অবিরাম ঝুম বৃষ্টিতে ভিজতে চাই
ঐ নীল আকাশের মেঘ ছুঁতে চাই
অনাহুত ঝড়ে লন্ডভন্ড হতে চাই।
মনের তুলিতে তারে আঁকতে চাই
মনের মধ্যখানে বসত করতে চাই
বন্ধুর হাতে এই হাতটি রাখতে চাই
ভালবেসে সুখের নীড় বাধতে চাই।
নিকষ আঁধারেও দৃষ্টিতে আলো চাই
মায়াবী চাঁদটিকে হাতের নাগালে চাই
যতটুকু ভাবনা ততোটুকু প্রকাশ চাই
যতটুকু আকুলতা ততোটুকু প্রয়াস চাই
যতটুকু প্রতীক্ষা পলকেই ফুরাতে চাই...।।
ছবিসূত্রঃ Click This Link
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১০ রাত ১২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



