somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন হার না মানা মানুষের কথা - ৫

২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের পর্বগুলির জন্যঃ ১ - ৪
Click This Link

সুনীলের লেখনীতে-১
তারিখঃ অস্পষ্ট
বাব মা'র প্রশ্রয় পর্ব পেরিয়ে নিজের ইচ্ছে কে মূল্য দেয়ার সময় হতে আমার যতদূর মনে পড়ছে- এই সংস্কৃতি(!)মনা হেঁয়ালীতে আমি কাবু হয়েছি ক্লাশ ফোর এর শেষে কিংবা ফাইভের শুরুতে।

আমাদের পাড়ায় হাল্কা ফরমাল অনুষ্ঠানে স্ব-রচিত কবিতা পাঠের পর্বে আমি উদ্যোগী হলাম। কবিতার নাম 'প্রিয় কলম'। (এখানে বলে রাখা ভাল যে~ আমার স্ব-রচিত কবিতায় প্রয়োজনীয় অস্ত্রোপাচার করে দিয়েছিলেন আমার বাবা। )

সেদিন হাউসফুল অডিটরিয়ামে রাজ্যের কৌতুহল নিয়ে হাজার খানের চোখ আমার দিকে নিষ্পলক চেয়ে রইলো।
আমি কিঞ্চিৎ ঘোর লাগা মুডে শুরু করলাম-
আমি আমার প্রিয় কলম নিয়ে নিজের লেখা একটি কবিতা বলব-
একটি কলম ছিল আমার
সবার চেয়ে ভালো
নিবটি ছিল চকচকে
তার রংটি ছিল কালো।
...এই পর্যন্ত এসে কি হলো জানি না;
আমি আর কিছুতেই পরের লাইন গুলো মনে করতে পারলাম না!!

পুনরায় শুরু করলে হয়তো বলার ফ্লো তে মনে পড়ে যাবে- এই ভেবে ভাঙ্গা রেকর্ড কয়েকবার চালিয়ে দেখি ক্রমে ছোট হয়ে আসা পৃথিবীর মত আমার স্মরণ শক্তি আমার মাথা থেকে কবিতার প্রথম লাইনটাও পর্যন্ত উধাও করে দিল !!

মাথা নীচু করে আমি অনড় রইলাম। অডিটরিয়ামে তখন হিস হিস হুস হুস আওয়াজ শোনা যাচ্ছে। মঞ্চের ফ্লোরম্যাটে তন্নতন্ন করে খুঁজেও আমি হারিয়ে যাওয়া শব্দ গুলিকে উদ্ধার করতে পারলাম না আর!

সেদিনের মাত্র ৩/৪ মিনিট সময়টুকু অনন্তকাল হয়ে ধরা দিয়ে আমাকে শেষমেষ ফুঁপিয়ে কাঁদিয়ে দিল। এই পর্যায়ে কোন হৃদয়বান ব্যক্তি বুঝি আমাকে এক প্রকার টেনে হিঁচড়ে মঞ্চ থেকে নামিয়ে আনলেন।

মনে মনে নিজেকে শাসন করলাম, ঐ দিকে আর না।
:P
(চলবে...)
ছবিসুত্রঃ Click This Link.
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১০ সকাল ৮:২৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×