![]()
মার্ক জুকেরবারগ খালি একটা ফেসবুক বানায়া এখন পুরা দুনিয়া কাপাইতাছে। তারে এখন সোশ্যাল নেটওয়ার্ক এর চ্যাম্প আখ্যা দেয়া হয়।
আমিও তার ফেসবুকে নিয়মিত টাইম পাস করি।
![]()
এই বেডির নাম অপরাহ উইনফ্রে। আমি উনারে বেডি কইছি এইডা জানলে আমার পীঠের ছাল তুইলা ফেলতে পারব। কারন টাকায় কি না হয়? আল্লাহ মাফ করুক! যাউকগা, সে হইল সবচেয়ে বিখ্যাত বিনোদনদেবী, এখন আবার লেখালেখিও শুরু করছে। ভালই! ( অফ টপিক; সে আর কি বিনুদুন দেয়, আমি এর থেকে ঢের বেশী বিনুদুন দিতে পারি, তয় আমার নাম লিস্টে নাই কেন?
![]()
যারে দেখতাছেন হে কোন মডেল না, হে হইল ইন্ডাস্ট্রিইয়ালিস্ট। তারে নিউইয়র্ক এর কিং বলা হয়। বাপে নাম রাখছিল মিখাইল প্রখরভ।
![]()
এই চশমুদ্দিনডা হইল আপেলের জনক। আর কিছু মনে হয় বলার দরকার নাই। নাম হইল স্টিভ জবস।
![]()
এরে তো চিনেনই। জে কে রাউলিং। হ্যারিপটারের লেখক। দেখতে শুনতে ভালই। উনারে আমি ভালা পাই।
![]()
বেডারে দেখতে হাবাগোবা মনে হইলেও টাকা থুক্কু ডলার কিন্তু কম না। হলিউড সেলেব্রেটি আর নিজেও অনেক সুপার হিট মুভির ডিরেক্টর। আরে এর নামই তো বলি নাই দেখি। বাপে এর নাম রাখছিল স্টিভেন স্পেলবারগ।
আজকে আর দিলাম না। যদিও আমি আদার ব্যপারী, তয় জাহাজের খবর যে ঠিকই রাখি এইডা বুইঝা লইয়েন কইলাম।
বিঃদ্রঃ কেউ মাইন্ড করবেন না দয়া করে আমার লিখার ভাষায়। একটু মানিম্যান+অমেনদের নিয়ে মজা করার ছোট্ট প্রচেস্টা।
শ্যাস=========।
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১১ রাত ১১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



