আমার প্রিয় পোস্ট

ঈশ্বর সেদিন ব্যস্ত ছিলেন – ২

০৫ ই মে, ২০০৭ রাত ১:৩০

শেয়ারঃ
0 0 0

ষষ্ঠ আশমান পার হয়ে যখন পরমেশ্বরের দেখা পেলাম তখন তিনি ডানা ভাঙ্গা ফড়িং এর মতো এমাথা ওমাথা দাপাদাপি করছিলেন। মহাপ্রভুর দাপাদাপি ভালো জিনিস না, স্পেসটাইম ব্যাড়াছ্যাড়া লেগে এখানে সেখানে ছোটখাটো প্রলয় ঘটে যায়। আজকে শুধু দাপাদাপিই, মহেশ্বর মাঝে মাঝে নষ্ট হওয়া টিউব লাইটের মতো জ্বলে উঠে নিভেও যাচ্ছেন। লক্ষন খুবই খারাপ। খাতাপত্র নিয়ে কেটে পড়লাম। গন্ধম গাছের কাছে ইবলিশের সাথে দেখা ।

“ক্ষ্যাপছে!” বলে সে অশ্লীলভাবে গা দুলিয়ে হাসতে থাকে

“কেন?”

ইবলিশের কথা বলার সময় থুতু ছিটানোর অভ্যাস আছে। তাই একটু দূরে থেকে বাতচিৎ করতে হয়। ফলে পুরো ঘটনা জানা গেল না। তবে যা শুনলাম তাতেই আমার খাবি খাওয়ার যো! ইবলিশের চরিত্র কোন কালেই ভালো ছিল না। চান্স পেলেই হুরপরীদের সাথে টাঙকি মারতে বসে। তো সেদিন সপ্তম আশমানের হেভেনলী কান্ট্রিক্লাবের পিছনের ঝোপটা খালি পেয়ে, ওই আরকি যা হবার তাই। ঈশ্বর আবার ঠিক সেই দিনই ইউরেনাসকে বল বানিয়ে গল্ফ খেলতে গেছেন। পড়বি তো পড় মালির ঘাড়ে। মুস্কিল হল ঝোপের মধ্যে কনসেন্সুয়াল সেক্স নিয়ে মোকদ্দমা করা যায় না, তাই ইবলিশ সেযাত্রায় বেচে গেছে । কিন্তু তারপর থেকে মহেশ্বর বড়ই বিচলিত। ঈশ্বর বাই ডিফল্ট সর্বোজ্ঞ । তাদের চিন্তাটিন্তা করতে হয়না । অনভ্যাসের কারনে চিন্তা করার মতো কিছু হলেই তাঁর দাপাদাপি শুরু হয়।

“তো কি নিয়ে চিন্তিতরে ভাই?”

ইবলিশ এবার আরো জোরে খ্যাক খ্যাক করে হাসতে থাকে, তার ঠোটের কোনা দিয়ে দুফোটা হলুদ রঙের তরল বেরিয়ে আসে, “হালায় যে কিলিব হেইডা ভুইলা গেসিল! এহন কয় ক্যামনে কি!!!”
ইবলিশ এইবার পেটে হাতদিয়ে মাটিতে গড়াগড়ি দিয়ে হাসে।

হায় হায় ! বলে কি? এতো মহাবিপদের সংকেত, স্বয়ং স্রষ্টা হিম সেল্ফ ইজ আ হিজড়া!
দুনিয়া গোল্লায় যাক, মানুষ মরুক । আপাতত ঈশ্বর নিজের প্রোডাক্টিভিটি নিয়ে ভাবিত। এই সময় তাকে না বিরক্ত করাই মঙ্গল

 

সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০০৭ রাত ১:৪৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০৫ ই মে, ২০০৭ রাত ১:৫৫
আঈজুদ্দিন চৌধুরী বলেছেন: ঈশ্বর নিজের প্রোডাক্টিভিটি নিয়ে ভাবতেছেন! কিছু ছাগু যদি ভাবিত তাহারা হিজড়া তবে জগতের সকল প্রানী সুখ অনুভব করিত
৪. ০৫ ই মে, ২০০৭ রাত ২:২৭
উদয়ন মহারাজ বলেছেন: অপরিচিত লেখকদের পাঠক কম মনে হচ্ছে
৬. ০৫ ই মে, ২০০৭ রাত ২:৩০
আরশাদ রহমান বলেছেন: মজা পেলাম! ঈশ্বরের লীলা বুঝা বড় দায়!
৭. ০৫ ই মে, ২০০৭ রাত ২:৩২
আঈজুদ্দিন চৌধুরী বলেছেন: জনাব উদয়ন মহারাজ আবার আসিয়াছি আপনার পোষ্টটি পড়িবার লাগি ! ৫ দিলাম আপনার লেখনী বেস জটিল
১০. ০৫ ই মে, ২০০৭ রাত ৩:৪৫
মুড়িওয়ালা বলেছেন: আরেব্বাস! মহারাজ ইজ ব্যাক!
১১. ০৫ ই মে, ২০০৭ রাত ৩:৪৭
এস এম মাহবুব মুর্শেদ বলেছেন: খাসা হয়েছে। এতো দেখি আরেক মুখফোড়ের আবির্ভাব!
৫ দিলাম।
১৩. ০৫ ই মে, ২০০৭ সকাল ১০:৩৩
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: আসলেই, খেয়াল করি নাই এই লেখা।
লা-জওয়াব ।
জটিল ।

 

মোট সময় লেগেছে ১.২৪৪৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ