somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অহোরাত্রি - ১

২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সকাল থেকে আমি মৃতদের হিংসা করি । অথচ কালরাত পর্যন্তও ঠিক ছিলাম । এই বঙ্গাল মুলুকের আর দশটা মমতাময় , মায়াময় মননের গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে আমিও মৃতদের প্রশংসায় পঞ্চমুখ থাকতাম। "মরা লোকের নিন্দা করতে নেই" এর মহান আদর্শে উদ্বুদ্ধ মুমিনের ভেক ধরে হারাম মখমলে রওশন ইমাম সাহেব , মহল্লার চেয়ারম্যান কিংবা তাঁর গুণধর পূত্রের জন্য যখন আল্লাহর দরবারে কান্নাকাটা করতে আহবান জানিয়েছেন, আখেরাতের বেহেস্ত ছুটে যাওয়ার আশংকায় আমি তাও করেছি ।

ভুলে গেছি , বাবার দেওয়া একমাত্র স্মৃতি , সোনার চেইনের ঘড়ি কার নেশার টাকা যোগানে খুইয়েছিলাম । ভুলে গেছি ভোটের পরে উন্নয়নের টাকায় মহল্লায় মেয়েমানুষের মজমা বসেছিলো বলেই আমার ঘরে আজতক পানি নেই । আমরা যারা ক্ষুন্নিবৃত্তির ছুটোছুটিতে যোহর -আসর আর রাত জেগে স্ত্রী গমনের দোষে প্রায়শই ফজরের ওয়াক্ত ফেল করি , তারা এইসব আহবানে সাড়া না দিয়ে কিছুতেই পারি না । উদয়াস্ত পরিশ্রম করে দুটো ভাতের সাথে আলু ভর্তা কিংবা মরিচ, পেঁয়াজ যোগাতেই যাদের কাছা খুলে পড়ে তাদের পরকাল ঠিক থাকাটা বড্ড জরুরী ।

পরকালের পোলাও এর সাথে গরুর মাংস , সিল্কের শার্ট আর নূরানী হুরদের কোমর জড়িয়ে শীত ঘরে ঘুমানোর স্বপ্নটুক কেড়ে নিলে এই অষ্ট প্রহর কুত্তা কামড়া কামড়ির জীবন কে এত কষ্ট করে যাপন করে , বলুন ? অতএব , আমি নামাযী হই , অতএব আমি বউকে পর্দা করতে বলি , অতএব মাঝে মধ্যে বন্ধুর পাল্লায় পড়ে নীল ছবি দেখলেও কক্ষনো পরনারী গমন করি না , অতএব আমি "মৃত লোকের নিন্দা করি না "।

কিন্তু , আজকে সকাল থেকেই সব ওলট পালট হয়ে গেলো ।
৩৪টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×