somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের স্বার্থে ডাকা হরতালে পোড়ানো হল জাতির পিতার ছবি। তাহলে? হরতালটা কি শুধুই রাজনৈতিক হল না!!!

০৩ রা জুলাই, ২০১১ দুপুর ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাসিনার ছবি পোড়ানো হইল ভাল কথা কারন চুক্তির পিছনে আছে সে! কিন্তু শেখ মুজিবুর রহমান এই মৃত ব্যক্তি কি দোষ করল যে তার ছবি পোড়ানো হল? গভীর আক্ষেপের সাথে বলতে চাই আজকে যে হরতাল ডাকা হল তা নামেই কেবল তেল গ্যাস রক্ষার দাবীতে আসলে পুরোটাই রাজনৈতিক! যারা জাতির পিতার ছবি পোড়াতে পারে তারা যে রাজনীতি করেই কাজটি করেছে তা সহজেই বোধগম্য।







হরতালে কিছু উচ্ছৃঙ্খল যুবকের তান্ডবলীলা দেখা গেল। গাড়িতে চড়ে উন্মাদ নৃত্য প্রদর্শন করছে। এরাই নাকি তেল গ্যাস রক্ষার দাবীতে আন্দোলনরত। আমি বিশ্বাস করি না এরা খাটি দেশপ্রেম থেকেই এই আন্দোলনে আছে! কারন দেশপ্রেমে উদ্ধুদ্ধ কোন যুবক এই তাণ্ডব লীলাকে সমর্থন করতে পারে না!

যারা আন্দোলনে ভুমিকা রাখছেন তারাই জোর গলায় বলতেন হরতাল দেশের অর্থনীতির আর জাতীয় সম্পদের ক্ষতি করে। এক জাতীয় সম্পদ রক্ষা করতে গিয়ে আরও কত জাতীয় সম্পদ নস্ট হচ্ছে সেদিকে কারও দৃষ্টি নেই। আমি হলফ করে বলতে পারি যারা তেল গ্যাস নিয়ে আন্দোলন করছেন তাদের অনেকেই কোনকো ফিলিপ্স চুক্তি সম্পর্কে তেমন কিছুই জানেনই না। কান নিয়ে গেছে চিলে এখন চিলের পিছে দৌড়াও এই অবস্থা! আমাদের সবার উচিত এই চুক্তি নিয়ে বেশী বেশী আলোচনা করা, আর্টিকেল পড়া। সব সাইড থেকে নিউজ নিয়ে বিচার বিবেচনা করা! দেশবিরোধী কোন চুক্তি হলে আমরা অবশ্যই এর পিছনে লাগব। আমাদের ভিতরে একটা চিন্তাই ঢুকে গেছে সরকার যা করবে তা মাত্রই দেশবিরোধী হবে। তাহলে এত কষ্ট করে সরকার নির্বাচনের দরকার কি? নেক্সট টাইম কেউ ভোট দিবেন না দয়া করে।

আগেও এমন হয়েছে। ট্রানজিট নিয়ে নানান কথা, দেশবিরোধী হেন তেন কত কিছু। কিন্তু পরে দেখা গেল কোন এমন কিছুই নেই সেখানে। এটা ট্রানজিট বিশেষজ্ঞদের গবেষণা! সো কোনকো ফিলিপ্স চুক্তির ব্যপারেও পরে যদি এমন কিছুই প্রমান হয়, তখন আমার কথা হবে একটাই যে হরতালে ব্যক্তিগত আর জাতীয় সম্পদের যে ক্ষতি হল তা্র মূল্য যেন প্রফেসর ডাঃ আনু মোহাম্মদের পকেট থেকেই নিয়ে নেয়া হয়। আর আমাদেরও প্রত্যাশা সরকার চুক্তির ব্যপারে সব কিছু পরিস্কার করেই চুক্তিতে যাবে।
৩৪টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×