যদি মানুষ হতাম,
মানুষের মন বোঝা যেত
মনের বোঝা খালি রেখেই ।
যদি মানুষ হতাম,
চষে খুঁড়ে ফেলে চোখের মাটি
পুড়তে হতো না নিজেরই আগুনে ।
যদি মানুষ হতাম,
আকাশ পাতাল ব্যবধান দেখেও
পায়ে পায়ে কাছে 'আশা' হতো না ।
যদি মানুষ হতাম ,
পাবো না জেনেও
তোমাকে ভালো বাসা হতো না ।
যদি প্রিয়া হতাম,
দ্বিধার শিকল পায়ে হাটতে হতো না এক কদম।
যদি প্রিয়া হতাম,
বিচার বুদ্ধির ছুরি কাটায়
নিপুণ হাতে কাটতে হতো না আপন হৃদয়।
যদি প্রিয়া হতাম,
প্রতিনিয়ত ঢাকতে হতো না
চোখের তারায় কষ্টের কালি।
যদি প্রিয়া হতাম,
উপড়ে নিতাম লোক লজ্জার সকল বেড়া , বেয়াড়া দেয়াল।
প্রিয়া হলে আমি সাহসী হতাম!
মানুষ হলে আমি ভুল করতাম!
হায় !
কিছুই হওয়া হলো না।
এই জনমে,
এই শহরে,
এই রক্তাক্ত শহরে ।
( যদি বিদায় নিতে হয় বন্ধুদের পিছনে ফেলে
যদি একটা মাত্র সন্ধ্যা বিকেল পাই সবাই মিলে
খুনসুঁটি আর দুষ্টুমিতে বুকের ব্যথা ভুলিয়ে দিও
বন্ধু তোমার হাসির রঙে এই অভাগায় তুলিয়ে দিও
তোমার চোখের শেষের দেখায় ইমন রাগে ভাসতে দিও
অনেক প্রহর কেঁদেছি গো, একটু এবার হাসতে দিও ! )
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



