বাংলার কথা - ফারুক ওয়াসিফ
- ব্যানানা বাংলাদেশ-১ (ইকোনমিক হিটম্যান)মডিফাইড - বাঙ্গাল
- অসাধারণ কিছু জিমেইল ফিচার: জিমেইল গাইড- পর্ব:১ - ইন্ঞ্জিনিয়ার
- "আমি যে কারণে ল্যাম্পপোষ্টের আচরণ সমর্থন করছি" - রাসেল... এর ব্যবচ্ছেদ - পি মুন্সী
- ডাউনলোড করুন লেটেস্ট সব মুভি ১৫০-২৫০ মেগাবাইটে, রেজিউমে সাপোর্ট সহ!! - পাপী
- আমি যে কারণে ল্যাম্পপোষ্টের আচরণ সমর্থন করছি না। - রাসেল ( ........)
- আমার দেখা সেরা গ্যাংস্টার মুভিগুলো - অপরিচিত_আবির
- ভিন্ন স্বাদের তিনটি ম্যুভি - অদ্রোহ
- ঘড়ির কাটা নিয়ে জাফর ইকবালের লেখা পড়ে মর্মাহত - কেএসআমীন
- সাদাসিধে কথা, বাংলাদেশে পারমাণিবক শক্তি কেন্দ্র -মুহম্মদ জাফর ইকবাল - ঐক্যতান
- এশিয়ান হাইওয়ে এবং দেশের স্বার্থ। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের মিথ্যাচার - স্বপ্ন ব্যাকরণ
- মুভি ব্লগ: তিন ভাষার তিন ছবি - শওকত হোসেন মাসুম
- বাংলাদেশ। শুয়োরের বাচ্চাদের অর্থনীতি। নির্লজ্জতার পাঠচক্র। - পাললিক মন
- আবেগীয় শিক্ষা - সবচেয়ে গুরুত্বপূর্ন জীবনের প্রথম পাঁচটি বছর - সীমন্ত ইসলাম
- সর্বরোগের মহৌষধ: সরকারি প্রতিষ্ঠানের সামরিকীকরণ এবং বেসরকারিকরণ - আই আনাম
- কয়েকজন দেশদ্রোহীর নির্লজ্জ আত্মপ্রকাশ। - বাবু>বাবুয়া>বাবুই
- টিপাইমুখ বাধ প্রসংগে: চাই সংগ্রামের আন্ত:সংযোগ - দিনমজুর
- মোবাইল খাতের সদ্য সমাপ্ত মৌসুমী লুটপাট: নির্লজ্জ সরকারী নীতি সহায়তা কামনা - পাললিক মন
- গল্পঃ বাথরুমে গণতন্ত্রের পতনে শ্যাওড়াপাড়ার মানুষেরা যা করে - মোস্তাফিজ রিপন
- রাজনীতি, সংঘাত ও আর কর্পোরেট ক্রাইম নিয়ে পছন্দের কিছু ছবি - শওকত হোসেন মাসুম
- বদলে যাও, বদলে দাও! -- একটি অরুচিকর গপ্পের খসড়া - খারেজি
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- মুভি গুলো দেখেছেন কি ????? - বন্ধু কই কৈ
- খাদ্যশস্যের ন্যায্যমূল্য নিয়ে উদ্বিগ্ন কৃষক - সাহারা তুষার
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৩য় পর্ব (ইন্টারনেট ব্যবসা - ডট কম বাবল) - নাফিস ইফতেখার
- মন্দা: কাগুজে অর্থনীতির ফুলানো বেলুনের প্রাকৃতিক চুপসানো - পাললিক মন
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- আন্তর্জাতিক শেয়ার বাজারের পতন ও ফাইনান্সিয়ালাইজেশানের সংকট - দিনমজুর
- আত্মসমর্পণ অনুষ্ঠানে অনুপস্থিতি নিয়ে জেনারেল এমএজি ওসমানীর বক্তব্য - অমি রহমান পিয়াল
- সেনাবাহিনীর কুকীর্তির লিষ্ট : আমাদের গোল্ড ফিশ মেমরীকে ব্লগে সংরক্ষন - শূন্য আরণ্যক
- একাত্তরের গণহত্যার ভিডিও - রেজওয়ান
- হাইব্রীড বীজ নিয়ে আশঙ্কা সত্যি হলো এবার 'সত্যিরা' ভয়াবহ আতঙ্ক ছড়াচ্ছে ! - মনজুরুল হক
- মন্দায় ধান্দা: বাংলাদেশের শিল্পপতিদের আবদার নামা - দিনমজুর
- কর্পোরেট ইকো ক্যাম্পেইনের রকমসকম - জ্বিনের বাদশা
- যুদ্ধাপরাধীদের বিচার রোধে আন্তর্জাতিক চাপ - রেজওয়ান
- ভারি অর্থ দিয়ে দেশের অর্থনীতি উদ্ধার - সৈয়দা তাহমিনা বেগম সীমা
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
- শাবাশ নতুন ভারত! - অরুন্ধতি রায় - ত্রিভুজ
- জিমেইলের সেরা কিছু ফিচার যার জন্য জি-মেইল ব্যবহার করবেন (আর.এস.এস পড়ুন মেইল বক্স থেকে) - ১ - পাপী
- ফায়ারফক্সেই পড়ুন বিভিন্ন বাংলা পত্রিকা - রেজওয়ান
- নবীনদের জন্য - নাদান
ব্যানানা বাংলাদেশ-২ (প্রথম আলোর ইহুদীডিম্ব!রিপোষ্ট
০৯ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:৫৭
ব্যানানা বাংলাদেশ-১ লিখতে যে জোশ পাইছিলাম...এখন তা পাচ্ছি না।কারন ২টা।
এক. জনাব শওকত হোসেন মাসুম তার ব্লগে যেতে মানা করেছেন আমাকে।আমার দোষ তার মহামুল্যবান পোষ্ট "বিশ্বমন্দার কবলে বাংলাদেশও " (অবশ্যি মহামুল্যবান, কারন তার লেখাটি প্রথম আলোতে প্রথম পাতায় প্রকাশিত লিড নিউজ, সামুতে স্টিকি ১৫৯টা কমেন্ট) কমেন্ট দিয়েছি "ভবিষ্যতে কারো চাটুকারী করার আগে তার প্রফাইলটা দেখে নিবেন। অধ্যাপক নুরিয়েল রুবিনি কে ?উইকিপিডিয়াতে দেখেন"...যার উত্তরে তিনি বলেছেন "ভাষা ঠিক না থাকলে আমার ব্লগে আসার আপনার দরকার নাই"
এজন্যই বানানা বাংলাদেশ-১ এ সহস্রাধিক হিট পাবার পরো লেখার জোস পাই না।
দুই.আমার দৃঢ় সন্দেহ দেবপ্রিয় গং সফল ভাবে আইএমএফ এর ঝনের মূলা মাল মুহিতকে খাওয়াইতে পারছে। এর মানে আইভোরী কোষ্ট, ইন্দোনেশিয়া, এঙ্গোলা, জ্যামাইকার পথে আমরাও এক ধাপ এগিয়ে গেলাম।
এখন আসেন...খোলাসা করি
এক। মাসুম সাব শুরুতেই লিখছেন "নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক নুরিয়েল রুবিনি ২০০৬ সালের ৭ সেপ্টেম্বর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক অনুষ্ঠানে বলেছিলেন, অর্থনীতিতে সামনে ভয়াবহ মন্দা আসছে। এসময়ে যুক্তরাষ্ট্রে গৃহায়ন খাতে ধস নামবে, ভোক্তাদের আস্থা থাকবে সর্বনিম্ন এবং তেলের দামও কমে যাবে। আর্থিক প্রতিষ্ঠানগুলো ধংস হয়ে যাবে।---সেই নুরিয়েল রুবিনিকে এখন বলা হচ্ছে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন। তাঁর দিনরাত কাটছে বিভিন্ন দেশের অর্থমন্ত্রীদের সাথে। পরামর্শদাতা হিসেবে অধ্যাপক রুবিনি এখন সবার শীর্ষে। তাঁর প্রতিটি ভবিষ্যৎ বাণী নির্ভুল।"
কথা হলো ভবিষ্যতবানী রুবিনী একা করে নাই। ফরচুন পত্রিকায় ৮ জন ভবিষ্যতদ্রষ্টার নাম আছে। 8 who saw the crisis coming: CNN আরো অনেকেই বলেছেন যাদের নাম সিএনএন বলবে না।এই আট জনের মদ্দে ইন্টারন্যাশ্নাল ব্যাংকার, ফেডারেল রিসার্ভের লোকও পাবেন। এখন দেখে আসেন উইকিপিডিয়াতে এই রুবিনী কে? তিনি হলেন আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, ফেডারেল রিসার্ভ, ব্যাংক এফ ইসরায়েলের পলিসি মেকার। এ বিষয়ে দৃষ্টি আকর্ষন করা হলে শওকত সাহেব বলেছেন "তাতে কি?"(!!!) এবং এর পরের কমেন্টে আমাকে ব্যান মারেন যারা ব্যানানা বাংলাদেশ ১ পড়েন নি, তাদের বলবো...ফেডারেল রিসার্ভ কি এবং কিভাবে ডলার তৈরী করে তা ভাল করে জানতে আগে ১ পড়ুন। এটি একটি সম্পূর্ন বেসরকারী ব্যাংক...যারা কোন অডিট করতে বাধ্য না মার্কিন সরকারের কাছে।কিন্তু ডলার তৈ্রী ও তার মান নির্ধারনের মতো গুরু দ্বায়িত্ত এটি পালন করে। ভিডিও ক্লিপ। ওয়াশিংটনের ফোনবুকেও ফেডএক্স(ফেডারেল এক্সপ্রেস) এর পরে ফেডারেল রিসার্ভ ব্যাংকের নাম...সব সরকারী অফিসের জন্য বরাদ্দ হলুদ পাতায় না। একটা বেসরকারী ব্যাংককে ইচ্ছে মতো ডলার বানানোর দায়িত্ব দিলে যা হয়...তাই ঘটছে...তারা ইচ্ছে মতো ডলার বাজারে ছাড়ছে। যার ফলাফল ডলারের মূল্যপতন...মানে ইনফ্লেশন...মানে আগে যেখানে এক হালি ডিম কিনতে আপনার লাগতো ১২ এখন লাগবে ২৮...এটাই ইনফ্লেশন...যা আপনার উপরে একটা ট্যাক্স। আমি হয় তো বুঝাইতে পারি নাই, জিগাইস্ট/এডেন্ডাম মুভির ক্লিপ দেখেন
আরেকটু বলি...টাকা/ডলার/ইউরো...আসলে কি? প্রাচীন সমাজে ছিল পন্য বিনিময় প্রথা...এটার সহজীকরন...কারন আপনার ডিমের বিনিময়ে মুলা কিনতে পারবেন না...যদি মূলা বিক্রেতার ডিম না প্রয়োজন হয়। এখন সকল সম্পদের একটা মূল্য নির্ধারিত আছে...ফলে কেনাকাটা সহজ হলো। মানে টাকা হলো সম্পদের মূল্য নির্ধারনী একক।এখন বলেন একি পরিমান সম্পদের জন্য যদি আরো ১ট্রিলিয়ন ডলার ছাড়া হয়...প্রতিটা একক সম্পদের মূল্য বাড়বে না কমবে? অবশ্যি বাড়বে...এটাই ইনফ্লেশন...ফেডারেল রিসার্ভ ব্যাংকের প্রতিষ্ঠার ৯৪বছরে ডলারের অবমূল্যায়ন হইছে ৯৬%। কারন প্রতিটা যুদ্ধে আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলার ছাপায়...এভাবেই। তাইলে এই ট্রিলিয়ন ডলারের(বায়বীয়) স্টিমুলাস প্রজেক্ট আসলে কি করবে? আরো ইনফ্লেশন বাড়াবে...তেলো মাথায় তেল দিবে। বাংলাদেশ ব্যাংক একি ব্যাংকিং মেকানিজম ফলো করে বা করতে বাধ্য হয়।বাংলাপিডিয়ার মতে আমাদের টাকা ছাপানোর কম্পানিটাও ১৯৯২থেকে বেসরকারী।
ফিরে আসি ব্যাংক এফ ইসরায়েলের পরামর্শদাতা রুবিনীর কথায়। তিনি ছিলেন বর্তমান ওবামার ট্রসারী সেক্রেটারী টিমোথি গাইদারের সিনিয়র আডভাইসার। এই টিমোথিই ওয়াল স্ট্রীট বেইল আউটের নামে আমেরিকানদের ট্যাক্সের বিলিয়ন ডলারের বন্টন করেছেন...যার এক সিকিও গৃহহীন, ঝনের জর্জরিত আমেরিকানরা পায় নাই...পুরাটাই গেছে সিটিব্যাংকের মতো হোমড়া চোমড়াদের পকেটে, যারা কিনা ওবামার মিলিয়ন ডলারের নির্বাচনী ব্যয়ের যোগান দিয়েছেন। হাজার পাতার বেইল আউট বিল পাশ করানো হয়েছে মিডিয়ার "বিশ্বমন্দা ধোয়া" তুলে...শেষ অংশ প্রকাশিত হবার মাত্র ২৪ ঘন্টার মধ্যে(পড়লো কখন?)। এমনকি সিনেটরদের মধ্যে এমন গুজবো ছড়ানো হয়েছে যে বেইল আউট বিল পাশ না হলে "আমেরিকায় মার্শাল ল" আসবে!!!
যারা এখনো ওবামাকে দুনিয়ার রক্ষাকর্তা ভাবেন (অনেক হুজুরো এটা মনে করেন...হাজার হোক ওবামা মুসলমান!)তাদের জন্য বলছি। নির্বাচিত হবার ছয় মাসের মধ্যে ইরাকের দখলদারী শেষ করার প্রতুশ্রুতি দিয়েছিলেন...নির্বাচিত হবার পর করেছেন উল্টা। প্রথমে বলছেন ১৬ মাস লাগবে...এর পরে বলেছেন ২৩ মাস লাগবে, সেই সাথে আফগানে আরো ৩হাজার সৈ্ন্য পাঠাইছেন। বাহ!ওবামার ক্যাবিনেটে "তলাহীন ঝুড়ি খ্যাত(কু)" হেনরী কিসিঞ্জারো আছেন।বাহ বাহ!
ওবামা ডিসেপশন
এখন বলেন, প্রথম আলো ও তার রিপোর্টার কি আমাদের বিশ্বমন্দার ইহুদীডিম্ব খাওয়ায় নাই? তাদের মূল উদ্দেশ্য ছিল...সবার মাঝে...এই বুঝ দেয়া...যে বিশ্বমন্দার জন্য কেউ দায়ী না, কিন্তু আমরা বিশ্বমন্দার ভিক্টিম(যেন এটা সাইক্লোন, ঘূর্নিঝড়), আমাদের এখন বাচার জন্য(!) স্টিমুলাস হিসেবে আইএমএফের(সকল জাতীয় স্বার্থবিরোধী শর্ত মেনে) কাছে থিকা ৬০-৮০হাজার কোটি ডলার লোন নিয়া ব্যাংকার, শিল্পপতিদের দিতে হবে। আর সেই লোনের বোঝা স্বরুপ আমাদের ট্যাক্সের টাকা ও জাতীয় সক্কল সম্পদের বীরাষ্ট্রিকরন করে মাল্টিনেশ্নালদের হাতে তুলে দিতে হবে।
-----------------------------------
দুই। এবং আমাদের বাংলাদেশ
এই অংশটা পরবর্তী সংখ্যায় লেখি। অফিসের কাজ করতে হবে।
(চলিবেক)
-------------------------------------
অন্যান্য লেখা
ব্যানানা বাংলাদেশ-১ (ইকোনমিক হিটম্যান)
প্রথম আলো তাহার জাত চিনাইয়াছে
বাংলাদেশ আর্মির ওয়েবসাইটে তূর্কি হ্যাকার! Hey admin, ur Security=০)
কন্সপিরেসি থিওরী-পারট ৩ (সিউডো-জ়ঙ্গি রাষ্ট্রের ছায়া)
তুমি অধম হইলে আমি ততোধিক অধম হইব!
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৪১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
এয়ারবর্ন বলেছেন:
ব্যাপক +
লেখক বলেছেন: থ্যাঙ্কু
শান্তির দেবদূত বলেছেন:
সাইন্সের ছাত্র, ইকোনমিক্স বুঝি না ..... তবে আপনি যেভাবে সহজ করে লিখলেন চমৎকার বুঝলাম ........ তাহলে কি বিশ্ব মন্দার জন্য কেবল আমেরিকাই দায়ী ?
তবে অর্থনৈতিক অবস্হা যে যার অবস্হান থেকে যার যার মত করে ব্যাখ্যা করে
পরের পর্বের অপেক্ষায় রইলাম ........
লেখক বলেছেন: সমস্যার এফেক্ট দেখে ভড়কালে চলবে না...মূল কারন খুজতে হবে। আমি নিজেও বিশেষজ্ঞ নই। তবে সত্যসন্ধানী।
মাষ্টার_মশাই বলেছেন:
জটিল একখান + দিলাম মাসুম সাবরে ভালাই মাষ্টারি শিখাইতেছেন।
আফসুস সামুর মডুরা আপনার পোস্ট স্টিকি করব না।আমার কথা হইতাছে কোন স্টিকি পোস্টের বিপরীতে যদি কোন প্রবল যুক্তি সম্পন্ন পোস্ট আসে সেই পোস্টটাও স্টিকি করা।
মডুগোল্লাই বেত বাহির করুম নাকি।আমি কিন্তু কিছু কই নাই।
লেখক বলেছেন: মাসুম সাহেবের প্রতি ব্যক্তিগত কোন আক্রোশ নাই, নীতিগত অবস্থানে পার্থক্য আছে। উনার সতসাহস আছে বলেই ব্লগে এসেছেন, নিজের লেখাকে যাচাই করতে---এমনটাই আমার ধারনা। তিনি ব্যানানা বাংলাদেশ ১ এর মন্তব্য হিসেবে দিয়েছেন "ভাল লেখা"। কিন্তু কেন জানি উনি খেপে গেলেন। ব্লগে সবাই "ভাল হইছে""ভাল হইছে" বলবে এমনটা আশা করা কতটা যুক্তিযুক্ত?
মাষ্টার_মশাই বলেছেন:
আর একখান কথা --আমার ইদানিং কেন জানি মনে হয় এ ব্লগটারে ধ্বংস করে আলো ব্লগের প্রতিষ্টার জন্য কর্তাবাবুরা ভাল কইরা কোমর বাধঁছে ।আমি কিন্তু ফি ৫ এ মত গুজব মারতাছি
লেখক বলেছেন: গুজব সত্য নহে মশায়
মাহবুব সুমন বলেছেন:
ফেডারেল রিজার্ভ ব্যাংক সম্পর্কে জানার জন্য দয়া করে উইকি পরুন http://en.wikipedia.org/wiki/Federal_Reserve এখানে বিস্তারিত আছে। বেসরকারী- সরকারী - আধা সরকারী - স্বায়ত্বশাষিত- সাংবেধানিক ইত্যাদি সংস্থাগুলোর সংগাগুলো ভালোভাবে জেনে তার পর কোনটা সরকারী ও কোনটা বেসরকারী সেটা লিখতে অনুরোধ করছি।
লেখক বলেছেন: আপনি নিজেই ভাল করে দেখেন...লেখা আছে "quasi-public" মানে "The system was designed out of a compromise between the competing philosophies of privatization and government regulation" এটাও কাগজ কলমে।৭ সদস্যের পরিচালনা কমিটির মাত্র ২ জন উএস প্রেসিডেন্টের মনোনায়নে নির্বাচিত হন, ১৪ বছরের জন্য(উএস প্রেসিডেন্টের মেয়াদ ৪বছর)।সেই দুই জনের নামও আসে ওয়াল স্টীট থেকে।বোঝেন অবস্তা। বাকিরা কারা? এরা সবাই ইন্টারন্যাশনাল ব্যাংক মালিকদের প্রতিনিধি।
আর ফেডারেল রিসার্ভ এর অতীত জানাও জরুরী।(http://www.youtube.com/watch?v=lZTm-GaJ36Q)
গুগল ভিডিওতে দেখুন দা মানি মাস্টার্স Click This Link
মাষ্টার_মশাই বলেছেন:
আমার প্রথম কমেন্টির মুল বক্তব্য হচ্ছে --আমার কথা হইতাছে কোন স্টিকি পোস্টের বিপরীতে যদি কোন প্রবল যুক্তি সম্পন্ন পোস্ট আসে সেই পোস্টটাও স্টিকি করা।আশা করন ভালা না ।দেখলেন না ইডেন ললনারা বেমী আশা করে কেমতে ধরা খাইছে।
ভালো থাইকেন।এখন ঘুমামো।কাইল আইসা কমেন্টগুলো পড়ুম।
ফিউজিটিভ বলেছেন:
!! প্রথম পাতায় একসেস পেলেন কিভাবে? ঘুষ দিলেন নাকি?
লেখক বলেছেন: কি জানি...রিপোষ্ট দিলাম...হয়ে গেল।
মোঃ আজিজুর রহমান বলেছেন:
সামহোয়্যারইন এ নয়া আইছি, আপনার ব্যানানা বাংলাদেশ ১ এখনও পড়া হয় নাই ।তবে এ লেখাটা আমার কাছে খুব ভালো লেগেছে।
ধন্যবাদ আপনালে এমন গোছানো ও সহছ বধ্যকরে কঠিন একটা বিষয় উপস্থাপনের জন্য।
লেখক বলেছেন: ব্যাপার সোজা...চিরস্থায়ী বন্দোবস্তের আধুনিক রুপ। সোজা বাংলায় লুট
অন্তীম বলেছেন:
+++++ দিলাম
লেখক বলেছেন: থ্যাঙ্কু
চিলে কোঠার সেপাই বলেছেন:
শওকত হোসেন মাসুম রা হইলো ছুশিল।লেকেন ছুশিল পত্রিকা প্রতিমার আলুতে।তারা যা বলবেন তা স্টিকি না করে কি আপনার আমার মত আওয়ামদের পোষ্ট স্টিকি করবেক।ভাই ইকনমিক্সের কিছু বুজিনা।তাই আপনার পোষ্ট নিয়ে কিছু বলা গোস্তাকি হয়ে যাবে।
ফ্রুলিংক্স বলেছেন:
ভাইরে, আর্মিকার ইকনোমি যে ধরা খাবে সেইটা যেকোন ভুদাই ২/৩ বছর আগে থেকেই বলে দিতে পারতো। আমার অফিসে বছরতিনেক আগে একটা জার্মান ইকোনোমির ছাত্র ইন্টার্ন করতে এসে একই কথা বলেছে। কিভাবে সেটা জিঞ্জেস করতেই বল্লো। প্রসেসটা একদম যোগবিয়োগের খেলা। এতো এতো ইনভেষ্টমেন্ট যাচ্ছে রিয়েল এস্টেস বিজনেসে। সব ব্যাংকগুলো হুমড়ি খেয়ে পড়ছে। যে কাউকে মর্গেজ দিচ্ছে। এ সবই ধরা খাওয়ার আগাম নমুনা।কপাল খারাপ ছেলেটা বিশেষ কোথাও স্হান পাইলো না
এখন ডলারের নোট ছাপাই ইনফ্লেশ বাড়াইতেছে। জানি না আমাদের কপালে কি আছে সামনে।
লেখা ভাল্লাগছে।
লেখক বলেছেন: ইনফরমেশন শেয়ার করার জন্য ধন্যবাদ।
অলস ছেলে বলেছেন:
ভালো লেগেছে।
ইসানুর বলেছেন:
++++++++
পজিটিভ২৯ বলেছেন:
ল্যাখাটা কিন্টুক প্রুতমালোর ২ গুপ্তচুলের ভালো লাগেনাই কইলাম....
লেখক বলেছেন: আপনি নিজে পজিটিভ হইয়া নেগেটিভদের কথা বল্লেন। হেহে
খারেজি বলেছেন:
শ্ওকত সাহেবের লেখা প্রথম আলোর অর্থনীতিবিদ, প্রথম আলোর মতই লেখেন। সে কারণেই ওনার এই `পাইছে রে পাইরে রে' ধারণা হইল জনৈক অর্থনীতি বিদ লইয়া।
২০০৬ সালের ফ্রেড ম্যাগডফ আর জন বেলমী ফস্টার এর লেখাগুলা পড়েন, মনে হইব ভবিষ্যদ্রষ্টা।
বিশেষ করে তার হাউজহোল্ড ডেট বাব্ ল।
আর ফেডারেল রিজার্ভ ব্যাংকের কাজকর্ম নিয়া মানি এজ ডেট ডকুটা দেখতে পারেন।+++++++
লেখক বলেছেন: Money As Debt এর কথা বলছেন? দেখছি...লিংক দিলাম...অন্যরাও দেখুন...এই পোষ্ট পড়ার চেয়ে এইটা অনেক সহজ। http://www.youtube.com/watch?v=rC720Cl3N-0
অনেক অনেক ধন্যবাদ
হরিপদ দে বলেছেন:
+++++++++++++
লেখক বলেছেন: থ্যাঙ্কু
মোহাম্মদ জিয়াউল হক বলেছেন:
The whole scenario is much deeper than this brother. As you have reached to the doorstep of zionist conspiracy behind the global credit crunch, just think how much money was vanished from the market since last 10 years? Where did it go? IMF don't have any explanation, well they have but they are just a player in the game. What is the game? New World Order
One world, One leader, One territory without border with only 1 billion population.
How? Let me know if you want to know.
লেখক বলেছেন: পুরাটা একসাথে লিখলে তো ভাই হজম করতে পারবে না। মনে রাখতে হবে পাঠক সমাজের বড় অংশ ২৪ঘ্নটা মিডিয়া প্রপাগান্ডার শিকার। সবটা একসাথে বললে কল্পকথা বলে উড়ায়া দিবে। যদি আসলেই সত্যকে ভালবেসে বাচতে চান,আপনিও লিখুন না।
শ্রাবনসন্ধ্যা বলেছেন:
পড়লাম, বুঝতে হলে আরেকবার পড়তে হবে।
লেখক বলেছেন: আটকাইছে কেডা?
রাগ ইমন বলেছেন:
পড়লাম । ভালো লাগলো লেখা ।জনাব মাসুমকে চাটুকার ইত্যাদি বলিয়া বিবাদ সৃষ্টি না করিলে আমার মত যাহারা বিভিন্ন সংবাদ মাধ্যম ও কাগজ পত্র ঘাটিয়া তাহাদের বদ্ধ মাথায় ইকোনমিক্স ঢুকানোর চেষ্টায় রত , তাহারা কিঞ্চিৎ উপকৃত হইতাম। আপনাদের দুই জনের উচিত ছিলো আলোচনা করা । মারামারি না। অন্যের লেখার ভুল ধরতে গিয়ে আপনারা প্রায়শই লেখকের পিন্ডি চটকানো শুরু করেন । ক্ষতি হয় আমাদের । সারাদিন খবর শুনি , বুঝার চেষ্টা করি , কিছুই বুঝি না ।
জিয়াউল হক , লেখেন দয়া করে । আমিও বুঝার চেষ্টায় আছি ভাই ।
লেখক বলেছেন: সংবাদপত্র না পড়ে নিজেই একটু ঘবেষনা করে দেখেন...কে কতটুকু সত্য বললো। হাতে কাছেই...ইন্টারনেট...উইকি, ইউটিউব এডুকেশন,গুগল, অনলাইন বই
জিয়াউল হক সাহেবকে আবারো লেখার আবেদন জানাই
দুই পর্ব পরে মোটামুটি বুঝতে পারলাম কিছুটা ... তবে আমার মাথা খুব শক্ত ... সহজে কিছু ক্লিয়ার হয়না ...
আপনার ব্যানানা বাংলাদেশের দুই পর্ব পড়ে যা বুঝলাম তা হলো, আমেরিকায় ডলার ছাপানোর এখতিয়ার একটি বেসরকারী/সিউডো-সরকারী প্রতিষ্ঠানের, যেখানে একটি নির্ধারিত গ্রুপের খিলাড়ীরা গাঁট হয়ে বসে আছে ... সেই গ্রুপটাই মার্কেটে ইচ্ছামতো লিকুইডিটি বাড়িয়ে ইকনোমির আকার বাড়িয়ে আজকের রিসেশনের জন্ম দিছে ...
এই গ্রুপটা সম্পর্কে আরো বিস;তারিত জানাতে পারবেন?
যেমন
এরা কারা?
এরা বর্তমান রিসেশন পরিস্থিতি থেকে কিভাবে উপকৃত?
পুরো পৃথিবীকে অর্থনৈতিক দূর্দশায় ফেলে এরা কি ধরনের উদ্দেশ্য হাসিলের রোডম্যাপ করছে?
প্লাস:
এখন আমাদের কি করার আছে সেটা নিয়েও আলোচনা করুন।
আরেকটা কথা:
শওকত হোসেন মাসুম লম্বা সময় ধরে এখানে লিখে থাকেন, তাঁর লেখা আমি নিয়মিত পড়ি -- তাই, উনি কেন আপনার উপর রাগ করেছেন সেটা মোটামুটি বুঝেছি ... রাগ ইমনের মন্তব্যের পর আবার করার দরকার নেই, তাও বলছি, আপনি অযথা "চাটুকার" শব্দটা ব্যবহার করে একটা জমজমাট অর্থনীতি বিষয়ক আলোচনার পথ বন্ধ করে দিলেন ... অর্থনীতি এমন একটা জিনিস যে বাঘা বাঘা অর্থনীতিবিদরা পর্যন্ত পরস্পরের ১৮০ ডিগ্রী বিপরীত মত দেন ... সেখানে আপনার নুরিয়েল রুবিনীকে ভালো না লাগলেও উনার লাগতেই পারে ... সেখানে "চাটুকার" বলার দরকার ছিলোনা ... আপনার খানিকটা দুঃখপ্রকাশ একটা ভালো আলোচনার জন্ম দিতে পারে
লেখক বলেছেন: কোদালকে কোদাল বলেই অভ্যেস আমার। ধন্যবাদ।
--------------------
মাসুম সাহেবের প্রতি ব্যক্তিগত কোন আক্রোশ নাই, নীতিগত অবস্থানে পার্থক্য আছে। উনার সতসাহস আছে বলেই ব্লগে এসেছেন, নিজের লেখাকে যাচাই করতে---এমনটাই আমার ধারনা। তিনি ব্যানানা বাংলাদেশ ১ এর মন্তব্য হিসেবে দিয়েছেন "ভাল লেখা"। কিন্তু কেন জানি উনি খেপে গেলেন। ব্লগে সবাই "ভাল হইছে""ভাল হইছে" বলবে এমনটা আশা করা কতটা যুক্তিযুক্ত?
লেখক বলেছেন: আপনার মাথা খুবই শক্ত...হেহে...হার্ড নাট টু ক্রাক।সবই ক্লিয়ার বুঝছেন। দুষ্ট চক্রের পরিচয় ও রোডম্যাপ...নিয়ে চিন্তার বিষয় আছে। করনীয় কি...এটা বিজ্ঞলোকদের চিন্তার বিষয়...যদিও উনারা জঙ্গি ম্যানিয়া কাটিয়ে...আমাদের উদ্ধারে আগায়া আসবেন...এমনটা আশা করি না...তাই সবাইকেই ভাবতে হবে। আর দুষ্টচক্রের দেশীয় দোসরদের চিহ্নিত করতে হবে।
বাফড়া বলেছেন:
Ekta লিংক দিচ্ছি দিনমজুরের ব্লগ থেকে... পছন্দ হলে আর চাইলে পোস্টে সহায়িকা হিসেবে জুড়ে দিতে পারেন... সেক্ষেত্রে অনেকে আরো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন... যেমন শান্তির দেবদুতের প্রশ্নের উত্তর... আন্তর্জাতিক শেয়ার বাজারের পতন ও ফাইনান্সিয়ালাইজেশানের সংকটলেখক বলেছেন: ধন্যবাদ...সময় পাচ্ছি না।
লেখক বলেছেন: ব্যাপক লেখা...
সূর্য বলেছেন:
ফেডারেল রিজার্ভের ডলার তেলেসমাতি না বুঝলে তো অর্থনৈতিক মন্দার হকিকতই বুঝে আইবো না। মাসুম ভাই শুধু শুধু রাগ করতাছে।
কিন্তু যে বেসিক প্রশ্নটা আপনার আর মাসুম ভাইয়ের পোস্ট পড়ার পর থেকে যায়, তাকে অনেকটা এভাবে সামারাইজ করি, দেখুন:
একটা লোভী চক্র যে ইকোনমির বাবল ফুলাতে ফুলাতে আজকের এই রিসেশন অবস্থার সৃষ্টি করেছে -- এটা আপনারা দুজনই শিকার করছেন। কিন্তু তারপরের স্টেপেই, মাসুম ভাই বলছেন যে, এই বাবল ফাটার ফলে এখন এমন অবস্থা যে "ঐ দুষ্টচক্রসহ গোটা দুনিয়া"ই অর্থনৈতিক সংকটে পড়েছে ... সেটাতে একসময় বাংলাদেশও আক্রান্ত হবে
আর আপনি বলছেন যে এই অর্থনৈতিক সংকটে দুষ্টচক্রের ক্ষতি হবেনা, বরং নিজেরা লাভের ভাগ ষোলআনা খাবার জন্যই তারা এই অর্থনৈতিক সংকট তৈরী করেছেন।
এ অবস্থায় আপনার এই বক্তব্য মানে অর্থনৈতিক সংকটের এই সময়ে টাকা ছাপানোর ক্ষমতাওয়ালা এই ব্যাংকার চক্র কিভাবে লাভবান হচ্ছে সেটা আরেকটু পরিস্কার করে দেখানোর প্রয়োজন দেখা দিচ্ছে।
আর, আপনি কি বলতে চাচ্ছেন যে বিশ্ব অর্থনীতির এই সংকটের বাতাস বাংলাদেশের গায়ে লাগবেনা?
লেখক বলেছেন: সামারিতে একটু কারেকশন আছে। মাসুম সাহেব বলেন নাই যে এখানে কোন "লোভী চক্র" জড়িত আছে। "সেই ভবিষ্যৎ বাণী অনুযায়ী, বিশ্ব অর্থনীতির মন্দা এখন ভালভাবেই জেঁকে বসেছে। মন্দায় আক্রান্ত হচ্ছে বাংলাদেশও। আক্রান্ত হওয়ার সব ধরণের সংকেতই এখন অর্থনীতিতে দেখা যাচ্ছে।"---তিনি অনেকটা প্রাকিতিক বিপর্যয়ের মত দেখাতে চেয়েছেন। যেন আবহাওয়া সংস্থা ১০নং মহাবিপদ সংকেত দিয়েছে। এখানটায় আমি ভিন্নমত।
বাংলাদেশ বিষয়ে বলেছি "দুই। এবং আমাদের বাংলাদেশ
এই অংশটা পরবর্তী সংখ্যায় লেখি"।
ভবিষ্যতে আরও পরিষ্কার করে লিখার চেষ্টা থাকবে। জ্বী ধন্যবাদ।
পালাবী কোথায় ?? বলেছেন:
অনেক অনেক ভালো পোস্ট। +
যুগান্তকারী বলেছেন:
ভাই লিখে যান কিছু স্বঘোষিত পন্ডিত(আদতে রাম ভুদাই)এর জন্য মাইন্ড খাইয়েন না।
মোহাম্মদ জিয়াউল হক বলেছেন:
আপনার পরের অধ্যায়ের অপেক্ষায় রইলাম।
দ্বীপবালক বলেছেন:
+
আহসান হাবিব শিমুল বলেছেন:
হুমমমম........পড়লাম।ভালো হয়েছে।প্রথম পর্ব পড়া ছিলো কিন্তু মন্তব্য করা হয়নি। শওকত হোসেন মাসুমের সাথে আপনার যেহেতু দৃষ্টিভংগীর পার্থক্য, তাকে ব্যাক্তিগতভাবে চাটুকাট বলাটা ঠিক হয়নি।
আপনার পোষ্টদুটি দিনমজুরের মন্দা সম্পর্কে লেখার পরিপুরক।মন্দা সম্পর্কে দিনমজুরের দৃষ্টিভংগীতে সহমত।
আপনি তো মালয়েশিয়া থাকেন! ওরা ৯৭ সালের ক্রাইসিসকে মোটামুটি ট্যাকল করেছিলো।তো এবারেরটা কিভাবে সামলাচ্ছে!
১৬৫ জন শ্রমিকের ভিসা,টিকেট চাকুরি নিশ্চিত করে তাদেরকে অন্তিম মুহূর্তে না করে দিয়ে!
একাডেমিক বিষয়ের বাইরে অর্থনীতি সম্পর্কে আপনার জানাশোনা বেশ ভালো।
লেখক বলেছেন: মাসুম সাহেবকে আমি আমার পেজে অবাঞ্চিত ঘোষনা করি নাই। যেটা উনি করছেন। মেইন স্ট্রিম মিডিয়ার প্রপাগান্ডাকে তীব্রভাবে প্রতিরোধ না করলে...আমাদের কপালেও খারাবি আছে।
মালয়শিয়ার প্লিটিকাল ঝামেলা আমাকে ঘামায় না। কিন্তু রাজনোইতিক পালাবদলের গরমাগরম সময়ে পররাষ্ট্রমন্ত্রীযি কার কার সাথে দেখা করে দেশের স্বার্থ উদ্ধার করলেন বুঝে আসে না। মাহাথিরের মেয়ের সাথে মোলাকাত করছেন, হাস্যকর। মাহাথির ছিলেন বাদাবি সরকারের সবচেয়ে শক্ত সমালোচক। কি ফয়দা হইলো? আবার দেশে গিয়া বলছে "সফল আলোচনা"! সাধারন মানুষের দুঃক্ষ কষ্ট রাষ্ট্র ক্ষমতাপ্রাপ্তদের স্পর্শ করে না। তারা আছেন সরকারী বাড়ির বাটোয়ারা নিয়া! হায় আমার দেশ!
লেখক বলেছেন: অর্থনীতি শিখছি মাত্র, হাতেখড়ি স্টেজে আছি।
হানিয়ুম মারিয়া বলেছেন:
আমার মত অর্ধশিক্ষিত মানুষের জন্য ব্যাপক সাহায্যকারী লেখা।"সেইরকম হইসে" বলা ছাড়া গতি নাই।
লেখক বলেছেন: তুমি "অর্ধশিক্ষিত"? ফিএইচডি শেষ কইরা কি ফুল শিক্ষিত হবা!
প্রতিদিন বলেছেন:
শিমুল বলেছেন, আপনিতো মালয়েশিয়ায় থাকেন। তা্ই নাকি? এদিকে আমি আপনেরে আমার এক পরিচিতজন ঠাওরেছি, যে অন্য কোথাও থাকেন। যাই হউক, জগত বড়ই রহস্যময়। আপনের বাঙ্গালপনা আমারে মুগ্ধ কইরা ছাড়সে। আপনি ঠিকই কইসেন, মেইন স্ট্রিম মিডিয়ার প্রপাগান্ডাকে তীব্রভাবে প্রতিরোধ না করলে...আমাদের কপালেও খারাবি আছে। শওকত হোসেন মাসুমরে চাটুকার না কইয়া দালাল কইতে পারতেন। উনি এই নামে এবং কামে খুব অভ্যস্ত, গুনাহর কাম মনে করেন না।
লেখক বলেছেন: পরিচিতজন ঠাওরে ভুল করেন নাই, চিন -পরিচয় হইতে কতক্ষন?গাইলায়া লাভ নাই, যুক্তিতে খেলো করতে হবেক।
বিবর্তনবাদী বলেছেন:
চারিদিকে লিংক ছিটাইয়া আসলেন আমার ব্লগে তো দিলেন নাযাইহোক, আপনার যুক্তিগুলো গ্রহণযোগ্য এবং একই সাথে সাবলিল। একই ঘটনার ভিন্ন দৃষ্টিভঙ্গী থাকা জরুরি। ভাবতে সাহায্য করে।
আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন: "একই ঘটনার ভিন্ন দৃষ্টিভঙ্গী থাকা জরুরি"---মানতে পারলাম না...থাকতেই হবে এমন কোন কথা নাই। আসল কথা হ্ল গড্ডালিকা প্রবাহে গা না ভাসিয়ে সত্যানুসন্ধান করা।
নেক্স টাইম একটা লিঙ্কের ছিটা আপনার পুষ্টেও দিবানে...হেহে
বিবর্তনবাদী বলেছেন:
তবে লেখায় দালাল বা চাটুকার জাতীয় শব্দ এর গ্রহনযোগ্যতা কমায়। আলোচনাকে ভুল দিকে পরিচালনা করে। তাই আগামী পর্বগুলোতে দালাল বা চাটুকারের স্থলে কিছু সুশীল শব্দ ব্যবহার করুন। ভাল হবে। আগামী পর্বের অপেক্ষায় রইলাম।
লেখক বলেছেন: চাটুকার শব্দটি কুশীল ডিকশনারীর জানা ছিল না...
সাদী বলেছেন:
অসাধারন একটা পোষ্ট। লেখক কে ধন্নবাদ
অলস ছেলে বলেছেন:
আবার পড়লাম।
সুন্দর সমর বলেছেন:
অসাধারণ পোস্ট। চালিয়ে যান।
খািল িপডাইেত ইচ্ছা করে বলেছেন:
"ভবিষ্যতে কারো চাটুকারী করার আগে তার প্রফাইলটা দেখে নিবেন।"
আপনি কেন এই "চাটুকারী " শব্দটা ব্যবহার করলেন? ঝামেলাটা তো আপনিই বাধালেন। মাসুম ভাই প্রথম আলো'র একজন হয়েও এই ব্লগে আসেন- এবং স্বনামে লেখেন, এটাই কি তার একটা বিরাট ঔদার্য নয়?
আপনি মিয়া ফাউল কি করলেন; তারে চাটুকার কইলেন। আমার তো মনে হয় আপনি অন্যকে খুচা দিয়া নিজের পাবলিছিটি বাড়ানোর কাম করতাছেন।
বরং আপনারা দুইজন একসাথে সুন্দর ভাষায় আলাপ আলোচনা করলে সবারই লাভ হইত; আমরা আরো অনেক বিষয়ে জানতে পারতাম।
আশা করব আপনি অবশ্যই মাসুম ভাই এর কাছে দু:খ প্রকাশ করবেন এবং দেশ ও জাতিকে আরো জানার সুযোগ প্রদানে বাধিত করবেন।
নিবেদক
আপনার একান্ত গুনমুগ্ধ পাঠক
খািল িপডাইেত ইচ্ছা করে
লেখক বলেছেন: আপ্নে যে আমারে পিডান নাই...হেডাই ভাগ্যি...আমিতো আমার পুষ্টে মাসুম ভাইরে কমেন্ট দিতে মানা করি নাই। ধামা ধরা মেইন স্টিমের লেখকদের স্বনামে লিখতে ভয় কিসে?
লেখক বলেছেন: কষ্ট করে মেলা বড় একটা কমেন্ট লেখার ঔদার্য দেখাইছেন...আন্তরিক ধন্যবাদ।
জটিল বলেছেন:
২০০৫ সালে প্রথম মাথায় ঢুকে এই ইকোনোমিক হিটম্যান , এল্ডার অফ জিওন্স , ব্যাক্তিমালিকানাধীন ইউকে/ইউএস রিজার্ভ , মিডিয়া ম্যাসাকার , ওয়ার্ল্ড ব্যাঙ্ক বা আইএমএফ এর নামে মাত্র যেসব কাজ , ডলার এবং অন্যান্য কাগুজে মুদ্রা , ১৯৭১ সালের ব্রিটনউডস , সবখানের বাকীসব ...কিন্তু এসব নিয়ে অজায়গায় লিখে আসলে ফায়দা নাই ।
আজকে বাহবা পাওয়া আর কালকেই ভুলে যাওয়ার মত সহজ অংক ।
ভাললাগছে যে আপনি সচেতন ।
এখানে আরো কিছু আছে আলোচনার ।
যদি অর্থনীতি নিয়েই বলতে চান সেখানেই গোড়ায় গলদ বলে আমি মনে করি ।
আদার থিংস ইকুয়াল হিসাব কইরা কোন হিসাব আসলে মিলেনা ।
হয়ত আমি নাদান কিন্তু যতটুকু বুঝেছি এসব শুধুই ধোঁকাবাজী ।
২৫ টা প্রোটোকলের মধ্যে একটা হল রি-এডুকেশন ।
পাব্লিকরে যা বই দিয়ে খাওয়ানো হয় সেগুলো শুধুই সার্টিফিকেটের জন্যে বালছাল ।
এ্যাপ্লাইড ইকোনোমিক্স নিজেই চলে ভাওতাবাজী দিয়ে ।
সেখানে তাবৎ অর্থনীতিবিদেরাই ভুংভাং ।
আম্রিকান এডিশনে আলাদা বই আর ইন্টারন্যাশনাল এডিশন আলাদা প্রায়োগিক ক্ষেত্রেও , কেন তা !
উত্তর সহজ ।
আগে থেকেই সবই শ্রেণীবিভাগ করা ।
গোটা পৃথিবীতেই শ্রেণীবৈষম্য আছে , ছিল এবং ভবিষ্যতেও থাকবে ।
অর্থনৈতিক অবস্থায় একেরপর এক ইনফ্লেশন আসবে , পাব্লিক হাইপ তৈরী হবে ।
গ্রেট ডিপ্রেশনে আম্রিকায় একটা রৌপ্য মুদ্রায় একটা তিনজনের পরিবারের একসপ্তাহ যাইত ।
ঐ ফকিন্নির জাতরে উঠাইসে আস্কারা দিয়া বাকীসব মাথামোটা দেশের কেনা গোলামেরা ।
ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ড থাইকা মুক্তির জন্যেই শর্ত পুরন কইরা এরপর স্বাধীন হইসে ।
সদস্য হইসে লাফাঙ্গা ইউএন , আইএমএফ বা ওয়ার্ল্ডব্যাংক এর ।
সব চুতমারানিরাই একই গোড়ার ।
কারে পাল্টামু !!
ইকোনোমিক হিটম্যান নিজেদের মধ্যেই ।
এই ব্লগে কারে কি বোঝানো হবে আর বুইঝাই বা কি ফায়দা হবে !
একলাখ হিট পড়লেও কোন কিছুই হবেনা ।
সব পরিষ্কার বুঝাইতে হইলে এন্সাইক্লোপিডিয়া টাইপ হয়ে যাবে ।
আর বাংলাদেশ !
হেনরী কিসিঞ্জার ৭১ এই কইসিল এইটা ফুটা দ্যাশ তলা বিহীন ঝুড়ি ।
ডিভাইড এ্যান্ড রুল ব্রিটিশ মাথার কাম ।
হেগো আইন এখনো অধিকাংশ দেশে চলে , আর সাদা মাথারা কি আজকের প্ল্যান এখন বানাইসে !!
এইডা আজ থাইকা কমপক্ষে ২০ বচ্ছর আগের প্ল্যান ।
এরকম চলতাসে চলবে ।
চলুক সব ।
লেখক বলেছেন: হতবাক করলেন। তবে এইটা ঠিক...১লাক্ষ হিট পড়লেও লাভ নাই...আমরা ঘরে বসে টিভিতে দেখব আমাদের অর্থমন্ত্রী ৩-৪ হাজার কোটির স্টিমুলাস মুলা খাওয়াইবে...হাত তালি দিব। এরপর ৫ বছর সরকারকে লাথি দিয়া ক্ষমতা থিকা নামাব...গালি দিব ২টাকা দূর্নীতির।নতুন স র কা র আসবে রাত বদল করতে...তাগ হাত পাও বান্ধা...যাবে কই...ইলেকশন করছো ব্যবসায়ীদের টাকায়। লুপের ভিতরে পড়ে গেছি। আফসোস
রিফাত হোসেন বলেছেন:
প্লাস, অনেক দিক তুলেধরেছেন প্রকাশ্যে , যদিও তা প্রকাশ্যে ছিল
কিন্তু এবার একভূত হল ।
লেখক বলেছেন: ধন্যবাদ
দূরন্ত বলেছেন:
দারুন লিখেছেন। আপনার সহজ করে লেখার ক্ষমতা অসাধারণ।
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
বহুদিন পর একটা ভাল ব্লগ পড়লাম।
লেখক বলেছেন: বহুদিন পর ব্লগে ফিরে একটা ভাল কমেন্ট পাইলাম... ![]()
সোনার বাংলা বলেছেন:
আবার পড়লাম....
বাঙ্গাল ভাই কই আপনি
টিপাইমুখ, এশিয়ান হাইওয়ের নামে করিডোর নিয়া আপনার লেখা কই?
লেখক বলেছেন: ভেজালের মইদ্দে আছি রে ভাই... নিজে বাচলে দেশের নাম
লেখক বলেছেন: তাই নাকি?
রিজভী নেয়াজ খুলনা বলেছেন:
আপনার অবগতির জন্য জানাইতে চাই। এর আগে আমি শওকত হোসেন মাসুম ভাইয়ের ব্লগে কমেন্ট করে আমি ওনার শ্রাব্য এবং অশ্রাব্য দু ভাষার পারদর্শিতা সম্পর্কে ওয়াকিবহাল হইছি। তার লেখাটা ছিলো বাজেট ডকুমেন্ট ফাস...দেশের ব্যাপক ক্ষতি...অর্থ মন্ত্রণালয় করে টা কি....এরকম।আমার কমেন্ট টা ছিলো....ভাই আপনার মতো সিনিয়র সাংবাদিক যদি ডকুমেন্ট পায় তাইলে ফাস হয়না। যখন জুনিয়র কেউ আপনাগো আগে কোনো তথ্য পাইয়া যায়গা তখন আপনারা সহ্য করতে পারেননা।
ব্যস উনি আমার যোগ্যতা, বংশ, আদব-কায়দা, শিক্ষা-দীক্ষা নিয়ে সন্দেহ প্রকাশ করে কালো তালিকাভুক্ত করে দেয়।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















