আমার প্রিয় পোস্ট
- সালতামামি ২০১১ : বছর জুড়ে গল্প, কবিতা ও উপন্যাস লেখা পাঠকপ্রিয় সৃজনশীল ব্লগারেরা - রেজওয়ান মাহবুব তানিম
- সামহয়্যার এর বইয়েরা - আদ্রিতা
- এক নজরে দেখে নেই অদ্যাবধি ভারতের সাথে সম্পাদিত চুক্তি সমূহ ( একটি তথ্য মূলক পোস্ট


) - চলো..... হাসান
- GMAT / IELTS / SAT / CAT / TOEFL / GRE / MBA কিছু বই এর ডাউনলোড লিঙ্ক - বিডি গ্লাডিওটোর
- অপারেশন জ্যাকপট - কাঙাল মামা
- মনের বাঘ যখন ঘরে- আমাদের "ভারতীয় কৃতজ্ঞতাবোধ সিন্ড্রম" ও চতুষ্পদীয় রচনাসমগ্র - বাঙ্গাল
- পনরই আগস্টের খুনের বিচারঃ জলপাই ট্যাঙ্কের পিঠে গণতন্ত্র - বাঙ্গাল
- ক্যান্টিনে শোরগোল!- বাই বুয়েটিয়ান ফর বুয়েটিয়ান অফ বুয়েটিয়ান - বাঙ্গাল
- রাজা হবুচন্দ্রের সহিত বাঙ্গাল। - বাঙ্গাল
- মুজিব মার্ডারের CIA ডকুমেন্ট নিয়ে প্রথম আলো মিজানের ফাপরবাজী , আওয়ামী বেকুবদের অট্টহাসি এবং যে লজ্জাজনক তথ্যটি প্রথম আলো ছাপালোনা , জানালোনা , ধামাচাপা দিলো - দাসত্ব
- Zekr : শক্তিশালী কুরআন সফটওয়্যার ও তার বাংলা এক্সটেনশন : ইন্সটলেশন ও ব্যবহারবিধি - ইঊসুফ সুলতান
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- ‘জিহাদি বই’ সিন্ড্রোম, ‘শিবির’ সন্দেহে গ্রেফতার এবং অন্যান্য আলাপ - রিফাত হাসান
- DOI : ২ টি টেলিফোন , রাত ১২-১.০০ টা , শেখ মুজিবের ট্রু লাইস : মার্চ ২৬ - দাসত্ব
- পারমানবিক বিদ্যুৎ শক্তি নিয়ে কিছু প্রশ্নের উত্তর - নুভান
- ফেসবুক বন্ধ করার নিউজ দেশের বাইরে কেমনে আসলো : নির্বোধ সরকার আমাদের লজ্জায় ফেলে দিল - মাহবুব মোর্শেদ
- ~ প্রিয় যত পোস্ট ২ ~ [আপডেটেড] - জনৈক আরাফাত
- বাংলাদেশ সশস্র বাহিনীর শ্রেণী বিন্যাস - মিনহাজ উদ্দিন
- "রোকেয়া কিবোর্ড লেআউট": আমার তৈরী করা বাংলা কিবোর্ড লেআউট ও প্রোগ্রাম
......সবার কাছে রিভিউয়ের অনুরোধ - সিউল রায়হান
- ৩ এপ্রিল, ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার ইউনাইটেড vs চেলসি - This is it!
- নাফিস ইফতেখার
- বাকশাল: অমি রহমান পিয়াল যা বলেছেন আর যা বলেননি - ওরাকল
- গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের ওয়েব সাইট লিংক - ফালতু মিয়া
- বাকশাল গঠনের কালো দিন আজ - ওরাকল
- হাসিনার ভারত সফর: যৌথ ঘোষণা ও ভারতীয় কূটনীতি - পি মুন্সী
- ২০০৯ সালের সেরা দশ মুভি - দারাশিকো
- ফায়ারফক্সের অ্যাড বিষয়ক কিছু সমস্যার সমাধান, সাথে বোনাস কিছু অ্যাডঅন (ইন্জ্ঞিনিয়ারস চয়েস ) - ইন্ঞ্জিনিয়ার
- বাংলাদেশে বিপন্ন মানব অধিকার--শফিক রেহমান - রাগ ভৈরবী
- সভ্য বিশ্বের নতুন ডাম্পিং গ্রেভইয়ার্ড-চট্টগ্রামের ভাটিয়ারি > জাহাজভাঙ্গার ভাগাড়ে মানুষ আর প্রকৃতির নিদারুন বিপর্যয় > দ্বিতীয় পর্ব। - মনজুরুল হক
- ইন্টারনেট থেকে ফ্রি এস.এম.এস.... বিশ্বের যেকোন প্রান্তে, যেকোন সেল ফোনে... সম্পূর্ন ফ্রি... আনলিমিটেড।কোন রেজিস্ট্রেশনের ঝামেলা ছাড়াই। পুরা জসিলা। - নিশ্চুপ নিরবতা
- ঢেকি পোষ্টঃ কিভাবে আপনার ম্যাকবুকে উইন্ডোজ ইন্সটল করবেন - রাজ মো, আশরাফুল হক বারামদী
- অবশেষে... আপনার মূল্যবান ব্লগের ব্যাকাপ রাখুন নিরাপদেই!
- রোবোটিক্স
- যে লেখাগুলো প্রিয়তে নেয়া হয়নি... - ভেবে ভেবে বলি
- ঐতিহাসিক কিছু ঘটনার পত্রিকা শিরোনাম - চাররঙা রঙিন-কষ্ট
- বিতর্ক । লেখার ভাষা :: মুখের ভাষা । ১২. সারওয়ার রেজা - ব্রাত্য রাইসু
- এক্সেলে ড্রপডাউন লিস্ট কিভাবে বানাবেন - নকীবুল বারী
- এই ব্লগ সেই ব্লগ; নস্টালজিক প্যাঁচাল....- ডেডিকেটেড টু অল দ্যা নিউ ব্লগার.. - এরশাদ বাদশা
- সাকাচৌ এর একটা ভারী কলাম (!!)-- হাসিনাকেই স্থির করতে হবে - বিডি আইডল
- বাংলাদেশের সমুদ্রসীমাঃ "দিন বদল" না হলেও দিন কিন্তু বয়ে যায় ...... - দিনমজুর
- বিশ্বব্যাঙ্ক ও আইএমএফ - গ্লোবাল অর্থনীতি (২) - পি মুন্সী
- একে একে বন্ধ হয়ে যাচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরী > সব দোষ চাপানো হচ্ছে শ্রমিক অসন্তোষ আর চাঁদাবাজদের উপর > আসল কাহিনী কী ? - মনজুরুল হক
- টিপাইমুখঃ ভারতের হাইড্রোপলিটিক্সের রেসের ঘোড়া.... নিজের ল্যাজে পা পড়ার পর ভারতও এখন প্রতিবাদী!!! - মনজুরুল হক
- গ্যাস উৎপাদন কে করবে? - দিনমজুর
- ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? (আপডেট-১২ : একটি বিশেষ ঘোষণা) - ব্রিগেড সিক্সটিন
- আধুনিক গবেষনায় দেশের সায়েন্স ও টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় গুলির দীর্ঘ ব্যর্থতা।মূল কারনটা কোথায়?যোগ্যতা-প্রতিভার অভাব না অন্যকিছু? কিস্তি-২ - প্লাটো
- বাংলাদেশে তেল/গ্যাস অনুসন্দ্ধানের সংক্ষিপ্ত ইতিহাস এবং গ্যাস সংকটের প্রেক্ষিত। - মনোয়ার আহমদ
- দেশের স্বার্থঃ- এশিয়ান হাইওয়ে এবং জননেত্রীর জুজু'তে ভয় না পাওয়ার কারন। - সোনার বাংলা
- সাগর বক্ষে গ্যাস ব্লক ইজারার উদ্দেশ্য গ্যাস সংকট মোকাবেল না রফতানি? - ভিন্ন চিন্তা
- গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম - দিনমজুর
- টিপাইমূখ বাধ সংকলিত লিংক সমূহ - কিরিটি রায়
- গান ডাউনলোড করার কিছু সাইট - আলাউল হোসেন
- ডেলিসিয়াস! - একটি সোশ্যাল বুকমার্ক সার্ভিস - ত্রিভুজ
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- নেটের সর্বশ্রেষ্ঠ ফ্রি মুভি ডাউনলোড সাইট-আপডেট
- বিডি আইডল
- Internet Download Manager 5.17 ফুল ভার্সন
- দি ফ্লাইং ডাচম্যান
- একেকটি সত্য ঘটনা নিয়ে একাধিক পছন্দের ছবি - শওকত হোসেন মাসুম
- কাঠপেন্সিল হুমায়ূন আহমেদ - ফায়যুর রাহমান
- ফায়ারফক্সের কিছু জসিলা এডন
- কাঙাল মামা
- আমার দেখা সেরা পলিটিকাল/কর্পোরেট ড্রামা - অপরিচিত_আবির
- কিছু শকিং মুভি। - হাসান মাহবুব
- বাংলাদেশকে দেওয়া ভারতের সহি টিপাইনামা কিংবা কল্পনার করমচা আর বেহুলা বাংলার কথা - ফারুক ওয়াসিফ
- ব্যানানা বাংলাদেশ-১ (ইকোনমিক হিটম্যান)মডিফাইড - বাঙ্গাল
- অসাধারণ কিছু জিমেইল ফিচার: জিমেইল গাইড- পর্ব:১ - ইন্ঞ্জিনিয়ার
- "আমি যে কারণে ল্যাম্পপোষ্টের আচরণ সমর্থন করছি" - রাসেল... এর ব্যবচ্ছেদ - পি মুন্সী
- ডাউনলোড করুন লেটেস্ট সব মুভি ১৫০-২৫০ মেগাবাইটে, রেজিউমে সাপোর্ট সহ!! - পাপী
- আমি যে কারণে ল্যাম্পপোষ্টের আচরণ সমর্থন করছি না। - রাসেল ( ........)
- আমার দেখা সেরা গ্যাংস্টার মুভিগুলো - অপরিচিত_আবির
- ভিন্ন স্বাদের তিনটি ম্যুভি - অদ্রোহ
- ঘড়ির কাটা নিয়ে জাফর ইকবালের লেখা পড়ে মর্মাহত - কেএসআমীন
- সাদাসিধে কথা, বাংলাদেশে পারমাণিবক শক্তি কেন্দ্র -মুহম্মদ জাফর ইকবাল - ঐক্যতান
- এশিয়ান হাইওয়ে এবং দেশের স্বার্থ। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের মিথ্যাচার - স্বপ্ন ব্যাকরণ
- মুভি ব্লগ: তিন ভাষার তিন ছবি - শওকত হোসেন মাসুম
- বাংলাদেশ। শুয়োরের বাচ্চাদের অর্থনীতি। নির্লজ্জতার পাঠচক্র। - পাললিক মন
- আবেগীয় শিক্ষা - সবচেয়ে গুরুত্বপূর্ন জীবনের প্রথম পাঁচটি বছর - সীমন্ত ইসলাম
- সর্বরোগের মহৌষধ: সরকারি প্রতিষ্ঠানের সামরিকীকরণ এবং বেসরকারিকরণ - আই আনাম
- কয়েকজন দেশদ্রোহীর নির্লজ্জ আত্মপ্রকাশ। - বাবু>বাবুয়া>বাবুই
- টিপাইমুখ বাধ প্রসংগে: চাই সংগ্রামের আন্ত:সংযোগ - দিনমজুর
- মোবাইল খাতের সদ্য সমাপ্ত মৌসুমী লুটপাট: নির্লজ্জ সরকারী নীতি সহায়তা কামনা - পাললিক মন
- গল্পঃ বাথরুমে গণতন্ত্রের পতনে শ্যাওড়াপাড়ার মানুষেরা যা করে - মোস্তাফিজ রিপন
- রাজনীতি, সংঘাত ও আর কর্পোরেট ক্রাইম নিয়ে পছন্দের কিছু ছবি - শওকত হোসেন মাসুম
- বদলে যাও, বদলে দাও! -- একটি অরুচিকর গপ্পের খসড়া - খারেজি
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- মুভি গুলো দেখেছেন কি ????? - বন্ধু কই কৈ
- খাদ্যশস্যের ন্যায্যমূল্য নিয়ে উদ্বিগ্ন কৃষক - সাহারা তুষার
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৩য় পর্ব (ইন্টারনেট ব্যবসা - ডট কম বাবল) - নাফিস ইফতেখার
- মন্দা: কাগুজে অর্থনীতির ফুলানো বেলুনের প্রাকৃতিক চুপসানো - পাললিক মন
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- আন্তর্জাতিক শেয়ার বাজারের পতন ও ফাইনান্সিয়ালাইজেশানের সংকট - দিনমজুর
- আত্মসমর্পণ অনুষ্ঠানে অনুপস্থিতি নিয়ে জেনারেল এমএজি ওসমানীর বক্তব্য - অমি রহমান পিয়াল
- সেনাবাহিনীর কুকীর্তির লিষ্ট : আমাদের গোল্ড ফিশ মেমরীকে ব্লগে সংরক্ষন - শূন্য আরণ্যক
- একাত্তরের গণহত্যার ভিডিও - রেজওয়ান
- হাইব্রীড বীজ নিয়ে আশঙ্কা সত্যি হলো এবার 'সত্যিরা' ভয়াবহ আতঙ্ক ছড়াচ্ছে ! - মনজুরুল হক
- মন্দায় ধান্দা: বাংলাদেশের শিল্পপতিদের আবদার নামা - দিনমজুর
- কর্পোরেট ইকো ক্যাম্পেইনের রকমসকম - জ্বিনের বাদশা
- যুদ্ধাপরাধীদের বিচার রোধে আন্তর্জাতিক চাপ - রেজওয়ান
- ভারি অর্থ দিয়ে দেশের অর্থনীতি উদ্ধার - সৈয়দা তাহমিনা বেগম সীমা
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
- শাবাশ নতুন ভারত! - অরুন্ধতি রায় - ত্রিভুজ
- জিমেইলের সেরা কিছু ফিচার যার জন্য জি-মেইল ব্যবহার করবেন (আর.এস.এস পড়ুন মেইল বক্স থেকে) - ১ - পাপী
- ফায়ারফক্সেই পড়ুন বিভিন্ন বাংলা পত্রিকা - রেজওয়ান
- নবীনদের জন্য - নাদান
ব্যানানা বাংলাদেশ-৩ (গডফাদারের স্টিমুলাস মূলা)
২২ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:১৯
পেপার-পত্রিকা পড়লে যে কারো মনে হবে, এইমূহূর্তে দেশের সব চেয়ে গুরূত্বপূর্ন ঘটনা হইলো আমাদের নেত্রীদ্বয়ের বাড়ি নিয়া টানাহেচড়া।অথচ দেশের মানুষ কারেন্ট-পানি পায় না দিনের অর্ধেক সময়। সারা দুনিয়া চিক্কুপাক্কু করতেছে "মন্দা" আর মন্দা কাটাইতে নানান কিসিমের স্টিমূলাস মুলা নিয়া। মূলা বলার করন হইলো উন্নত দেশের সরকারগুলান নিজেরাই নিশ্চিত না এই স্টিমুলাস প্রজেক্ট আসলেই মন্দা কাটাইতে কোন কাজে আসবে কিনা। এখন পর্যন্ত যা কাজের কাজ হইছে, পাব্লিকের ট্যাক্সের বিলিয়ন বিলিয়ন ডলার কিছু হোমড়াচোমড়া কম্পানীর পকেটে গেছে। (ব্লগঃ পাললিক মন) অতীতেও এইসব বেইল আউটের বিলিয়ন বিলিয়ন ডলার শিল্পপতিদের পকেটে গেছেঃ উদাহরন রাশিয়া, ইন্দোনেশিয়া।(সূত্রঃ Globaliziation and Its Discontents: Joseph Stiglitz(Former Cheief Economist,Word Bank)পেজ ২২১)
দেশের ছবি
প্রথম আলোয় প্রকাশিত এই ছবিটি যেদিন ছাপানো হয়, মাঝের পাতার খবর...আমেরিকান দুধে ক্ষতিকর রাসায়নিক পদার্থ।
পরদিনও(৬এপ্রিল ২০০৯) আবারো খামারিদের দুধ রাস্তায় ঢালার ছবি...
![]()
কেন? কারন ভারত থেকে কম দামি গুড়াদুধে বাজার ছেয়ে গেছে...নেসলে ডানোতো আছেই। ফলে আড়ং, প্রান, মিল্কভিটা দুধ সংগ্রহ কমাচ্ছে...খামারিরা কমদামেও দুধ বেচতে পারছে না। আমার প্রশ্ন নিজের দেশের দুধ...আমরা রাস্তায় ফেলে...বাইরের গুড়াদুধ(কিছু ক্ষেত্রে ক্ষতিকরও!) আমরা খাচ্ছি কেন? কারন বিদেশী দুধ বাজার দখল করেছে। ইউরোপিয় ও আমেরিকার সরকার ডেইরী খাতে মিলিয়ন মিলিয়ন ডলার ভর্তুকি দেয়।বাংলাদেশ নাইজেরিয়ার মতো গরীব দেশে দুধ মাখন বেচার জন্য বিটিশ সরকারের কাছে ১২৬ মিলিয়ন পাউন্ড নিয়েছে নেসলে, ডেইরী ক্রেস্ট ২০০৫,২০০৬ সালে।(দ্য গার্ডিয়ান)
আমেরিকান ডেইরী ফার্ম গুলো ১৯৯৫-২০০৫ সালে মোট ৩.৬বিলিয়ন পেয়েছে। তাই দেশীয় খাত বাচাইতে শক্ত ট্রেড ব্যারিয়ার দিতে হত, মোটা অংকের আমদানী ট্যাক্স বসায়ে।করছে উল্টা.কমাইছে।
এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে...ব্যাপক মুনাফাকারী দেশী ডেইরী গুলান সবাই দুধ সংগ্রহ কমাইছে, খামারিদের কম দাম দিচ্ছে। কিন্তু তারা কি প্রফিট মার্জিন কমাইছে...উহু...২৭টাকায় কিনা দুধ- ৪৭টাকায় বিক্রি করতেছে। ফলে যা হচ্ছে, খামারিরা আগ্রহ হারাচ্ছে, তারা হয়তো অন্য পেশায় যাবে। যেমন ধানের দাম না পেয়ে কৃষক তামাক চাষ করছে। (ব্লগঃসাহারা তুষার)
এখন আসেন একটা মুভি দেখে আসি, LIFE & DEBT(১৫-২৫তম মিনিট দেখুন) কলছেড়ে ড্রামের পর ড্রাম দুধ মাটিতে ফেলার দৃশ্যটা জামাইকার। জামাইকার এই পরিনতির কারন তারা আইএমএফ এর ঝণ নিতে গিয়া কিছু উন্নয়নমুখী(!) শর্ত হজম করছে। আমরাও কি তাইলে একি পথে!
নিচের ভিডিওতে যে বুড়োকে দেখছেন উনি সাবেক জামাইকান প্রধানমন্ত্রী, আর কোট পড়া ভদ্রলোকটা Stanley Fischer আইএমএফ এর সাবেক ডেপুটি ডিরেক্টর, বর্তমানে ব্যাংক অফ ইসরায়েলের গভর্নর!
আইএমএফ গডফাদারের প্রেস্ক্রিবশন
১। বাজেট কর্তন।(মুহিত সাহেব একাধিক বার এই বিষয়ে হু হা করেছেন) এর পিছনের উদ্দেশ্য স্বাস্থ্য,কৃ্ষি,শিক্ষা খাতে ব্যয় কমানো।কিন্তু কখনই বলবে না সরকারী গাড়ি বাড়ির, সামরিক কেনাকাটার পিছনে টাকা ঢালা যাবে না।ফলাফল অসামাঞ্জস্যপূর্ণ সম্পদের বন্টন, সামাজিক অস্থিরতা।
"The best time to buy is when the blood on the streets sticks."-Dr. Mark Moebius, President, Templeton Emerging Markets
বাংলাদেশ আর্মির ব্যয়ের বহর দেখেন----
৬০৬.৮ মিলিয়ন USD (২০০৩) CIA World Fact Book, 2004
$৮৩৬.৯ মিলিয়ন USD (২০০৭) CIA World Factbook
১.৫ % of GDP : ২০০৬ Wiki
৫.৭% of GDP: ২০০৮ Wiki
এত খরচ করে কি উৎপাদন হইলো? এমনই করিতকর্মা এক সেনাবাহিনী উৎপাদিত হইলো, যারা ডজন ডজন কল এসএমএস পাইয়াও পিলখানা থিকা নিজেদের অফিসারদের রক্ষা করতে পারলো না। অথচ কয়েক কিমি দূরেই ঢাকা আর সাভার ক্যান্টনমেন্ট!
২। মুদ্রা অবমূল্যায়ন, মাইনে হলো টাকার মূল্য কমানো, যা কিনা রপ্তানি বাড়াবে। আসলে হবে উল্টা।
৩। ব্যাপক মাত্রায় বেসরকারীকরন। এইটা হইতেছে ফাইনাল ট্রিক। এটার জন্যই এত পেচঘোচ। যেহেতু আপনার মূদ্রার দাম কম, উনারা সহজেই আপনাকে কিনে নিবেন। এই বেসরকারীকরন, বিদেশী কম্পানি গুলারে সহজভাবে আমাদের জাতীয় সম্পদের মালিক করে দিবে। যেমন আমাদের মোবাইল কম্পানি গুলান নাম মাত্র মূল্যে লাইসেন্স নিয়া, সরকারকে কোন শেয়ার না দিয়া দৈনিক কোটি কোটি টাকা বিদেশে পাচার করতেছে। একই পথে হাটবে আপনার তেল গ্যাস পানি সহ অন্যান্য খাত। আশংকা অলীক মনে হবার কোন কারন নাইঃ বলিভিয়াতে একটা আমেরিকান কম্পানিকে ওদের ওয়াসার দায়িত্ব দেয়া পর তারা দাম বাড়ায়া দিছিল---ফলাফল রায়ট। ইন্দোনেশিয়াতে একই কাহিনী গ্যাস নিয়া। এরা সবাই আইএমএফের শর্ত মানতে গেছিল।
৪। ট্রেড ব্যারিয়ার উঠানো-- অর্থনৈ্তিক সমঝোতার ভিত্তিতে উন্নয়নের জন্য নাকি এটা দরকার। এর ফলাফল উপরে ডেইরী শিল্পের আলোচনায় উল্লেখ্য।কুল কুল করে বিদেশী পণ্য দেশে ঢুকবে, দেশের মানুষ নিজের উৎপাদিত জিনিসটা নিজের বাজারে বেচতে পারবে না!
"এইটাই হইলো একুশ শতকের নীলচাষী বানানোর খসড়া"
আপনে ভোট দিবেন, খাজনা দিবেন, রাজা যাবে রাজা আসবে।কোন পার্থক্য নাই। কারন আসল রাজা আরেকজন, যে আপনার খাজনা ঘরে তুলছে।ঝণের, সুদের শতাংশ হিসাব কিতাবের আড়ালে।
খবরঃ "পৃথিবী খুলে যাচ্ছে, আমরা দ্বার বন্ধ করে থাকতে পারি না: প্রধানমন্ত্রী"(এশিয়ান হাইওয়ে সম্পর্কে )
১৯৯৭ সালের ইস্ট এশিয়ার সংকটে একমাত্র মালয়শিয়াই আইএমএফকে না বলেছিল। প্রতিবেশী ইন্দোনেশিয়ার সরকার গরম টাকার লোভ সামলাইতে পারে নাই।ফলাফল ১২ বছর পরে দেখেন, কোথায় মালয়শিয়া আর কই ইন্দোনেশিয়া।
যা করতে হবে
১। দেশীয় সম্পদ (তেল,গ্যাস, কয়লা, পানি) যেকোন মূল্যে রক্ষা করতে হবে।(ব্লগঃ দিনমজুর )
২। বেহুদা খরচ (সরকারী গাড়ি বাড়ি, শতশত বেতনখোর ওএসডি, সামরিক কেনাকাটা) কমাতে হবে।
৩। বিদ্যুৎ,কৃ্ষি, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য খাতে সরকারী ইনভেস্টমেন্ট বাড়াইতে হবে। খালি ঝণ, ভর্তূকি দিয়া কয় দিন? সার উৎপাদন কয় ছটাক বাড়াইছেন ১০ বছরে?ক্যাপ্টিভ প্ল্যান্ট দিয়া কয় মেগাওয়াট কারেন্ট হবে?
৪। আজাইরা ঘর বাড়ির দখল নিয়া লগি বৈঠা কাস্তে নিয়া মাইরপিট করতে চাইলে, রাজধানী ছাইড়া চরে যান। চরের মাটিতে রক্ত তাড়াতাড়ি শুকায়!
৫। আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংককে না বলতে হবে। পাব্লিক প্রটেস্টের মাধ্যমে গার্মেন্টস মালিকদের ৬০০কোটি টাকার খায়েস মিটাইতে হবেক। আগে আপনারা গাড়ি বাড়ি বেচেন, তখন বুঝবো আসলেই মন্দার কি রং!
(চলছে চলবে)
------------------------------------------------------
অন্যান্য লেখা
ব্যানানা বাংলাদেশ-২ (প্রথম আলোর ইহুদীডিম্ব!)
ব্যানানা বাংলাদেশ-১ (ইকোনমিক হিটম্যান)
কন্সপিরেসি থিওরী-পারট ৩ (সিউডো-জ়ঙ্গি রাষ্ট্রের ছায়া)
তুমি অধম হইলে আমি ততোধিক অধম হইব!
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০০৯ সকাল ৯:৩৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: হুম। আসেন সবাই নিজ নিজ ফিল্ডের খবর দেই।
বাঙ্গাল বলেছেন:
ডাকসাইটে ঝণ খেলাপী সালমান এফ রহমানও হালুয়া রুটির জন্য চিল্লাফাল্লা করতেছেন।উনাদের সাহায্য দিতে হবেক!
নুরুজ্জামান মানিক বলেছেন:
+++++
লেখক বলেছেন: পড়ে কমুনে।ডাঙ্কে, জ্বীঞ্জী
শান্তির দেবদূত বলেছেন:
হাইলাইট দেখলাম ... পড়ে বিস্তারিত পড়বো, তারপর মন্তব্য করবো ... আপাতত প্লাস ......
অদ্ভুতুড়ে বলেছেন:
স্টিকি করা হোক
অদ্ভুতুড়ে বলেছেন:
প্রথম পাতায় স্টিকি করা হোক
লেখক বলেছেন: অই মিয়া থামেন...আর কত?আরতো কেউ কয় না। ![]()
রিফাত হাসান বলেছেন:
আপনার এই 'ব্যানানা বাংলাদেশ' সিরিজের লেখাগুলো বেশ আগ্রহভরেই পড়ি। (চলছে চলবে)..
লেখক বলেছেন: হায় হায়...ফান পুষ্ট গুলান পড়েন না? হেহে
আমার বউ কই?
কে শুনে কার কথা।মোটা মাথাদের কাছে কি এইসব উদাহরন জানা নাই।আমাগো বারটা বাজানোতেই ওদের শান্তি।
chalaiya ja
ami phoenetic dia likhi
tui to halay tao likhos na
jaug ga chorom likhsosh
jay ho
লেখক বলেছেন: দেরিতে লেখা শিখেছি কিনা, তাই ওমন হয় দাদা।হেহে।
শওকত হোসেন মাসুম বলেছেন:
এইটা অবশ্যই প্রিয়তে রাখলাম।
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ। মাসুম ভাই..আইএমএফ এর বিরুদ্ধে....মাস মুভমেন্টে যাবার জন্য আপনার ঘনঘন লেখা দরকার, একটু ঝাল সহ লেখা।
লেখক বলেছেন: বিগলিত হলেম।
শওকত হোসেন মাসুম বলেছেন:
আপনি যেভাবে ঝালসহ লেখেন, পত্রিকার রিপোর্টার হিসেবে পত্রিকায় সেভাবে লেখা যায় না। নিউজ পেপারের চরিত্রের কারণেই। ব্লগে লেখা সম্ভব।
লেখক বলেছেন: নিউজ পেপারের চরিত্রতো ভালই বোঝেন। আপনার "অর্থমন্ত্রীঃ আইএমএফকে না বলুন" লেখাটা কোন দিন প্রথম আলোতে ছাপাবে না, প্রথম পাতাতো দূরের কথা। কিন্তু "বস্ত্রখাতে সাহায্য দরকার" বা "মন্দা জ্বরে দ্যাশ পুইড়া ছাই" টাইপ কিছু লেখেন...আপনে কিছু জানার আগেই প্রথম পাতায় ছাপা হয়ে যাবে।
ঝাল মাল দিয়া লেখার জন্য সামুই ভালো। দ্যাটস হোয়াই আই লাভ দিস প্লেস। সচলও তেমন ঝাল টাল খায় না। নিরামিষাশী।
রাগ ইমন বলেছেন:
ভালো কতগুলো তথ্য তুলে ধরেছেন । ঝাল দিয়ে না লিখলে কেউ ছাপবে না , পড়বে না ধারনাটার সাথে একমত হইতে পারলাম না । সত্য সত্যই , তাকে চিৎকার করে বলতে গেলেই বরং কথার ওজন কমে যায় । আবেগহীন ভাবেই বলুন , যাতে সকলেই বোঝে রাগের মাথায় চেচামেচি নয় , ইউ আর জাস্ট স্টেটিং ফ্যাক্টস ।
একবিংশ শতাব্দীতে অন্য দেশের সম্পদ সরাসরি সামরিক যুদ্ধ না করে লুট করে খাওয়ার জন্য যেই সব বিরাট বিরাট প্রতিষ্ঠান তৈরী হয়েছে তার মধ্যে দুইটা হলো ,
১। জাতি সংঘ
২। আই এম এফ
বিশ্ব ব্যাংক ও তাই ।
আগের মত দেশ দখল করে কলোনী বানিয়ে শোষনের বদলে এখন শোষন চলে অর্থনৈতিক কূট চাল দিয়ে । আমার দেশের বিলিওন ডলার মেরে দিয়ে আবার আমাকেই মিলিওন ডলার ভিক্ষা , ঋণ , সাহায্য পাঠানো হয় । মাঝ খানে ফড়িয়া দালাল গিরি করে পকেট মোটা করে রাজনীতিবিদ আর ব্যবসায়ীরা ।
একটা তথ্য/ বিশ্লেষন আপনি যোগ করতে পারেন।
" সামরিক ব্যয় , সরকারী গাড়ি কেনার ব্যাপারে নিষেধাজ্ঞা নেই কারন এই সকল পন্য বিদেশের কাছ থেকেই কেনা হয় । অস্ত্র, গাড়ি ইত্যাদি কিনলে ওদের লাভ ।
আর সরকার কৃষিকে , বিদ্যুত খাতে টাকা ঢাললে আমাদের লাভ।"
লেখক বলেছেন: হাচা কথা।
লেখক বলেছেন: ঝালের ব্যাপারটা ব্যক্তিগত ব্যাপার...সবাই ঝাল খায় না, দেয়ও। আমি একটু গরম লাইক করি কিনা!
ফিউজিটিভ বলেছেন:
পোস্ট আমার মাথায় স্টিকি করলাম. নেত্রীর বাড়ির ব্যাপারটা পাব্লিকের দৃষ্টি অন্যখাতে ব্যায়ের চেষ্টা বলেই মনে হয়.
লেখক বলেছেন: হ
ছু-মন্তর বলেছেন:
অসাধারণ সিরিজ। স্টিকি করা হউক।এসব তথ্য জানা এবং জানানো জরুরী। আরো জরুরী আন্দোলন গড়ে তোলা।
লেখক বলেছেন: আন্দোলন গড়ে তোলা জরুরী
পরিবর্তনবাংলা বলেছেন:
খুবই অসাধারন পোষ্ট । স্টিকি করা হোক।
ইউনুস খান বলেছেন:
বাঙ্গাল বলেছেন: ডাকসাইটে ঝণ খেলাপী সালমান এফ রহমানও হালুয়া রুটির জন্য চিল্লাফাল্লা করতেছেন।উনাদের সাহায্য দিতে হবেক! হা হা হা হা
পরিবর্তনবাংলা বলেছেন: খুবই অসাধারন পোষ্ট । স্টিকি করা হোক।
আকাশ_পাগলা বলেছেন:
স্টিকি করা হউক।দাবী জানাই।
আগে তো সামু দাবী রাখুক, দেখি পরে সরকারকে রাজী করান যায় কী না!!!!
ভাল পোস্ট।
আপনার সব পোষ্টই আমি পড়েছি, খুব ভালো লিখেন।
চিন্তা করতে আছি আমি যদি প্রধানমন্ত্রী হৈতাম তাইলে আপনারে আবুল মাল মুহিত কাকার জায়গায় নিতাম
লেখক বলেছেন: হেই কাম কইরেন না। মুহিত দাদা অনেক জ্ঞানী আছেন...প্রব্লেম হইল...হের হাত পা বান্ধা।পার্টি ইলেকশন করে ব্যবসায়ীদের টাকায়...আন্তর্জাতিক মহলের গ্রিন সিগ্নালে নির্বাচিত হয়। নিমকহারামী করবে কেমতে
লেখক বলেছেন: আপনার ছবিটা ইন্দোনেশিয়ান এক ছাত্রীর...বেচারারা...শেষ পর্যন্ত আইএমএফকে ঠেকাইতে পারে নাই...এত কিছু কইরাও। আর আমরাতো শুয়া বইসা পেপার ব্লগ পইড়াই খালাস...আমাদের কি হবে?
চিলে কোঠার সেপাই বলেছেন:
এডওয়ার্ড সাঈদ এর অরিয়েন্টালিজম পড়ুন...। আই.এম.এফ,ডব্লু.বি এই সব কারখানার উদ্যক্তাদের সব গোমর পুর্রা ফকফকা...।প্লাস দিয়ে লজজা দিতে চাই না।
লেখক বলেছেন: থ্যাঙ্কু...।খুইজা লমুনে।
লেখক বলেছেন: সামু সবাইরে গ্লু দেয় না, হটলিস্টে নাম উঠাইতে হয়
শিট সুজি বলেছেন:
চরম লেখা। ++++++
ভদ্রলোকটা Stanley Fischer আইএমএফ এর সাবেক ডেপুটি ডিরেক্টর, বর্তমানে ব্যাংক অফ ""ইসরায়েলের"" গভর্নর!
.......গুরুত্বপূর্ণ পয়েণ্ট, কেউ খেয়াল করল না ।
আরিফ থেকে আনা বলেছেন:
পুরো সিরিজটা একসাথে পড়লাম। অসাধারণ লেখা। নিয়মিত লিখবেন
লেখক বলেছেন: ব্যাপক বিগলিত হইলাম। পইড়া হাত হালি দিলেই হবে না, প্রতিবাদ চাই।
অ রণ্য বলেছেন:
চমৎকার এক পোষ্ট। এরকম পোষ্টগুরো খুব বেশি আসা উচিত যেখানে তথ্য সহকারে যুক্তিপূর্ণ আলোচনা ও প্রস্তাবনা থাকবে। কিন্তু দুঃখের কথা এসব কে শুনবে, যারা শোনার তারাই তো মূর্খ।
লেখক বলেছেন: কেডা কইলো মূর্খ...এইযে আপনে শুনলেন, এখন শেয়ার কইরা মাইনষেরেও শুনান।
দূরন্ত বলেছেন:
দারুন পোস্ট। ভাল লাগলো।
লেখক বলেছেন: শুক্রিয়া। অন্যগুলান পড়েছেন কি? ১,২?
ব্যাপার হইলো এখোনো ক্রীতদাস ব্যবসা আছে ।
অন্য রুপে ।
এই যে আই এম এফ বা এই জাতীয় সংস্থা গুলোই চাবুক হাতে ক্রীতদাস নিয়ন্ত্রনকারী ।
তবে ওগো দেশের পাবলিক ও কিন্তু ভালো নাই ;
ক্রেডিট কার্ডের দাস সব।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
বেসরকারীকরনের জিনিসটার সাথে একটু এ্যাড করি ।
সরকারীভাবে স্বাস্থ্যখাত , কৃষিখাত
এই সব গুরুত্বপূর্ন খাত ছাড়া
বাকীদের বেসরকারীকরন ছাড়া তো উপায় দেখি না।
সরকারী মোবাইলের সার্ভিস দিতে কয় বছর লাগসে হিসাব আছে।
আর বেশী লাইসেন্স ফি নিলেও তখন ঐ সব কম্পানী রাজী হইতো কিনা কে জানে ।
এটা নিয়া আরো কথা বলা জাইতে পারে।
আলী আরাফাত শান্ত বলেছেন:
+++++
কঠিন সত্য বলেছেন।
আসলে ব্লগে যেভাবে লেখা যায় সেভাবে পত্রিকায় লেখা যায় না।কলম হাতে নিলে প্রথমে দেখতে হবে সম্পাদকীয় নীতি।তারপর দেখতে হবে বিভাগীয় সম্পাদকীয় নীতি এসব ছাড়িয়ে মাঝে মাঝে লেখা যায় কিন্তু শেষ হলে লেখাটি বাতিল বাক্সে ফেলতে হয় কারণ একদম সিম্পল মালিক কোন দলের সেঠা দেখতে হবে।
লেখক বলেছেন: হাচা কথা
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















সবারই ফিল্ডে নামতে হবে আসলে । সময়ের দরকার ।