"ঐ বিমা , কোরমাটা একটু নেড়ে দে তো !" নাদানের কন্ঠস্বর চড়া শোনায় । বিমাকে অনেক্ষণ থেকেই আশে পাশে দেখা যাচ্ছে না। বোরহানী তৈরী হয়ে গেছে শোনার পর থেকেই তাকে বিশেষ একটা ঘরের ফ্রিজের আশে পাশে একটু বেশি বেশি কাজ করতে দেখা যাচ্ছে । এই যেমন ১৯ বার মুছে ফেলা টেবিলটা আরেক বার মোছা । নাদানের ভ্রু কুচকে যায় । হাতে কুচি করে কাটা পেঁয়াজ গুলোর দিকে তাকিয়ে ভাবতে থাকে মুরগীর গন্ধ আলা হাত দিয়ে কানের নিচে একটা লাগানো ঠিক হবে ? নাকি পিছনে একটা গদাম --- ৫ মিনিট পর পর এই রকম "একটু আসছি " করলে রান্না আর শেষ হয়েছে !
"ওম্মা , সারিয়া , এত শুকিয়েছো ! খাওয়া দাওয়া বাদ নাকি ? প্রাপ্তিইইইইইইইই কি খবর ? " দরজার কাছাকাছি একটা জটলা থেকে চিৎকার চেঁচামেচি শুরু হলো । তানজিলা , আউলা , জয়িতা , আইরিন - হাউ মাউ করে প্রাপ্তিকে নিয়ে টানা টানি । সারিয়া লাজুক হেসে জানতে চাইলো , মুরগীর ফ্লেভার্ড রোস্ট গুলো রান্না ঘরে কে নিয়ে আসবে , এত বড় হাড়ি মেয়েরা ঠিক সামলাতে পারবে না । কথাটা শোনার পরে উল্কার বেগে রাত মজুর , সামী, সাইফুর ( !!!! ) , চিকন মিয়া আর উদাকে সিড়ি দিয়ে নামতে দেখা গেলো । পিছন পিছন এক হাতে আলু ভাজা হাতে মানুষকে দেখা গেল তড়িঘড়ি সিড়ি ভাঙতে । মানুর বিশাআআআআ ল শরীর দেখে সারিয়া একটু , "ইয়ে মানে " করাতে মানুর গম্ভীর উত্তর , "কাউকে তো তদারকি করতে হবে , বাচ্চা পোলা সব, ফেলে টেলে দিবে হয়ত ।"
এমন সময় উদাকে আবার দেখা গেলো । নিচে রুধীন নামে কাকে জানি পাওয়া গেছে । খুলনার বিখ্যাত গলদা চিংড়ির সস প্যান নিয়ে উনি একটু বিপদেই আছেন। রুধীনকে ব্লগার হিসেবে চিহ্নিত করতে পারে নাই উদা কিন্তু চিংড়ি নিয়ে উপরে চলে এসেছে । শুনে জীব কেটে জেবীন নেমে গেলো তাড়াতাড়ি , রুধীনকে এগিয়ে আনতে । পিছন পিছন পিছন যথারীতি প্রতু এবং বকলম । ঠিক বোঝা যাচ্ছে না , দুনিয়ার তাবত অবিবাহিত নারীদের সাহায্য করতে এই দুই জন এতটা উদগ্রীব কেন ! যেমন ইকোনমিক্স এর ফোন এলো আনিকা ও ফয়সল হারিয়ে গেছে । এখন , এই রোদে ইলিশ মাছের টক ঝাল নিয়ে তাহারা কোন পথে আসিবে , কোনটা তাহাদের পথ ? রাস্তা ঘাটে লোক জনকে খুজাখুজির কাজটা সাধারনত পিচ্ছি পাচ্ছাড়া ভালো পারে । অতএব মুজতবা আর মুন্নার কান ধরে পাঠানো হইলো । মুজতবা যাওয়ার আগে জানিয়ে গেলো , তারে পিচ্চি বলায় সবাইরে মাইনাস ।
এত সব ঘটনার ভিতরে হঠাৎ খেয়াল হইলো সারিয়ার , থুক্কু , সারিয়ার মুরগীর রোস্ট এখনো উপরে উঠে নাই । সারিয়াকে দেখা গেলো হাতে ফোন নিয়ে ডাটে কাকে যেন ঝাড়ি লাগাচ্ছে , " ফাজিল পোলাপাইন , মুরগী কিন্তু গুইন্না আনছি।"
বিমা আ আ আ আ আ --- নাদান এই বার খেপ্সে ! কি যে হবে !
সব পাগলের হইলো মেলা ব্লগে এসে ! (সাময়িক পোস্ট )- ১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫১টি মন্তব্য ৩৩টি উত্তর
পূর্বের ৫০টি মন্তব্য দেখুন
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।