somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গাঁজার পরিমিত ব্যবহার বৈধ হোক, বলছেন বিশেষজ্ঞরা

২০ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার নীতিনির্ধারকদের কাছে অন্যকিছু নয়, গাঁজার বিনোদনমূলক ব্যবহারের অনুমতিপত্র চাইতে যাচ্ছেন যুক্তরাজ্যের নামকরা মাদক গবেষকরা৷

বার্মিংহামে ব্রিটিশ সায়েন্স অ্যাসোসিয়েশন এ অধ্যাপক রোজার পার্ট গাঁজা ব্যবহারের অনুমতিপত্র দেওয়ার আহবান জানাতে যাচ্ছেন৷ পার্টের আশা, এই বিষয়টির একটি মৌলিক সমাধান বিবেচনা করা হবে৷ কারণ তিনি বিশ্বাস করেন, গাঁজা নিয়ে অপরাধ বিষয়ক যে নীতিমালা রয়েছে তা প্রকৃতপক্ষে কোনো কাজে আসছেনা৷ অন্যদিকে সরকার বলছে, নীতিমালা শিথিল করলেও তা তেমন কোনো কাজ দেবেনা৷

গাঁজাকে অবৈধ মাদক হিসেবে পূর্বে গৃহীত নীতিমালাটিকে শিথিল না করার প্রবণতা দেখা গেছে সরকারের মধ্যে৷ কারণ এই বিষয়েই বিতর্কের জের ধরে বিগত সরকারের মাদক বিষয়ক শীর্ষ উপদেষ্টা অধ্যাপক ডেভিড নাট কে বরখাস্ত করা হয়েছিলো৷

আবার্ডেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গাঁজা জাতীয় রাসায়নিক পদার্থ বিশেষজ্ঞ পার্টউই'ও অধ্যাপক নাটের সঙ্গে একমত প্রকাশ করেছেন৷ তাঁরা দুজনই মনে করছেন গাঁজা নিয়ে বর্তমান যে নীতিমালা রয়েছে তা ভালোর চেয়ে খারাপই করছে বেশি৷ পার্টউই বিবিসি কে বলেছেন, ‘‘আমি এটার ক্ষতির মাত্রা হ্রাসের কথা বলছি৷''

তিনি বলছেন, গাঁজা অবৈধ হওয়ার কারনে এই মুহূর্তে স্কুলের বাচ্চারা একে ঘিরে প্রচুর ভয়ঙ্কর ঘটনা ঘটাচ্ছে৷ তারা মাদক ব্যবসায়ীদের কাছে যাচ্ছে৷ অপরাধীদের সঙ্গে মিশছে এবং প্রায়ই আইনের বেড়াজালে আটকে পড়ছে৷ গাঁজা সহজেই হাতে না পাওয়ায় মাদকাসক্ত হয়ে পড়ছেও তারা৷

অধ্যাপক পার্টউই বলছেন, এই বাস্তবতায় নীতিনির্ধারকদের নতুন করে এ বিষয়টি বিবেচনায় আনা উচিত৷ গাঁজাকে নেশা হিসেবে নয়, বিনোদনের জন্য পরিমিত মাত্রায় ব্যবহারের অনুমতি দেওয়ার ক্ষেত্রে একটি কমিটিও গঠন করতে পারে সরকার৷

তিনি আরও বলেন, পরিমিত মাত্রায় গাঁজা ব্যবহারের জন্য উপযুক্ত সরবরাহকারীকে অনুমতিপত্র দেওয়া উচিত৷ খোলা বাজারে কীভাবে এর বিপনন ব্যবস্থা করা হবে তা নিয়ে ভাবতে হবে, যাতে এটি ব্র্যান্ডেড পণ্যে পরিণত হয় এবং বিষয়টা যতদূর সম্ভব নিরাপদ হয়৷ আর একে বৈধ পণ্য করা হলে তখন আর গাঁজাকে সিগারেটের আকারে বিক্রি করা যাবেনা৷

তিনি বলেন, গাঁজাকে এমনভাবে তৈরি করা উচিত তা যেন ফুসফুসের ক্ষতি না করে৷ এটাকে এমনভাবে তৈরি করা যেতে পারে যেন একে পোড়াতে না হয়, তাপ দিলেই বাষ্প আকারে বের হয়৷ তাহলে ক্যান্সার হতে সাহায্য করে এমন যে উপাদানটি গাঁজা পোড়ানোর ফলে সৃষ্টি হয়, সেটিকে বাদ দেওয়া সম্ভব হবে৷ এছাড়া একুশ বছরের কম বয়সীদের এরজন্য অনুমতি দেওয়া উচিত হবেনা বলেও তাঁর অভিমত৷

আগের সরকারগুলো এটিকে বৈধতা দেওয়া থেকে বিরত থেকেছে৷ এমনকী ২০০২ সালে স্বরাষ্ট্রমন্ত্রী ডেভিড ব্লুকেঁট একে বি গ্রুপের মাদক থেকে পরিবর্তন করে অপেক্ষাকৃত কম ক্ষতিকর সি গ্রুপের মাদকের মধ্যে আনলেও ২০০৯ সালে আবার একে আগের অবস্থায় অর্থাৎ বি গ্রুপে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়৷

অধ্যাপক বললেন, এর পরিনতিতে কী ঘটছে? দেখা যাচ্ছে, কাগজ-কলমে একে নিষিদ্ধ করে দিলেও প্রকৃতপক্ষে তা ঘটছেনা৷ এর মাধ্যমে নানারকম ক্ষতির অবকাশ থেকে যাচ্ছে৷ তাই বলতে চাই, গাঁজার ক্ষতিটাকে কমানো হোক৷

পার্টউই এর মন্তব্যের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের এক মুখপাত্র বলছেন, স্পষ্ট প্রমান আছে যে, গাঁজা আসলে একটি ক্ষতিকর মাদক৷ মানসিক স্বাস্থ্যের ক্ষতিতে যেটি স্বল্প ও দীর্ঘকালীন প্রভাব ফেলে৷ এমনকী হঠাৎ মাঝে মধ্যে এর সামান্য ব্যবহারও যাদের রক্তসঞ্চালন সংক্রান্ত রোগে ভুগছেন, তাঁদের জন্য বিপদ ডেকে আনতে পারে৷

গাঁজাকে বৈধ করে দেওয়াটা সঠিক কোনো পন্থা বলে বিশ্বাস করেনা সরকার৷ আমাদের কথা পরিষ্কার৷ আমরা মাদকের ব্যবহার কমাতে চাই৷ মাদক সংশ্লিষ্ট অপরাধের শাস্তির ব্যবস্থা করতে চাই এবং চাই মাদকাসক্তরা চিরদিনের জন্য মাদক ছেড়ে দিক৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:২৬
৯টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×