অনুসন্ধান:
cannot see bangla? সাধারণ প্রশ্ন উত্তর বাংলা লেখা শিখুন আপনার সমস্যা জানান ব্লগ ব্যাবহারের শর্তাবলী

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

আমার প্রিয় পোস্ট

এভাবে আর চলতে দেয়া যায়না...

গুগল ব্লগ ও এডসেন্সঃ ০১

৩১ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৯ |

শেয়ারঃ
0 0


সালাম,
এডসেন্স নিয়ে লেখার জন্যে আগ্রহ আমার কম ছিলনা। কিন্তু এখনো ভালোভাবে বুঝিনা বলে বারবার সাহস হারাই ফেলি।
====================
সূচনা: এডসেন্স হলো গুগল এর একটি অঙ্গপ্রতিষ্ঠান যা কাজ করে মার্কেটিং সাইডে।
এডসেন্স মূলত একটি বিজ্ঞাপন সংস্থা। যা বিভিন্ন কোম্পানি থেকে বিজ্ঞাপন সংগ্রহ করে এডসেন্স এর কোডের মাধ্যমে আমাদের ওয়েব সাইটে প্রকাশ করে থাকে,
এবং আমাদের কমিশন নিশ্চিৎ করে থাকে।

সাধারনত প্রতিটি এডস প্রদর্শন, ক্লিক, ফ্রি সাইনআপ, বিক্রিয়, সেবাগ্রহন ইত্যাদির বিনিময়ে কোম্পানীগুলো গুগলকে টাকা দিয়ে থাকে
এবং এ কাজটি আমাদের ব্লগ বা ওয়েব সাইটের মাধ্যমে হয়ে থাকে বলে গুগল আমাদের কে কমিশন প্রধান করে থাকে।

কিন্তু বাংলায় একটি কথা আছে "খাজনা থেকে বাজনা বেশী"
গুগল থেকে আপনি যতটা না ইনকাম করতে পারবেন, তার চেয়ে বেশী পরিশ্রম করতে হবে।
পান থেকে চুন খসে পড়বে তো পরে, পানের বটুতেও হাত দিতে পারবেন না যদি পুরো সিস্টেম না বুঝেন।
খুব অল্প সময়ে আপনি নিজেই একটি Blog ও Google Adsense এর একাউন্ট তৈরী করতে পারবেন।
জানি বিষয়টা খুব কঠিন, কিন্তু তারপরেও কয়েকটি ধাপে ধাপে আমি পুরো বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করবো।
====================================
ধাপ#১: আপনাকে গুগলের গ্রাহক হতে হবে। http://www.google.com/accounts থেকে আপনি আপনার একাউন্ট তৈরী করে নিতে পারবেন।
====================================
ধাপ#২: যখন আপনার গুগল এর একাউন্ট তৈরী হয়ে যাবে, তার পরেই আপনার ওয়েব বা ব্লগ সাইট তৈরীর কাজ শুরু করে দিতে পারেন।
যেহেতু আমরা সবে মাত্র শিখবো, তাই আপাতত ডোমেইন/হোষ্টিং কেনা থেকে ১০হাত দূরে থাকবো।
আমরা এখন গুগলের ফ্রি ব্লগে আপনার তৈরীকৃত Google এর আইডি ব্যবহার করে একটি সুন্দর ব্লগ তৈরী করবো।
ধরুন আপনার Google এর আইডি "" আর পাসওয়ার্ড "bangladeshi24"

প্রথমে http://www.blogger.com এ গিয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করুন।

প্রথমবার লগ-ইন করার পর চিত্র:২ এর মত দেখাবে।
Email address এ আপনার ইমেইল প্রদর্শন করবে।
Your name এ আপনার নাম প্রদর্শন করবে।
Email notifications এ মার্ক করুন।
Acceptance of Terms এ মার্ক করুন, তবে Terms of Service আগে ভালোভাবে পড়ে নিন।
Continue তে ক্লিক করুন।

এবার চিত্র:৩ এর মত দেখাবে।
Blog title এ আপনার কাঙ্খিত ব্লগ এর নামটি লিখুন।
Blog adress (URL) এ আপনার পচন্দ করা ওয়েব এড্রেস টি লিখে Check Availability তে ক্লিক করে খালি আছে কিনা জেনে নিন। খালি থাকলে Continue তে ক্লিক করুন।

নতুন একটি পেজ আসবে চিত্র:৪ এর মত। যেখানে আপনার পচন্দের থিম্স টি নির্বাচন করে Continue প্রেস করতে হবে।

এর পরপরই একটি মেসেজ পাবেন এই রকম "Your blog has been created"
ব্যাস! শেষ হয়ে গেল ২য় ধাপের কাজ।


আগামী পর্বের অপেক্ষায় থাকুন।
http://www.mstechnologybd.com




বিঃদ্রঃ কেউ যদি মনে করেন কারো লেখা নকল করেছি, তাহলে দুঃখিত।
ধন্যবাদ।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): AdsenseGoogleEarnEarn Moneyএডসেন্সগুগল ;
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:০১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 


৬টি মন্তব্য

১. ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:৪৩

মোরশেদুল আজাদ পলাশ বলেছেন: আপাতত শোকেসে রাখলাম।কাজ হলে ++++

০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

২. ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৫০

এ আর খান বলেছেন: ভাল লাগল। আমার আগ্রহ ছিল।

০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩. ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:১৯

মো: আবুল কালাম আজাদ বলেছেন: ভাই আপনার পোষ্টটা জটিল হ্ইছে। আমি অনেক কিছু শিখতে পারবো। কিন্তু কিভাবে আপনার পোস্টটা যে ফেভারিটে এড করি। বলতে পারেন? "আমার প্রিয় পোষ্ট"-এ ??

৪. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৩১

নাজমুল হাসান শান্ত বলেছেন: ভাই, আমিও আপনার মতই ছিলাম,,,,,,,,, পরে একদিন ক্যামনে জানি করছিলাম...................

 

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

 

© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি | বিজ্ঞাপন