somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঐ পাগল নাউ ঢুলাইসনা। =p~ =p~

০৯ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেয়েদের মন নাকি বিধাতাও বোঝেন না।এই ফাউল টক কে কবে কোন ইতিহাসে লিখে গেছেন আমি দিনরাত নেট ঘাটাঘাটি করেও তার হদিস পাইলাম না।(কারও জানা থাকলে এই অধমরে একটু মনে কইরেন।):((:((
তবে বিউটি পার্লার নামক জীবন্ত ইনষ্টিটিউটগুলো সেই মনের কিনারা ঠিকই উদ্ঘাটন করতে পেরেছে।তারা জানে মেয়েদের রহস্য কোথায় লুক্কায়িত।তাই কয়েকটা ভ্রু উঠাইয়া,হাত পায়ের নখকে নানা সাজে সাজাইয়া,চোখে মুখে সামান্য একটু পলিশ করিয়াই কোটি কোটি টাকা কামাইয়া নিতেছে।

পড়ে দেখুন(মেয়েরা কেন সাজ?তবে সত্যি কিনা সে ভার আপনাদের উপর।) Click This Link

আমরা মেয়েরা ছেলেদের সমানে সমান হইবারজন্যে আজ উঠে পড়ে লেগেছি।সেটাকি যোগ্যতার জোরে নাকি অন্যকিছুর বদলে সেই প্রশ্ন আমি চেয়ার এন নাভলী নামক প্রসাধনীর কাছে রেখে গেলাম।টিভিতে যখন এর এড দেয় আমি একটু ভলিউম বাড়িয়ে দেই । কোন প্রতিযোগিতায় টিকতে হলে এই সামগ্রীএর ক্যারিশমাটা ঠিক ভালোভাবে অনুধাবন করার জন্যে।হায়রে নারী জাতি বুঝলিনা কত ধানে কতচাল:-/:-

আমাদের একজন মনীষীর একটি উক্তি আমার মনে বার বার দোল খেয়ে যায়।আমাদের টিভিতে শেভিং ক্রীমের ফেনাও নাকি মেয়েদের হাতের ছোয়া না লাগলে ফেনায়িত হয়নাB-)B-)

(এই বিখ্যাত মনীষীও আজ চৌদ্দশিকের বেষ্টনীতে বসে সরকারের অন্ন ধ্বংস করছে।হায়রে বাঙ্গালী গুণীর মান বুঝলিনা :-B :-B )

সদ্য পারসোনা নামক একটি পার্লার নিয়ে নাকি কি সব আলোড়ন চলছে?বাঙ্গালীজাতির এও এক নতুম ভেল্কি।মিডিয়ার যে কি শক্তি তা আমরা সবাই জানি।এর মহত্ত বয়ানের তার আগে আমার ব্যক্তিজীবনের দুটি ঘটনা আগে বয়ান করে নেই।

১।কিছুদিন আগে টিভির সামনে বসে এ চ্যানেল থেকে অন্য চ্যানেলে ছুটোছুটি করছিলাম হঠাত স্ক্রীনে লেখা দেখলাম"এই ছবিটির কিছু অংশ বাচ্চাদের অনুপযোগী"।রিমোর্ট থেমে গেল।সোফার উপর গ্লু লাগিয়ে তিন ঘণ্টা ঠায় বসে থাকলাম।কোন কিছু মিস হয়ে যায় সেই ভয়ে চোখের পলক পর্যন্ত ফেললামনা।আমার আশার ঘৃতে ভস্ম ঢেলে ছবি শেষ হয়ে গেল কিন্তু নিষিদ্ধ কোন কিছুতো দূরে থাক অবাক কাণ্ড কেউ কাউকে একটা কিস পর্যন্ত করলনাX(X( আমার সাথে ধাপ্পাবাজি,নিজের সম্পত্তি হইলে হয়ত টিভিটাই ভেঙ্গে ফেলতাম।মনে মনে পন করলাম ঐ চ্যানেলই আর কখনও দেখবনাX((X((

২।আরেকবার রব উঠল তসলিমা নাসরীনের কি একটা বই নাকি নিষিদ্ধ হয়েছে।বহুকষ্টে যোগাড় করে ফেললাম বইখানা।রাতে ঘরের লাইট বন্ধ করে হারিকেন জ্বালিয়ে তার চারপাশ বই দিয়ে ঘিরে ফেললাম,যাতে মা বাইরে থেকে টের না পান যে আমি জেগে আছি(এটা ছিল আমার ছোটবেলায় বই পড়ার অন্যতম একটা কৌশল।কত বই যে এভাবে গলঃধকরন করেছি তার ইয়ত্তা নেই)সামান্য একটু পথে যেটুকু আলো আসত তাই দিয়ে সারারাত জেগে বইখানা উদ্ধার করলাম;);)।এই বইটা কেন যে নিষিদ্ধ হয়েছে তা আজও বুঝতে পারিনা।তবে এই মহিলার যে দু একটা বই পড়েছি তার মধ্যে এখানা যে সর্বোচ্চ মার্জিত তা নিঃসন্দেহে বলা যায়।
(পরে হাতে তার "ক" এমনিতেই এসেছিল কিন্তু নিজেই পড়িনাই।কারণ এত নোংরা বই হজম করার মত যথেষ্ট পরিমান হাইদ্রোক্লোরিক এসিড আমার পাকস্থলীতে নাই):((:((

যাক এখন মুল প্রসঙ্গে আসি।আমাদের দেশে এখনও অনেক মেয়ে আছেন যারা হয়ত জানতোইনা পার্লারে গেলে তার দিকে মানুষ একবার ছেড়ে দুইবার ফিরে চাইবে।বর্তমানের এই আলোড়ন তাদের মনের পালে একটু হলেও দক্ষিণা সমীরণের ছোয়া লাগাবে।
আহহারে "স্পা" উহা করলে না জানি কি চমকই আমাকে দেখাইবে। =p~ =p~





একটু জানা গল্পই আসুন আবার হজম করি।
এক পাগলের অভ্যাস হল নৌকায় উঠলেই তা ঢুলিয়ে ঢুলিয়ে ডুবিয়ে দেওয়া =p~ =p~ তাকে দেখলে এমনিতেই সবাই ভয়ে ভয়ে থাকে। একদিন সেই পারাপারের নৌকাখানায় পাগল উঠেছে।কিন্তু কিজানি কি মনে করেই হয়ত তার দৈনন্দিনকার কার্যখানা ভুলে আছে।তো এক লোক নৌকায় উঠেই বলে বসল,এই পাগল নৌকায় উঠছিস ভালো কথা কিন্তু নৌকা ঢুলাইসনা যেন।B-)B-)পাগল আর যায় কোথায়।সে তার কর্তব্য শুরু করে দিল:-/:-/

তো আমাদের মিডিয়ার প্রতিনিধিরা সেই নাউ ঢুলানোর কথাটা ভালোভাবেই মনে করিয়ে দিচ্ছেন এদেশের নারীজাতিকে।

সোমাবরু খাবার না পেয়ে আত্মহত্যা করেছে তাতে কি?ও আমরা ঠিক ভুলে যাব।পারসোনায় একদিন হিডেন্ ক্যামেরা ছিল,তাতে কি?এও আমরা ভুলে যাব।কিন্তু রুপসজ্জায় "স্পা" নামক এক জিনিষ আছে তা কখনই ভুলবনা:P:Pভুললে যে জীবনই বৃথা।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:১৩
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×