মনে করো , কষ্ট পেলেম আমার তুমি , তোমার আমি
নিরব হয়ে ভাবছো বসে , "আমার কি , যাও না চলে !"
কিন্তু দুজন বুকের ভিতর বলছি , "যেও না" আসলে ।
"কোথায় যাবে আমায় ছেড়ে ?" এমন করে আকুল হলে
অনেকটা কথাই হয় যে বলা একেবারেই কিছু না বলে ।
কথা দিয়েছি? না পেয়েছি? রাগ বেহাগে আমি তুমি।
তা'লে বলো কাঁদাই কেন অযথা মন নিটোল ভূমি !
তুমি বড্ড অভিমানী । আর আমিও চেতন শিশু ।
খেলতে গিয়ে ঝগড়া হলে কান্না পেলে , একটু ভেবো !
কিন্তু তুমি মুখ ফিরিয়ে থেকো না আর চুপটি বসে
বল না ছেলে, তোমায় ফেলে আকুল হৃদয় কাকে দেব?
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



