পিছন টানে আসবে ঠিকই ফিরে !
আমার হাতে না ধরি তো
আলিঙ্গনে রাখবো ঠিকই ঘিরে।
ভাববে তুমি ঢের হয়েছে
এবার বুঝি ফিরবে সিঁথান ফেলে
চলতে পথে চমকে যাবে
দেখবে জলে সেই না চেনা ছেলে !
সেই না পুকুর । সেই তো উঠোন
মাটির ঘরে সেই পুরোনো কাঁথা !
কোথায় যাবে? শিকল তো নেই
তবু তোমার নাড়িতে জাল গাঁথা ।
খুব কাগুজে বাঁধন তো আজ
ছিড়তে পারো, ঘুমের দোহাই তুলে
মায়ার বাঁধন ছিড়বে কি গো ?
আবেগ সুতোয় বাঁধা মায়ার ফুলে ।
দু'হাত দিয়ে ধরবো না রে
আনবো নাতো অলীক কোন টানে
মন বাড়িয়ে বাঁধবো তোমার
উথাল পাথাল ব্যাকুল মাতাল প্রানে !
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



