আমার প্রিয় পোস্ট

আমার পিতার খুনি আর আমি এখনো এক দেশে জীবন যাপন করি । তবে পার্থক্যটা হলো , সে আরেকটা হত্যার প্রস্তুতি নেয় , আমি আরেকটা যুদ্ধের !

আমার জবান বন্দী

০৩ রা মার্চ, ২০০৮ রাত ১২:৫৬

শেয়ার করুন:                   Facebook

দূরবর্তী নৈকট্য

আমরা যখন মুখোমুখি বসি
আমি নিশ্চিত ভাবেই মুখ নামিয়ে রাখি আহার নৈর্ব্যক্তে
আমরা যখন কথা বলি
আমি অনেক সহজ লভ্য হয়ে উঠি মুঠোফোনের মুখোশে

আমি মাঝে মাঝেই হাত ধরি তোমার নির্লিপ্ত অন্ধকারে
প্রশ্রয় দেই , তোমাকে বন্দী রাখি আশাবাদী কারাগারে

কখনো কখনো ব্যবহৃত পুতুলও ব্যবহারে হয় দক্ষ
তোমাকে ডাকি শুধু সেই সব মুমুর্ষু মুহূর্তে
পরক্ষণেই সফলতার আত্মগ্লানিতে হই অঙ্গনে অঙ্গার
কি নাম দেব এই দংশনের ? এই স্বার্থপরতার ?

আমি আসামী প্রতারণার ; এতে নেই সংশয়
যদিও তীব্র ভালোবাসি তোমায় , যদিও জাগেনি প্রণয় !



একটা শরতের আশঙ্কায়

একটা শরতের আশঙ্কায় এখনো ঘরে বসে থাকি।
বসন্তকে পায়ে ঠেলে শীতের চাদরে
মুড়ে নিজেকে হিম হিম কুয়াশাময় অন্ধকারে রাখি।
এখনো আমার অনেক গুলো ভয় কাটানো বাকি ।

এইবার বইমেলায় যাইনি অফিসের বন্ধে ।
আমি জানি তুমি যাও শাহবাগ , ফুলার রোদে
পুস্তিকার নস্টালজিক ধুলোর চেয়ে
আমার এলার্জি তোমার গন্ধে ।

প্রাগৈতিহাসিক যুগে কবে যেন রিকশা চড়েছিলাম ।
এখনো সেই স্পর্শ পুড়ে দেয় অনাঘ্রাতা শরীর ।
এখনো কবিতা মানে তোমার অক্ষর চুমু খাওয়া
এই বিংশ শতাব্দীতে বসে আমি অতীতে স্থির ।

একটা মাত্র রাত জেগে কথা বলা , অথবা ভালোবাসা
বার বার ঘুম ভাঙলে মুঠোফোনে চোখ পড়ে
একটা কন্ঠস্বরের কামনায় উৎকর্ণ , বিমর্ষ , হত আশা
এখনো আমাকে পদে পদে ছোট করে ।

সময়ের সাথে সাথে পৌনপুনিক কত ঋতু বদলায় ,
এই বিষাক্ত শহরে মানুষ মৃতদের দলে ভিড়ে যায় ।
শুধু আমিই প্লাস্টিক উন্নয়নে বেমানান ছিলাম , আছি
বিষের পেয়ালা হাতে একটা শরতের আশঙ্কায় !



বিরামহীন একটা পৌনপুনিকতা চাই

আমার খুব বেশি চাওয়ার নেই
চেয়েও যে খুব বেশি পেয়েছি , তা তো নয় !
জীবনে কোন দিন কোন লটারি জিতিনি
মা বলেন , আমি চির হতভাগী নিশ্চয় ।

দেখো , বিধাতার কাছেও মিনতি গল্প আছে ।
কত রাত নির্ঘুম জা'নামাযে ভোর হলে
চোখের কান্না, সাথে ইচ্ছে শুকিয়ে গেছে ।
দুরের কামনারা কখনো আসেনি কাছে ।

তোমার কাছে তাই বেশি চাওয়া কি সাজে?
সেইযে বৃষ্টিধোয়া ছাদে এ হাতদুটো ধরেছিলে
যেন পিছলে না পড়ি , আহত না হই আমি
মায়াময় সেই সন্ধ্যাটা বুকে বাজে ।

না হয় , আমি একলাই ভালোবাসি ,
তবুও তোমার কাছেই চাইছি লাজহীন
বৃষ্টি , তুমি , আমার হাতে স্বর্গ
পৌনপুনিক; এক মুহুর্ত দাও ঋণ !

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রাগাভিমান ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল  বিভাগে ।

 

  • ৬৭ টি মন্তব্য
  • ৫০৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২০ জনের ভাল লেগেছে, ৯ জনের ভাল লাগেনি
১. ০৩ রা মার্চ, ২০০৮ রাত ১২:৫৯
comment by: চিকনমিয়া বলেছেন: কেডারে মাইনাচ দিচে?

কোবতে ভালা লাগচে, হাচা
পেলাচ
০৩ রা মার্চ, ২০০৮ রাত ১:০২

লেখক বলেছেন: চিকনমিয়া
অমি রহমান পিয়াল
পেইজ থ্রি
পিচ্চি
অমলকান্তি


চিকনা , আপনার মাইনাচ দেওয়ার অধিকার যিনি বিনা অনুমতিতে ব্যবহার করিতেছেন , তারে মাইনাচ করে দেন ।

২. ০৩ রা মার্চ, ২০০৮ রাত ১:০৫
comment by: চিকনমিয়া বলেছেন: এদেরে দেকে নেওয়া হইবেক:)
৩. ০৩ রা মার্চ, ২০০৮ রাত ১:১৩
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: আমি আসামী প্রতারণার ; এতে নেই সংশয়
যদিও তীব্র ভালোবাসি তোমায় , যদিও জাগেনি প্রণয় ! ..............

সুন্দর প্রকাশ।
০৩ রা মার্চ, ২০০৮ রাত ১:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ । সুন্দর মন্তব্য ।

৪. ০৩ রা মার্চ, ২০০৮ রাত ১:১৩
comment by: নিবেদীতা বলেছেন: দারুণ!!!
০৩ রা মার্চ, ২০০৮ রাত ১:২০

লেখক বলেছেন: আপনিও ।

৫. ০৩ রা মার্চ, ২০০৮ রাত ১:২২
comment by: ভক্কডা বলেছেন: কবিতা বড় জটিল। দুই তিন বার পড়লাম। সুনদর সুনদর শব্দের সমাহার। আপ্নে বড়ই টেলেন্ট। বই লেখবেন না?
০৩ রা মার্চ, ২০০৮ রাত ১:২৪

লেখক বলেছেন: ভাইজান,

মশকরা করেন কেন?

এই পোস্ট জটিল লাগলো ! আমার কাছে তো সিদ্ধ পানির মত বিস্বাদ তরল মনে হইতেছে । না আছে আগুন, না আছে তীব্রতা !

৬. ০৩ রা মার্চ, ২০০৮ রাত ১:২৬
comment by: তামো ব্লগ বলেছেন: নিবেদীতা বলেছেন: দারুণ!!!
কিসের দারুন ।
ডং
০৩ রা মার্চ, ২০০৮ রাত ১:৩৫

লেখক বলেছেন: আপনি নিশ্চয়ই ডিং ডং ?

৭. ০৩ রা মার্চ, ২০০৮ রাত ১:৩৮
comment by: তামো ব্লগ বলেছেন: কি মনে হয় বুবু ??
০৩ রা মার্চ, ২০০৮ রাত ১:৪৩

লেখক বলেছেন: কিচ্ছু মনে হয় না বিবি ।

৮. ০৩ রা মার্চ, ২০০৮ রাত ১:৪০
comment by: সুনীল সমুদ্র বলেছেন:


"আমি মাঝে মাঝেই হাত ধরি তোমার নির্লিপ্ত অন্ধকারে
প্রশ্রয় দেই , তোমাকে বন্দী রাখি আশাবাদী কারাগারে"

চমৎকার কবিতা !



"বিরামহীন একটা পৌনপুনিকতা চাই"-অংশটুকুও খুব ভালো লাগলো।

"না হয় , আমি একলাই ভালোবাসি ,
তবুও তোমার কাছেই চাইছি লাজহীন
বৃষ্টি , তুমি , আমার হাতে স্বর্গ
পৌনপুনিক; এক মুহুর্ত দাও ঋণ ! "

অসাধারন সুন্দর হয়েছে।
প্রিয়তে রাখলাম।



(আশাকরি ভালো আছেন........।}
০৩ রা মার্চ, ২০০৮ রাত ১:৪৫

লেখক বলেছেন: আহ , এতক্ষনে একটা আলোচনাধর্মী মন্তব্য পেয়ে ভালো লাগলো ।

কেবল , ভালো লেগেছে , ভালো লাগেনি - ধরনের মন্তব্য পেলে একটা অতৃপ্তি রয়েই যায়।

পিকনিক মিস, আপনাকেও মিস । ধুরু !

আছি , ভালো মন্দ মিলিয়ে ।

ক্লান্তিবিহীন পথ চলাই জীবন ।

৯. ০৩ রা মার্চ, ২০০৮ রাত ১:৪৫
comment by: সু-শান্ত বলেছেন: আপনি তো বেশ ভালো লিখেন। বই আকারে ছাড়তে পারেন, ভালো চলবে আশা রাখি। আছেন কেমন?
০৩ রা মার্চ, ২০০৮ রাত ১:৪৯

লেখক বলেছেন: কোন জায়গাটা ভালো লাগলো , শান্তদা ?

একটু যদি বিস্তারিত বলতেন । আপনার মত প্রাপ্তমনস্ক পাঠকের কাছ থেকে একটু আলোচনা আশা করি ।

০৩ রা মার্চ, ২০০৮ রাত ১:৫১

লেখক বলেছেন: ক'দিন খুব বেশি ব্যস্ততার মাঝে দিয়ে যাচ্ছে । তাই রাত জেগে কাজ করা আর ব্লগিং করে ঘু ম তাড়ানো ।

আপনার পিচ্চির খবর কি ?

১০. ০৩ রা মার্চ, ২০০৮ রাত ১:৫২
comment by: অমি রহমান পিয়াল বলেছেন: ওই আমি প্লাস দিছি। দারুণ হইছে লেখা। অন্য কাম করতেছিলাম, মন্তব্য দি্ নাই
০৩ রা মার্চ, ২০০৮ রাত ১:৫৬

লেখক বলেছেন: ছি , পিয়াল , এই রকম মিছা কথা কইয়ো না ।

প্লাস দিলেও দিতারো , তয় কবিতা পছন হয় নাই , এইটা জানি ।

ঘটনাটা কি? সবাই মিল্লা সবাইরে কমেন্ট দেওয়া শুরু করসে কেন !

০৩ রা মার্চ, ২০০৮ রাত ১:৫৮

লেখক বলেছেন: না পইড়া প্লাস দেওন ঠিক না (ক্লোজআপহাসি)

১১. ০৩ রা মার্চ, ২০০৮ রাত ১:৫৮
comment by: সু-শান্ত বলেছেন: কবিতা ভালো হয়েছে তিন টাই। তবে ফরমেটিং প্রবলেম আছে। মানে কবিতার হেডিং টা বোল্ড করবেন সবসময়।

আর একসাথে একটা কবিতা দেওয়াই ভালো।
০৩ রা মার্চ, ২০০৮ রাত ২:০১

লেখক বলেছেন: খুব ভালো ধরেছেন। পরের পোস্টে মনে রাখবো ।

তবে কবিতার কোন দিকটা ভালো লেগেছে , ফরমেটিং এ কোথায় কি করা যাই তো ( কবিতার ফরমেটিং এর কথা বলেছেন তো নাকি ?) বললে সাহায্য হইতো ।

১২. ০৩ রা মার্চ, ২০০৮ রাত ২:১১
comment by: খোলাচিঠি বলেছেন: লেখাটা অবশ্যই ভাল হয়েছে কিন্তু কি ব্যাপার আপনি আপনার সব পোস্ট মুছে ফেলেন কেন?

০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১:২৯

লেখক বলেছেন: সব কথা কি সব সময় বলে বোঝানো যায় ? আছে, অনেক কারনই আছে । নাইবা বললাম , মাফ করে দিয়েন ভাই ।

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ।

১৩. ০৩ রা মার্চ, ২০০৮ রাত ২:১১
comment by: অমি রহমান পিয়াল বলেছেন: কবিতা তিনটা নাকি? আমি কোন ধুনে একটাই পড়লাম। মানে আলাদা ঠ্যাকে নাই। অনেস্টলি ভালো হইছে লেখা ;)
১৪. ০৩ রা মার্চ, ২০০৮ রাত ২:১২
comment by: সু-শান্ত বলেছেন: কিছু কঠিন বংকিমীয় শব্দ ব্যবহার করেছেন , যেমন: নৈর্ব্যক্তে,দক্ষ ,অঙ্গনে অঙ্গার, অনাঘ্রাতা,উৎকর্ণ । সহজ বাংলা শব্দ কিন্তু আছে এগুলোর। কাজেই সহজ গুলো দিয়ে লিখলেই আরো ভালো হতো।

আর ভালো লেগেছে কবিতার থিম।:)
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১:৩৫

লেখক বলেছেন: সু-শান্ত দা , বঙ্কিমীয় শব্দ ব্যবহারে আমার খুব প্রতিকূল প্রতিক্রিয়া আছে , তাই সেই রকম ঘটে থাকলে বলতে হবে , এই গুরু চন্ডালীর
দোষটা নেহায়েত সহজাত । আমি কিন্তু কখনোই খুব ভেবে লিখি না । স্বতঃস্ফুর্ত ভাবে যা আসে, একটানে তাই লিখে পাব্লিশ করে দেই । এমন কি , এডিট ও করি না ( পরীক্ষার হলে কোন দিন খাতা রিভিশন দিয়েছি বলে মনে পড়ে না) । সেই জন্যই মাঝে মাঝে মনে হয় , আমার মাথার ভিতরে কোথাও সাধু ও অসাধু ভাষার ওয়াটার - স্যানিটেশন শরবত হয়ে গেছে বোধ হয় ।

তার ফলাফল এই গরু চন্ডাল রাগাবিতা ।

রোগের ডায়াগনোসিস করেছি কিন্তু চিকিৎসা করতে মনে চাইছে না (আম্মাআআ) কি যে করি!

১৫. ০৩ রা মার্চ, ২০০৮ রাত ২:১৯
comment by: পথিক!!!!!!! বলেছেন: বিশাল এবং সুন্দর কবিতা
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ পথিক । তোমার কবিতা পাঠের আশায় আছি ।

১৬. ০৩ রা মার্চ, ২০০৮ রাত ২:২০
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: মেহের পুরে চরম ভাব বিদ্যমান!
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১:৩৭

লেখক বলেছেন: মেহের নিগার ?

১৭. ০৩ রা মার্চ, ২০০৮ রাত ২:২৪
comment by: সিহাব চৌধুরী বলেছেন:


আমরা যখন কথা বলি
আমি অনেক সহজ লভ্য হয়ে উঠি মুঠোফোনের মুখোশে


মোবাইল ফোনের অন্যতম উপযোগীতা । আমাদের মিথ্যে বলাটা অনেক সহজ করে দিয়েছে ।


শুধু আমিই প্লাস্টিক উন্নয়নে বেমানান ছিলাম , আছি
বিষের পেয়ালা হাতে একটা শরতের আশঙ্কায় !


প্লাষ্টিক উন্নয়নে, আমরা অনেকেই যুতসই নই, তবু মুখোশ পড়তে হয় প্লাষ্টিকের ই ।
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১:৩৮

লেখক বলেছেন: ঠিক কথা ।

১৮. ০৩ রা মার্চ, ২০০৮ রাত ২:৩০
comment by: নিবেদীতা বলেছেন: :>
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১:৩৯

লেখক বলেছেন: চিহ্ন গুলো এখনো শেখা হলো না !

১৯. ০৩ রা মার্চ, ২০০৮ রাত ৩:০৭
comment by: শফিউল আলম ইমন বলেছেন: সময়ের সাথে সাথে পৌনপুনিক কত ঋতু বদলায় ,
এই বিষাক্ত শহরে মানুষ মৃতদের দলে ভিড়ে যায় ।
শুধু আমিই প্লাস্টিক উন্নয়নে বেমানান ছিলাম , আছি
বিষের পেয়ালা হাতে একটা শরতের আশঙ্কায় !.........অসাধারন।+
ভালো থাকুন।
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১:৪০

লেখক বলেছেন: (ক্লোজআপহাসি)

২০. ০৩ রা মার্চ, ২০০৮ সকাল ১১:৪৯
comment by: সামী মিয়াদাদ বলেছেন: একবারে একটা কবিতা দিবা....একটাই মাথায় ঢুকাইতে কতক্ষন লাগে জানো? আবার তিনখান


লাইফটা বিরামহীন পৌনপুনিকতা ছাড়া আর কিছুই না
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১:৪১

লেখক বলেছেন: দুঃখগুলো পৌনপুনিক , তাই সুখের মুহুর্তটার একটা লুপ চাইছি ।

২১. ০৩ রা মার্চ, ২০০৮ দুপুর ১২:১০
comment by: নাঈম বলেছেন: ব্লগে স্বাগতম, আপু
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১:৪২

লেখক বলেছেন: হা হা হা

২২. ০৩ রা মার্চ, ২০০৮ রাত ১০:৫১
comment by: রাতমজুর বলেছেন: চমৎকার কবিতাগুলো। ৫+
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১:৪৩

লেখক বলেছেন: আজ কাল আমিও রাত মজুরানী ।

২৩. ০৩ রা মার্চ, ২০০৮ রাত ১১:৪৪
comment by: নিলা বলেছেন: চমৎকার লিখেছেন
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১:৪৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ নিলা

২৪. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১:৩৭
comment by: আহমেদ শারফুদ্দীন বলেছেন:
এই কিসিমের লেখা বলদের বোধগম্য নহে। ভুলবসত আসি পড়ছি
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১:৫০

লেখক বলেছেন: আমিও ভুলবসত লিখে ফেলেছি ।

(আম্মাআআ)

২৫. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ২:৩৪
comment by: লাজুকবোকা বলেছেন: আমি সিদ্ধান্ত নিয়েছি ব্লগে আর কখনো লিখবো না। যারা একবারের জন্য হলেও আমার ব্লগে এসেছেন তাদের জানানোর জন্য আর আমার প্রিয় কিছু ব্লগারকে জানানোর জন্য এই কমেন্টটা করছি। মাত্র ৫দিন আগে এই ব্লগে লেখা শুরু করে আজ কষ্ট নিয়ে চলে যেতে হচ্ছে। এই কয়দিনে যদি কারও মনে কোন কষ্ট দিয়ে থাকি তবে পারলে ক্ষমা করবেন।

কারও যদি কখনো জানতে ইচ্ছা করে কেন চলে যাচ্ছি তাহলে এই লিংকে একটু ক্লিক করে দেখে নিবেন।

সবাই ভাল থাকুন।। 'লাজুকবোকা'
০৫ ই মার্চ, ২০০৮ রাত ১২:৫৩

লেখক বলেছেন: মন বোধ হয় আপনার একটু বেশিই খারাপ ! এতটা খারাপ লাগলে বিদায় নেওয়ার দরকার কি?

নিজের জন্যই ব্লগিং করুন, অন্যরা এখানে গৌণ ।

২৬. ০৪ ঠা মার্চ, ২০০৮ সকাল ৮:৫৪
comment by: আরণ্যক যাযাবর বলেছেন: টাইটেল দেখে মনে করছিলাম, কনফেশন বোধহয়, বিষ খাওয়ার আগের মুহূর্তের। =p~
সেই আগ্রহ নিয়া ঢুকলাম।

কবিতা দেইখা ভয় পাইসি।
কবিতা বুঝিনা।
তবে আমি পেলাচ দিসি।
০৫ ই মার্চ, ২০০৮ রাত ১২:৫৪

লেখক বলেছেন: আপনাকে হতাশ করার জন্য দুঃখ প্রকাশ করছি ।

২৭. ০৪ ঠা মার্চ, ২০০৮ বিকাল ৪:৪৩
comment by: আইরিন সুলতানা বলেছেন:
তিনটা কবিতা আলাদা দিলে হজমের সুবিধা হইতো আফা...


একটা শরতের আশঙ্কায় -- (অন্যমনস্ক) শরতকে নিয়ে এতো শংকা-আশংকার কিছু নাই ;)


জীবনে কোন দিন কোন লটারি জিতিনি
মা বলেন , আমি চির হতভাগী নিশ্চয় ।

---- তুমি লটারি কিনস এটা জানানোর দরকার কি !! যখন জিতবা তখন জানাইও । আর, লটারি কেনার দরকার নাই; প্রাইজবন্ড কিনতে পার ।
০৫ ই মার্চ, ২০০৮ রাত ১২:৫৯

লেখক বলেছেন: আশায় আছি , বদ হজম হলে তোমার ব্লগে লেখার সংখ্যা বেড়ে যাবে ।


অন্যমনস্ক শরতকে নিয়ে আশংকা ! হা হা হা হা হা হা হা , খুব মজা পেলাম । জগতে একটা মাত্র মানুষকে নিয়ে যদি আমি নিশ্চিন্ত থাজকি, সেইটা অন্যমনস্ক শরত যিনি ভয়াবহ রকমের মনস্ক।

কবিতায় শরত কালকে রুপক ধরেছি বন্ধু । দেখো তো , এই বার অন্য কিছু বোঝো কিনা কবিতা পড়ে !

আমি লটারি কিনি না কখনো । হি হি হি । অন্যেরা কিনে দেয় , তাই না জিতলেও লস নাই । তবে , লাভ ও নাই । (আম্মাআআ)

২৮. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:৫৮
comment by: ইরাবতী বলেছেন: "আমরা যখন মুখোমুখি বসি
আমি নিশ্চিত ভাবেই মুখ নামিয়ে রাখি আহার নৈর্ব্যক্তে
আমরা যখন কথা বলি
আমি অনেক সহজ লভ্য হয়ে উঠি মুঠোফোনের মুখোশে" ---- এই প‌্যারাটা মনে হয়েছে যেন নির্মলেন্দু গুণের লেখা।

"তোমার কাছে তাই বেশি চাওয়া কি সাজে?
সেইযে বৃষ্টিধোয়া ছাদে এ হাতদুটো ধরেছিলে
যেন পিছলে না পড়ি , আহত না হই আমি
মায়াময় সেই সন্ধ্যাটা বুকে বাজে ।" ----এই প‌্যারাটা মনে হয়েছে যেন মহাদেব সাহার লিখা।

না হয় , আমি একলাই ভালোবাসি ,
তবুও তোমার কাছেই চাইছি লাজহীন
বৃষ্টি , তুমি , আমার হাতে স্বর্গ
পৌনপুনিক; এক মুহুর্ত দাও ঋণ ! ---- এই প‌্যারাটা মনে হয়েছে যেন রফিক আজাদের লিখা।


"একটা শরতের আশঙ্কায় এখনো ঘরে বসে থাকি।
বসন্তকে পায়ে ঠেলে শীতের চাদরে
মুড়ে নিজেকে হিম হিম কুয়াশাময় অন্ধকারে রাখি।
এখনো আমার অনেক গুলো ভয় কাটানো বাকি"----এই প‌্যারাটা মনে হয়েছে যেন কবি 'শিহাব সকারের' লিখা।



এতজনের কাব্যিকতা তোমার একার ঘটে! ও মাই গসসসস!!!!!
০৫ ই মার্চ, ২০০৮ রাত ১:০১

লেখক বলেছেন: আপনার মন্তব্য আমার এরিয়েলে ধরে নাই । একটা সহজ অনুবাদ আশা করছি ।

আপনি এত মানুষের কবিতা পড়েছেন ! ভাইরে , হিংসা হচ্ছে । জীবনে কবিতাটা ঠিক মত পড়াই হলো না। অশিক্ষিত অবস্থায়ই বুড়ো হয়ে যাচ্ছি ! (আম্মাআআ)

এত্ত গুলা গুণি মানুষের সাথে আমার মত বেগুনের তুলনা করলেন, লজ্জা পাইলাম ।

২৯. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:৫৯
comment by: ইরাবতী বলেছেন: ***শিহাব সরকার।
৩০. ০৫ ই মার্চ, ২০০৮ দুপুর ২:১২
comment by: সেলিম তাহের বলেছেন: আপনার কবিতাগুলো পড়ে ভাল লাগলো। বিশেষ করে খুব গুছানো অন্তঃমিলগুলো মাত্রাবৃত্তের শরীরকে যেন আরো বাঙ্ময় করেছে। আজকাল অন্তঃমিল বর্জিত কবতে লিখার ধারাটা যেন উত্তরআধুনিক হবার প্রাণান্ত চর্বিতচর্বনের ফ্যাশনে দাঁড়িয়ে গেছে। তা সে কবতের শরীরকে করুক চায় না করুক।আপনার কবিতা সেই ফ্যাশনদুষ্টতা থেকে মুক্ত।

"যদিও তীব্র ভালোবাসি তোমায় , যদিও জাগেনি প্রণয় !"

লাইনটা একটা উর্দু শের এর কথা মনে করিয়ে দিলঃ তেরা মিলনা খুশী কী বাত্‌ সাহি, তুঝসে মিলকার উদাস র‌্যাহতা হুঁ।
০৬ ই মার্চ, ২০০৮ ভোর ৫:১৪

লেখক বলেছেন: আপনার মন্তব্যটা পড়ছি আর চিন্তা করছি , এই রকম আলোচনা , সমালোচনা, কোথায় ভালো হলো ,কোথায় আরও ভালো করা দরকার - এই সব নিয়ে কথা বলে যদি ব্লগটাকে পার করা যেতো!


তা না, ব্লগটাকে ব্যক্তি আক্রমনের ভাগাড় বানানোর দারুন চেষ্টা চলছে । কারো স্বার্থ আছে মনে হয় ।

আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ । খুব অবাক হয়েছি ।

৩১. ০৫ ই মার্চ, ২০০৮ দুপুর ২:১৪
comment by: সেলিম তাহের বলেছেন: সংশোধনঃ
তা সে কবতের শরীরকে ধারণ করুক চায় না করুক
৩২. ০৬ ই মার্চ, ২০০৮ ভোর ৫:৪৩
comment by: সেলিম তাহের বলেছেন: "খুব অবাক হয়েছি । "

>> অপ্রাসঙ্গিক হলেও একটা পরামর্শ ( উপদেশ নয় কিন্তু) দেবার লোভ সংবরণ করতে পারলাম না। খুব অবাক হওয়া, খুব বিস্মিত হওয়া শুধু যন্ত্রণাই বাড়ায়। দৃষ্টির নৈর্ব্যক্তিকতা অনেক কষ্ট ও যন্ত্রণা থেকে আমাদের মুক্তি দেয়।
০৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:২৭

লেখক বলেছেন: এক দম সত্যি কথা !

৩৩. ০৬ ই মার্চ, ২০০৮ সকাল ৭:২২
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: এত সুন্দর তিন তিনটা কবিতা..........।
কোনটা ছেড়ে কোনটা বলি?
খুব ভালো লেগেছে।
"না হয় , আমি একলাই ভালোবাসি ,
তবুও তোমার কাছেই চাইছি লাজহীন
বৃষ্টি , তুমি , আমার হাতে স্বর্গ
পৌনপুনিক; এক মুহুর্ত দাও ঋণ ! "........দারুন।
শুভেচ্ছা রেখে গেলাম।
০৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৩৬

লেখক বলেছেন: এই চারটা লাইন লিখে নিজেই মুগ্ধ ।


আপনার আমার পছন্দ দেখি একই রকম।

৩৪. ০৬ ই মার্চ, ২০০৮ সকাল ৮:১০
comment by: শেষ বিকেলের মেয়ে বলেছেন: চমৎকার লিখেছেন।
০৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৩৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

৩৫. ০৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৩৯
comment by: আরণ্যক যাযাবর বলেছেন: >লেখক বলেছেন: আপনাকে হতাশ করার জন্য দুঃখ প্রকাশ করছি ।

:(

 



 


তথ্যানুসারে, আমি একজন বিশ্বাসী সবুজ রঙের নিরাপদ ব্লগার!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২০৭০৫৩