somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইডলের জাকির হোসেন

২৩ শে মে, ২০০৭ সকাল ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-কই যাইবেন ?
-কোনহানে যামু না।
-কইত্থিকা আইছেন ?
-কোনহান্তে না।
-তাইলে ?
-এই হানে কাম করি।
-কি কাম ?
-লঞ্চের তন মাল নামাই।
-বস্তায় কি ?
-জুট।
-কি করবেন ?
-আমার না। ব্যাবয়ায়ীত গ। গার্মেন্টস তনে সুতা জুট এগুলান আইন্না বেচে।
-এই বাচ্চা কে ?
-চিনিনা। ঘাটে থাহে।
-নাম কি আপনের ?
-জাকির হোসেন।
-বাড়ী ?
-টঙ্গীবাড়ী থানা।
-কোন গ্রাম ?
-আইডল।
-কেমনে যাইতে হয় ?
-টঙ্গীবাড়ী থিকা আইট্টা যাওন লাগে।
-বাড়ীতে কে কে আছে ?
-মা আছে।
-ভাইবোন ?
-১ টা ভাই আর ১টা বোন।
-ভাই কি করে ?
-দর্জির কাম করে।
-কোন জায়গায় ?
-নারায়নগঞ্জ।
-বোনের বিয়া হইছে ?
-অইছে। খালাত ভাই এর লাগে।
-জামাই কি করে ?
-ড্রাইভার।
-আপনে বিয়া করছেন ?
-নাহ্।
-করবেন না ?
-করুম...।
-কবে ?
-দেরী আছে। বাড়ী থিকা যহন করাইব। হবায় বড় ভাই বিয়া করলো ১ বছর অইলো।
-থাকেন কই ?
-কাছেই। দেওভোগ। বাসা ভাড়া নিছি।
-মা কই খাকে ?
-আমার লগেই।
-মা বিয়ার কথা কয় না ?
-অহন আর কয় না।
-ইনকাম কেমন হয় ?
-অয় কোন রহম।
-কত ? তিনশ' ? পাঁচশ' ?
-নাহ্! তাইলেতো কতাই আছিল না।
-তাইলে কত হয় ?
-অয় ৬০/৭০/১০০ টাকা যেদিন যেমন।
-আজকে কত হইছে ?
-৬০ টাকা।
-চলেন কেমনে ?
-আল্লাহ যেমনে চালায়।
-কবে আসছেন এইখানে ?
-৬/৭ বছর অইলো।
-দেশে কি করতেন ?
-দর্জির কাম করতাম।
-ছাড়লেন কেন ?
-পোষায় না। সারা বছরে ৩ মাস কাম।
-মাল নামাইতে কত নেন ?
-এই ১০/১৫ টাকা। যে যেমন দেয়...

(এই অনৈতিহাসিক সাক্ষাতকারটি নেয়া হয় নারায়নগঞ্জ লঞ্চ টার্মিনালে রাত সাড়ে ৯ টায়। জাকির হোসেন টার্মিনালের এক অন্ধকার কোনায় দুটো বড় সাদা বস্তার উপর বসে সিগারেট খাচ্ছিল। বয়স আনুমানিক ২৮/৩০ বছর। পাশের বস্তায় একটি বাচ্চা ছেলে অঘোরে ঘুমাচ্ছিল। জায়গাটি ঘুটঘুটে অন্ধকার হওয়ায় এবং লেখকের ক্যামেরায় ফ্ল্যাশ না থাকায় জাকির হোসেনের ছবি দেয়া গেল না। লেখাটি শুধু সামহোয়ার ইনের জন্য।)

আরো অনেক লেখা আছে ক্যানভাস অফ লাইফে
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০০৭ সকাল ৯:১১
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×