আমার প্রিয় পোস্ট

নাই কাজ তো ব্লগিং কর!

সামরিক যুদ্ধের পাশাপাশি চলছে সাইবার-যুদ্ধ

১২ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:২৯

শেয়ার করুন:                   Facebook

প্রাক্তন সোভিয়াত স্টেট জর্জিয়া এবং রাশিয়ার মধ্যে চলছে সামরিক যুদ্ধ। জর্জিয়া চুক্তি ভঙ্গ করে তাদের একটি রাশিয়া-সমর্থিত স্বাধীনতাকামী প্রদেশ দক্ষিন ওশেতিয়া উদ্ধারে সামরিক অভিযানে নামার পর রাশিয়ার সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে। সামরিক যুদ্ধের পাশাপাশি তাদের মোকাবেলা করতে হচ্ছে রাশিয়ান হ্যাকারদের সাথে ভয়ঙ্কর সাইবার যুদ্ধের। তারা একে একে জর্জিয়ার সরকারী এবং বানিজ্যিক ওয়েবসাইটগুলোর নিয়ন্ত্রন নিয়ে নিচ্ছে। আরেকটি প্রাক্তন সোভিয়েত স্টেট ইস্টোনিয়া এই সাইবার যুদ্ধ মোকাবেলায় জর্জিয়াকে সাহায্য করতে এগিয়ে এসেছে। তাদের দু'জন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ (হ্যাকার!) খুব শ্রীঘ্রই জর্জিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছে।

আইটি সেক্টরে অত্যন্ত সমৃদ্ধ ইস্টোনিয়া গত বছরের এপ্রিল-মে মাসে রাশিয়ার দ্বারা একই রকমের আক্রমনের শিকার হয়। ইস্টোনেশিয়ায় সোভিয়েত আমলে নির্মিত একটি সেনা সৃতিস্তম্ভ রাজধানী থেকে একটি সামরিক এলাকায় স্থানান্তরকে কেন্দ্র করে ইস্টোনিয়া এবং রাশিয়ার সম্পর্ক অত্যন্ত তিক্ত পর্যায়ে চলে আসে। সারা স্টোনিয়ায় প্রচন্ড বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই সময় রাশিয়ার হ্যাকাররা তাদের অফিসিয়াল এবং বানিজ্যিক সাইটগুলো গনহারে বন্ধ করে দিয়ে প্রচন্ড ক্ষতি সাধন করে। সাইবার ক্রাইমের বিরুদ্ধে ইস্টোনিয়ায় কঠিন আইন থাকলেও হ্যাকাররা রাশিয়ার ভূক্ষন্ডে অবস্থান করার তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়া সম্ভব হয়নি।

পৃথিবী দিনদিন যতই প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছে, ততটাই যুকির মুখে পড়ছে সাইবার নিরাপত্তা। ইস্টোনিয়া এই ঝুকি মোকাবেলায় প্রাক্তন সোভিয়েত স্টেটগুলোকে রাশিয়ার আক্রমনের হাত থেকে বাঁচাতে সহযোগীকার হাত বাড়িয়ে দিচ্ছে। তারা তাদের উপর আক্রমনের মোকাবেলা করার অভিজ্ঞতা অন্য দেশগুলোর আইটি বিশেষজ্ঞদের সাথে শেয়ার করছে এই সাইবার যুদ্ধের মোকাবেলায়। এ বছরের শুরুতে ন্যাটো ইস্টোনিয়ার রাজধানীতে একটি সাইবার প্রতিরক্ষা প্রশিক্ষন কেন্দ্র চালু করেছে। ইস্টোনিয়া কয়েক বছর আগে ন্যাটোতে যোগ দিয়েছে।

 

 

  • ৪ টি মন্তব্য
  • ১৪৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১২ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩৯
comment by: আহসান হাবিব শিমুল বলেছেন: জানলাম,বুঝলাম,পরবর্তী আপডেইট্ও দিয়েন।
২. ১২ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩৯
comment by: ইউনুস খান বলেছেন: তথ্যসমৃদ্ধ লেখা। +
৩. ১২ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৪৮
comment by: নাবালক কথক বলেছেন: ++
৪. ১২ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:১৪
comment by: লালন অনিক বলেছেন: ধন্যবাদ....

 



 


অনেক কিছুই শুরু করি, শেষ করা হয় না।


মানুষের জন্য কিছু করতে ইচ্ছে করে, করা হয়নি কিছুই।


kapalic [এ্যাট] জিমেইল.কম

আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২২৮০৬