আমার প্রিয় পোস্ট
- সালতামামি ২০১১ : বছর জুড়ে গল্প, কবিতা ও উপন্যাস লেখা পাঠকপ্রিয় সৃজনশীল ব্লগারেরা - রেজওয়ান মাহবুব তানিম
- সামহয়্যার এর বইয়েরা - আদ্রিতা
- এক নজরে দেখে নেই অদ্যাবধি ভারতের সাথে সম্পাদিত চুক্তি সমূহ ( একটি তথ্য মূলক পোস্ট


) - চলো..... হাসান
- GMAT / IELTS / SAT / CAT / TOEFL / GRE / MBA কিছু বই এর ডাউনলোড লিঙ্ক - বিডি গ্লাডিওটোর
- অপারেশন জ্যাকপট - কাঙাল মামা
- মনের বাঘ যখন ঘরে- আমাদের "ভারতীয় কৃতজ্ঞতাবোধ সিন্ড্রম" ও চতুষ্পদীয় রচনাসমগ্র - বাঙ্গাল
- পনরই আগস্টের খুনের বিচারঃ জলপাই ট্যাঙ্কের পিঠে গণতন্ত্র - বাঙ্গাল
- ক্যান্টিনে শোরগোল!- বাই বুয়েটিয়ান ফর বুয়েটিয়ান অফ বুয়েটিয়ান - বাঙ্গাল
- রাজা হবুচন্দ্রের সহিত বাঙ্গাল। - বাঙ্গাল
- মুজিব মার্ডারের CIA ডকুমেন্ট নিয়ে প্রথম আলো মিজানের ফাপরবাজী , আওয়ামী বেকুবদের অট্টহাসি এবং যে লজ্জাজনক তথ্যটি প্রথম আলো ছাপালোনা , জানালোনা , ধামাচাপা দিলো - দাসত্ব
- Zekr : শক্তিশালী কুরআন সফটওয়্যার ও তার বাংলা এক্সটেনশন : ইন্সটলেশন ও ব্যবহারবিধি - ইঊসুফ সুলতান
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- ‘জিহাদি বই’ সিন্ড্রোম, ‘শিবির’ সন্দেহে গ্রেফতার এবং অন্যান্য আলাপ - রিফাত হাসান
- DOI : ২ টি টেলিফোন , রাত ১২-১.০০ টা , শেখ মুজিবের ট্রু লাইস : মার্চ ২৬ - দাসত্ব
- পারমানবিক বিদ্যুৎ শক্তি নিয়ে কিছু প্রশ্নের উত্তর - নুভান
- ফেসবুক বন্ধ করার নিউজ দেশের বাইরে কেমনে আসলো : নির্বোধ সরকার আমাদের লজ্জায় ফেলে দিল - মাহবুব মোর্শেদ
- ~ প্রিয় যত পোস্ট ২ ~ [আপডেটেড] - জনৈক আরাফাত
- বাংলাদেশ সশস্র বাহিনীর শ্রেণী বিন্যাস - মিনহাজ উদ্দিন
- "রোকেয়া কিবোর্ড লেআউট": আমার তৈরী করা বাংলা কিবোর্ড লেআউট ও প্রোগ্রাম
......সবার কাছে রিভিউয়ের অনুরোধ - সিউল রায়হান
- ৩ এপ্রিল, ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার ইউনাইটেড vs চেলসি - This is it!
- নাফিস ইফতেখার
- বাকশাল: অমি রহমান পিয়াল যা বলেছেন আর যা বলেননি - ওরাকল
- গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের ওয়েব সাইট লিংক - ফালতু মিয়া
- বাকশাল গঠনের কালো দিন আজ - ওরাকল
- হাসিনার ভারত সফর: যৌথ ঘোষণা ও ভারতীয় কূটনীতি - পি মুন্সী
- ২০০৯ সালের সেরা দশ মুভি - দারাশিকো
- ফায়ারফক্সের অ্যাড বিষয়ক কিছু সমস্যার সমাধান, সাথে বোনাস কিছু অ্যাডঅন (ইন্জ্ঞিনিয়ারস চয়েস ) - ইন্ঞ্জিনিয়ার
- বাংলাদেশে বিপন্ন মানব অধিকার--শফিক রেহমান - রাগ ভৈরবী
- সভ্য বিশ্বের নতুন ডাম্পিং গ্রেভইয়ার্ড-চট্টগ্রামের ভাটিয়ারি > জাহাজভাঙ্গার ভাগাড়ে মানুষ আর প্রকৃতির নিদারুন বিপর্যয় > দ্বিতীয় পর্ব। - মনজুরুল হক
- ইন্টারনেট থেকে ফ্রি এস.এম.এস.... বিশ্বের যেকোন প্রান্তে, যেকোন সেল ফোনে... সম্পূর্ন ফ্রি... আনলিমিটেড।কোন রেজিস্ট্রেশনের ঝামেলা ছাড়াই। পুরা জসিলা। - নিশ্চুপ নিরবতা
- ঢেকি পোষ্টঃ কিভাবে আপনার ম্যাকবুকে উইন্ডোজ ইন্সটল করবেন - রাজ মো, আশরাফুল হক বারামদী
- অবশেষে... আপনার মূল্যবান ব্লগের ব্যাকাপ রাখুন নিরাপদেই!
- রোবোটিক্স
- যে লেখাগুলো প্রিয়তে নেয়া হয়নি... - ভেবে ভেবে বলি
- ঐতিহাসিক কিছু ঘটনার পত্রিকা শিরোনাম - চাররঙা রঙিন-কষ্ট
- বিতর্ক । লেখার ভাষা :: মুখের ভাষা । ১২. সারওয়ার রেজা - ব্রাত্য রাইসু
- এক্সেলে ড্রপডাউন লিস্ট কিভাবে বানাবেন - নকীবুল বারী
- এই ব্লগ সেই ব্লগ; নস্টালজিক প্যাঁচাল....- ডেডিকেটেড টু অল দ্যা নিউ ব্লগার.. - এরশাদ বাদশা
- সাকাচৌ এর একটা ভারী কলাম (!!)-- হাসিনাকেই স্থির করতে হবে - বিডি আইডল
- বাংলাদেশের সমুদ্রসীমাঃ "দিন বদল" না হলেও দিন কিন্তু বয়ে যায় ...... - দিনমজুর
- বিশ্বব্যাঙ্ক ও আইএমএফ - গ্লোবাল অর্থনীতি (২) - পি মুন্সী
- একে একে বন্ধ হয়ে যাচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরী > সব দোষ চাপানো হচ্ছে শ্রমিক অসন্তোষ আর চাঁদাবাজদের উপর > আসল কাহিনী কী ? - মনজুরুল হক
- টিপাইমুখঃ ভারতের হাইড্রোপলিটিক্সের রেসের ঘোড়া.... নিজের ল্যাজে পা পড়ার পর ভারতও এখন প্রতিবাদী!!! - মনজুরুল হক
- গ্যাস উৎপাদন কে করবে? - দিনমজুর
- ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? (আপডেট-১২ : একটি বিশেষ ঘোষণা) - ব্রিগেড সিক্সটিন
- আধুনিক গবেষনায় দেশের সায়েন্স ও টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় গুলির দীর্ঘ ব্যর্থতা।মূল কারনটা কোথায়?যোগ্যতা-প্রতিভার অভাব না অন্যকিছু? কিস্তি-২ - প্লাটো
- বাংলাদেশে তেল/গ্যাস অনুসন্দ্ধানের সংক্ষিপ্ত ইতিহাস এবং গ্যাস সংকটের প্রেক্ষিত। - মনোয়ার আহমদ
- দেশের স্বার্থঃ- এশিয়ান হাইওয়ে এবং জননেত্রীর জুজু'তে ভয় না পাওয়ার কারন। - সোনার বাংলা
- সাগর বক্ষে গ্যাস ব্লক ইজারার উদ্দেশ্য গ্যাস সংকট মোকাবেল না রফতানি? - ভিন্ন চিন্তা
- গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম - দিনমজুর
- টিপাইমূখ বাধ সংকলিত লিংক সমূহ - কিরিটি রায়
- গান ডাউনলোড করার কিছু সাইট - আলাউল হোসেন
- ডেলিসিয়াস! - একটি সোশ্যাল বুকমার্ক সার্ভিস - ত্রিভুজ
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- নেটের সর্বশ্রেষ্ঠ ফ্রি মুভি ডাউনলোড সাইট-আপডেট
- বিডি আইডল
- Internet Download Manager 5.17 ফুল ভার্সন
- দি ফ্লাইং ডাচম্যান
- একেকটি সত্য ঘটনা নিয়ে একাধিক পছন্দের ছবি - শওকত হোসেন মাসুম
- কাঠপেন্সিল হুমায়ূন আহমেদ - ফায়যুর রাহমান
- ফায়ারফক্সের কিছু জসিলা এডন
- কাঙাল মামা
- আমার দেখা সেরা পলিটিকাল/কর্পোরেট ড্রামা - অপরিচিত_আবির
- কিছু শকিং মুভি। - হাসান মাহবুব
- বাংলাদেশকে দেওয়া ভারতের সহি টিপাইনামা কিংবা কল্পনার করমচা আর বেহুলা বাংলার কথা - ফারুক ওয়াসিফ
- ব্যানানা বাংলাদেশ-১ (ইকোনমিক হিটম্যান)মডিফাইড - বাঙ্গাল
- অসাধারণ কিছু জিমেইল ফিচার: জিমেইল গাইড- পর্ব:১ - ইন্ঞ্জিনিয়ার
- "আমি যে কারণে ল্যাম্পপোষ্টের আচরণ সমর্থন করছি" - রাসেল... এর ব্যবচ্ছেদ - পি মুন্সী
- ডাউনলোড করুন লেটেস্ট সব মুভি ১৫০-২৫০ মেগাবাইটে, রেজিউমে সাপোর্ট সহ!! - পাপী
- আমি যে কারণে ল্যাম্পপোষ্টের আচরণ সমর্থন করছি না। - রাসেল ( ........)
- আমার দেখা সেরা গ্যাংস্টার মুভিগুলো - অপরিচিত_আবির
- ভিন্ন স্বাদের তিনটি ম্যুভি - অদ্রোহ
- ঘড়ির কাটা নিয়ে জাফর ইকবালের লেখা পড়ে মর্মাহত - কেএসআমীন
- সাদাসিধে কথা, বাংলাদেশে পারমাণিবক শক্তি কেন্দ্র -মুহম্মদ জাফর ইকবাল - ঐক্যতান
- এশিয়ান হাইওয়ে এবং দেশের স্বার্থ। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের মিথ্যাচার - স্বপ্ন ব্যাকরণ
- মুভি ব্লগ: তিন ভাষার তিন ছবি - শওকত হোসেন মাসুম
- বাংলাদেশ। শুয়োরের বাচ্চাদের অর্থনীতি। নির্লজ্জতার পাঠচক্র। - পাললিক মন
- আবেগীয় শিক্ষা - সবচেয়ে গুরুত্বপূর্ন জীবনের প্রথম পাঁচটি বছর - সীমন্ত ইসলাম
- সর্বরোগের মহৌষধ: সরকারি প্রতিষ্ঠানের সামরিকীকরণ এবং বেসরকারিকরণ - আই আনাম
- কয়েকজন দেশদ্রোহীর নির্লজ্জ আত্মপ্রকাশ। - বাবু>বাবুয়া>বাবুই
- টিপাইমুখ বাধ প্রসংগে: চাই সংগ্রামের আন্ত:সংযোগ - দিনমজুর
- মোবাইল খাতের সদ্য সমাপ্ত মৌসুমী লুটপাট: নির্লজ্জ সরকারী নীতি সহায়তা কামনা - পাললিক মন
- গল্পঃ বাথরুমে গণতন্ত্রের পতনে শ্যাওড়াপাড়ার মানুষেরা যা করে - মোস্তাফিজ রিপন
- রাজনীতি, সংঘাত ও আর কর্পোরেট ক্রাইম নিয়ে পছন্দের কিছু ছবি - শওকত হোসেন মাসুম
- বদলে যাও, বদলে দাও! -- একটি অরুচিকর গপ্পের খসড়া - খারেজি
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- মুভি গুলো দেখেছেন কি ????? - বন্ধু কই কৈ
- খাদ্যশস্যের ন্যায্যমূল্য নিয়ে উদ্বিগ্ন কৃষক - সাহারা তুষার
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৩য় পর্ব (ইন্টারনেট ব্যবসা - ডট কম বাবল) - নাফিস ইফতেখার
- মন্দা: কাগুজে অর্থনীতির ফুলানো বেলুনের প্রাকৃতিক চুপসানো - পাললিক মন
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- আন্তর্জাতিক শেয়ার বাজারের পতন ও ফাইনান্সিয়ালাইজেশানের সংকট - দিনমজুর
- আত্মসমর্পণ অনুষ্ঠানে অনুপস্থিতি নিয়ে জেনারেল এমএজি ওসমানীর বক্তব্য - অমি রহমান পিয়াল
- সেনাবাহিনীর কুকীর্তির লিষ্ট : আমাদের গোল্ড ফিশ মেমরীকে ব্লগে সংরক্ষন - শূন্য আরণ্যক
- একাত্তরের গণহত্যার ভিডিও - রেজওয়ান
- হাইব্রীড বীজ নিয়ে আশঙ্কা সত্যি হলো এবার 'সত্যিরা' ভয়াবহ আতঙ্ক ছড়াচ্ছে ! - মনজুরুল হক
- মন্দায় ধান্দা: বাংলাদেশের শিল্পপতিদের আবদার নামা - দিনমজুর
- কর্পোরেট ইকো ক্যাম্পেইনের রকমসকম - জ্বিনের বাদশা
- যুদ্ধাপরাধীদের বিচার রোধে আন্তর্জাতিক চাপ - রেজওয়ান
- ভারি অর্থ দিয়ে দেশের অর্থনীতি উদ্ধার - সৈয়দা তাহমিনা বেগম সীমা
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
- শাবাশ নতুন ভারত! - অরুন্ধতি রায় - ত্রিভুজ
- জিমেইলের সেরা কিছু ফিচার যার জন্য জি-মেইল ব্যবহার করবেন (আর.এস.এস পড়ুন মেইল বক্স থেকে) - ১ - পাপী
- ফায়ারফক্সেই পড়ুন বিভিন্ন বাংলা পত্রিকা - রেজওয়ান
- নবীনদের জন্য - নাদান
তেল-গ্যাস বুঝো না, স্বাধীনতা বুঝো?
০৩ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪৫
হ। আমরা আর কিছু বুঝি না বুঝি, স্বাধীনতা বুঝি। অইটা নিয়া কুন কথা হইব না, এক বাক্যে স্যালুট দিতে হইবো জনক, ঘোষক, আহবায়কদের। সংসদে সব ভাষনের আগে ৫ মিনিট মুক্তিযুদ্ধের ঘোষক ও আহবায়কদের সালাম জানাইয়া বিবিধ-বিশেষন বর্ষন... তা..আরপরে দ্যাশের অন্যান্য বাতচিত।
কিন্তু শহীদ মুক্তিযোদ্ধারা যেই দেশটা স্বাধীন কইরা রাইখা গেল... সেই দেশের স্বার্থ আপনি কতখানি দেখেন? কতটুকু বুঝেন বা বুঝতে চান?
বুঝতে চান না। কারন আপনার বিবেচনার দেয়ালে মোটা দাগ টানা আছে। তেল-গ্যাস ইস্যু? কোন কিছু না জাইনাই আপনি বইলা দিবেন "ওইটা বাম দলগুলার ইস্যু, ওরা সারা বছর ওইটা নিয়া ফালাফালি করতেই থাকব, সো কান দিয়া লাভ নাই"...টিপাইমুখ বাধ? ওইটা জামাতিগো ইস্যু..."ড়াজাকারের দল নতুন ভড়ং ধরছে"। এশিয়ান হাইওয়ে? "সাবমেরিন ক্যাবলের লাইন না নিয়া কি ভূল্টাই না করছিল বিএনপি, এইবার আর সেই ভূল করা যাবে না।এইটা সুবর্ণ সুযোগ"। আপনি এক্টুও চিন্তা করলেন না, সবগুলাই আসলে আপনার ইস্যু। কারন সব গুলাই বাংলাদেশের অস্তিত্বের ইস্যু।এই ইস্যুতেই নির্ধারিত হইতে যাইতেছেঃ আজ থেকে ১০ বছর পর দেশের কি অবস্থা হবে।
আজকে শুধু তেল-গ্যাস নিয়া একটু আলোচনা করবঃ
প্রোডাকশন শেয়ারিং কনট্রাক্ট(পিএসসি)-২০০৮ । এই চুক্তি হইল তেল গ্যাসের ভাগ বাটোয়ারার চুক্তি। মানে বাংলাদেশ কি পাবে, তেল গ্যাস উত্তোলনকারী কম্পানী কি পাবে সেইটা। ডিটেইলসে না গিয়া চুক্তির সামারী হইল, বাংলাদেশ বড়জোর (!) ২০ভাগ তেল গ্যাস পাবে। বাকিটা? বিদেশী কম্পানীরা।বাংলাদেশ কোন ভাবেই ২০% এর বেশী পাবে না,চুক্তিতেই তা পরিস্কার লেখা আছে(অনুচ্ছেদ ১৫.৫.৪, পেজ ৪০)। নিচের ছবিতে দেখেন(বড় ও স্পষ্ট দেখার জন্য পোষ্টের নিচের ছোট্ট ফডু্টাতে খুচান)।
![]()
তাইলে বাকি ৮০% থেকে আমাদের মুটামুটি আন্তর্জাতিক দরেই কিনা লাগবে। যাহোক, নিজের গ্যাস নিজে কিনা খাব। সেইটার পসিবিলিটিও নাই জনাব। কারন গ্যাস আনবেন ক্যাম্নে? পাইপে? পাইপ লাইন নির্মানের কাজটাও বিদেশি কম্পানির অধিকারে দেয়া হইছে।আবার পাইপ বসানর খরচটা আমাদের প্রাপ্য ২০% গ্যাস থিকা গ্যাসের দামে নিয়া রাখবে। কি বুঝলেন?(অনুচ্ছেদ ১৬)
আরো আছে, জ্বালানির বা পেট্রোলিয়ামের সংজ্ঞা মতে কঠিন-তরল-গ্যাস তিন কিসিমের বুঝাইলেও... বাটোয়ারার ক্ষেত্রে(অনুচ্ছেদ ১৫) শুধু গ্যাসের ভাগ বাটোয়ারার কথা বলা আছে।ফাঁকটা ধরতে পারছেন? তার মানে গ্যাসবাদে অন্যান্য পেট্রোলিয়াম (অশোধিত খনিজ তেল, অ্যাসফ্যাল্ট, ওজোকারাইট, বিটুমিন) পুরাটাই হাপিস করবে ইজারা প্রাপ্ত বিদেশী কম্পানী?!
বাংলাদেশের গ্যাস ব্যবহারের ক্ষমতা বিবেচনায় রাইখা গ্যাস উত্তোলনের সীমা নির্দিষ্ট করা হয় নাই। এরমানে আমাদের প্রয়োজনের চেয়ে অনেক বেশী মাত্রায় গ্যাস তুল্বে... জানা কথা... কারন ফরেন কম্পানী আসছে ব্যবসা করতে তেনারা “জাতির জনকের স্বপ্ন” বা “স্বাধীন তার ঘোষকের স্বপ্ন” পুরা করতে আসে নাই, দ্রুত ব্রেক ইভেন পয়েন্ট মিট করতে আসছে। ফলাফল, দ্রুত অতিরিক্ত গ্যাস তোলার জন্য পুরা গ্যাস উত্তোলনের আগেই প্রেসার কমে যাবে, মাটির কিছু গ্যাস মাটিতেই থাইকা যাবে।আর আমি আপনি লোডশেডিঙ্গে ঘামতে থাকব, বিদ্যুতকেন্দ্র ঘেরাও দিব।
আর পেট্রোবাংলা, বাপেক্স কবে কোনকালে সক্ষম হইবো? স্থলভাগের গ্যাস তুলায় তারা মুটামুটি সক্ষম। যদিও সবচুক্তি বিদেশী কম্পানীরাই করে। আর তাদের হয়ে ঠিকায় নানান কাজ কইরা দেয় বাপেক্স।লাভের ধান, টিয়ায় খায়। কবে আমাদের পেট্রোবাংলা মালয়শিয়ার পেট্রোনাস কিংবা নরওয়ের স্ট্যাটওয়েল এর মত হইতে পারব? আমাদের কোন প্লান আছে কি, নাকি আমাদের জাতির পিতা বা স্বাধীনতার ঘোষকের কোন প্লান ছিল? নাই। উনাদের আওলাদদেরও কোন প্লান নাই। এদের প্লান ৫ বছরের। ক্ষমতায় থাকলে প্লানঃ “যা পার লুইটা খাও।“ আর বিরোধীদলে থাকলে প্লানঃ “প্রথম ৩/৪ বছর প্রেস ব্রিফিং দিয়া যাও। শেষ বছরে আইসা হরতাল দিয়া মাঠ গরম কর।“ এরপর ইলেকশন! ইলেকশন! ইলেকশন! ফলাফল বরাবরের মতোই জনগন পরাজিত। বাংলাদেশ পরাজিত।
কথায় না, কাজে দেখতে চাই..স্বাধীনতার চেতনার স্বরূপ। যদি দেশের স্বার্থ জ্বলাঞ্জলী দিয়ে তেল-গ্যাস, হাইওয়ে, বন্দর সব ইজারা দেয়ার পরেও যদি তা "স্বাধীনতার স্বপক্ষশক্তির"(!?!) দম্ভ হয়। তাইলে আমার সেই স্বাধীনতার চেতনার দরকার নাই।
সরকার ফেলার আন্দোলনতো অনেক করলেন... তেনারা গদি পাইছে, আমি-আপনি পাইছি আসাদের লাল শার্ট। এইবার সরকারের চরিত্র নির্ধারনের জন্য একটা ইস্যু ভিত্তিক আন্দোলন কইরা দেখেন। রাস্তায় নামতে বলতেছি না। শুধু নিজে জানেন আর অন্যকে জানান... যে যার জায়গা থেকে বলেনঃ ছিঃ
আপনার ভবিষ্যত চিন্তা, আপনাকেই করতে হবে। ঘুমাইয়া থাইকা লাভ নাই। আপনি নিজেও জানেন না, কিসের মধ্যে পড়তে যাইতেছেন।
তথ্যসূত্রঃ
ডাউনলোড লিঙ্ক মডেল পিএসসি ২০০৮
পিএসসি-২০০৮: সহজ পাঠ:মোহাম্মদ গোলাম রাব্বানী
গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম: দিনমজুর
গ্যাস উৎপাদন কে করবে? দিনমজুর
সাগর বক্ষে গ্যাস ব্লক ইজারার উদ্দেশ্য গ্যাস সংকট মোকাবেল না রফতানি? ভিন্ন চিন্তা
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১১ সকাল ১০:৪২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আলিফ মাহমুদ বলেছেন:
তেল-গ্যাস বুঝো না, স্বাধীনতা বুঝো?
লেখক বলেছেন: বুঝিনা
চিরসবুজ-মানব বলেছেন:
যে বিদেশের দালাল সরকার ক্ষমতায় আসে সে দেশের কপালে খারাবি থাকে। এখন দরকার বলিভিয়ার মতন গণঅভ্যুত্থান। নতুবা নাইজেরিয়ার মতন হাতে হারিকেন ধরায়া দিব। + দিলাম এবং তথ্য বহুল লেখার জন্য বাঙ্গাল ভাই কে ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ। তথ্য আগে অনেকেই দিছে, আমি আবার দিলাম... আমরা আবার তাড়াতাড়ি ভুলে যাইত...তাই
এহসান জুয়েল বলেছেন:
সরকার ফেলার আন্দোলনতো অনেক করলেন... তেনারা গদি পাইছে, আমি-আপনি পাইছি আসাদের লাল শার্ট। এইবার সরকারের চরিত্র নির্ধারনের জন্য একটা ইস্যু ভিত্তিক আন্দোলন কইরা দেখেন। রাস্তায় নামতে বলতেছি না। শুধু নিজে জানেন আর অন্যকে জানান করেন... যে যার জায়গা থেকে বলেনঃ ছিঃলেখক বলেছেন: আপ্নিতো জানলেন... অন্যকে জানাইছেন?
অতন্দ্র তওসিফ বলেছেন:
খোমাকেতাবে শেয়ার করলাম।
লেখক বলেছেন: লেখাটা প্রথমে খোমাকেতাবেই দিছিলাম। শুক্রিয়া, অন্যকে জানানোর জন্য।
লেখক বলেছেন: আপ্নিও ![]()
মদন ক বলেছেন:
চিরসবুজ-মানব বলেছেন: যে বিদেশের দালাল সরকার ক্ষমতায় আসে সে দেশের কপালে খারাবি থাকে। এখন দরকার বলিভিয়ার মতন গণঅভ্যুত্থান। নতুবা নাইজেরিয়ার মতন হাতে হারিকেন ধরায়া দিব। + দিলাম এবং তথ্য বহুল লেখার জন্য বাঙ্গাল ভাই কে ধন্যবাদ।
মদন ক বলেছেন:
আপনাকে একখান পিলাস
লেখক বলেছেন: প্লাস সাদরে গ্রহীত হইল। এখন অন্যকে জানান।
শওকত হোসেন মাসুম বলেছেন:
আপনার ভবিষ্যত চিন্তা, আপনাকেই করতে হবে। ঘুমাইয়া থাইকা লাভ নাই। আপনি নিজেও জানেন না, কিসের মধ্যে পড়তে যাইতেছেন।
লেখক বলেছেন: কোন রকমের ফিউচার প্লান ছাড়া হুইমসিকাল ডিসিশনের উপরে একটা দেশ কিভাবে চলে?
ইরফান আহেমদ বলেছেন:
তেল-গ্যাস আপাতত বাদ দেন জনাব, বিষকন্যা ভেলুয়া সুন্দরী যদি পারে এই দেশটাকেও দিয়ে দেবেন তার প্রভুর দেশ ভাঁড়তকে। তার যে মুখ্য (নাকি মুর্খ) মন্ত্রী হবার বড়ো সখ।
লেখক বলেছেন: রাজনৈতিক দলাদলির ভিড়ে ইস্যুটা হারায়া ফেলাই আমাদের ইতিহাস। যেমন স্বাধীন বাংলার জন্য যুদ্ধ করা হইল... কিন্তু স্বাধীন পররাষ্ট্রনীতি, স্বাধীন অর্থনীতি, শিক্ষানীতী কোন দিন পাইলাম না। পাকি কায়দায় প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করাটা আমাদের ট্রেন্ডে পরিনত হইছে।
ব্যতিক্রমী বলেছেন:
স্বাধীন বাংলাদেশ চাইনা। ভারতের অঙ্গরাজ্য হতে চাই। তুই ড়াঁযাখার। মা হাসিনা ডিজিটালের দিকে যাইতাছে, আর তুমি আইছ লাইন দেখাইতে??? আমার ঘড়িতে একটা ব্যাটারি আছে, যেটা ২০২১ সাল পর্যন্ত যাইব। মা হাসিনা না আইলে কি এইরকম ব্যাটারি পাইতাম??? জয় মা হাসিনা
জয় বাবা ভাঁঢ়ত।
লেখক বলেছেন: রাজনৈতিক রেষারেষি বাদ দিয়া ইস্যুভিত্তিক আবস্থান থেকে বলেন এবং প্রচার করেন
রাঙ্গাকলম বলেছেন:
তেল-গ্যাস বুঝো না, স্বাধীনতা বুঝো?বাংলাদেশ বড়জোর (!) ২০ভাগ তেল গ্যাস পাবে। বাকিটা? বিদেশী
+++++++++
লেখক বলেছেন: আসলে পাবে আর চেয়েও কম... তিন দফায় রিকোভারী গ্যাসের হিসাব বাড়ানোর ইতিহাসো আছে...বিএনপি আমলে
এই কাহানী সবখানে। ব্যাংকগুলার অনলাইন ট্রানজাকশানের সফট বানাইতাসে পোলাপান, বাংলাদেশ ব্যানংকের কাজকারবার দেইখা কানতেও ভুইলা গেলাম, তারাই বইলা দিসে ৪টা কোম্পনানির নাম(ভারতীয়, অবশ্যই) যাদের কাছ থাইকা সফট নিতে অগ্রাধিকার (নাকি আদেশ?) দিতে হবে, আবার কেবলও নিতে হইবো ওদের কাছ থাইকাই, এইদিকে দেশি কোম্পানিগুলিরে বেসিক এক্সএমএল এখনো দেয় নাই। পিডিবির প্রোজেক্টে থাকতে শুনছিলাম, আমার বস পুরান লোক, যে বাংলাদেশি কোম্পানি টেন্ডারে বিড করতে চাইলে সব ইকুইপমেন্ট আর অন্যান্য ট্যাক্স দিতে হয়, ঐদিকে বিদেশি কোম্পানি করলে তার ট্যাক্স দিবো বাংলাদেশ সরকার, তো টেন্ডারে টিকা কি সম্ভব? গত আমলে মন্ত্রী মোশাররফ একখান পাজেরো ঘুষ খায়া শত কোটি টাকার চুক্তি ছাইড়া দিসিলো নাইকো রে, এই আমলে দিপু আপা আর হাসু আপা কি খাইসে কেডা জানে।
তবে এইসব বইলা লাভ নাই, একটু পরেই মহাজ্ঞানী পিয়াল সাব আর ডটু রাসেল আইসা জানাইবো সব বাম আর জামাতী ষড়যন্ত্র, দেশ খালি উনাগো ইজারা নেয়া কিনা!
লেখক বলেছেন: হেহে। আমারব্লগে পিয়াল সাব এরিমধ্যে তেল্গ্যাস বিষয়ক একটা মহান মন্তব্য করছেন...টাইম পাইলে পইড়ো... মাজাক পাইতে পারো...আবার কান্দনও আশতে পারে
http://bangal.amarblog.com/posts/86668/
".......তবে এইসব বইলা লাভ নাই, একটু পরেই মহাজ্ঞানী পিয়াল সাব আর ডটু রাসেল আইসা জানাইবো সব বাম আর জামাতী ষড়যন্ত্র, দেশ খালি উনাগো ইজারা নেয়া কিনা!...."
সেটাই!
লেখক বলেছেন: "ভার্চুয়াল মুক্তিযুদ্ধা" কিংবা তারেকপ্রমী "জাতীয়তাবাদী"দের সাথে বাহাসের ফলাফল আজকের বাংলাদেশ।
হাজ্জাজ-বিন-ইউসুফ বলেছেন:
তা খন্ডে রাও, সামু তে দিতে এত দিন লাগলো কেমনে??ফেসবুকে ত কতদিন আগেই পড়ে ফেলসি
লেখক বলেছেন: সামুতে পিকচার ভাল আসে না...আর বড় সাইজ হইলে দেয়াই যায় না। আজকে একটু চাইপা চুইপা দিলাম। হেহে।
ফেসবুকে পড়ছ...কমেন্টো দিলানা...শেয়ারেও দিলানা...
লেখক বলেছেন: ছিঃ ছিঃ ভার্চূয়াল মুক্তিযুদ্ধাদের নির্লজ্জ চামুচ বলিলে... আজই পাসপোর্টে পাকি সীল বসাইয়া দিবে...হুহু!
পোড়া মরিচ বলেছেন:
ভার্চুয়াল মুক্তিযুদ্ধা!! যা কইছেন ওস্তাদ। ত্রিভুজ ছাগুটাও ওগো নামে একই কথা কয়। মাঝেমাঝে ছাগলডা খারাপ কয় না লেখক বলেছেন: "ভার্চুয়াল মুক্তিযুদ্ধা" কথাটা ফাহমিদুল হক থেকে ধার করা। ত্রিভুজ বলছে কিনা জানা নাই।
আজকা দেখলাম লোকজন "ড্রেস কোড" এর দোহাই দিয়া বড় ভদ্রতা আর শিষ্টাচার শিখাইতাসে, দেইখা মনে হইলো বিদেশি কোম্পানির আর দোষ কি, আমাগোরই এখনো কুত্তার মত লেজ নাড়ার স্বভাব যায় নাই, প্রভুর সামনে জিহ্বা বাইর কইরা লালা ফালাইতে না পারলে মনে শান্তি পাই না, প্রভুরা তো খালি আমাগো জুতা মাইরা প্রসাদ দিয়া মনে শান্তি দান করে।
লেখক বলেছেন: দেখছি... এবং সংগত কারনেই এড়ায়া গেছি। এইটা অহরহ ঘটতেছে। তালুক দেখার জন্য লোক লাগবে না?
জনৈক আরাফাত বলেছেন:
@ ফারহান> আমি এই সব কুলাঙ্গার গুলোরে 'ডাস্টবিনে'র মতই এড়ায়া চলি। কিন্তু, মনে হয় অন্যরকম ভাবার সময় আসতেছে। প্রবলেম নাই। মেলা দিন তো সুশীল হয়ে বাঁচলাম!
লেখক বলেছেন: ওয়ালাইকুম স্যালুট। আপ্নে বুঝছেন... আরাফাতরে বুঝান।
আরাফাত৫২৯ বলেছেন:
ছাগুদের দেশপ্রেম দেখলে মায়া হয়। কাঠাল পাতা দিতে ইচ্ছা করে।ছাগুর সংখ্যা বাড়ায় এখন কাঠাল পাতারও সংকট। হেহে। কোথায় তেল-গ্যাস আর কৈ স্বাধীনতা? ৭১ এর মাইর ভুলতে পারে নাই, তাই পিএসসি নিয়া নামসে। কইষা মাইনাস।
লেখক বলেছেন: আপনার কাছে এইটাই আশা করছিলাম। ধন্যবাদ
হুনার মন্দ বলেছেন:
সাব্বাস লেখছেন ওস্তাদ। প্লাস।
লেখক বলেছেন: ট্রুথ নট সেইড টুডে, কুড টার্ন টু আ লাই টুমোরো
লেখক বলেছেন: ছিঃ ছিঃ তা ক্যানো...উনাদের দেশ, যুদ্ধু করিয়া স্বাধীনতা আনিয়াছেন... মুক্তিযুদ্ধটাকে "৭১" সংখ্যাটার মধ্যে পুরিয়া গলার তাবিজ বাধিয়াছেন... উনারা দিলে কাঠাল পাতা খাইব, না দিলে উপোস।
জর্জিস বলেছেন:
লেখক বলেছেন: ছিঃ ছিঃ তা ক্যানো...উনাদের দেশ, যুদ্ধু করিয়া স্বাধীনতা আনিয়াছেন... মুক্তিযুদ্ধটাকে "৭১" সংখ্যাটার মধ্যে পুরিয়া গলার তাবিজ বাধিয়াছেন... উনারা দিলে কাঠাল পাতা খাইব, না দিলে উপোস।লেখকরে ঝা ঝা.........
লেখক বলেছেন: শুক্রিয়া
লেখক বলেছেন: আপ্নে বলছেন তাতেই খুসি।শুক্রিয়া
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন:
হাসিনাতো কইলো হেয় নাকী ভাল "ডিল" করতে জানে| আরো কইছে আওয়ামিলীগ দেশের কুনু খারাপ করতে পারে না, সবাইরে নাকে তেল দিয়া ঘুমাইতে কইছে.........
(++++++++++++++)
লেখক বলেছেন: "কুন খারাপ করতে পারে না"... মানে "আমি যা কমু সেইটাই ঠিক"...এইটা গনতন্ত্রের মানস(বানান নিয়া কনফিউজড) কন্যার কথা হইতে পারে।
মোহাম্মদ আরজু বলেছেন:
আমারব্লগে জনাব পিয়াল যা বলেছে, সেইটাই যদি ঘটনা হয় তবে তো বিষয় আশয় আগের মতো থাকে না। পাল্টে যায়। একটু তালাশি দিয়া জানায়েন পারলে।ব্লকগুলান যদি বিরোধপূর্ন হয় সেইক্ষেত্রে আমরা তো ওইখানে যাইতে পারতাম না। ট্যাল্লো কনকো গ্যালে পর যদি মায়ানমার আর ইন্ডিয়া ঝামেলা করে সেইক্ষেত্রে হেরা সামলাইবো। এই ফাকতালে আমরাও কিছু পাইলাম। স্ক্রিপ্ট তো মন্দ না!
লেখক বলেছেন: আপ্নে কি মনে করেন টাল্লো আপনার হইয়া ইন্ডিয়া/ মিয়ান্মারের সাথে বসব মুসাবিদা করতে? সকল মামলা মোকদ্দমা কইরা আপনার ঘরে আইসা ২০% গ্যাস দিয়া যাইব? টাল্লোরে পাগলা কুত্তা কামড়াইলেও সেই আশা নাই।বিরোদের মীমাংসা রাষ্ট্র ভার্সেস রাষ্ট্রের হয়। ফরেন কম্পানি গুলান আপনার হয়ে মামলা মোকদ্দমা করতে আসবে না। করলেও তারা আমাদের স্বার্থ দেখবে না।
চুক্তিটা মূলত মডেল পিএসসি ২০০৮কে প্রতিষ্ঠিত করবে। যা পরবর্তীতে অন্যান্য ব্লকেও রেফারেন্স সহকারে ব্যবহার হবে।
আপনি কি এই পিএসসির(২০০৮) মাধ্যমে সারা দেশের অন্যান্য তেল গ্যাসের চুক্তি করতে রাজী(মনে রাখবেন চুক্তি মোটে ৩টা সাগ রের ব্লকে হইছে, মোট আছে ২৮টা, মাটিরগুলান্তো আছেই)? মূলকথা আপনি কি মডেল পিএসসিতে দেশের স্বার্থ সংরক্ষিত হইছে বলে মনে করেন?
ব্লগে অনেকেই নাখোশ হবে , এইভাবে কেন যে নিজের পায়ে কুড়াল মারেন , গেরিলা আক্রমণের টার্গেট করেন নিজেকে ।
কমেন্ট করল না লোকজন , খুব খিয়াল কৈরা
লেখক বলেছেন: ভার্চুয়াল মুক্তিযুদ্ধাদের গেরিলা গালাগালির থোড়াই কেয়ার করি। আরেকটা মুক্তিরযুদ্ধ হইলে এরা হয়ত রাজাকারের খাতাতেই নাম লেখাইত, তবে দেশ স্বাধীন করতে পারমু কিনা সন্দেহ।
মুক্ত বয়ান বলেছেন:
পোস্টটা এতদিন পরে দিলেন?? ফেইসবুকে আগেই দেখছি। অন্দরমহলের কথা ফাঁস করতে নাই। তাতে শাশুড়ি চ্যাতে, ননদে চ্যাতে!! পড়লাম, জানলাম।
আপনেরে ধইন্যা।
লেখক বলেছেন: আপনি যে আমার লতায়পাতায় বন্ধু জানতাম না। আপনেরেও ধইন্যা।
পড়লেন, জানলেম, এখন জানান।
দিনমজুর বলেছেন:
"আপ্নে কি মনে করেন টাল্লো আপনার হইয়া ইন্ডিয়া/ মিয়ান্মারের সাথে বসব মুসাবিদা করতে? সকল মামলা মোকদ্দমা কইরা আপনার ঘরে আইসা ২০% গ্যাস দিয়া যাইব? টাল্লোরে পাগলা কুত্তা কামড়াইলেও সেই আশা নাই।বিরোদের মীমাংসা রাষ্ট্র ভার্সেস রাষ্ট্রের হয়। ফরেন কম্পানি গুলান আপনার হয়ে মামলা মোকদ্দমা করতে আসবে না। করলেও তারা আমাদের স্বার্থ দেখবে না। "
===>> আমি আপনার একটি কথার সাথে আরেকটু যোগ করতে চাই।
আজ যে অনেকে এই যুক্তি করছে যে- মডেল পিএসসি করে সরকার সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিরসনে একধাপ এগিয়ে গিয়েছে- আমার মতে তা পুরোটাই ভিত্তিহীন। টাল্লোর সাথে বৈঠকের পরে গত ৩০ সেপ্টেম্বরের পত্রপত্রিকায় (Click This Link)
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পেট্রোবাংলার সূত্রের বরাদ দিয়ে যে খবরটি এসেছে - তা হলো: "তাদের সাথে সঙ্গে যে ক্ষেত্রটির জন্য পিএসসি স্বাক্ষর হচ্ছে, সেই ক্ষেত্রভূক্ত এলাকা সম্পর্কে প্রতিবেশী মিয়ানমার কিংবা ভারতের আপত্তি রয়েছে, সীমানা নির্ধারণ না হওয়া পর্যন্ত সেখানে টাল্লো কোন রকম কার্যক্রম চালাতে পারবে না।"
এখানেই পরিষ্কার যে- টাল্লো ৫ নম্বর ব্লকে বা কনোকো ফিলিপস ১০ ও ১১ নং ব্লকের ততটুকুতেই কার্যক্রম চালাবে যতটুকু অংশে ভারত বা মায়ানমার কোন আপত্তি জানায়নি।
অর্থাৎ, মূল বিষয়টি দাঁড়াচ্ছে এই যে- সমুদ্রসীমা নিয়ে যে বিরোধ সেটা আলাদাভাবেই নিষ্পত্তি করতে হবে। অথচ আমরা কি দেখি? এখন পর্যন্ত এ বিষয়ে বাংলাদেশ তার দাবিটুকু উত্থাপন করেনি, যেখানে ভারত ও মায়ানমার এরই মধ্যে তাদের স্ব স্ব দাবি পেশ করেছে। এটাই সত্য। এই ব্যর্থতাটুকু কোনভাবেই বাংলাদেশ ঢাকতে পারবে না- যতই গ্যাস ব্লকের নামে হাস্যকর যুক্তি হাজির করুক না কেন।
এবারে, সমুদ্রসীমা নিয়ে যে বিরোধ- তার স্বরূপটি একটু দেখে নেয়া যাক:
নীল রঙ এর লাইন হচ্ছে পানি বিশেষজ্ঞ ম এনামুল হক এর মতে বাংলাদেশের দাবিকৃত সমুদ্রসীমা। তার পাশাপাশি ভারত ও মায়ানমারের দাবিকৃত সমুদ্রসীমার লাইন দুটি দেখলেই বোঝা যাচ্ছে- বাংলাদেশ বর্তমানে কতখানি কোনঠাসা অবস্থানে আছে। অথচ আমাদের সরকার বাহাদুরের এখন পর্যন্ত কোন রা নেই।
নতুন করে করা গ্যাস ব্লকের মানচিত্রটা দেখা যাক।
ভারতের দাবিকৃত লাইনটি ৫ নম্বর ও ১০ নম্বর এবং মায়ানমার কর্তৃক দাবিকৃত লাইনটি ১১ ও ১০ নম্বর ব্ল দিয়ে গিয়েছে, উভয়টি ১০ নম্বর ব্লকে মিলিত হয়েছে।
বাংলাদেশ এই ৫, ১০, ১১ নম্বর ব্লক নিয়ে চুক্তি করার মাধ্যমে - সমুদ্রসীমা নিয়ে তার দাবি জানিয়েছে- এমনটি বলাটা খুবই হাস্যকর, কেননা সে এই ৫,১০,১১ নম্বর ব্লকের কেবল ভারত-মায়ানমার কর্তৃক আপত্তিহীন অংশেই টাল্লো-কনোকো ফিলিপস তাদের কার্যক্রম চালাবে এটা বলার মধ্য দিয়ে বস্তুত বাংলাদেশ তার দাবিটুকু উল্টো ছেড়ে দিলো। আরো পরিষ্কারভাবে বললে বলা যায়- সেরকম কোন উদ্দেশ্য থাকলে বাংলাদেশ বরং ৯,১২,১৩,১৪.... ২৮ প্রভতি ব্লক দিয়ে চুক্তি করতে যেত।
মূল কথা হচ্ছে- সমুদ্রসীমা নিয়ে বসে থাকার কোন স্কোপই নেই। অতিশীঘ্রই- বাংলাদেশকে তার দাবি জানাতে হবে এবং আন্তর্জাতিকভাবে সমস্যা নিরসনে উদ্যোগী হতে হবে।
------------------------------
যাহোক, আপনার পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: প্রথম কথাঃ ভার্চুয়াল মুক্তিযোদ্ধাদের এই রূপ জ্ঞান দেয়া বৃথা, এরা কোন ভাবেই আওয়ামী ও উগ্র জাতীয়তাবাদের টোপরটা মাথা থেকে নামাতে পারছে না। যেকোন মূল্যে তাদের দলীয় বিজয় অর্জন করতে হবে, বা সমুন্নত রাখতে হবে।
দ্বিতীয় কথাঃ দেশের লোকজন(ঢাকার শিক্ষিত সমাজওঃ যারা কিনা নিয়মিত খবরের কাগজ পড়ে, চ্যানেল নিউজ দেখে ও রাজনৈতিকভাবে সচেতনতার নেশা করে) তেল- গ্যাস, টিপাইমুখ, শিক্ষানীতি, জ্বালানী নীতি...এই বিষয় গুলাতে এপাথেটীক... এরা এবসেসড তাদের প্রতারক রাজনৈতিক দল, তাদের খোচাখুচি আর গদির লড়াই নিয়ে। প্রচারযন্ত্র ইস্যুগুলান ১ হপ্তার জন্য চাঙ্গা রাখে, এরপর ফ্রিজে রেখে দেয়। আপনাদের হরতালের সপ্তাহে সবার কিছুটা আগ্রহ ছিল। এখন আর নাই। অথচ এই চুক্তির ফল আমাদের পেতে হবে বছরের পর বছর।
তাই... গনসচেতনতার মাধ্যম ও প্রকাশ ভঙ্গি পালটানো উচিত। ব্লগ পোষ্ট পড়ে কজনায়, বা আপনাদের নিউজপিন্টের লিফ্লেট? সবার ২ পাতা বাংলা পড়ার আগ্রহ নাই। আর ১১৩ পাতার ইংরেজীতে লেখা PSC পড়ার লোকতো খোদ মন্ত্রাণালয়েই নাই। তাই পাওয়ার পয়েন্টে, সংক্ষিপ্ত ভিডিও চিত্রে, পিকাচারে, পোস্টারে, গ্রাফে, মিউজিকে নানাভাবে প্রচার চালাইতে হবে। প্রচারের সকল ডাইমেনশনের সাথে "নিজে জানো, অপরকে জানাও"টাইপ মোটিভেশন থাকাও জরুরী।
সব শেষ কথা... নিজেদের আশাবাদী হইতে হবে, এই জিনিস্টা আমি ক্যান জানি হইতে পারি না।
লেখক বলেছেন: গুরুত্বপূর্ণ তথ্য দেয়ার জন্য অশেষ ধন্যবাদ।
লেখক বলেছেন: আপ্নেই যে অন্যরকম...সেটা যান্তে পারি নাই।![]()
খোমাকেতাবে লাইক করছেন---- শুক্রিয়া, এলা শেয়ার করলেন...
লেখক বলেছেন: ৩ পাগল
অ্যামাটার বলেছেন:
বুঝলাম, বাম আর জামাতিগো টাকা খাইসেন__________________
উপরের ডাটা গুলো দেখে চোখ দিয়া কেবলি রক্ত ঝরে। যেমন, সরকারি হাসপাতালগুলোতে কোটি টাকার মূল্যবান যন্ত্রপাতি ইচ্ছেকৃত ভাবে ডাক্তারদের ইশারায় অকেজ করে রাখা হয়, তেমনই কোনও অদৃশ্য হাতের ইশারায় দেশিয় কোম্পানি (পেট্রবাংলা-বাপেক্স) গুলারে পঙ্গু করে রাখা হয়। আর অন্যার অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করলেই আইদার ড়েজাকার, অর কম্যুনিস্ট। বিনামূল্যে উপাধি জুটে যায়, কী তামশা!
লেখক বলেছেন: ধন্যবাদ। লিঙ্কটা আমার অন্য একজন বন্ধু ফেসবুকে দিয়েছিল।
-------------------------------------------------------------------
আপ্নারা খুব কম্পলেক্স করে লেখেন। লোকে মাথা নাড়ে কিন্তু, মাথায় নেয় না। সব কিসিমের রিডারদের জন্যই লেখা উচিত। শুধু ইউনিভার্সিটী পড়ুয়াদের সামান্য একটা অংশ আপনার লেখাটা পুরোটা পড়বে। বাকিরা খুলেই প্লাস মাইনাস কিছু একটা দিয়ে পালাবে। সুতরাং জনসমর্থনের উদ্দেশ্যে যদি জনসচেতনতা তৈরি করতে হয় তাহলে ১। আম জনতার জন্য লিখতে হবে।২। লেখা ছাড়াও অন্যান্য মিডিয়াম, যেমন পাওয়ার পয়েন্ট, ফ্ল্যাশে ছাড়া যেতে পারে।
কাজটা কঠিন কিন্তু প্রয়োজনীয়।
আবারো ধন্যবাদ
কিন্তু আপনে আমি বুইঝা কি লাভ যদি ডিসিশান মেকার রা না বুঝে?
লেখক বলেছেন: আপ্নে বুইঝা বইসা না থাইকা, ডানে বামে সবাইরে বুঝান। সবাই বুঝলে তেনারা না বুঝার কারন নাই।
মনজুরুল হক বলেছেন:
অসাধারণ! খুব মনস্থির করে এখনই মন্তব্য লিখতে পারছিনা। কিছু উটকো ঝামেলায় ব্যতিব্যস্ত আছি। সময় করে পরে আলোচনা করার আশা রাখি।
লেখক বলেছেন: আপনি পড়ছেন, তাতেই খুশি...
লেখক বলেছেন: আমার লেখা নেয়ার জন্য অনুমতি লাগে না। গ রীবের জন্য কপিরাইট না, নীলক্ষেতই আদর্শ।
ভিন্ন চিন্তা বলেছেন:
সহযোগিতা প্রত্যাশী পোস্ট ঃআন্তর্জাতিক তেল কোম্পানীগুলোর নিকট অনৈতিক অসম পিএস সি মাধ্যমে ইজারা প্রক্রিয়া নিয়ে চলমান বিতর্কে একটি ব্লগ সংকলণ করতে সহযোগিতা চাই।Click This Link
লেখক বলেছেন: আপনার কমেন্ট দেখার আগেই আপনার পোষ্ট পড়ছি, লিঙ্কও দিয়ে আসছি।
সেই সাথে জনাব, আপনার মানসিক ভারসাম্য কোন দিকে হালিয়া আছে? এই পোষ্টের শেষাংশের জন্য চুম্বকাংশে যায়গা প্রার্থনা করছি। অনেক ধন্যবাদ।ইমেইল করতে পারেন
চনদ্র্রমানব বলেছেন:
দারুন পোষ্ট
লেখক বলেছেন: জ্বী ধন্যবাদ
ঘুম পাড়ানী নেশা থেকে
সুশীল পণা, কর্পোরেট ক্রিতদাস
নিরীহ স্বার্থপর নিরবতায়
কিংবা মাথামোটা ডিজুস চেতনায়
মায় ৭১ এর চেতনার নামে
বািনজ্য বেসাতীদের..
সকল কুলাঙ্গারদের থেকে
দেশটাকে বাচাতে
আবার পরাও সন্তানে তোমার
সাদা কাপড়
চোখের জল লুকিয়ে
দৃপ্ত কন্ঠে বল- যা বাবা! বিজয় চাই,
বিদায়ী ছেলে পেছনে তোমার
ছলকে পড়া কান্নায় ভেজা
দুহাত স্রস।টার দরবারে
মঙ্গল কামনায়....
লেখক বলেছেন: ![]()
ফটিকছড়ি বলেছেন:
অলস ছেলে কেন বলেছেন: আপনে রাজাকার
লেখক বলেছেন: seita unarei jigan ![]()
নষ্ট ছেলে বলেছেন:
তেল-গ্যাস বুইঝা কি লাভ? আমাগো বুঝা উচিৎ জাতির ফিতা আর স্বাধীনতার ঘোছকের বানী!
অসময়ের যাত্রী বলেছেন:
লক্ষ শহিদ ডাক পাঠাল সবসাথীদের খবর দেসারা বাংলা ঘেড়াও করে রাজাকারদের কবর দে।
অতীতের রাজকার দের মুখে তো আগেই দিয়েছি
এবার
নব্য রাজকার দের মুখে একরাশ থুথু
অবিলম্বে এই পোস্ট স্টিকি করা হৌক
অবিলম্বে এই পোস্ট স্টিকি করা হৌক
সার্থক বলেছেন:
দুনিয়ার সব টোকাই এক হও!!!
১। গ্যাস তোলা দরকার কী না?
২। কবে তোলা দরকার মনে করেন?
৩। কীভাবে তুললে ভালো হয়?
৪। বিদেশি কোম্পানিকে দিলে ঠিক কোন অনুপাতে পি এস সি হলে আমাদের স্বার্থও রক্ষিত হবে আবার কোম্পানিও আসতে রাজি হবে বাস্তবতার প্রেক্যাপটে? চেক ব্যালান্সটা কী হওয়া উচিৎ?
লেখক বলেছেন: পরের লেখায় চেষ্টা করব ...ধন্যবাদ
অসামাজিক ০০৭০০৭ বলেছেন:
রক্ত দেবো তাও আমাদের জাতীয় সম্পদ তেল গ্যাস দেব না....
---
আমাদের বাপেক্সেরও এইরকম ভিশন থাকা উচিৎ।
জুমানজি১১ বলেছেন:
@গরীবের কথা, Petrobangla totha Sorkari O & G Com theke bohu din dhore Norway te scholarship nie MSc korte jache through PMRE dept., BUET. Kintu beshir vag i okhane theke jaway program change kore notun angik e (1st yr Norway, 2nd yr Buet) shuru hoyeche 2007 e. Bairer degree ola public aste aste barche.
লেখক বলেছেন: আস্তে আস্তে না ...আমাদের এইটা হুর্মুরায়া বাড়ানো দরকার ...দেশের কত অতাপাতা স্কলারশিপ আছে...সরকারের ইচ্ছা থাকলে পেট্রোলিয়ামে পড়ানোর জন্য স্কলারশিপ দিতে পারে...রিগ ভাড়া নিয়ে ট্রেইনিং করাতে পারে....অন্যান দেশের মত পিএসসির সাথেই লোকাল ম্যানপাওয়ার ডেভেলপমেন্টের ধারা রেখে ...কোনকো শেভ্রন্দের বাধ্য করতে পারে বাংলাদেশী নাগরিকদের চাকরি ও ট্রেইনিং দিতে ...
আমাদের নীতি নির্ধারকরা কার স্বার্থ নিয়ে সংসদে বসেন, ভাবা কষ্টকর!
তবে নিশ্চিত আমরা আম জনতা আর দেশ তাদের চিন্তায় থাকেনা।
পোস্ট স্টিকি করা হোক।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















